Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ভারতে আটক তাবলীগ জামায়াতের ১৭ জন বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল : ভারতে আটক বাংলাদেশি তাবলীগ জামায়াতের ৮ মহিলা সহ ১৭জন ভারতে ৪ মাস জেল খাটার পর বেনাপোল নোম্যান্সল্যান্ড দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

রবিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

তারা ঢাকা মিরপুর ও দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদেরকে ১৪ দিনের জন্য যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

জানা যায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ২৬৫ জন তাবলীগ জামায়াতের কর্মীরা পাসপোর্ট যোগে ভারতে যায়। এসময় ভারতে করোনা প্রাদুর্ভাব দেখা দেয়। এ অবস্থার মধ্যে তাবলীগ কর্মীরা সেখানে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ আসে করোনা সংক্রমণ ছড়ানোর। পরে ভারতের পুলিশ তাদের আটক করে হরিয়ানা জেল খানায় পাঠায়। সেখানকার আদালত তাদের ৪মাস সাজা দেয়। সাজার মেয়াদ শেষ হওয়ার পরে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পর আজ তারা দেশে ফিরে আসেন।

বেনাপোল চেকপোস্ট  ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান বলেন, ভারতে আটক তাবলীগ জামায়াতের ৮ মহিলা সহ ১৭জন কে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করে।

এবিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান জানান, ফেরত আসা তাবলীগ সদস্যদের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে। যেহেতু তারা দীর্ঘদিন ভারতের বিভিন্ন অঞ্চলে গণজামায়াতে মধ্যে ছিলেন। তারপর ও তারা ৪ মাস জেল হাজতে ছিলেন । তাদের শরীরে করোনাভাইরাস আছে কিনা সেজন্য ১৪ দিনের জন্য সরকারি তত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নওগাঁর মান্দায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ


সালমান ফাসী (সজল), নওগাঁ : নওগাঁর মান্দায় শীবনদীতে গোসলে নেমে আশিক (১৭) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভারশোঁ ইউনিয়নের শীবনদীর দুর্গাপুর ব্রিজে এ ঘটনা ঘটে। আশিক মান্দা সদর ইউনিয়নের হাড়কিশোর গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং বিলকরিল্যা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়কিশোর গ্রামের আশিক, সৌরভ, সুমন ও আলমসহ কয়েকজন প্রতিদিনের মতো শনিবার দুপুরে শীবনদের দুর্গাপুর ব্রিজে গোসল করত। লাফালাফির এক পর্যায়ে অন্য বন্ধুরা তীরে উঠতে পারলেও আশিক পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
বিকেলে রাজশাহীর ডুবুরি দল এসে তাদের সঙ্গে যোগ দেয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল। মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান নিখোঁজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 


 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে কৃষক নিহত

রাহাদ হাসান মুন্না,সুনামগঞ্জ : নিজ জমিতে চাষাবাদ করতে গিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে আব্দুর রহিম নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক উপজেলার পলাশ ইউনিয়নের উওর মাঝাইর গ্রামের প্রয়াত আব্দুর নুরের ছেলে।

নিহতের পারিবারীক সুত্রে জানাগেছে,উপজেলার উওর মাঝাইর গ্রামের কৃষক আব্দুর রহিম গ্রাম সংলগ্ন পশ্চিমে থাকা কিক্তা  (ছোট হাওর)য় নিজ জমিতে চাষাবাদ করতে শনিবার সকালে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর আকস্মিক ঝাড়ের সাথে বজ্রপাত পড়লে তিনি জমিতেই চাষাবাদরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিশ্বম্ভরপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

দিন দুপুরে সাংবাদিকের বাসায় চুরি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দিন দুপুরে অবিশ্বাস্য ও দূঃসাহসি পন্থায় জেলাশহরের সুপরিচিত সিনিয়র সাংবাদিক বিশ্বনাথ দাসের বাড়ীতে চুরি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ৪থেকে ৪.৩০ মধ্যে। এ সময় তারা বাড়ীতে ঘুমিয়ে ছিলেন। চোরেরা মেইন গেট খুলে সোজা নির্দিষ্ট ঘরে গিয়ে ওয়ারড্রব খুলে আনুমানিক ৮ ভরি স্বর্ণের গহনা, নগদ ২৬ হাজার টাকা,বিউটি বক্স ডাইনিং এ থাকা বড় একটি কাশার থালা নিয়ে পালিয়ে যায়। তবে ঘরের মধ্যে কোনরকম তছনছের আলামত পাওয়া যায়নি। উল্লেখ্য সম্প্রতি পার-নওগাঁ ৭নং ওয়াডে হিরোইনখোর ও মোদখোরের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। চুরি বিষয়টি তাৎক্ষণিক নওগাঁ সদর মডেল থানায় মৌখিক ভাবে অভিযোগ করায় এসআই মোঃ মাজেদ ঘটনাস্থল পরিদশন করে থানায় অভিয়োগ করার পরামর্শ দেন। তবে বাদির সন্দেহ এটা আশেপাশের পরিচিত জনদেরই কাজ।


প্রতিনিধি, নওগাঁ: নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও নেশা জাতীয় ইনজেকশনসহ (অ্যাম্পুল) ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে জেলার মহাদেবপুর ও সদর উপজেলায় পৃথক তিনটি অভিযানে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। দুপুর ২টায় নওগাঁ ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার এসব তথ্য জানান। এ সময় নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহসিন রেজা ও মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। 


রকিবুল আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের গণি ফিলিং স্টেশনের কাছে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে ৮০০ পিস 

ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার একড়াপাড়া গ্রামের মুক্তার হোসেন (২৭) ও বরগুনা সদর উপজেলার বালিয়াতলী গ্রামের পুনু হাওলাদার (৩২)। 


সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে ৫ গ্রাম হেরোইনসহ বোয়ালিয়া গ্রামের মইন উদ্দিন (৫৫) ও আব্দুল কুদ্দুস (৫৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। এছাড়া বোয়ালিয়া স্কুলপাড়া এলাকা থেকে হেরোইন সেবনরত অবস্থায় রফিকুল ইসলাম (৩৫) এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাজশাহী-নওগাঁ সড়কের নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের আরেক অভিযানে ১৫০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ (অ্যাম্পুল) মোমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। মোমিনুল ইসলাম মহাদেবপুর উপজেলার স্বরস্বতীপুর গ্রামের বাসিন্দা।


ডিবি পুলিশের ওসি কে এম সামসুদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানা ও মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় ইসলামী অর্থনীতি বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার শহরের চুরিপট্টিতে জমজমপ্লাজা তৃতীয় তলায় জিনিয়াস সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি: রেজি: ৬৩৯ এর আয়োজন করে।


মতবিনিময় সভায় মুফতি মো: রাশেদ ইলিয়াছ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি মো: মাহবুবুর রহমান, মাওলানা মো: শরিফুল ইসলাম, এসময় ইসলামী অর্থনীতি বিষয়ে উপরে সভাপতি আলোচনায় বলেন,

প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সমৃদ্ধশালী গড়ার লক্ষ্যে বেকারত্ব নিরসন, দরিদ্র বিমোচন এবং স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে সমাজের সর্বস্তরে সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা ও করযে হাসনার ব্যাপক প্রচলন অপরিহার্য, গরীব ও দুস্থদের মাঝে সুদমুক্ত সহযোগিতামূলক কর্মসূচি দরকার।

আলোচনা এবং মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জিনিয়াস সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি: এর পরিচালক মো: অবনুর ইসলাম, মো: মতিউর রহমান দুলাল, মো: মেজবাহ আলম খান প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget