Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় তিনদিনব্যপী জাতীয় নজরুল সম্মেলন শুরু
কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যে এক যুগপ্রবর্তক কবি --খাদ্যমন্ত্রী
 
নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যে এক যুগপ্রবর্তক কবি। সা¤্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে নজরুলের অগ্নিমন্ত্র বাঙালী জাতির চিত্তে প্রেরনা ও আত্মশক্তিতে উদ্বুদ্ধ হওয়ার সুকঠিন সংকল্প জাগিয়েছিল। কবি স্বদেশ প্রেম, স্বদেশ বন্দনা, স্বদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আকর্ষণ এবং স্বদেশকে অন্য সকল কিছুর উর্ধে স্থান দিয়েছিলেন। তাঁর দেশ বন্দনা, দেশ প্রশান্তি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বহু আগে থেকেই বাঙালী জাতিকে উজ্জীবিত করেছিল। তাঁর লেখনী চিরদিনই শোষন-বঞ্চনা, অন্যায় অত্যাচার, কুসংস্কার, ধর্মান্ধতা ও গোঁড়ামীর বিরুদ্ধে আপোষহীন ছিল।
কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যে এক যুগপ্রবর্তক কবি --খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আজ রবিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তিনদিনব্যপী জাতীয় নজরুল সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন। নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতায় কবি নজরুল ইনষ্টিটিউট এই সম্মেলনের আয়োজন করে।

নওগাঁ’র জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বর্তমানে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাটোর-এর প্রফেসর ও ডীন ড. সাইফুদ্দীন চৌধুরী ও নওগাঁ’র ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নজরুল গবেষক ও এশিয়ান ইনষ্টিটিউট অব বাংলাদেশের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগী প্রধান ড. সৈয়দা মোতাহের বানু। তাঁর আলোচনার বিষয় ছিল সামজ বিনির্মানে নজরুল সাহিত্য। এ ছাড়াও এ অনুষ্ঠানে আলোচনা করেন রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়, নাটোর-এর রেজিষ্ট্রার কে এম আব্দুল মোমিন এবং নওগাঁ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনষ্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক  মো. আব্দুর রহিম।

খাদ্যমন্ত্রী বলেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগ্রহ, অনুপ্রেরনা এবং উদ্যোগে বিদ্রোহী কবি নজরুল ইসলামকে বাংলাদেশে আনা সম্ভব হয়েছিল। তাঁরই সদিচ্ছায় কবিকে জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছিল। বাংলাদেশের মানুষ কবিকে স্বাগত জানিয়েছেন, ভালো বেসেছেন। আজও কবির সৃষ্টিশীলতা আমাদের জাতীয় সংস্কৃতির সমৃদ্ধি সৌকর্যের অপরিহার্য অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আছে। 

তিনদিনব্যপী এই সম্মেলনে রয়েছে জেলার ৫০ জন শিল্পীকে নজরুল সংগীতের শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীতের প্রশিক্ষক সৃজনের লক্ষে প্রশিক্ষন প্রদান, জাতীয় ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সংগীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান, শহরের নওগাঁ সরকারী কলেজ ও নওগাঁ সরকারী বিএমসি মহিলা কলেজে পৃথক দু’টি আলোচনাসভা, পুরস্কার ও সনদপত্র বিতরন এবং জেলার ১০টি স্কুলে পৃথক পৃথক প্রতিযোগিতার আয়োজন। এ ছাড়াও অনুষ্টানস্থলে প্রতিদিনি বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রন্থমেলা’র আয়োজন রয়েছে।  

পরে মন্ত্রী জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ আয়োজিত মুজিব শতবর্ষ পালন, বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভায় যোগ দেন। এ সময় জেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় নানা আয়োজনে সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নওগাঁ প্রতিনিধি: হাটি হাটি পা পা করে পেরিয়েছে একটি বছর। বছরকে পুর্নতা দিতে গত কয়েকদিন থেকে এই চিন্তা চেনতা। সময় কম হওয়ায় ছিল বাড়তি চাপও। উদ্যেশ্য  ঢাকঢোল পিটিয়ে বছর পূর্তি এবং বই বের করা। তাই কবি সাহিত্যিকদের কাছ থেকে লেখা সংগ্রহ করা নিয়ে ছিল তোড়জোড়। দেশের নামিদামি কবি ও কথাসাহিত্যিকদের দাওয়াত করা। নওগাঁ সাহিত্য পরিষদের প্রথম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে অবশেষে ৮০পৃষ্ঠার ‘বৈকুণ্ঠ’ শিল্প ও সাহিত্যের কাগজ বের করা হয়। যার স্লোগান ছিল ‘সৃষ্টির উদ্ভাষণে অফুরন্ত জীবন’।

বছর পূর্তি উদযাপনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কবি ও কথাসাহিত্যিকদের নিয়ে নওগাঁ শহর থেকে বাস যোগে রওনা দেয়া হয় ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে। বেলা সাড়ে ১১ টায় পৌছায় পাহাড়পুর বাজারে। বাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে প্রায় আধাকিলোমিটার হেঁটে পাহাড়পুর বৌদ্ধ বিহার চত্বরে প্রবেশ করা হয়। সেখানে খোলা আকাশের নিচে মঞ্চ বানিয়ে দুইটি খুঁটির সাথে টাঙানো হয় ব্যানার।

বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ও বৈকুণ্ঠ বইয়ের মোড়ক উন্মোচন করেন, নওগাঁর কৃতি সন্তান প্রখ্যাত অনুবাদক ও কথা সাহিত্যিক খসরু চৌধুরী। বিকেল ৩ টায় কবিতা ও গল্প পাঠ শেষে দুপুরের খাবার। এরপর সাড়ে ৩টায় সাহ্যিতিকের বিভিন্ন বিষয় নিয়ে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কথা সাহিত্যিক টগর মেহেদী।
 
এসময় বক্তব্য রাখেন, কবি গবেষক ও ডেইলি স্টার বুকস এর সমন্বয়ক ইমরান মাহফুজ, বদলগাছী বঙ্গবন্ধু সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ফাল্গুনী চক্রবর্তী, কবি ও প্রাবন্ধিক শিবলী মোক্তাদির, বদলগাছী প্রেসক্লাবের সভাপিত এমদাদুল হক দুলু, সাংবাদিক আবু সাঈদ, কবি সিকতা কাজল, আশরাফুল হক পলাশ, এইচ আলিম, গল্পকার পিন্টু রহমান, সাহিত্য পরিষদের যুগ্ম আহ্বায়ক অরিন্দম মাহমুদ ও রবিউল আলম ফিরোজ, সদস্য সচিব অনিন্দ্য তুহিন, যুগ্ম সদস্য সচিব রবিউল মাহমুদ, এসএইচ নীর, মারিয়া আজাদ এবং কবি সুস্মিতা শাহা, গুলজার রহমান ও কনক শাহা।
 
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, কবি ও গল্পকার রিমন মোরশেদ। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক াশরাফুল নয়ন। বিকেল ৫ টায় অতিথিদের শুভেচ্ছা সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে এক ঘরোয়া পরিবেশে নওগাঁ সাহিত্য পরিষদের যাত্রা শুরু করে।#

ধামইরহাটে আখক্ষেত্রে কৃষক দম্পতিকে পিটিয়েছে দুর্বৃত্তরা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আখক্ষেত্রে এক কৃষক দম্পতিকে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে ওই দম্পতি হাসপাতালের বেডে কাতরাচ্ছে। থানায় এ বিষয়ে মামলা দায়ের করেছে ওই ভুক্তভোগি পরিবার।

ধামইরহাট থানার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত আলতাদিঘী গ্রামের গৃহবধু মার্জেনা বেগম (৪০) আলতাদিঘীর দক্ষিণপাড়ে নিজ জমিতে রোপিত আখক্ষেত দেখতে যায়। এ সময় ওঁতপেতে থাকা আনোয়ার হোসেন ও তার সন্তানরা মার্জেনা বেগমকে পিছন থেকে জাপটে  ধরে টানাহেঁচড়া করে। এক পর্যায়ে তার পড়নের কাপড় ছিড়ে ফেলে এবং লাঠি দিয়ে বাম হাতের বাহু,বাম পায়ে গিরাসহ শরীরের বিভিন্নস্থানে উপর্যপরি আঘাত করে। মার্জেনা বেগমের চিৎকার শুনে তার স্বামী মো.এনামুল হক এগিয়ে আসলে তাকেও দুর্বৃত্তরা মারপিট করে আহত করে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী ও স্ত্রী চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে এনামুল হকক বলেন, অসৎ উদ্দেশ্যে তার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে এবং পড়নের কাপড় ছিড়ে ফেলা হয়েছে। আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত খাতের আলী ছেলে এবং এনামুল হকের বড় ভাই। শনিবার দুপুরে মার্জেনা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন, মার্জেনা বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিজেদের মধ্যে ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নওগাঁয় ৩দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৩দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে নওগাঁ সার্কিট হাউজ মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। লিখিত বক্তব্য বলেন, কবি নজরুল ইন্সটিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের  সহযোগিতায় নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রনয়ন, সংরক্ষন, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্ধুদ্ধকরন শীর্ষক প্রকল্পের আওতায় আগামী ৮-১০ ডিসেম্বর পর্যন্ত জাতীয় নজরুল সম্মেলন এর আয়োজন করা হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক, অতিরিক্ত সচিব, মো. আব্দুর রাজ্জাক ভূঞা। সভাপতিত্ব করবেন, জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ। এছাড়াও সম্মেলনে নজরুল সঙ্গীতের প্রশিক্ষন, নজরুলের জীবনীভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী আলোচনা সভা, বইমেলা, আলোকত্রি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিসার, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপনে র‌্যালী

বাবুল আকতার: “অভিগম্য আগামীর পথে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার এর সভাপতিত্বে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম.পি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হাই নিউটন,ওসি (তদন্ত) মনিরুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা কাজী মো. আবুল মনসুর, প্রাথমিক শিক্ষা অফিসার সহিদুল আলম, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা প্রমূখ। এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক/শিক্ষিকা, কর্মচারী উপস্থিত ছিলেন।

নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরেন শিশুর

মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাটে ট্রাকের ধাক্কায় জুনায়েদ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রাদ্বিগুন-মধইল সড়কের লোদীপুর বটতলী নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে, মধইল বাজার থেকে একটি খালি ট্রাক (যশোর-ড-১১-০৯৯১) আগ্রাদ্বিগুন বাজারে ধান নেয়ার জন্য দ্রুতগতিতে আসার পথে লোদীপুর বটতলী গরুর সেডের পার্শ্বে  শিশু জুনায়েদ হোসেন কে ধাক্কা দেয়। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। নিহত জুনায়েদ হোসেন লোদীপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের একমাত্র সন্তান। এলাকাবাসী ট্রাক ও তার চালক ও হেলপারকে আটক করে স্থানীয় খেলনা ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

এব্যাপারে ধামইরহাট থানার উপপরিদর্শক অরুপ কুমার বলেন, খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের নেতৃত্বে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা বৈঠক চলছিল। সমঝোতা হলে শিশুটির লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget