Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর ধামইরহাটে জাতীয় প্রতবিন্ধী দবিস পালতি

নওগাঁর ধামইরহাটে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরষিদ থেকে একটি র্বণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠতি হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়রে সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে, বিদ্যুৎ, জ্বালানি ও খনজি সম্পদ মন্ত্রনালয়রে স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, আ’লীগের  সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা কৃষি র্কমর্কতা সেলিম রেজা, সমাজসেবা র্কমর্কতা সোহেল রানা, এমএম সরকারি কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, চকময়রাম সরকারি মডলে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, বালকিা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জানান, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং সম্পদ এজন্য এদেরকে অবহেলা না করে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে দাবী জানান। সবশেষে উপজেলার ৪ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে অজ্ঞাতনামা একব্যক্তির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স অনুমান ৪৫ বছর। আজ বুধবার উপজেলার লক্ষ্মীরামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর এলাকায় আত্রাই নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে সংবাদ দেয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। লাশের গায়ে সাদা রঙের প্রিন্টের হাফসার্ট ও পরনে কালো রঙের প্যান্ট ছিল। গায়ের চামড়া সাদা হয়ে গেছে। উপড়ে গেছে মাথার চুল।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গায়ে জখমের দৃশ্যমান কোনো চিহ্ন নেই। পকেটে কিছু ওষুধ পাওয়া গেছে।

ওসি আরও বলেন, লাশের অবস্থা দেখে মনে হয়েছে ১০-১২ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়না তদন্তের জন্য লাশটি নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নওগাঁর সাপাহারে শিরন্টি ইউপি আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নয়ন বাবু, (সাপাহার) নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার দুপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী সরকারে মাননীয় খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন প্রমুখ

শেষে আমিনুর মহুরী কে সভাপতি ও ফজলুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন ইউনিয়ন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

এরপর গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে গণপ্রজাতন্ত্রী সরকারে মাননীয় খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নওগাঁয় বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাষ্টার্স  শিক্ষক ফোরাম এর উদ্দ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত

ফারমান আলী: নওগাঁয় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর পর্যলোচনা ও সুপারিশে বেসরকারী কলেজ  অনার্স-মাষ্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের  অন্তভূক্ত করার মানবিক দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল ১১ টায় নওগাঁ শহরস্থ মুক্তির মোড়ে  বাংলাদেশ অনার্স-মাষ্টার্স শিক্ষক ফোরাম নওগাঁ জেলা কমিটির আহব্বায়ক মেহেদী হাসান এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক মো. সারোয়ার জাহান, কে এম এমরান হোসেন, আউয়াল আহম্মেদ প্রমূখ। এ মানববন্ধনে অর্ধশতাধিক প্রভাষক উপস্থিত ছিলেন।
ঘন্টাকাল ব্যাপি মানববন্ধন চলাকাল সময়ে বক্তারা সরকারের নিকট বেসরকারী কলেজ অনার্স-মাষ্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের অর্šÍভূক্ত করার মানবিক দাবি জানান।
পরে মানববন্ধন শেষে তারা শিক্ষা মন্ত্রীর বরাবরে নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি দাখিল করেন।


নওগাঁর মান্দায় ১  ভুটভুটি আরোহী নিহত

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় অটোচার্জারকে সাইড দিতে গিয়ে ১ ভুটভুটি আরোহী  নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার  দিকে উপজেলার মৈনম ইউপির ভোলাবাজার নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তি হলেন, নওগাঁ সদর বলিহার ইউপির কুড়মইল  গ্রামের আকবর আলীর ছেলে বাবু (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুটভুটি আরোহী নিহত মাছ চাষী বলিহার থেকে সতীহাটের দিকে আসা  একটি মাছের গাড়ি (ভুটভুটি) নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার নামক স্থানে পৌঁছালে  রায়পুরের দিক থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে উঠে আসা ধানবোঝাই একটি অটোচার্জার গাড়িকে  সাইড দিতে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দক্ষিণ পার্শ্বে দাঁড়িয়ে থাকা একটি মাটিকাটা ভেপু মেশিনের সাথে সজোড়ে ধাক্কা লাগে । এতে ঘটনাস্থলেই ভুটভুটি আরোহীর মৃত্যু হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা  আরো জানায় যে, নিহত ব্যাক্তিটি একজন মাছ চাষী। সে ওই মাছের গাড়ির সামনের দিকে বসে ছিলেন। সে মাছ বিক্রয়ের জন্য মাছ নিয়ে সতীহাট, দেলুয়াবাড়ি অথবা সাবাই হাটের দিকে যাচ্ছিলেন বলে স্থানীয়দের ধারনা।
মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান সরকার সড়ক দূর্ঘটনায়  নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

৮ দফা দাবিতে নওগাঁ পলিটেকনিকের শিক্ষার্থীদের মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি: পলিটেকনিক ইনিস্টিটিউটের সামনে দুর্ঘটনার কারন, সঠিক তদন্ত, অনভিজ্ঞ গেষ্ট টিচার দিয়ে ক্লাশ পরিচালনা এবং ল্যাব পরিচালনা বন্ধ করা, শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের খারাপ ব্যবহারসহ মোট ৮ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার তারা এই মানববন্ধন করে। এসময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
৮ দফা দাবিতে নওগাঁ পলিটেকনিকের শিক্ষার্থীদের মানববন্ধন

নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলসহ পলিটেকনিক ইনিস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন।
 
রোববার বিকেলে নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউটে কম্পিউটার ডিপার্টমেন্টের ল্যাব ক্লাসে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণে ৭ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের নওগাঁ সদর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। নওগাঁ সদর হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় গুরুতর আহত তিন শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
দূর্ঘটনার পর পুলিশ এবং প্রসাশনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুষ্ঠ তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রতিষ্ঠান থেকে জানানো হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget