Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন


নওগাঁ অফিস: নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি সরদার মাহমুদুল হক (উত্তাল) এর উপর নির্যাতনের প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দীন টগর এর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দীক, যুগ্ন সাধারন সম্পাদক ও মোহনাটিভির জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি একে সাজু, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ফোরাম এর নওগাঁ জেলার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ও জয়যাত্রা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি ফারমান আলী প্রমূখ।
মানববন্ধনে বক্তরা সকল সাংবাদিক নির্যাতন বন্ধসহ অবিলম্বে উত্তাল মাহমুদের উপর ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক অতর্কিত হামলা ও মারপিরটের ঘটনার তিব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, আত্রাই উপজেলার বান্দাইখাড়া দারগা পাড়ায় অবৈধ ভাবে বালু উত্তলনের খবর পেয়ে পেশাগত দ্বায়ীত্ব পালনে গিয়ে সাংবাদিক উত্তাল মাহমুদ ভূমিদস্যু ও সন্ত্রাসী আব্দুল খালেক বিশা ও তার বাহিনী কর্তৃক অতর্কিত হামলা ও মারপিটের ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভালো দামের আশায় নওগাঁয় আগাম শীতকালীন কপি চাষ

তমাল ভৌমিক, নওগাঁ : নবান্নে বাজার ধরতে নওগাঁয় আগাম কপি চাষ শুরু করেছেন কৃষকরা। নবান্নের আগে প্রতিটি কপি গড়ে প্রতি কেজিতে ১শ’ টাকা বিক্রি হয়ে থাকে। ইত্যে মধ্যে নওগাঁয় প্রায় ১শ’ হেক্টর জমিতে শীতকালীন ফুলকপি ও বাঁধাকপি লাগানো হয়েছে। জেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কপি চাষ করা হবে বলে আশা ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
 

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে ১১শ’ হেক্টর জমিতে শীতকালীন কপি চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ফুলকপি ৬শ’ হেক্টর ও ৭শ’ হেক্টর জমিতে বাঁধাকপি। তবে বর্তমানে সবধরণের সবজির ভালো দাম পাওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে কপি চাষ হওয়ার সম্ভবনা হয়েছে। আগাম উৎপাদিত কপি নবান্নের বাজারে ভালোদামে কেনা-বেচা হয়ে থাকে। ফলে কৃষকরা বেশি লাভবান হন।
 

কপি শীতকালীন ফসল হওয়ায় সাধারণত সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর মাস পর্যন্ত চাষ করা হয়ে থাকে। এই সময় লাগানো কপি ডিসেম্বরের মাঝামাঝি থেকে বাজারে কেনা-বেচা হয়। সে সময় সব কৃষকের কপি এক সাথে বাজারে আসায় দাম কিছুটা কম পেয়ে থাকে।    
 

কৃষকরা বলছেন, আগাম কপি আবাদ করতে এক বিঘা জমিতে চাষ, সেচ, সার, শ্রমিক, বীজ, কিটনাশকসহ অন্যান্যে খচরবাবদ ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা খরচ হয়ে থাকে। ভালো ফলন হলে ১ লাখ টাকা থেকে ১ লাখ ৩০ হাজার টাকা বিক্রি করা সম্ভব হয়।
 

নওগাঁ সদর উপজেলার গবিন্দপুর গ্রামের কপি চাষি সাদ্দাম হোসেন জানান, তার নিজেস্ব ১৫ কাঠা জমিতে প্রতি বছরের মতো মিষ্টিকুমোর ঘরে তোলারপর ওই জমিতে চাষ করে শীতকালীন ফুলকপি আগাম চাষ করেছেন। এই পরিমাণ জমিতে কিটনাশন বেশি খরচ না হলে ১৭/১৮ হাজার টাকা খরচ হয়ে থাকে। আগাম কপি চাষ করার মূল লক্ষ্য নবান্নের বাজার বিক্রি করতে পারা। সে সময় প্রতি কেজি কপি গড়ে প্রতি কেজিতে ১শ’ টাকা বিক্রি হয়ে থাকে। ফলে তাদের বেশি লাভবান হয়ে থাকে। তার মতো আগাম কপি চাষি একই মাঠে কাশেম সদরদার, ইউসুফ হাসানসহ অনেকেই একই কথা বললেন। তারা আরো বললেন, পরে যে কৃষকরা কপি চাষ করেন সেই কপিগুলো এক সাথে বাজারে কেনা-বেচা শুরু হওয়ায় দাম পাওয়া যায় না।
 

চকআতিথা গ্রামের খবির উদ্দিন জানালেন, তার ১২ কাঠা জমিতে লাগানো মরিচ টানা কয়েক দিনের বৃষ্টিতে মরিচ গাছ মরে গেছে। আগাম কপি বিক্রি করে ভালো দাম পাওয়া যায় এই আশায় সেই জমি দ্রুত চাষ করে পাতাকপি লাগিয়েছেন। চকআতিতা, হাজিপুর, কীত্তিপুর ও বর্ষাইল তার মতো অনেক ক্ষতিগ্রস্থ্য মরিচ চাষি জানালেন, আবহাওয়া ভালো হওয়ায় শীতকালীন ফুলকপি ও বাঁধাকপি আগাম চাষ করেছেন।
 

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তারের উপ-পরিচালক শামছুল ওয়াদুদ জানান, কৃষকদের আগামজাতের সবজি আবাদ করতে পরামর্শ দেওয়া হয়। আগাম জাতের সবজি বিক্রি করেও বেশি দাম পেয়ে থাকেন কৃষকরা। ইত্যে মধ্যে জেলায় প্রায় ১শ’ হেক্টর জমিতে কপি চাষ করা হয়েছে। এই কপিগুলো নভেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ নবান্নের আগেই বাজারে কেনা-বেচা শুরু হবে। নতুন সবজি কপির দামও ভালো পান কৃষকরা। বর্তমানে সবধরণের সবজির ভালো দাম পাওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে কপি চাষ হওয়ার সম্ভবনা হয়েছে।

বড়লেখায় মায়া হরিণের চামড়া উদ্ধার


রিপন, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি মায়া হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বড়লেখা পৌরসভার গাজিটেকা (আইলাপুর) এলাকার সাইদুল ইসলামের বাড়ি থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়। চামড়া দুটি বাড়ির ভেতরের একটি শৌচাগারে ছাদের উপরে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চামড়াগুলো কয়েক মাস আগের। তা শুকিয়ে অক্ষত অবস্থায় সংরক্ষণ করা ছিল।

অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান, বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কমর্কতা শেখর রঞ্জন দাস প্রমুখ।

আনিসুর রহমান বলেন, দুটি হরিণের চামড়া জব্দ করা হয়েছে। কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় বন আদালতে বন্যপ্রাণী আইনে মামলা করা হবে।


টিকটক ইন্সটাগ্রাম ইউটিউবের ২৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস!


তথ্যপ্রযুক্তি ডেস্ক : টিকটক, ইন্সটাগ্রাম ও ইউটিউবের ২৩ কোটি ব্যবহারকারীর গোপনীয় তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে ফেসবুক, বাইটডান্স এবং গুগলের উপর ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ফোর্বস জানিয়েছে, ব্যবহারকারীদের যোগাযোগের তথ্য, ছবিসহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডার্ক ওয়েবে মিলছে। ডিপ সোশ্যাল নামের একটি কোম্পানি ইনস্টাগ্রাম এবং ইউটিউবের ডেটাবেস থেকে ব্যবহারকারীদের ওয়েব-স্ক্র্যাপড ডেটা অ্যাক্সেস করছে।

বিভিন্ন সাইটের ওয়েব পেজ থেকে তথ্য সংগ্রহে ওয়েব স্ক্র্যাপিং পদ্ধতি সম্পূর্ণরূপে বেআইনি না হলেও ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য এটি আইন সম্মত নয়। ২০১৯ সালেও ঠিক এমনই একটি ডেটা স্ক্র্যাপিংয়ের ঘটনা সামনে এসেছিল। সে সময় লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছিল।

নিরাপত্তা গবেষক বব ডিয়াচেনকোর বলেন, ইন্সটাগ্রাম ও ইউটিউব ডেটাবেসের অনুরূপ তিনটি কপি ১ আগস্টের মধ্যে ফাঁস হয়ে যায়। ওই ডেটাবেস থেকে ব্যবহারকারীদের প্রোফাইলের নাম, ছবি, বয়স, লিঙ্গ, অ্যাকাউন্টের বিবরণ, ফলোয়ার ইত্যাদি তথ্য এবং ইমেইল আইডি প্রকাশিত হয়েছে। ফাঁস হওয়া তথ্য স্ক্যাম বা ফিশিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।

ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছে, ইন্সটাগ্রাম থেকে ব্যবহারকারীদের তথ্য স্ক্র্যাপ করা আমাদের নীতিমালা সুস্পষ্ট লঙ্ঘন। ২০১৮ সালের জুন থেকে ডিপ সোশ্যালকে আমাদের প্ল্যাটফর্মের অ্যাক্সেস থেকে বাদ দিয়েছি। অবৈধ ভাবে তথ্য সংগ্রহের জন্য তাদের আইনি নোটিশ পাঠিয়েছি।

 

জটমুক্ত চুল পেতে যা করবেন



লাইফস্টাইল ডেস্ক : শ্যাম্পু করার সময় চুল মনে হয় সিল্কি আর কোমল। কিন্তু শুকিয়ে গেলে ফুলে ওঠে, দেখতেও রুক্ষ লাগে। আর জট তো বাঁধেই। চুল আঁচড়াতে গিয়ে চিরুনি আর চুলে টানাটানি, ফলস্বরূপ চিরুনে ভরে যায় চুলে! বাড়ির যত্রতত্র চুল ছড়িয়ে থাকে, যা মোটেই স্বস্তিদায়ক নয়। চুলে জট পড়া দূর করে চুল সুন্দর রাখার কিছু উপায় জেনে নিন-

চুলে কখন জট পড়ে:-
দীর্ঘদিন ধরে হেয়ার ড্রায়ারের ব্যবহার, কেমিক্যাল ট্রিটমেন্ট, ব্লিচ বা নিয়মিত হেয়ার স্প্রের ব্যবহার, চুলে রং করা ইত্যাদি হলো চুলে জট পড়ার উল্লেখযোগ্য কিছু কারণ। অন্যদিকে পর্যাপ্ত তেল ও যত্নের অভাবেও চুল নিষ্প্রাণ হতে পারে। অনেকে গোসলের সময় মাথায়ও গরম পানি ঢালেন, যা একদমই ঠিক নয়। এছাড়া আবহাওয়া ও দূষণের কারণে চুলে চিটচিটে ভাব তৈরি হয়, সেখান থেকে জট পাকিয়ে যায়।

জট দূর করার উপায়:-
* আমন্ড অয়েল ও ডিমের ব্যবহারে চুল কোমল ও প্রাণবন্ত হতে পারে। এই দুটি উপাদান দিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা চুলে লাগিয়ে চল্লিশ মিনিট রেখে শ্যাম্পু করুন।
* চুল জটমুক্ত রাখতে নারিকেল তেল ও ভিটামিন ই মিশিয়ে মাসাজ করুন মিনিট পনেরো। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে নিন।
* পাকা কলা চটকে নিন। এরপর এর সঙ্গে মধু ও নারিকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন আধঘণ্টা। এরপর চুল ধুয়ে নিন ভালো করে।
* নারিকেলের দুধ হালকা আঁচে গরম করে চুলের গোড়ায় লাগিয়ে আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এটিও চুল ভালো রাখতে সাহায্য করবে
* অ্যালোভেরা জেল চুলের যত্নে ভালো কাজ করে। এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে নারিকেল তেল, অলিভ বা আমন্ড অয়েল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।
* তিন চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ মধুর মিশ্রণ নিয়মিত হেয়ারপ্যাক হিসেবে ব্যবহার করুন। চুল থাকবে জটমুক্ত।
* শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুল মসৃণ ও পেলব করে, জটও প্রতিরোধ করে।
* চুল ধোয়ার পরে তোয়ালে দিয়ে চেপে চেপে চুল শুকিয়ে নিন। ভেজা চুল নরম থাকে, আঁচড়ালে চুল ছিঁড়ে যাওয়ার আশঙ্কার থাকে। চুল শুকিয়ে আঁচড়ান।
* জট ছাড়ানোর নিয়ম হলো চুলের নিচের দিক থেকে আঁচড়ানো শুরু করা। এতে চুল ছিড়বে না। বড় দাঁতের কাঠের চিরুনির সাহায্যে জট ছাড়ান।

সাবেক এমপি ইসরাফিলের জোর পূর্বক দখলকৃত জমিগুলো ফেরত দাবীতে নওগাঁয় মানব বন্ধন পালিত


নওগাঁ প্রতিনিধিঃ সাবেক এমপি ইসরাফিল আলমের জোর পূর্বক দখলকৃত জমিগুলো ফেরত দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় শহরের মুক্তির মোড়ে রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সদস্যরা  ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালন করে। মানব বন্ধন চলাকালে ভুক্তভোগী সাদেকুল ইসলাম, আব্দুস সামাদ, খোদাবক্্র ও আব্দুস সাত্তারসহ অন্যান্য ভুক্তভোগীরা বক্তব্য রাখেন। বক্তরা বলেন, সাবেক এমপি ইসরাফিল আলম তার গুন্ডাবাহিনী দিয়ে জোর করে ধান কেটে নিয়ে সেখানে প্রাচীর দিয়ে আমাদের জমি জবরদখল করে নেয়। শুধু জমি দখল করেই ক্ষান্ত হয়নি বরং বিভিন্ন রকম ভয়ভীতি ও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করে বিভিন্ন রকম ক্ষতি করতে থাকে অনবরত। এমনকি গুন্ডা ও পুলিশ বাহিনী দিয়ে পিস্তল ধরে জোর করে ধরে নিয়ে গিয়ে অভিনব কৌশলে কিছু কিছু জমি রেজেষ্টি করে নেয় অনেকের কাছ থেকে। আবার অনেকের জমি এখনও রেজেষ্ট্রি হয় নাই। অনেকের জমিতে জোর করে মাটি কেটে পুকুর খনন করে মাছ চাষ করেন। নদীর পার্শবর্তী জমি থেকে বালু উত্তোলন করে নদীগর্ভে বিলীন করে দেয় অনেকের জমি। তার ভয়ে ও শোষনে অতিষ্ট ছিলাম আমরা। 

এছাড়া ও জমির শোকে ৭জন মৃত্যু বরনও করেন। তাই তার মৃত্যুর পরে জবর দখল করা অবৈধ জমি আমাদের পূর্বের দখল অনুযায়ী কাগজ, যেমন, খারিজ, খাজনা, দলিল, ডি,সি,আর বা চেক দেখে যার যার জমি ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা। মানব বন্ধনে দুই শতাধিক ভুক্তভোগী পরিবারের নারী-পুরুষরা অংশ গ্রহন করেন। পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget