Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ হানাদার মুক্ত দিবস পালিত

রায়হান আলম: নওগাঁয় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে সংবর্ধনার মধ্য দিয়ে নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করেন, সংগঠনের নেতৃবৃন্দরা। স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করে। বুধবার সকালে সরকারী প্যারিমোহন লাইব্রেরী চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের সভাপতি এ্যাডঃ ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা নুরুল হক, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান ও অধ্যক্ষ মোফাখখার হোসেন খান, সাধারন সম্পাদক এম, এম রাসেল, সাংগঠনিক সম্পাদক বিষনু কুমার দেবনাথসহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। ৫জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করেন। আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় সকল শ্রেনী পেশার মানুষরা অংশ গ্রহন করেন।
উল্লেখ্য ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হলেও নওগাঁ জেলা হানাদারমুক্ত হয় ১৮ ডিসেম্বর।

নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টর-মটরসাইকেল মুখোমুািখ সংঘর্ষে নিহত-১

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ):
নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টর ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জালাল খন্দকার বাবু (৩৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১জন। তাৎক্ষনিক আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
নিহত জালাল খন্দকার বাবু পার্শবর্তী রাণীনগর বাজার এলাকার আব্দুর রশিদ খন্দকারের ছেলে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জালাল খন্দকার বাবু বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আত্রাই থেকে রাণীনগর যাওয়ার পথে উপজেলার মিরাপুর নামক স্থানে পৌচ্ছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী জালাল খন্দকারের মৃত্যু হয়। এবং মটরসাইকেলে থাকা অপর একজন গুরুত্বর আহত হন। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক ট্রাক্টর রেখে পালিয়ে চলে যায়। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

নওগাঁর ধামইরহাটে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁর ধামইরহাটে শুভসংঘের উদ্যোগে ওরা পেল গরম বস্ত্র। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী চকমরয়মরাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শুভসংঘের উদ্যোগে ৪০ জন শীতার্ত মানুষকে গরম বস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়। শুভসংঘ ধামইরহাট উপজেলা শাখায় আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শুভসংঘের উপদেষ্টা এস.এম খেলাল-ই-রব্বানী, গ্রীণ ভয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা বর্তমান সভাপতি এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সিনিয়র সহকারী শিক্ষক এটিএম বদিউল আলম, সাংবাদিক হারুন আল রশীদ, শুভসংঘের উপদেষ্টা প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, শুভসংঘের সভাপতি প্রভাষক আব্দুর রহিম, সহসভাপতি আবু সাঈদ, সহসভাপতি ফিরোজ হোসেন, সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজুয়ান হোসেন, নারী বিষয়ক সম্পাদক সুমী রাণী সাহা, কার্যকরী সদস্য শ্রী রনজিত প্রসাদ, আশিক আহমেদ রাজু প্রমুখ।

নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতীয় মদ আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অভিযানে ৮৫ প্যাকেট ভারতীয় মদ আটক করা হয়েছে। সংস্থার নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েক মো.শফিউদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খয়েরবাড়ী গ্রামে অভিযান চালায়। অভিযানে ৩৮ প্যাকেট ভারতীয় ম্যাকডুয়েল মদ আটক করে। অপরদিকে একই দিন রাতে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো.সোলাইমান এর নেতৃত্বে বিজিবি সদস্যরা জিনডিভি নামকস্থানে অভিযান চালায়। অভিযানে ৪৭ প্যাকেট ভারতীয় ম্যাকডুয়েল মদ আটক করা হয়। এব্যাপারে ১৪ বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান বলেন জি-প্লাস, বলেন নিয়মিত মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পৃথক দুটো অভিযানে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য রেখে পালিয়ে যায়। আটককৃত মাদকদ্র্রব্যের মূল্য প্রায় ১ লক্ষ ২৭ হাজার ৫শত টাকা।

ধামইরহাটে সীমান্তে বিজিবি-বিএসএফেরর মধ্যে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত

মো.হারুন আল রশীদ:নওগাঁর ধামইরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে এক প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত রামচন্দ্রপুর ফুঠবল মাঠে এ প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে ফুটবল মাঠে ৪৮তম মহান বিজয় দিবস এবং আসন্ন ৯তম বিজিবি দিবস উদযাপনের লক্ষে উভয় দেশের মধ্যে সীমান্ত সম্পর্ক উন্নয়নে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এতে বিজিবির ১৫ সদস্য দলের নেতৃত্ব দেন ১৪ বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান পিবিজিএম,জি-প্লাস। অপর দিকে ১৫ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন রায়গঞ্জ আরাধপুর ১২২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এইচপিএস কান্ডারী। ভলিবল খেলাঠি সীমান্তবর্তী এলাকার বিপুল সংখ্যক নারী,পুরুষ ও শিশুরা উপভোগ করেন।



নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড়ে শহীদ  মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। খাদ্য মন্ত্রনালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: একেএম ফজলে রাব্বী বকু, নওগাঁ পৌরসভার মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সদর হাসপাতালের তত্বাবধায়ক, সিভিল সার্জন ডা: মোমিনুল হক, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী, নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির পরিচালকবৃন্দরা, জেলা প্রেস ক্লাব, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা কমিটি, নওগাঁ সরকারী কলেজ, বিএমসি সরকারী মহিলা কলেজ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ, অগ্রনী ব্যাংক লিমিটেড নওগাঁ অঞ্চলের অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক সাদেকেুল ইসলামের নেতৃত্বে বিজয় র‌্যালী করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আস্তান মোল্লা কলেজ, জেলা প্রানী সম্পদ বিভাগ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, জেলা বিএনপি, প্রবাহ সংসদ, সড়ক ও জনপথ, এলজিইডি, গনপূর্ত বিভাগ, জেলা কারাগার, আইন ও সালিশ কেন্দ্র, এডাব, এফএনবিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। পরে খাদ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা নিয়ামতপুর উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াচ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন। সোমবার সকাল ৯ টায় নওগাঁ ষ্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ, ছালাম গ্রহন, ডিসপ্লে¬ প্রদর্শন করেন। বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরন করেন। পরে জেলা আওয়ামীলীগের অফিস কার্যালয় হতে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরনায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন জেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক এমপি ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বাইপাস বিজয় স্মৃতি স্তম্ভে পুষ্প মাল্য অর্পন করেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভা ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের সাহায্য প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রমুজুমদার এমপি। জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হারুন অল রশীদ, সদর উপজেলার সাবেক কমান্ডার গোলাম সামদানী, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল ও আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি সেলাই মেশিন ও বস্ত্র বিতরন করেন। পরে বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে নওগাঁ ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, মুক্তির মোড় মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget