Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 650 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4843 দেশজুড়ে 42 ধর্ম 3474 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2844 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, শিশু আহত

ন‌ওগাঁ প্রতনিধিি : নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আরোহী এক শিশু জাকিয়া আহত হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এবং শিশুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

শুক্রবার রাত ১১ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে ।

নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার রনাইল গ্রামের মজনু হোসেন এবং জেলার নিয়ামতপুর উপজেলার তালপকুরিয়া গ্রামের ভুট্টু আলী। আহত জাকিয়া আক্তার মজনু হোসেনের মেয়ে।

মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, রাতে রনাইল গ্রাম থেকে মজনু তার শ্বশুর বাড়ি তালপকুরিয়য়ি মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পথে মধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটামোড় এলাকায় একটি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন এবং শিশু আহত হয়। সংবাদ পেয়ে শিশু জাকিয়াকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।

ওসি আরো জানান, ঘটনারপর ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।


নওগাঁর পত্নীতলায় করোনায় জয়ী পুলিশ সদস্যদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

তন্ময় ভৌমিক, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় করোনায় জয়ী পুলিশ সদস্যদের অভিজ্ঞতা বিনিময় ও অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার পত্নীতলা থানা চত্তরে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান। 

পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খালিদ সাইফুল্লাহ।

পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী ও ওসি তদন্ত হাবিবুর রহমানসহ ৯জন পুলিশ সদস্যদের দেহে করোনা সনাক্ত হন। সনাক্ত পুলিশ সদস্যরা করোনায় জয়ী হওয়ায় পুলিশের উদ্যেগে এই অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁয় বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি হান্ড ফুটবল খেলায় খাসী পুরস্কার

আতাউর শাহ্, নওগাঁ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনোদনের জন্য নওগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ড শাহপাড়া গ্রামে বিকেল ৪টা হতে সাড়ে ৫টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপি বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে এক প্রীতি হান্ড ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের স্থানীয় যুবকদের আয়োজনে এ প্রীতি হান্ডফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

শক্রবার (২৯ মে) বিকাল ৪টা থেকে স্থানীয় একটি পানি জমে থাকা জমিতে এ খেলা শুরু হয়। খেলার পুরস্কার ছিল একটি খাসী।

৯০ মিনিটের শ্বাসরুদ্ধকর ও উত্তেজনাপূর্ণ এ খেলায় ১৩-১০ গোলে অবিবাহিত দল বিজয়ী হয়।

খেলার শুররুতে বিবাহিত দল ৭টি গোল করে এগিয়ে থাকে। শেষ দিকে অবিবাহিত দল জয়সূচক গোলে ১৩-১০ গোলে জয় পায় অবিবাহিত দল। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কারের খাসী তুলে দেন যুবকদের মধ্যে নাছির দেওয়ান।

এলাকার যুবকসহ শত শত নারী-পুরুষ উপস্থিত থেকে গ্রামীণ এ খেলা উপভোগ করেন।

এ ব্যাপারে নাছির দেওয়ান জানান, গ্রামীণ বিনোদন হিসেবে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে এ প্রীতি হান্ড ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ও অবিবাহিতদের আমরা বিবাহিত খেলোয়াড় দিয়ে হেল্প করায় তারা জয়ী হতে পেরেছে। আমরা সবাই মিলে অনেক আনন্দ করা হয়েছে।

এ ব্যাপারে উপস্থিত দর্শক নারীরা বলেন, এই ঈদে আমারা করোনা ভাইরাসের মহামারিতে ঈদের আনন্দ কি বুঝতে পারিনাই তবে আজ এ খেলায় ঈদের চেয়ে বেশী আনন্দ উপভোগ করতে পেরেছি।

এ ব্যাপারে উপস্থিত দর্শক পুরুষরা বলেন, আজ বেশি আমরা আনন্দিত, কারন আমরা ঈদের নামাজ জামে মসজিদে পরেছি, সেখানে কোন দোকান দেখা যায়নি, তবে আজ মাঠে খেলার অনুষ্ঠানে সব রকম ভ্রাম্যমান দোকান বসেছে এজন্য আমরা খেলা দেখে মজা পাইছি ও বাচ্চাদের ঈদ আনন্দ দিতে পেরেছি।

পুরস্কারের খাসী দিয়ে বিরিয়ানি রান্না করে উভয় পক্ষ খাওয়ানো হবে বলেও জানান তিনি।

নওগাঁর রাণীনগরে গভীর রাতে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামে গভীর রাতে বাড়িতে ঢুকে রুঞ্জু মন্ডল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে মূখোশধারী দূর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। নিহত রুঞ্জু মন্ডল ওই গ্রামের শুকবর আলী মন্ডলের ছেলে।

রাণীনগর থানার ওসি জহুরুল হক ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত অনুমানিক সাড়ে ১২ টা দিকে মূখোশধারী এক যুবক বাড়ির সাথে লাগানো গোয়াল ঘরের টিনের চালার টিন কেটে বাড়ির রান্না ঘরে প্রবেশ করে। এরপর সে পানির মটর চালু করে। মটর বন্ধ করার জন্য রান্না ঘরের দরজা খোলা মাত্রই মূখোশধারী ওই যুবক এ্যলোপাথারী ভাবে ধারালো অস্ত্র দিয়ে রুঞ্জু মন্ডলকে কোপাতে থাকে। এ সময় তার স্ত্রী এগিয়ে গেলে তাকেও কোপ মারে ওই দৃর্বৃত্ত। এসময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় রুঞ্জু মন্ডলকে উদ্ধার করে প্রথমে নওগাঁ পরে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভোর রাতে মারা যান তিনি। রুঞ্জু মন্ডল স্থানীয় রাতোয়াল বাজারে ধান, চাল, সার ও তেলের ব্যবসা করতেন। 

তবে এ ঘটনায় এখন পর্যন্ত রাণীনগর থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি। এই হামলাটি শুধু হত্যার উদ্দেশ্যে নাকি বাড়িতে ডাকাতি করার কোন পরিকল্পনা ছিল তাও বলতে পারছেনা কেউ। খবর পেয়ে রাতেই রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় রাণীনগর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানিয়েছেন ওসি জহুরুল হক।


নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় ধান বোঝায় ট্রলি উল্টে গিয়ে দুই ভাই নিহত হয়েছে। গতকাল শুক্রবার পত্নীতলা - সাপাহার সড়কের ঘড়াইল নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।

নিহত দুই ভাই উপজেলার চকমমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে মাহাবুব (৪২) এবং আনোয়ার হোসেন (৪০)।
পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, সকালে ট্রলি নিয়ে পত্নীতলার দিকে যাচ্ছিল দুই ভাই। পথে পতœীতলা- সাপাহার সড়কের ঘড়াইল নামকস্থানে আসলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ধান বোঝায় ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

ওসি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে । ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  

নওগাঁর সাপাহারে গৃহবধু জেসমিনের মাথা ন্যাড়াকারী স্বামী ও শাশুড়ী আটক

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে নির্যাতনকারী লম্পট স্বামী রফিক ও শাশুড়ী রাজিয়া বেগমকে পুলিশ গ্রেফতার করেছে।  শুক্রবার ভোরে পত্নীতলা থানার আলপাকা গ্রাম হতে শাশুড়ী  রাজিয়ার মেয়ে জামাই বাড়ী হতে তাদের আটক করা হয়।

স্থানীয় থানা সূত্রে জানা গেছে, ঈদের এক দিন আগে স্বামীর অনৈতিক কার্যকলাপে রাজি না হওয়ায় স্বামী রফিক ও তার মা রাজিয়া বেগম গৃহবধু জেসমিনকে শারিরীক নির্যাতনের পাশা পাশি তার মাথার চুল কেটে ন্যাড়া করে রাখার পর থেকে স্বামী রফিক ও তার মা রাজিয়া বেগম পলাতক ছিলো। গত বৃহস্পতিবার সাপাহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের উপর মামলা দায়ের হলে শুক্রবার ভোরে পতœীতলার ওই গ্রাম হতে মা ছেলে কে আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। গৃহবধু নির্যাতনকারী স্বামী ও শাশুড়ী আটকের বিষয়টি অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিশ্চিত করেছেন। নির্যাতনের শিকার গৃহবধু জেসমিন বর্তমানে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্সে ভর্তি রয়েছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget