Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর আত্রাইয়ে ১৬ একর সরকারি সম্পত্তি দখল মুক্ত করতে হুলিয়া জারি


নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ১৬ একর ৬২ শতক জায়গার অবৈধ স্থাপনা দখল মুক্ত করতে মাইকিং করে ও ঢোল পিটিয়ে লাল রংয়ের নিশানা ঝুলিয়ে হুলিয়া জারি করেছে উপজেলা প্রশাসন। সেইসাথে ঐ সীমানার মধ্যে চলমান সকল ধরনের নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ১৯১৭ সালে ব্রিটিশ র‌্যালী ব্রাদার্স কোম্পানি লিমিটেড আত্রাই সদরের বিহারীপুর এলাকায় ১৬ একর ৬২ শতকজায়গায় র‌্যালী ব্রাদার্স জুট মিল স্থাপন করে। পরে সেটি রাষ্ট্রায়ত্ত করা হয়। মিলটি লাভজনক না হওয়ায় ১৯৯৩ সালে বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে দুটি টিনের ছাউনির বিশাল আকৃতির পরিত্যক্ত গুদাম ও সেই সময় অফিস হিসেবে ব্যবহৃত একটি ভবন ছাড়া মিলের আর কোনো চিহ্ন নেই।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত কয়েক যুগ ধরে প্রচারিত হয়ে আসা আত্রাই-নাটোর সড়কের পশ্চিম পাশে এবং আত্রাই-ভবানীগঞ্জ সড়কের দক্ষিণ পাশে অবস্থিত ১৬ একর ৬২ শতক জমি র‌্যালী ব্রাদার্স পরবর্তীতে জুটমিল কর্পোরেশন এর নামে খ্যাত জায়গা। বিভিন্ন সময় সরকারের চোখ ফাঁকিদিয়ে র‌্যালী ব্রাদার্স পরবর্তীতে জুটমিল কর্পোরেশন তাদের জায়গা বলে বিভিন্ন জনকে অবৈধভাবে লিজ দিলেও এ জমিগুলো ১ নং খাস খতিয়ানভুক্ত। অনেকে লিজ নিয়ে, আবার কেউবা পেশি শক্তি প্রয়োগ করে প্রকৃত পক্ষে সরকারের এ জায়গাগুলো দখল করে স্থাপনা নির্মাণের মাধ্যমে অনেকে নিজে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আবার অনেকে অর্থের বিনিময়ে নির্মিত ঘড় গুলো হস্থান্তরিত করে চলেছেন। ফলে যুগ যুগ ধরে সরকার কোটি কোটি টাকা রাজস্ব প্রাপ্তি হতে বঞ্চিত হয়ে আসছে। সরকারি জমি হওয়ায় পুরো ১৬ একর ৬২ শতক জমিতে অবস্থানরত এবং নতুন করে নির্মানাধীন সকলকে জায়গা খালি করে দিতে ঢোল পিটিয়ে ও মাইকিং করে ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় সহকারী কমিশনার(ভূমি) আরিফ মুর্শেদ মিশু, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিনসহ ব্যবসায়ী মহল উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন, রেলি ব্রাদার্স পরবর্তীতে জুটমিল কর্পোরেশন নিজেরা মালিক না হয়েও অবৈধভাবে সম্পত্তি গুলোর লিজ দেয়। এক শ্রেণীর স্বার্থানেসি মহল নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে সম্পতি দখল করে তাদের স্বার্থসিদ্ধি করে। রেলি ব্রাদার্স পরবর্তীতে জুটমিল কর্পোরেশনের অস্তিত্ব না থাকায় এবং এ জায়গাগুলো সরকারী হওয়ায় দখলমুক্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, এ জায়গাগুলো দখলমুক্ত করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এবং এলাকাবাসীর ব্যবসা-বাণিজ্য করার জন্য স্থায়ী স্থাপনা নির্মানে সরকারের পরিকল্পনার কথাও   জানান তিনি।

নওগাঁয় প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করেনতুন ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ


বাবুল আখতার রানা ,নওগাঁ : নওগাঁর রাণীনগরের গহেলাপুর এন.এম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল ও সরকারী বিধি অমান্য করে নতুন ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলার গহেলাপুর এন.এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয় চলতি বছরের ১৫ মে। করোনা ভাইরাস, সাধারণ ছুটি ও লকডাউনের কারনে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী গত ২৩ মার্চ তারিখের ২/এস/১ (খ)/ ১০৬৬ স্মারকের মাধ্যমে ম্যানেজিং কমিটি নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকায় নতুন কোন কমিটি গঠন হয়নি। পরবর্তীতে গত ১০জুন স্মারক নং-রাশিবো ২/এস/১ (খ) ১০৯৪ এর প্রেক্ষিতে ২৩ জুলাই তারিখে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এডহক কমিটি গঠনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীতে আবেদনপত্র জমা দেন। কিন্তু পরে তিনি বিশ্বস্ত সূত্রে জানতে পারেন বিদ্যালয়ের সাবেক সভাপতি নাজিম উদ্দীন আহম্মেদ নতুন ম্যানেজিং কমিটি গঠন করেছেন। তিনি আরো জানতে পারেন ওই নতুন ম্যানেজিং কমিটি গঠনের জন্য সরকারি বিধি অমান্য ও তার স্বাক্ষর জাল করে শিক্ষাবোর্ডে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক এবং গত ১৬ আগষ্ট রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের সাবেক সভাপতি নাজিম উদ্দীন আহম্মেদ তার সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন স্বাক্ষর জাল করিনি। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রধান শিক্ষক হওয়ার জন্য আমাকে প্রস্তাব দিলে আমি তা প্রত্যাখ্যান করায় তিনি আমার বিরুদ্ধে এ রকম অপপ্রচার চালাচ্ছেন। তিনি আরো বলেন, যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে অপরাধের শাস্তি মাথা পেতে নিবেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, তিনি আমার স্বাক্ষর জাল করে শিক্ষাবোর্ডে আবেদনপত্র জমা দিয়েছেন। তাই তিনি এডহক কমিটি গঠনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজশাহী শিক্ষাবোর্ডসহ আমার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাই তিনি উভয় পক্ষকে ডেকে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

 

কয়েক দশক ধরে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছিল বঙ্গবন্ধুকে নিয়ে




শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘৭৫ পরবর্তী সময়ে রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর পরিবারের প্রত্যেক সদস্যের চরিত্র হরণ করা হয়েছিল। তার পরের প্রজন্ম যাতে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে না পারে সেজন্য কয়েক দশক ধরে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছিল।’

‘শোষণ, বঞ্চনা ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের ৩০ শতাংশ সময় কারাগারে কাটিয়েছিলেন। সেই মহান নেতাকে সপরিবারে হত্যা করে নির্বংশের ষড়যন্ত্র যারা করেছিল পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে জনগণের টাকায় তাদের বিদেশি গুরুত্বপূর্ণ মিশনে নিযুক্ত করা হয়েছিল।’

রোববার জাতীয় শোকদিবস-২০২০ উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন অনুষদের ডিনরা আলোচনা সভায় যুক্ত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর যে সব সহচর ষড়যন্ত্রকারীদের কোনোরকমের প্রলোভনের ফাঁদে পা দেয়নি তাদের ওপর চালানো হয়েছিল নিষ্ঠুর নির্যাতন। সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধাশূন্য করার জন্য সামরিক ট্রাইব্যুনালের নামে অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরিয়ে রাখার জন্য জয় বাংলা ও বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা হয়েছিল।’

‘নিষিদ্ধ করা হয়েছিল মানব সভ্যতার অন্যতম দলিল ৭ মার্চের ভাষণ। যে ভাষণ ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে’— বলেন দীপু মনি।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু কারিগরি ও প্রকৌশলী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আইনে স্বায়ত্তশাসন দিয়েছিলেন।’

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জনগণের অর্থে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বর্তমানে একটি এলিট ইনস্টিটিউশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার শিক্ষক ও শিক্ষার্থীদের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধু বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে অবদান রাখার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মহিবুল হাসান চৌধুরী। জনগণের অর্থে ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে পাড়ি দেয়ারও সমালোচনা করেন তিনি।

 

দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর।



দেশের ১৯টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর,পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ দিকে গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

প্লাজমা দিতে ঢাকায় আসছেন বগুড়ার ৪০ পুলিশ



করোনাজয়ী পুলিশ সদস্যরা প্লাজমা দিতে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার আগে সাংবাদিকদের ব্রিফ করেছেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। বগুড়ায় করোনাজয়ী পুলিশদের মধ্যে প্রথম ধাপে ৪০ জন সদস্য প্লাজমা দান করতে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে আসছেন। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে এই পুলিশ সদস্যরা রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল থেকে একটি মেডিকেল দল বগুড়ায় এসেছিল। তারা জেলার করোনা আক্রান্ত ১১৭ জন পুলিশ সদস্যদের শরীরে অ্যান্টিবডি পরীক্ষা করেন। এর মধ্যে ৫৯ জন পুলিশ সদস্যের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে তারা জানান। পরে তাদের প্লাজমা দেয়ার জন্য নির্বাচিত করা হয়। তাদের মধ্যে ৪০ জন প্রথম ধাপে রোববার ঢাকায় আসছেন প্লাজমা দান করতে। বাকি ১৯ জন সদস্য দ্বিতীয় ধাপে কাল সোমবার আসবেন।


রোববারের ৪০ জন পুলিশ সদস্যের মধ্যে পুলিশ পরিদর্শক রয়েছেন ১ জন, ১২ জন উপপরিদর্শক (এসআই), ৮ জন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৯ জন কনস্টেবল রয়েছেন।

প্লাজমা দান করার সুযোগ পেয়ে পুলিশ সদস্যরাও আনন্দিত। তারা বলছেন, পুলিশ সব সময়ই মানুষের কল্যাণে কাজ করে। এর অংশ হিসেবে আমরা প্লাজমা দান করতে যাচ্ছি।

রোববার প্লাজমা দিতে যাওয়ার আগে বগুড়ার পুলিশ লাইন্স মাঠে কথা হয় কাহালু থানার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শেখ ফরিদ উদ্দিনের সঙ্গে। তিনি জানান, ‘মহামারী করোনাভাইরাসের চিকিৎসায় প্লাজমা দেয়ার সুয়োগ পেয়ে আমরা খুশি। পুলিশ সদস্য হিসেবে দেশের এমন সেবায় অবদান রাখতে পারছি; এটা খুব আনন্দেরও খবর।’

পুলিশ কনস্টেবল মোসাদ্দেক হোসেনও যাচ্ছেন প্রথম ধাপে। কথা হয় তার সঙ্গে। তিনি জানালেন তার অভিব্যক্তি। বললেন, তিনি জুন মাসের ৮ তারিখে করোনা শনাক্তের কথা জানতে পারেন। পরে ১৪ দিন পর পরীক্ষায় নেগেটিভ আসে। করোনা আক্রান্ত হলে কী ধরনের কষ্ট তা বুঝেছেন। সেই কষ্ট থেকেই প্লাজমা দেয়ার বিষয়ে নিজের মধ্যে একটি বোধ কাজ করে।


তিনি বলেন, প্রথমবার এমন অভিজ্ঞতা হতে যাচ্ছে। এজন্য একটু ভয়ও করছে। তার উপর কিছুদিন আগে করোনা থেকে সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার রেশ এখনও শরীরে রয়ে গেছে।

রোববার বগুড়া থেকে প্লাজমা দিতে যাওয়া উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা এ সময় সংক্ষিপ্ত প্রেস ব্র্রিফিং করেন।

জেলার পুলিশ প্রধান জানান, মেডিকেল টিমের পরীক্ষায় ৫৯ জন পুলিশ সদস্য নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ৪০ জন প্রথম ধাপে ঢাকায় যাচ্ছেন। সোমবার যাবেন আরও ১৯ জন। করোনা মহামারিতে প্লাজমা দান করে পুলিশ দেশের এই ক্রান্তিকালে যে অবদান রাখছে তা বিশেষভাবে লক্ষ্য করার মতো।

জেলা পুলিশ জানায়, এখন পর্যন্ত বগুড়ায় মোট ১৪৯ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৪২ জন সুস্থ হয়েছেন।

 

 

হাতের মেহেদী না শুকাতেই বর পেল ৬ মাসের কারাদণ্ড

এমদাদুল হক মিলন, দিনাজপুর : দিনাজপুরের খানসামায় বাল্যবিয়ে করার অপরাধে বরকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম এই রায় দেন।

জানা যায়, শুক্রবার রাতে গোপনে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া গ্রামের হঠাৎ পাড়ার রোমানাথ রায়ের ছেলে রনি রায়ের (২৩) সঙ্গে পার্শ্ববর্তী মালি পাড়ার ঋষি বাবুর মেয়ে লতা রায়ের (১৬) বিয়ে হয়। এই খবর জানতে পেরে স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ তাকে আটক করে।


ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান,নাবালিকা মেয়েকে বিয়ে করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী বরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও গণউপদ্রবের দায়ে উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের নুরল হকের ছেলে আহানুরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।



যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget