Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ নিয়ামতপুরে ৮শত পিচ ইবাবা সহ ২ মাদক ব্যাবসায়ী আটক

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া ফাজিল মাদ্রার পাশে অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ী কে ৮শত পিচ ইয়াবা সহ আটক করেনছেন নওগাঁ জেলা শাখা গোয়েন্দা (ডিবি)পুলিশ।

রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করাহয়েছে।  জানাগেছে, মাদক কেনাবেচার সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে নিয়ামতপুর উপজেলার চৌড়াপাড়া থেকে ডিবির একটি অপারেশন দল তাদের আটক করেন। আটককৃত মাদক বব্যাবসায়ীরা হলেন।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে জাকির হোসেন (২৬) ও চাঁপাইনবাবগঞ্জের  নাচোল উপজেলার গনইর রোডপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে রনি মিয়া (২৪)। এবিষয়ে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ওসি) ডিবি একে এম শামছুদ্দিন বলেন, আটককৃত মাদক ব্যাবসায়ী দের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে নিয়ামতপুর থানায় মামলা হয়েছে।

নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে সম্মাননা ও সংবর্ধনা

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন ড্রিল সেডে এ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হকের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল-রশীদ, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন সহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ৬৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে সম্মাননা ও সংবর্ধনা দেয়।

গুড়োচালনি মিলে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবীসহ পথচারিরা

আতাউর শাহ্, নওগাঁ :  নওগাঁর কাঁঠালতলী হতে ১০০গজ দুরে রাণীনগর রোডের রা¯Íা পার্শ্বে পাশাপাশি দুইটি গুড়োচালনি মিল মেসার্স সাদ গুড়া চালনী মিল ও মেসার্স তাওসিন ট্রেডাস্, এই দুটো মিল থাকায় চরম দূর্ভোগে পড়েছে হাজার হাজার পথচারীরা,
পরিবহনে ও পোহাতে হয় যানযট, নেমে আশে জনজীবনে অতিষ্ট।  এছাড়াও কখনও সকাল বেলা কখনও দুপুর বেলা, কখনও সন্ধা ঘনিয়ে রা¯Íার উপর ট্র্র্রাক দাড়িয়ে লোড আনলোডের কাজ চলে। আর চলাকালে রা¯Íা হয়ে যায় অবরুদ্ধ বিভিন্ন যানবাহনসহ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে, গুড়ো চালনি মিল হতে উড়ে আসা গুড়ো চোঁখের কনে পড়ছে আর চোখের যন্ত্রনায় চোখ নারতে নারতে কারো কারো সেড়ে যাচ্ছে, আবার কারো কারো প্রচুর পরিমান পানির সাঁটা দিয়ে চোখকে সাভাবিক ফিরে আসতেছে, খেসারত দিতে হচ্ছে নিত্যই দিন পথচারীসহ হেঁটে চলা শ্রমজীবী মানুষদের।  
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এলাকাবাসী জানান, জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, বিশেষ করে গরিব মানুষের চরম দুর্ভোগে পড়ছে, একই অবস্থা থাকলে নানা সমস্যায় পড়তে হবে বলে জানান।

নওগাঁয় ’প্রবেশন আইন ও প্রবেশন ব্যবস্থা’ শীর্ষক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: সমাজসেবা অধিদপ্তর সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে, ইউ এন ডি পি বাংলাদেশের সহযোগিতায় “প্রবেশন আইন ও প্রবেশন ব্যবস্থা” শীর্ষক রাজশাহী বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে। এতে রাজশাহী বিভাগের ৮ জেলার সমাজসেবা কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা ছাড়াও সমাজসেবা অধিদপ্তর, রাজশাহী বিভাগের পরিচালক এ,কে,এম সরোয়ার জাহান, ইউ এন ডি পি’র নওগাঁ ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর মো. শরিফুল ইসলাম, নওগাঁ’র জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশিদুল হক, জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি সরদার সালাহ্উদ্দিন মিন্টু, পিপি অ্যাড. মো. অব্দুল খালেক, জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. নবির উদ্দীন, সাধারণ সম্পাদক মো. নাছিমুল হক বুলবুল, জেল সুপার মো. শাহ্ আলম চৌধুরী বক্তব্য রাখেন। কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইউ এন ডি পি বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর মেবল সিলভিয়া রাড্রিগস। বক্তাগন বলেন বর্তমানে দেশের ফৌজদারী বিচার ব্যবস্থায় প্রায় সর্বক্ষেত্রেই দন্ডিত অপরাধীদের সাজা ভোগের নিমিত্ত কারাগারে প্রেরণ করা হয়। এতে দেশের কারাগারসমুহে সাজাপ্রাপ্ত অপরাধী সংখ্যা ক্রমশ: বৃদ্ধি পাওয়াসহ দেশের একটি প্রচলিত আইনের বিধানকে সরাসরি অবজ্ঞা করা হচ্ছে। ফলে কারাগারের পরিবেশসহ সমাজে এক নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে চলেছে।


নওগাঁয় ডিবির অভিযানে ২ মোবাইল চোর আটক

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় চুরি যাওয়া ২টি মোবাইল ফোনসহ দুই মোবাইল চোরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন, বগুড়া জেলার এরুলিয়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫) ও নওগাঁ সদর থানার খলিশা কুড়ি গ্রামের রাশেদ ওরফে রাসেল (৪০)। 

বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ওসি ডিবি একেএম শামসুদ্দীন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। তিনি আরো জানান, গত ৩০ নভেম্বর সদরের উকিল পাড়ার জিবনের বাসা হতে তার ব্যাবহারকৃত একটি আইফোন ৬প্লাস, সনি এক্সপেরিয়া জেড ৫ ও স্যামস্যাং জে ৪ মডেলের তিনটি মোবাইল ফোন চুরি হয়। চুরি যাওয়া তিনটি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১লাখ ৩৮হাজার টাকা।

 এ ঘটনায় জিবন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করলে তার প্রেক্ষিতে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে বৃহস্পতিবার ভোরে চুরি যাওয়া দুটি মোবাইল ফোন সহ তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা শহরের প্রায় এক-দেড়শ মোবাইল ফোন চুরির কথা স্বীকার করেছেন বলে জানান ওসি ডিবি। 

এসময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
                                       


ধানসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি: ধানসহ সব কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও সমাবেশ পালন করা হয়েছে। ‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে বুধবার শহরের মুক্তির মোড়ে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ কৃষক সমিতি নওগাঁ জেলা শাখা।
 
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা ছাড়াও সমাবেশে বক্তারা ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র ও খাদ্যগুদাম নির্মাণ করে সরকার নির্ধারিত প্রতি মণে ১ হাজার ৪০ টাকা দামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় ও সকল কৃষককে কৃষি কার্ড প্রদান নিশ্চিত করার দাবি জানান।  
 
সংগঠনের আহ্বায়ক মনসুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা শাখার সভাপতি মহসিন রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন, কৃষক সমিতি নওগাঁ জেলা শাখার সদস্য সচিব আব্দুস সোবহান, সদস্য রেবেকা সরেন, ছাত্র ইউনিয়ন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক শামিম আহমেদ প্রমুখ।
 
মহসিন রেজা বলেন, বর্তমান সরকার মুখে নিজেদের কৃষিবান্ধব সরকার বলে দাবি করলেও আসলে তারা ব্যবসায়ী বান্ধব সরকার। এ দেশের ৬০ থেকে ৭০ শতাংশ জনগণ কৃষক। এই কৃষকদের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা রয়েছে ব্যবসায়ীদের প্রতি। সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে ব্যবসায়ীরা। তাই ব্যবসায়ীরা মুনাফা থেকে বঞ্চিত হোক এটা সরকার চায় না।
 
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা আজকে ফুলে-ফেঁপে আরও বড় পুঁজির মালিক হচ্ছে। আর দেশের অর্থনীতির চালিকা শক্তি যে কৃষক, তারা কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পেয়ে দিন দিন নিঃস্ব থেকে আরও নিঃস্ব হচ্ছে। কৃষকের এই অসহায় অবস্থাকে জাতীয় বিপর্যয় হিসেবে দেখা উচিত। ধানসহ সব কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়া উচিত।
 
বাসদ নেতা জয়নাল আবেদিন বলেন, সরকার প্রতি মৌসুমে যে পরিমাণ ধান সংগ্রহের ঘোষণা দেয়, এতে কৃষকের কোনো লাভে আসে না। কৃষকদের লাভবান করতে চাইলে এবং বাজারে প্রভাব ফেলতে চাইলে প্রত্যেক কৃষকের কাছ থেকে তাঁর উৎপাদিত ৩০ শতাংশ ধান সরকারকে কিনতে হবে।
 
শফিকুল ইসলাম বলেন, একজন কৃষক মাথার ঘাম পায়ে ফেলে কৃষিপণ্য উৎপাদন করে থাকেন। প্রায় প্রতিবছর কৃষিপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণের দাম ও কৃষি শ্রমিকের খরচ বৃদ্ধি পাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই ধানসহ সব কৃষিপণ্যের উৎপাদনে ব্যয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, কৃষিপণ্যের দাম উল্টো কমছে। ফলে যেসব মানুষ কৃষিপণ্য উৎপাদন করে জীবন নির্বাহ করে তাঁদের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভেঙ্গে পড়ছে। তাঁদের জীবনমান দিন দিন কমে যাচ্ছে।
 
নওগাঁ কৃষক সমিতির আহ্বায়ক মনসুর রহমান বলেন, সরকার ধানের যে দাম নির্ধারণ করে দিয়েছে, সে দামেও কৃষক ধান বিক্রয় করতে পারলে কিছুটা লাভবান হতো। কিন্তু বর্তমানে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি মণে ৩০০ থেকে ৪০০ টাকা কম দামে ধান বিক্রি করছে সরকার। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কৃষকেরা ধান উৎপাদনে উৎসাহ পাবেন না। এখনই নওগাঁর অনেক কৃষক ধান চাষ বাদ দিয়ে কৃষি জমিতে আম বাগান ও পুকুর খনন করে মাছ চাষ করছে। এভাবে চলতে থাকলে এক সময় দেশে বড় ধরণের বিপর্যয় দেখা দেবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget