Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠির লেবু বিক্রি করে কোটিপতি ২২ গ্রামের চাষিরা
মো. আতিকুর রহমান, ঝালকাঠি : ভিটামিন-সিযুক্ত রসালো লেবুর ঘ্রাণে মাতোয়ারা ঝালকাঠির ২২টি গ্রাম। চলতি মৌসুমে জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলীর ভাসমান লেবুর হাট। প্রতিদিন এখানে লাখ লাখ লেবু বেচা-কেনা হচ্ছে। পাইকাররা নৌকা থেকে লেবু কিনে গাড়িতে করে বরিশাল আড়তে নিয়ে বিক্রি করছেন। অনেকে মালবাহী ট্রলার বা ট্রাকে করে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ফরমালিন ও কেমিক্যালমুক্ত রসালো কাগজি লেবু সবার কাছেই প্রিয়।

ঝালকাঠির বাউকাঠি, শতদলকাঠি, ভিমরুলী, কাফুরকাঠি, আটঘর, গাভারামচন্দ্রপুর, পোষন্ডা, ডুমুরিয়া, খেজুরা, কির্ত্তীপাশা, মিরাকাঠিসহ ২২টি গ্রাম এখন লেবুর ঘ্রাণে মাতোয়ারা। প্রতিদিন এসব গ্রামের কৃষকরা গাছ থেকে লেবু সংগ্রহ করে নৌকায় ভিমরুলী বাজারে নিয়ে আসে। অপেক্ষমান পাইকাররা ট্রলারে বসেই লেবু কিনে রাখে।

চাষিরা জানান, গতবছর ১ পোন (৮০টি) লেবু ছিল আড়াইশ’ টাকা। এবার তা ৪শ’ টাকা। গ্রামের চাষিরা কাঁদি কেটে লেবু চাষ করছেন। একেকটি কাঁদি ১শ’ থেকে ১১০ হাত লম্বা এবং ৭-৮ হাত চওড়া হয়। প্রতিটি কাঁদিতে ২২টি গাছ লাগানো যায়। এরকম ১ বিঘার কাঁদিতে লেবু চাষ করতে খরচ হয় ৫০ হাজার টাকা। ফল ধরার পরে লেবু বিক্রি করে ২ থেকে আড়াই লাখ টাকা পাওয়া যায়। সে হিসেবে লেবু বিক্রি করে প্রতিবছর কৃষকরা আয় করছে দেড় থেকে ৩ কোটি টাকা।

লেবু ব্যবসায়ী আ. রহমান জানান, পটুয়াখালী থেকে মালবাহী ট্রলার এলে সেই ট্রলারে পটুয়াখালী মোকামে পাঠানো হয়। সেখানের কাচামাল বিক্রেতাদের সাথে আগেই চুক্তি করা থাকে। কেনা দামের ওপর লাভ রেখে বিক্রি করা হয়।

চাচার সঙ্গে বাজারে গেল চা খেতে, বাড়ি ফিরল ভাতিজার লাশ

আকরামুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে অটোভ্যানের ধাক্কায় সিয়াম হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে তালা উপজেলার হাজরাকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম হোসেন হাজরাহাটি গ্রামের শাহাবুদ্দিন মোড়লের ছেলে।

হাজরাকাটি বাজারের দোকানদার রবিন জানান, চা খেতে চাচার সঙ্গে বাজারে এসেছিল শিশু সিয়াম। খলিলনগরের দিক থেকে আসা একটি অটোভ্যান বাজারের হানেফের চায়ের দোকানের সামনে শিশুটিকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় শিশুটি।

নিহতের চাচাতো ভাই শাওন বলেন, চাচা সোহরাব মোড়লের সঙ্গে সকাল ৭টার দিকে চা খেতে বাজারে যায় সিয়াম। এরপর দুর্ঘটনা ঘটে। ভ্যানটি আটক করে রাখা হয়েছে। চালকের বাড়ি খলিলনগর ইউনিয়নে। তার পরিচয় জানা যায়নি।

তালা থানা পুলিশের ওসি মেহেদী রাসেল বলেন, চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে সকাল ১০টার দিকে দুর্ঘটনায় আহত শিশু সিয়াম মারা যায়। অটোভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। শিশু সিয়ামের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুর রক্ষার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

চাঁদপুরকে রক্ষার জন্য অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম। রোববার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে এ দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা।

সংগঠনের সভাপতি মিজান মালিক বলেন, চাঁদপুর আমাদের প্রাণের শহর। আমাদের শেকড় চাঁদপুরে। সেই শহর অব্যাহত নদীভাঙনে আজ বিলীনের পথে। এটি আমাদের পীড়িত করে। নৈতিক দায়িত্ব থেকে আমরা চাঁদপুর রক্ষার দাবিতে রাস্তায় নেমেছি। আশা করছি, চাঁদপুরকে নদীভাঙন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাগোনিউজ২৪.কম-এর ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, চাঁদপুরকে কার্যকরভাবে রক্ষা করতে হলে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এর কোনো বিকল্প নেই। চাঁদপুরকে রক্ষার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাঁদপুরকে রক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন। ওই সময়ের পত্রপত্রিকায় এ খবর সাক্ষী হয়ে রয়েছে। সাংবাদিকদের কাজ আন্দোলন করা নয়। কিন্তু বাধ্য হয়েই নিজ জেলাকে রক্ষার জন্য আমরা রাস্তায় নেমেছি।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মান্না বলেন, চাঁদপুরের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। চাঁদপুরকে রক্ষা করতে না পারলে আমরা সেসব ঐতিহ্য হারাব। দ্রুত চাঁদপুরকে রক্ষায় পদক্ষেপ নিতে হবে।

এ সময় সংগঠনের বেশকিছু সদস্য এবং ঢাকায় বসবাসরত চাঁদপুরের বাসিন্দারা উপস্থিত ছিলেন। চাঁদপুরকে রক্ষায় কার্যকরী পদক্ষেপ দ্রুত সময়ের মধ্যে না নিলে আরও কঠিন আন্দোলনের কর্মসূচি দেবেন বলে ঘোষণা দেন সংগঠনের সদস্যরা।

চার বছর পর আবারও রাস্তায় ধান লাগালো গ্রামবাসী

মিলন রহমান, যশোর: যশোরের চৌগাছায় একটি সড়ক পাকা না হওয়ায় চার বছর পর আবারও ধানের চারা লাগিয়ে দিয়েছে গ্রামবাসী। রাতের আঁধারে গ্রামের যুবকরা ওই সড়কে ধান লাগিয়েছেন বলে জানা গেছে।

গত শুক্রবার রাতের কোনো এক সময়ে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি (বৃত্তিপাড়া) থেকে নগরবর্ণি (গুপীনাথপুর) সড়কের গুপীনাথপুর প্রবেশের মুখে প্রায় ত্রিশ ফুট দৈর্ঘ্যে ধানের চারা রোপণ করা হয়।

স্থানীয়রা জানান, গ্রামটির নগরবর্ণি বাজার থেকে প্রায় ৫শ মিটার বর্ণি গ্রামের দিকে গিয়ে বৃত্তিপাড়া নামক স্থান থেকে কিছুটা ফ্লাট সোলিং, এরপর থেকে কাঁচা।

গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল মুজিদ বলেন, আমরা দুজন মুক্তিযোদ্ধা এই গ্রামে বসবাস করি। গ্রামটিতে একটি মাত্র রাস্তা। চার বছর আগে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান তোতা মিয়া বারবার রাস্তাটি করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও বাজেট না থাকার অজুহাত দেখিয়ে রাস্তাটি করা হচ্ছে না। সমান্য বৃষ্টিতেই আমাদের গ্রাম জলাবদ্ধ হয়ে পড়ে।

গ্রামের বাসিন্দা তমিজ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে রাস্তায় কাদা হয়। আমাদের ছেলে মেয়েরা স্কুল, কলেজে যেতে পারে না। গাড়ি ঘোড়া চালানো যায় না। নির্বাচনের সময় চেয়ারম্যান তোতা মিয়া বলে গিয়েছিলেন, এই রাস্তা করে দেবেন। কিন্তু নির্বাচনের পর তিনি এই গ্রামেই আসেননি।

হাজী আব্দুল বারিক নামের আরেকজন বলেন, চার বছর আগে রাস্তায় অতিরিক্ত কাদা হয়েছিল। স্কুলের ছেলেপেলেরা রাস্তায় ধান লাগিয়ে দেয়। তখন চেয়ারম্যান মেম্বাররা এসে বলেছিলেন, রাস্তা আমরা করে দেব। সোলিং হলেও করে দেব। কিন্তু তারা তা করেননি। শুক্রবার রাতে গ্রামের ছেলে পেলেরা আবার রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে।

গ্রামের বাসিন্দা আক্তারুজ্জামান বলেন, এই রাস্তা দিয়ে দুর্গাপুর, পুড়াদাহ, রাজাপুর, উসনিপাড়া, মান্দারতলা, রামকৃষ্ণপুরের লোকজন পুড়াপাড়া ও চৌগাছা শহরে যাতায়াত করে। অর্থাৎ আমাদের গ্রামটি মাঝখানের গ্রাম অথচ এই রাস্তাটিই হচ্ছে না।

গ্রামের মেম্বার আব্দুল আজিজ বলেন, আমাকে ইউএনও স্যার এখানে পাঠিয়েছেন। বিষয়টি দেখে তাকে রিপোর্ট করার জন্য।

চার বছর আগে গ্রামবাসী ধানের চারা লাগানোর সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আমরা ওই পাশ থেকে রাস্তা আনছি। তিন কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় অর্ধেক রাস্তা হয়েছে। আমরা পর্যায়ক্রমে সম্পূর্ণ রাস্তা করবো।

( ২৬ জুলাই)

কামাল উদ্দিন, কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে ট্রাক এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। রোববার ( ২৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার হরিণ ধরা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটমুখী একটি ট্রাকের সঙ্গে কুমিল্লা শহর অভিমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যান। এতে আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রবাসী বিল্লাল হোসেন ভুইয়া (৩৫) ও তার বোন লিপা আক্তার (৪০)। অপর ২ জন লেগুনার চালক ও হেলপার। তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে৷

নওগাঁর আত্রাইয়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বড় বোনের মৃত্যু

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) :
নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে ।

রবিবার ( ২৬ জুলাই) বেলা ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো রাজশাহীর বাগমারা উপজেলার ভাতঘরপাড়ার গ্রামের ইউনুচ আলী মৃধার ছেলে ইরান মৃধা (৮) ও মেয়ে ইরা আক্তার (১৬)। ইরান সিংসাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও ইরা সিংসাড়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।

পরিবার সুত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরের পারে খেলার সময় ছোট ভাই ইরান পুকুরের পানিতে পড়ে যায়। এসময় বড়বোন ইরা ছোট ভাইকে উদ্ধার করতে পুকুরে নামে। এক পর্যায়ে দুজনই পানির নিচে তলিয়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘ সময় তাদের দুজনকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের দুজনকেই ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি আমি শুনেছি। এবং বিষয়টি খুবই দুঃখজনক।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget