Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে তিন বছর পর চালু হলো ইসিজি মেশিন


মো.হারুন আল রশীদ : নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দির্ঘ তিন বছর পর চালু হলো ইসিজি মেশিন। এতো দিন হৃদরোগে আক্রান্ত রোগিরা বাহিরের বিভিন্ন ক্লিনিকে গিয়ে এ সেবা নিতো। এখন হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে স্বল্প খরচে ইসিজি করা সম্ভব হচ্ছে। এতে এলাকায় অসহায় হৃদরোগিরা বেশ উপকৃত হচ্ছেন।
 
জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মেশিনের কার্যক্রম কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দির্ঘ প্রায় তিন বছর ধরে ইসিজি মেশিন নষ্ট থাকায় এ কার্যক্রম বন্ধ ছিল। হৃদরোগে আক্রান্ত রোগিদেরকে বাহিরে গিয়ে বিভিন্ন ক্লিনিকে এ সেবা নিতে হতো। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস বলেন, তিনি এ হাসপাতালের যোগদানের পর দেখেন গুরুত্ব এ মেশিনটি নষ্ট হয়ে গেছে। স্বাস্থ্য বিভাগের উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট যোগাযোগের মাধ্যমে আধুনিক এ ডিজিটাল ইসিজি মেশিন বরাদ্দ করা হয়। এ মেশিন দ্বারা হৃদরোগের পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে। এতে রোগিরা সরকারি খরচ মাত্র ৮০ টাকা ফি দিয়ে এ সেবা পাচ্ছেন। ধামইরহাট পৌরসভার মঙ্গলকোঠা গ্রামের হৃদরোগি মো.ইমান আলী বলেন, মাত্র ৮০ টাকা খরচ করে চিকিৎসকের উপস্থিতিতে তিনি ইসিজি পরীক্ষা করেছেন। বাহিরে ক্লিনিকে এ পরীক্ষা করালে তাকে কয়েক গুন বেশী টাকা খরচ করতে হতো।  এ কর্মসূচী উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডা.আরাফাত ইমাম, ডা.সামিউল আলম, ডা.শিমুল হোসেন, ডা.জিনাত ফারুকী, ডা.শুভ্রা সাহা এবং সেবিকাবৃন্দ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্ণার ও লাইব্রেরী উদ্বোধন করা হয়। সরকারি নিদের্শনায় এ মুজিব কর্ণার ও লাইব্রেরী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী। মুজিব কর্ণারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিভিন্ন বই, গুরুত্বপূর্ণ ছবি, জাতীয় পত্রিকা,তাছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বই থাকবে। রোগি এবং অফিসের স্টাফরা অবসর সময়ে এ লাইব্রেরীতে এসে গুরুত্বপূর্ণ এসব বই পড়া এবং ছবি দেখার সুযোগ পাবে।

নওগাঁর রাণীনগরে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত


আব্দুর রউফ রিপন: নওগাঁর রাণীনগরে উপজেলা আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মফিজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ্যাড. ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আবুল হাসনাত খাঁন হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সকল সভাপতি-সাধারন সম্পাদক এবং ৮টি ইউনিয়ন পরিষদের চেয়রম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন বর্তমানে নওগাঁ-৬ আসনটি শূন্য রয়েছে। দ্রুত এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কোন নেতাকর্মীরা পক্ষপাতিত্ব মূলক আচরন ও কোন আইন-শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কর্মকান্ডে যেন কেউ জড়িয়ে না পড়ে। প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রতিক দেবেন তার হয়ে নির্বাচনে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে নওগাঁ জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) সকালে শহরের মুক্তিরমোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অস্থায়ী বেদীতে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি মো. আব্দুল মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারন-অল-রশিদসহ আ’লীগের সকল অংগ সংগঠন, সরকারী বেসরকারী ও স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান, নওগাঁ জেলা প্রেসক্লাব, বেসরকারী উন্নয়ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


অপরদিকে জেলা আ’লীগ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর দলীয় কার্যালয় থেকে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আ’লীগ, যুব মহিলা লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে শহরে একটি বিশাল শোকর‌্যালী বের করা হয়। 


কর্মসূচীর অংশ হিসেবে জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ১১টি উপজেল থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের সমন্বয়ে আবৃত্তি, জাতির জনক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন এবং দেশাত্মবোধক সংগীত বিষয়ে ভার্চুয়াল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জেলা শিশু একাডেমী পৃথকভাবে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করে। জেলা শিল্পকলা একাডেমী সংগীত এবং আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে।


নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন। এ নিয়ে জেলায় সরকারি হিসেবে নওগাঁয় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ জন। জেলায় মোট এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬ জন।


একজন জেলার মহাদেবপুর উপজেলায় অপরজন নওগাঁ এলজিইডি অফিসের একজন কর্মচারী বগুড়াতে মারা যান। 


নওগাঁ ডেপুটি সিভিল সার্জন মন্জুর এ মোর্শেদ জানান, করোনায় মহাদেপুর ওই ব্যক্তি নওগাঁয় সরকারি হিসেবে গণনা করা হয়েছে। অর্থাৎ জেলায় সরকারি হিসেবে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে। অপরজন বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর হিসেব বগুড়াতে রাখা হবে। 


সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এদিকে নতুন করে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ২৪ জন। আক্রান্তদের মধ্যে নওগাঁ সদরে ১১ জন, মহাদেবপুরে ৩ জন, বদলগাছিতে ১ জন, নিয়ামতপুরে ২ জন, সাপাহারে ৬ জন এবং পোরশায় ১ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের মোট সংখ্যা হলো ১ হাজার ২৬ জন। 


মন্জুর এ মোর্শেদ আরো জানান, গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৯৮ জনকে। এদের মধ্যে সদরে ২৪ জন, রাণীনগরে ৩ জন, আত্রাইয়ে ৭ জন, মহাদেবপুরে ৭ জন, মান্দায় ৬ জন, বদলগাছিতে ১৫ জন, পতœীতলায় ৬ জন, ধামইরহাটে ৭ জন, নিয়ামতপুরে ৮ জন, সাপাহারে ১৪ জন এবং পোরশায় ১ জন। এ সময় কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৬২ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৭শ’ ৮৮ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ্য হয়েছেন ১৮ জন এবং এ নিয়ে মোট সুস্থ্য হওয়া রোগির সংখ্যা ৮শ’ ৯৬ জন। 

নওগাঁর ধামইরহাটে বিট পুলিশিং অফিস উদ্বোধন

ধামইরহাটের, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটের আগ্রাদ্বিগুন বাজারে বিট পুলিশিং অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত আগ্রাদ্বিগুন বাজারে ৫নং বিট পুলিশিং অফিস উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। পরে আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, অতিরিক্ত পুলিশ সুপার ভারপ্রাপ্ত পতœীতলা সার্কেল আবু সালেহ মো. আশরাফুল আলম, থানা আ’লীগের সভাপতি মো. দেলদার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক আব্দুল মালেক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ, গ্রীণ ভয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সাধারণ সম্পাদক স্থানীয় মুজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলমগীর কবির, ডিএসবির উপপরিদর্শক আব্দুল আলিম, জালাল উদ্দিন, মোহাম্মদ নাসিম, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আকতার হোসেন, সাংবাদিক হারুন আল রশীদ প্রমুখ।

উপ-নির্বাচনে মুক্তিযোদ্ধা বুলুকে নিয়ে স্বপ্ন দেখছেন তৃনমূলের বিএনপি

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁর আত্রাই-রাণীনগর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ সংসদীয় আসন। গত ২৭ জুলাই এমপি ইসরাফিল আলম মারা যাওয়ায় এই আসনটি শুন্য হয়। এ আসনে উপ-নির্বাচনকে সামনে রেখে ইত্যেমধ্যে তৃণমূলের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো দাবী তুলেছেন আগামী উপ-নির্বাচনে তাঁদের দুঃসময়ের কান্ডারী বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন বুলু-কে প্রার্থী হিসাবে পেতে। খোঁজ নিয়ে জানাগেছে, আত্রাই-রাণীনগর এই দুই উপজেলার বিএনপি ও এলাকাবাসীকে নিয়ে দীর্ঘদিন ধরে দল পুনঃগঠন, আন্দোলন সংগ্রাম, দুঃস্থ ও অসহায় মানুষের সেবা ও ত্রাণ বিতরণ, ধর্মীয় ও সামাজিক কর্মকান্ড, কেন্দ্রীয় কর্মসূচির বাস্তবায়ন, গণসংযোগ করে আসছেন রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা। সম্মুখ সারীর যোদ্ধা হিসাবে তিনি (বুলু) এই এলাকায় মুক্তিযুদ্ধের নেতৃত্বদেন। যুদ্ধ পরবর্তী তার আপন বড় ভাইকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করতে আলমগীর কবিরের প্রত্যেকটি নির্বাচনে প্রধান সমন্বয়ক হিসাবে কাজ করেছেন। ২০০৬ সনে আলমগীর কবির বিএনপি থেকে পদত্যাগ করে এলডিপিতে যোগদিলে আত্রাই-রাণীনগরের নেতাকর্মীদের দুঃসময়ের কান্ডারী হিসাবে শক্ত হাতে নওগাঁ-৬ আসনের নেতাকর্মীদের সংগঠনের পাশ্বে দাঁড়ান আনোয়ার হোসেন বুলু। দীর্ঘ দিন ধরে নেতা তৈরির যে সকল কারখানা বন্ধ ছিল তিনি সেখান থেকে নেতৃত্ব তৈরি করেন। এর মূল্যায়ন হিসাবে ২০০৮ সনে বিএনপি থেকে দলীয় নমিনেশন এবং পরবর্তীতে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ লাভ করেন। আলমগীর কবির দলত্যাগের পর সংগঠনকে পুনঃজ্জীবিত করে অত্র আসনের ২টি থানা, ১৬টি ইউনিয়ন, ১৪৪টি ওয়ার্ড এবং ৪৫০টি গ্রামের বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন করে গত ১৪ বছরে সাংগঠনিক ও রাজনৈতিক নেতৃত্বের কারণে একজন যোগ্য প্রার্থী হিসাবে এলাকার কর্মীদের কাছে গ্রহন যোগ্যতার শীর্ষে রয়েছেন এই মুক্তিযোদ্ধা। যদি বিগত নির্বাচনের অভিজ্ঞতা ও যোগ্যতার বিচার করে দল আগামী উপ-নির্বাচনে বুলুকে দলীয় নমিনেশন দেয় তবে এই আসনটি বিএনপি পুনঃরুদ্ধার করতে পারবে বলে মনে করছেন তৃনমূলের বিএনপি। তৃনমূলের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের সাথে আলোচনায় জানা যায়, দেশে করোনা পরিস্থিতি ও বন্যা কবলিত এলাকার জনগণের ভাগ্য ও জীবনমান উন্নয়নের জন্য এবং এই আসনটি পুনঃরুদ্ধার করতে রণাঙ্গনের বীর সময়ের সাহসী সন্তান কর্মীবন্ধব জননেতা মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু এখন তাঁদের সময়ের দাবী বলে মনে করছেন তৃণমূলের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেকেই।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget