Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠিতে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে মিডিয়া ফোরামের আত্মপ্রকাশ

ইমাম বিমান, ঝালকাঠি থেকে :ঝালকাঠিতে বিজয় দিবসে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন করে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে একঝাঁক তরুন সাংবাদিকদের নিয়ে মুক্তমনের সাংবাদিকতা একই সাথে আর্তমানবতার সেবায় সকলকে নিয়োজিত করার লক্ষ নিয়ে সাংবাদিক সংগঠন মিডিয়া ফোরামের আত্মপ্রকাশ। 

জাতীয় মহান বিজয় দিবসকে সামনে রেখে একঝাঁক তরুন সাংবাদিকদের নিয়ে মুক্তমনের সাংবাদিকতার মাধ্যমে নিজেদের আর্তমানবতার সেবায় নিয়োজিত করার সপথ নিয়ে পথ চলতে শুরু করেছে ঝালকাঠি মিডিয়া ফোরাম। আর তারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সদস্যরা ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে ভোর ৬টায় ঝালকাঠির শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য সাংগঠনিক যাত্রা শুরু করেছে জেলার অন্যতম সাংবাদিক সংগঠন মিডিয়া ফোরাম। বিজয় দিবসে আত্মপ্রকাশের মাধ্যমে পথ চলতে শুরু করেছে ঝালকাঠি মিডিয়া ফোরাম।

সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে শহীদবেদীতে পুস্পার্ঘ অর্পনের পর ঝালকাঠি ব্রাক মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সাংবাদিক মোঃ মনির হোসেনকে সভাপতি ও সাংবাদিক দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে অন্যান্য সদস্যরা হলেন সাংবাদিক মিজানুর রহমান, মোঃ ইমাম হোসেন  রিয়াজ মোর্শেদ, কৌশিক বড়াল, খাইরুল ইসলাম, সৈয়দ রুবেল,  শফিকুল ইসলাম।

নতুন সংগঠনটি সম্পর্কে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মনির হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সাংবাদিকদের সাধারনত জাতির বিবেক বলা হয়, তাই আমরা এই পেশায় থেকে সৎ ভাবে জীবন জাপনে অঙ্গীকারবদ্ধ, আমাদের ঝালকাঠি মিডিয়া ফোরাম সংগঠন একটি ব্যতিক্রমি সংগঠন কারন এটা সাংবাদিকদের সংগঠন হলেও এর সদস্যরা শুধু সংবাদ সংগ্রহ নয় তার পাশাপাশি এর সদস্যরা ঝালকাঠিতে দুস্থ, গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে যেকোন মাধ্যমে তাকে সহযোগীতা করা, সকলের সহযোগীতায় গরীব ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরন সংগ্রহ অথবা সংগঠনের মাধ্যমে পৌছে দেয়া সহ সামাজিক উন্নয়ন মূলক কাজকর্মে অংশ গ্রহন করা

শার্শা সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০ কেজি রুপা জব্দ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর):
যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি রুপা জব্দ  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে এ রুপার চালানটি জব্দ  করে বিজিবি সদস্যরা।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের গোগা ক্যাম্পের নায়েব সুবেদার শাহ আলম গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, গোগা সীমান্তের মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ভারতীয় রূপা জব্দ করা হয়। জব্দকৃত রুপার সিজার মুল্য ১২ লাখ টাকা।

ঝালকাঠিতে জেলা পুলিশের বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত

রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর রবিবার ঝালকাঠি জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত বিশেষ অপরাধ সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। 

উক্ত সভায় জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জেলার সকল থানার মামলার অগ্রগতি সম্পর্কে খবর নেন সেই সাথে জেলার থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদানের মাধ্যমে নির্দেশ দেন। 

উক্ত বিশেষ অপরাধ সভায় মোঃ কাজী ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর) এম.এম মাহমুদ হাসান (পিপিএম)বার, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল),  মোঃ সাখাওয়াত হোসেন সহকারি পুলিশ সুপার রাজাপুর সর্কেল সহ সকল থানা ও তদন্তকেন্দ্রের অফিসার ইন-চার্জগণ উপস্থিত ছিলেন।

সান্তাহারে রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধাদের নাম সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁ জেলা প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির উদ্যোগে রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাদের নাম সংশোধনের দাবিতে সান্তাহার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় সান্তাহার দলীয় কার্যলয়ে সংবাদ সম্মেলন পাঠ করেন উপজেলা আওয়ামীলগের সাধারন সম্পাদক ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন
সান্তাহার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনছান আলী, সান্তাহার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারি, ডিএম দুলাল, হারুন আর-রশিদ সোহেল, বকুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, জাহেদুল ইসলাম, সাইদুর রহমান প্রমূখ।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামীলীগ মনোনীত সাবেক এমপি ও গভর্নর কছিম উদ্দিন আহম্মেদ, প্রয়াত আওয়ামী লীগ নেতা ফরেজ উদ্দিন আহম্মেদ, ডাক্তার মহসীন মল্লিক, জাহান আলী সরদার, তাহের উদ্দিন সরদার, মজিবর রহমান, নজিবর রহমান, হাবিবর রহমান লাইব্রেরিয়ান, শাহ্ কাওসার আলী, মো. আব্দুস শুকুরসহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নাম রাজাকারের তালিকা থেকে বাদ দেয়ার জন্য জোর দাবি জানান।

উল্লেখ্য: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয় কর্তৃক ওয়েব সাইডে প্রকাশিত রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের তালিকায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩০ জনের মধ্যে স্বাধীনতা বিরোধীদের সাথে আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের নাম দেখা গেছে।

সান্তাহারে রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধাদের নাম সংশোধনের দাবিতে অবস্থান কর্মসূচি

সান্তাহার (বগুড়া) : বগুড়ার সান্তাহারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির উদ্যোগে রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাদের নাম সংশোধনের দাবিতে স্বাধীনতা মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় সান্তাহার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনছান আলী, সান্তাহার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারি, ডিএম দুলাল, হারুন আর-রশিদ সোহেল, বকুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, জাহেদুল ইসলাম, সাইদুর রহমান প্রমূখ। পরে সান্তাহার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেত্ববৃন্দরা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামীলীগ মনোনীত সাবেক এমপি ও গভর্নর কছিম উদ্দিন আহম্মেদ, প্রয়াত আওয়ামী লীগ নেতা ফরেজ উদ্দিন আহম্মেদ, ডাক্তার মহসীন মল্লিক, জাহান আলী সরদার, তাহের উদ্দিন সরদার, মজিবর রহমান, নজিবর রহমান, হাবিবর রহমান লাইব্রেরিয়ান, শাহ্ কাওসার আলী, মো. আব্দুস শুকুরসহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নাম রাজাকারের তালিকা থেকে বাদ দেয়ার জন্য জোর দাবি জানান।
উল্লেখ্য: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয় কর্তৃক ওয়েব সাইডে প্রকাশিত রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের তালিকায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩০ জনের মধ্যে স্বাধীনতা বিরোধীদের সাথে আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের নাম দেখা গেছে।


নওগাঁয় আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

রায়হান আলম: “দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সন্মান দুই-ই মেলে” এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বর্ন্যাঢ্য র‌্যালীর উদ্ধোধন ও আলোচনায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। বুধবার সকালে জেলা প্রশাসন ও টিটিসি আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও উত্তম সরকার, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, টিসিসির অধ্যক্ষ অহিদুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখা ব্যবস্থাপক তারিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জেলার সর্বচ্চ রেমিটেন্সধারী ব্যাংক ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপককে ক্রেষ্ট প্রদান করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget