Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 620 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4814 দেশজুড়ে 42 ধর্ম 3444 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2814 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর আত্রাইয়ে রেলের তেল চুরি, মূল হোতাসহ আটক ৪

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে রেলওয়ের তেল চুরির মূল হোতাসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্প। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহাগোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- তেল চুরির সিন্ডিকেটের মূল হোতা মৃত মোবারক আলীর ছেলে মফিজার রহমান বাবু (৬০), তার সহযোগী মৃত মনির উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ ওরফে নুন্নু (৬২), মৃত কাশেম আলী মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৬) ও নাজমুল হকের ছেলে সুজন ইসলাম (৩৪)। তাদের সকলের বাড়ি আত্রাই উপজেলার শাহাগোলা গ্রামে।

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এসএম জামিল আহমেদ বলেন, গত ২৩ আগস্ট শাহাগোলা বাজারে বাংলাদেশ রেলওয়ের ৬৫০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। সে সময় চোরাকারবারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় থানায় মামলা হয়। সোমবার গোপন সংবাদে জানা যায় চোরাকারবারীরা শাহাগোলা বাজারে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের আত্রাই থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

হলি আর্টিজন মামলার রায়কে বানচাল করার উদ্দেশ্যে
গোপন বৈঠকের সময় ৯ শিবির কর্মী আটক

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পতœীতলায় শিবির কর্মীদের গোপন বৈঠকের সময় ৯শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদে জানানো হয়, সোমবার সন্ধ্যায় পত্নীতলার নজিপুর আলহেরা পাড়ার আন-নূর ফোরকানিয়া মক্তবে অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় পুলিশ তাদেরকে আটক করে।

তারা নওগাঁ সদর থানা ছাত্র শিবিরের সেক্রেটারী মো. আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে আসন্ন হলি আর্টিজন মামলার রায়কে বানচাল করার জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং সন্ত্রাসী কার্যকলাপ সংঘটনের উদ্দেশ্যে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে গোপন বৈঠক চলাকালীন সময়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো ধামইরহাট উপজেলার খেলনা এলাকার উসমান আলীর ছেলে ছাত্র শিবিরের সভাপতি রেজয়োন (২৮), পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউপির জামগ্রাম এলাকার আবুল হোসেনের ছেলে মোস্তাকীম হোসেন (২২), ধামইরহাট উপজেলার চকমহেষ এলাকার কছিম উদ্দীনের ছেলে আনসার আলী (২০), পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ী এলাকার শরীফ উদ্দীনের ছেলে নওগাঁ সদর থানার ছাত্র শিবিরের সেক্রেটারী আব্দুল্লা আল মামুন (২৬), একই উপজেলার হাসেমবেগপুর এলাকার সাইদুর ইসলামের ছেলে মোক্তাদির রহমান (২৪), একই এলাকার শামসুল আলমের ছেলে রাসেল (১৮), বদলগাছী উপজেলার পাহাড়পুর খোজাগাড়ী এলাকার শামসুল আলম হোসেন আলী (২৭), পোরশা উপজেলার নিতপুর কপালী মোড় এলাকার ইব্রাহীমের ছেলে ইয়ামিন (২০) এবং পতœীতলা উপজেলার পাটিচরা এলাকার বুলবুল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৩)।

নওগাঁর আত্রাইয়ে ধান ক্রয়ের উদ্বোধন


নাজমুল হক নাহিদ, আত্রাই ঃ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, প্রকৃত কৃষক যেন ধান গোডাউনে দিতে পারে সে লক্ষে উপজেলা খাদ্য বিভাগ আত্রাই, নওগাঁর আয়োজনে আমন সংগ্রহ ২০১৯-২০২০ মৌসুমে ২০শে নভেম্বর ২০১৯ হতে ২৮ শে ফেব্রুয়ারী ২০২০ ইং পর্যন্ত অভ্যন্তরীণভাবে ২৬ টাকা কেজি দরে ৫২৬ মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ধান ক্রয়ের শুভ উদ্ধোধন করেন নওগাঁ -৬(আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মো. ইসরাফিল আলম ।

উপজেলা খাদ্য গুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধান ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম প্রকৃত কৃষকদের কৃষি কার্ড যাচাই বাছাই করেন।
 
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানা ওসি মো. মোসলেম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুন্নবী, খাদ্য গোডাউন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজুল হক, শেখ আব্দুল বারী, ফজলে রাব্বী জুয়েল,আমজাদ হোসেন কামরুল, সরদার শোয়েব প্রমুখ।

নওগাঁর রাণীনগরে ১৮শ কৃষক পেলো বিনামূল্যে সার ও বীজ

আব্দুর রউফ রিপন: নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজেনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৮শ ১০জন কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরন করা হয়।

 বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে  ও যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম ইসলাম জানান, ২০১৯-২০ অর্থবছরে রবি এবং পরবর্তী খরিফ ০১/২০২০ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা ১হাজার জন, ভুট্টা ৭শ জন, শীতকালীন মুগডাল ৫০জন, গ্রাষ্মকালীন মুগডাল ৫০জন ও ১০জন কৃষকের মাঝে পেয়াজের বীজ ও সার বিতরন করা হয়। প্রতিজন কৃষক বিনামূল্যে সরিষার বীজ ১কেজি, ভুট্টা ২ কেজি, পেয়াজ ১কেজি, শীতকালীন মুগডাল ৫ কেজি ও গ্রাষ্মকালীন মুগডাল ৫ কেজি করে উন্নতমানের বীজ পেয়েছেন। এছাড়া প্রতিজন কৃষককে ডিএপি ৮০ কেজি ও ৫০ কেজি এমওপি সার দেয়া হয়।

নওগাঁয় বিজিবি কর্ত্তৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠান মাদক দুর্নী ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী’র জিরো টলারেন্স

                                                                                                                                                     -খাদ্যমন্ত্রী
মোঃ কায়েস উদ্দিন:খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন বর্তমানে মাদক আমাদের বড় সমস্যা। মাদক পরিবার, সমাজ সর্বোপরি দেশকে ধ্বংস করছে। কাজেই দেশকে মাদকের কড়ালগ্রাস থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত নির্বাচনী ইস্তেহারে মাদক প্রতিরোধের উপর জোর দিয়েছেন। বর্তমানে মাদক, দুর্নীতি,সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়িত হচ্ছে।

খাদ্যমন্ত্রী বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২টায় নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র প্যারেড গ্রাউন্ডে ১ বিজিবি ও ১৬ বিজিবি কর্ত্তৃক বিভিন্ন সময়ে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন।

বিজিবি রাজশাহী’র সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএমজি’র সভাপতিত্বে আয়োজিত এ উপলক্ষে এক অনুষ্ঠানে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম, নওগাঁ ব্যাটালিয়ন ১৪ বিজিবি পতœীতলার অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ হাসান এবং নওগাঁ’র অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বক্তব্য রাখেন।

খাদ্যমন্ত্রী বলেন আজকের যুবকরা আগামীদিনের দেশনায়ক। তারাই আগামীতে বিভিন্নভাবে দেশের নেতৃত্ব দেবেন। কাজেই বাংলাদেশকে মাদকের কড়াল গ্রাস থেকে মুক্ত করে এই যুব শক্তিকে নির্মল এবং মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেছেন দেশের অধিকাংশ ছাত্রছাত্রী, কিশোর এবং যুবকরা মোবাইল ব্যবহরা করে। ফেসবুক, ম্যাসেঞ্জার ইত্যাদি মাধ্যমে প্রত্যেকে যদি প্রতিদিন মাদকের বিরুদ্ধে ঘৃনা প্রকাশ করে ষ্ট্যাটাস দিতে থাকি তাহলে আপনাতেই মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে উঠবে। কারন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ছাড়া এই ভয়াল ব্যাধি থেকে আমাদের নিস্তার নাই।

সীমান্ত রক্ষায় বিজিবি’র ভুমিকার প্রশংসা করে মন্ত্রী বলেছেন সীমান্তে পাশ্ববর্তী দেশ ভারতের মত আমাদের উন্নত সুযোগ সুবিধা নাই। অনেক ঘাত প্রতিঘাত, কষ্ট করে নানা প্রতিকুলতার মধ্যে দিয়ে তাদের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে হয়। তাদের মধ্যে প্রবল দেশপ্রেম আছে বলেই এত প্রতিকুলতার মধ্যেও তাঁরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।  তবে তিনি আশা দিয়ে বলেছেন সরকার সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং আলো সরবরাহ ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে নওগাঁ জেলার সীমান্ত  বরাবর রাস্তা তৈরী এবং আলোকিত করে সীমান্তকে সুরক্ষিত করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে এবং তা শীঘ্র্ই বাস্তবায়িত হতে যাচ্ছে।  

অনুষ্ঠানে নওগাঁ ১৬ বিজিবি ও পতœীতলা ১৪ বিজিবি কর্ত্তৃক বিভিন্ন সময়ে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।  এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেনসিডিল, ভারতীয় মদ, চোলাই মদ, ভারতীয় গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেট্টা ট্যাবলেট এবং  নেশার ইনজেকশন। ধ্বংসকৃত মালামালের মুল্য ৭৭ লক্ষ ৪৬ হাজার ৮শ ৫৫ টাকা।

নওগাঁয় আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাবুল আখতার রানা:
নওগাঁয় আন্ত:শিক্ষা প্রতিষ্ঠান কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহি খেলাকে নতুন করে তুলে ধরার লক্ষ্যে প্রতি বছরই এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে স্থানীয় এনজিও মৌসুমী। বুধবার সকালে নওগাঁ শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন তেঁতুুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে। ৮টি স্কুল নিয়ে নক আউট পদ্ধিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় মৌসুমী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। প্রতিযোগিতায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় দলের খেলোয়ার রাশিক আহম্মেদ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget