Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মীভূত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার চাপড়া গ্রামের রফিকুল ইসলামের মার্কেটে। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত ৯টারটার দিকে হঠাৎ করে রফিকুল ইসলামের মার্কেটে আগুনের শিখা দেখতে পায়। সঙ্গে সঙ্গে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর পৌছালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভায় ফায়ার সার্ভিস। এই সময়ের মধ্যে আগুনে পুড়ে য়ায় রাঙ্গার চা ষ্টল, ফরহাদ হোসেনের ঔষদের দোকান, আনোয়ার হোসেনের কাপড় ও তুলার দোকান, সাহাজামালের মুদির ও ঔষদের দোকান, মোহন এর মাছের খাদ্যের দোকান সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে করে দোকান গুলোর প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ১২‘লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও জানান তিনি। 

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এবং এতে প্রায়  ১২লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

নওগাঁয় এডাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।

রায়হান আলম: নওগাঁয় এডাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কেডির মোড় জননীর কার্যালয়ে এডাবের জেলা সভাপতি আশরাফুন নাহার সিমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে এডাবের সহ-সভাপতি এস,এম শহীদুল ইসলাম, সদস্য সচিব আকরামুল ইসলাম, কার্যকরী সদস্য ফজলুল হক খান ও আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় পূর্বের পাঠ অনুমোদন,আয় ব্যয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সভায় সর্ব সম্মতিক্রমে আশরাফুন নাহারকে সভাপতি ও আকরামুল ইসলামকে সদস্য সচিব করে তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়।#

নওগাঁয় জনশুমারী ও গৃহগননা বিষয়ে জেলার বিভিন্ন  দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়হান আলম: নওগাঁয় জনশুমারী ও গৃহগননা ২০২১ বিষয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শ্রী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগের পরিসংখ্যান বিভাগের যুগ্মপরিচালক এস,এম আনিসুজ্জামান, নওগাঁর উপ-পরিচালক শাহ আলম, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি বলেন, আগামী ২রা ফেব্রুয়ারী থেকে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে আর্ন্তজাতিক মানের জনশুমারী ও গৃহগননা করা হবে। তাই জেলার সকল কর্মকর্তা সহযোগিতা করার আহবান জানান তিনি। এসময় অন্যান্যের মধ্যে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী, পৌর মেয় আলহাজ্ব নাজমুল হক সনি, জেলা পরিষদের সচিব আব্দুল্লাহ আল বাকীসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগনরা উপস্থিত ছিলেন।#

সাপাহার ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নয়ন বাবু, নওগাঁর সাপাহার নতুন বাসস্ট্যান্ড যুব সংসদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার নতুন বাসস্ট্যন্ড যুব সংসদের আয়োজনে ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মহরম হোসেন।
এতে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি সদস্য মিজানুর চৌধুরী, মোটরশ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, সংসদের সম্পাদক ইস্তিয়াক আহমেদ মিলন প্রমুখ।
শেষে ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের হাতে প্রধান অতিথি মহরম হোসেন পুরুষ্কার তুলে দেন।

নওগাঁর মান্দায় অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

নওগাঁর মান্দায় অপহরণের ১৫দিনেও স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেফতার হয়নি মামলার এজাহারভূক্ত কোন আসামি। বাদির অভিযোগ মামলার থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা আসামিদের সঙ্গে গোপন সখ্যতা বজায় রেখে কাজ করছেন। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য অব্যাহত হুমকি দিয়ে চলেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদির পরিবার। মামলার ভবিষ্যত নিয়েও শংকিত পরিবার।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থী গত ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে কাঠেরডাঙ্গা মসজিদের অদুরে রাস্থা থেকে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলযোগে তাকে অপহরণ করা হয়।
ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে দক্ষিণ মৈনম গ্রামের আফতাব শেখের ছেলে জামান শেখ, আব্দুস সালামের ছেলে স¤্রাট, জাফরাবাদ গ্রামের বেলাল হোসেনের ছেলে এমরান হোসেনসহ ৫জনের নাম উল্লেখ করে গত ৭ ডিসেম্বর মান্দা থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় মান্দা থানার উপপরিদর্শক গোলাম মোস্তফাকে।
বাদির অভিযোগ, তদন্ত কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বশে কয়েক দফায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এজাহারভূক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করেছেন না তদন্ত কর্মকর্তা। আসামি ও তাদের পরিবারের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছেন। গত ১৩ ডিসেম্বর আসামি এমরান হোসেন কুলিহার বাজারে মামলা তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি তাৎক্ষনিকভাবে মামলার তদন্ত কর্মকর্তাকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তিনি। উল্টো তদন্ত কর্মকর্তা আমাকে বলেন ভিকটিমকে উদ্ধারের স্বার্থে আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। থানা পুলিশের এহেন আচরনে পরিবারের সদস্যদের নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলার ভবিষ্যত নিয়েও আমি শংকিত।
মামলার কোন অগ্রগতি নেই বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা। তিনি বলেন, এখন পর্যন্ত ভিকটিমের কোনো হদিস পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।

শার্শায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৯ এর উদ্ভোধন

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে নিয়ে যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৯ এর উদ্ভোধন করা হয়েছে।

বুধবার সাড়ে ১১টার সময় এক জাকজমকপূর্ন বর্ণাঢ্য র‌্যালী শেষে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথী যশোর-১, শার্শা আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি। উদ্বোধন শেষে উপজেলা শিল্পকলা একাডেমী মঞ্চে বিজ্ঞান মেলা বিষয় বস্তু নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, শার্শা থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা আইসিটি অফিসার আহসান কবির যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উদ্ভাবক মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।

উক্ত মেলায় প্রায় ২৫টি স্টল নিয়ে তিন স্তরের ব্যক্তি প্রতিষ্ঠান মেলায় নিজেদের তৈরী বিভিন্ন প্রদর্শনী প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের মাঝে হ্যালো হ্যাঁ বলেন তুলে ধরেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget