Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 620 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4814 দেশজুড়ে 42 ধর্ম 3444 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2814 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 নওগাঁয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরন

বাবুল আখতার রানা: নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার বেলা সাড়ে ১১টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজেনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা কৃষি কর্মকতা মফিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মফিদুল ইসলাম জানান, ২০১৯-২০ অর্থবছরে রবি এবং পরবর্তী খরিফ ০১/২০২০ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা ১১৭০জন, ভুট্রা ৫৬০জন, শীতকালীন মুগডাল ৭০জন, গ্রাষ্মকালীন মুগডাল ৮৫জন ও পেয়াজ ২০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরন করা হয়। প্রতিজন কৃষক সরিষার বীজ ১ কেজি, ভুট্রা ২ কেজি, পেয়াজ ১ কেজি, শীতকালীন মুগডাল ৫ কেজি, গ্রাষ্মকালীন মুগডাল ৫ কেজি। এছাড়া প্রতিজন কৃষককে ডিএপি ৮০ কেজি ও ৫০ কেজি এমওপি সার দেয়া হয়। উপজেলার ১৯০৫জন কৃষকের মাঝে এসব উপকরন বিতরন করা হয়।

নওগাঁর সাপাহারে প্রায় ৮ হাজার আমগাছ কর্তনের অপরাধীদের দৃষ্টানন্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

নয়ন বাবু: নওগাঁর সাপাহারে ৫৩ বিঘা জমির প্রায় ৮ হাজার আম গাছ কাটার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হরিপুর মোড় আম ব্যাবসায়ী সমিতির আয়োজনে বুধবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হরিপুর আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান। এতে বক্তব্য প্রদান করেন ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক সহ সমিতির নেতাকর্মীগন। এ সময় সেখানে আম ব্যবসায়ী সমিতির সকল সদস্য, ক্ষতিগ্রস্থ্য বাগান মালিকগণ ও স্থানীয়া।
মানববন্ধনে বক্তারা আম বাগানের গাছ কাটার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

নওগাঁর আত্রাইয়ে চিনিআতপ ধানের শীষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

নাজমুল হক নাহিদ,: নওগাঁর আত্রাইয়ে দিগন্ত জুড়ে চিনিআতপ ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। এবার রেকর্ড পরিমাণ জমিতে চিনিআতপ ধানের চাষ করা হয়েছে। মাঠে মাঠে গড়ে উঠেছে সবুজের সমরোহ। মৌসুমের শুরুর দিকে মাঠে বন্যার পানি বেশি থাকায় আমনচাষ নিয়ে কৃষকরা হতাশাগ্রস্থ হয়ে পড়লেও পরবর্তীতে মাঠ থেকে পানি নেমে যাওয়ায় কৃষকরা পুরোদমে আমন ধানের চাষ শুরু করে। অন্যান্য বারের তুলনায় এবারে আত্রাইয়ে সর্বাধিক পরিমাণ জমিতে বিআর-৩৪ (চিনিআতপ) ধানের চাষ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের দেয়া তথ্য মতে এ বছর আমন মৌসুমে উপজেলার ৮ইউনিয়নে ৫ হাজার ৯৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে এর চেয়ে অনেক বেশী। ৫ হাজার ৭ শত ২৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। এছাড়াও বুনা আমনের চাষ হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে অধিকাংশই চিনিআতপ ধান। বন্যা দুর্গত এলাকা হিসেবে এ অঞ্চলের কৃষকরা আমনচাষকে লাকী কূপন হিসেবে ব্যবহার করে থাকেন। অনেক সময় বন্যার পানিতে ডুবে কৃষকদের সব চেষ্টাকে ম্লাণ করে দেয়। তবে এবারে বন্যা নয় বরং রোপা আমনের উপযোগি পানি মাঠে থাকায় আমনের বাম্পার ফলন হবে বলে কৃষকদের ধারনা। উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া ও মনিয়ারী ইউনিয়নগুলোর মাঠ জুড়ে চাষ হয়েছে চিনিআতপ ধান। ইতিমধ্যেই অনেক জমিতে ধানের শীষ দোলা খাচ্ছে। চিনি আতপের সু-ঘ্র্যাণে এলাকা মুখোড়িত হয়ে উঠছে। এখন ওই এলাকার কৃষকরা শুধু ধান পাকার অপেক্ষায় রয়েছে। শাহাগোলা গ্রামের আজাদ আলী সরদার বলেন, এবারে তাদের মাঠে রোপা আমন হিসেবে সর্বাধিক পরিমাণ জমিতে চিনিআতপ ধান চাষ করা হয়েছে। বিগত বছরগুলোতে পাইজাম, চিনিআতপসহ বিভিন্ন জাতের আমন ধান চাষ করা হতো। কিন্তু এবারে ওই ধানগুলোর দাম মন্দা থাকায় সকল কৃষক চিনিআতপ ধানের চাষে ঝুকেছেন। যারা ধান রোপন করেছেন তাদের সকলেরই ধান দর্শনীয় হয়ে উঠেছে। মাঠে মাঠে সবুজের সমারোহ সোভা পাচ্ছে। এ দেখে আমাদের মন আনন্দে উদ্বেলিত হচ্ছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবার চিনিআতপ ধানের বাম্পার ফলন হবে।
উপজেলার চৌথল গ্রামের আলতাফ হোসেন বলেন, গত বোরো মৌসুমে ধান চাষ করে আমাদের অনেক লোকসান গুণতে হয়েছে। ওই লোকসান পুষিয়ে নিতে এবারে আমার সব জমিতে চিনিআতপ ধানের চাষ করেছি। ধানও ভাল হয়েছে। আল্লাহ-বিল্লাহ করছি ভালমত ধান ঘরে তুলতে পারলে লাভবান হওয়া যাবে।

আত্রাই উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন বলেন, চাষকৃত ধানের মধ্যে উন্নত ফলনশীল উফশী ও স্থানীয় জাতের মধ্যে উল্লেখযোগ্য চিনি আতপ এবং বিন্না ফুল উল্লেখযোগ্য। তবে যদি কোন প্রাকৃতিক দুর্যোগ আঘাত না হানে এবং আবহাওয়া অনুক’লে থাকে তাহলে চলতি মৌসুমেও কৃষকরা আমনধানের বাম্পার ফলন পাবেন। এছাড়াও ধানের সকল রোগ সম্পর্কে কৃষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করা, আলোচনা সভা ও আলোক ফাঁদ প্রদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে। আমনধান কৃষকদের ঘরে না ওঠা পর্যন্ত এই সব কার্যক্রম চলবে। প্রতি বছরের চেয়ে এবারও আমনধানের ফলন অনেক বেশি হবে বলে আমি আশাবাদি। এ ছাড়াও মাঝড়াপোকা এবং অন্যান্য আবাদ বিনষ্টকারী পোকার আক্রমন থেকে বাঁচাতে উপ-সহকারী কৃষি কর্মক

নওগাঁ পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত

মাহমুদুন নবী বেলাল: নওগাঁ  পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরস্থ পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রায়হান শামীমের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এ সময় বিশেষ অতিথি হিসাবে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক লতিফ বকুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আক্তার, সাধারন সম্পাদক লিপি সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান্দ বানু প্রমুখ সহ শিক্ষক/ শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি উক্ত স্কুলের বার্ষিক ক্রীড়া সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিতকল্পেদেশের ৯জন সাংসদকে নিয়ে নওগাঁয় গণশুনানি

বাবুল আখতার রানা: নওগাঁর মহাদেবপুরে দলিত ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিতকল্পে দেশের ৯জন সংসদ সদস্যকে নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জোয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলিত এবং সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি। এ গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাধারণ মানুষের তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আর তাদের সমস্যা সমাধানে অতিথিরা বিভিন্ন সমাধান ও সমাধানকল্পে সঠিক পরামর্শ প্রদান করেন। নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছলিম উদ্দীন তরফদার, দলিত এবং সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, সর্বদলীয় সংসদীয় গ্রুপের সেক্রেটারী জেনারেল শিশির শীল, নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নানসহ জেলার বিভিন্ন উপজেলার থেকে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষেরা উপস্থিত ছিলেন।


প্রায় ৩০ কোটি ৩২ লক্ষ টাকার কেমিক্যাল জব্দ
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের প্রায় ৩০ কোটি ৩২ লক্ষ টাকার কেমিক্যাল পাচার কালে জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। ১৪ই নভেম্বর গোপন সংবাদের ভিত্তিত্বে যশোরের পুলের হাট নামক স্থানে অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের কেমিক্যাল জব্দ করে বিজিবি। তবে এসব কেমিক্যাল পাচারের দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত কেমিক্যালের সিজার মূল্য প্রায় ৩০ কোটি ৩২ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সেলিম রেজার কাছে তিন দিন আগে জব্দকৃত মালামালের প্রেস রিলিজ আজকে সাংবাদিকদের কেন দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মালামাল আটকের পরে অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু কোন বৈধ্য ব্যবসায়ী সঠিক কোন কাগজপত্র আনতে পারে কি না? যে কারণে আগামী কাল রাতে জব্দকৃত কেমিক্যাল সিজার করা হয়েছে । আজ প্রেস রিলিজের মাধ্যমে সে খবর সাংবাদিকদের জানানো হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget