Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর আত্রাইয়ে ৪ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদক সেবনের দায়ে ৪ মাদকসেবীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে  ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলাম এ কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো,  উপজেলার বেওলা গ্রামের মৃত হরিমাধবের ছেলে সুকমল হালদার (৬০), একই গ্রামের, আহাদ আলী সরদারের ছেলে জালাল সরদার (৪১), আহাদ আলী সরদারের ছেলে আব্দুস ছালাম (৩৬) ও চৌড়বাড়ি গ্রামের মৃত বাহার আলী প্রামানিকের ছেলে রশিদ (৩৭)
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার সকালে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা চৌড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবন অবস্থায় ৪ জনকে আটক করে ।
আটককৃতদের মঙ্গলবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তারা তাদের দোষ স্বীকার করায় বিচারক প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

নওগাঁয় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ সরকারী সেবা জনগনের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভাবে পৌছে দেয়ার অভিষ্ট লক্ষ্য সামনে রেখে ফেষ্টুন উড়ানো, বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নওগাঁ জিলা স্কুলে ফেষ্টুন উড়ানো শেষে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কে,ডি সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেষ্টুন উড়ানো, বর্ন্যাঢ্য র‌্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম মো. শাহনেওয়াজ। অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মো. আকরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা পরিষদের সচিব আবদুল্লাহহিল বাকী, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা উত্তম কুমার দাস, জেলা মৎস কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

রাজাপুরে ৭০ বছর বয়সী বৃদ্ধ কতৃক ১১ বছরের শিশু ছাত্রীকে উক্তাত করার অভিযোগ

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ৭০ বছর বয়সী বৃদ্ধ কতৃক ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া ১১ বছর বয়সী শিশু ছাত্রীকে উক্তাত করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় ছাত্রীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানাযায়। তাদের লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার বড়ইয়া ইউনিয়নের আরুয়া সোনারগাঁও গ্রামে জে.কে.এ সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠো শ্রেনীর এক ছাত্রী (১১)  গত ১৬ জুলাই মঙ্গলবার বিকেল অনুমানিক ৫টার সময় নিজ বাসা থেকে পানি আনার উদ্দেশ্যে পার্শবর্তী মোশারেফ সিকদারের বাড়ীর সামনে টিউবওয়েলে যাচ্ছিল,  পথিমধ্যে একই এলাকার মৃতঃ কেরামত আলী সিকদারের ছেলে আঃ জব্বার সিকদার(৭০) ছাত্রীটির পথরোধ করে হাত ধরে টানাটানি করে এবং তাকে কুপ্রস্তাব দেয় ও তার শারীরিক গঠন নিয়ে অশ্লীল কথাবার্তা বলেন। এসময় স্কুল ছাত্রী ভয় পেলে ছুটে পালিয়ে বাসায় এসে পরিবারকে জানালে পরিবারের লোকজন স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য লোক জনকে জানান। পরে অভিযুক্ত আঃ জব্বার সিকদার বিষয়টি বুঝতে পেরে নিজেকে আত্মগোপন করেন। 

এ বিষয় এলাকাবাসী জানায়, অভিযুক্ত আঃ জব্বার সিকদার এই ঘটনা ঘটানোর আগেও এই রকমের ও এর চেয়ে বেশি খারাপ কাজ করেছে। তখন তার আত্বীয়সজন বিষয় গুলো মিমাংসা করে দিয়েছে। তার এই অপকর্মের জন্য অনেক এলাকায় তার যাওয়া নিষেধ। এর এই অপকর্মের উপযুক্ত বিচার হওয়া দরকার। বর্তমানে সে পলাতক রয়েছে।
অভিযুক্ত আঃ জব্বার সিকদার এর ছেলে মিরাজ সিকদার জানান, বাবা পাগল মানুষ। তাকে ঘরে মাঝে মাঝে আটকে রাখি। তার এই স্বাভাবের কারনে আমাদের মানসন্মান আর রইলো না। আমার প্রভাবশালী মামা শ্বশুর আছে তারা বিষয়টি মিমাংসা করে দিবে ও তারা সব বুঝবে। এতে তো আর বাবার ফাশি হবে না।

নওগাঁর মান্দায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মান্দায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলকে গতিশীল করার লক্ষ্যে গতকাল সোমবার মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে বেলা ১২ টার সময় এ কর্মীসভা অনুষ্ঠি হয়।
মান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় এবং সভাপতি মিজানুর রহমান নান্টুর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সভাপতি বায়োজিদ হোসেন পলাশ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সামসুল আলম প্রামানিক, সাধারণ সম্পাদক মকলেছার রহমান মকেসহ যুবদলের নেত্রীবৃন্দ।

তাদের রক্তে মুক্ত স্বদেশ স্লোগানে নওগাঁয় শুরু হলো গণহত্যার কথা

নওগাঁ প্রতিনিধিঃ তাদের রক্তে মুক্ত স্বদেশ স্লোগানে নওগাঁয় শুরু হলো গণহত্যার কথা ১৯৭১। স¦রচিত কাহিনী উপস্থাপন একুশে পরিষদ নওগাঁর আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় জিলা স্কুল মিলনয়াতনে। মাধ্যমিক পর্যায়ে নওগাঁ জিলা স্কুলের শিক্ষার্থীরা গণহত্যার কথা ১৯৭১ স¦রচিত কাহিনী উপস্থাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন, শহীদ সিরাজুল ইসলামের সন্তান মিজানুল হক। এসময় উপস্থিত ছিলেন, একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা বিন আলী পিন্টু, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, নিমাই সরকার প্রমুখ। সভাপতিত্ব করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। ১০০ জন প্রতিযোগির মধ্যে প্রথম হয়েছে ১০ম শ্রেণীর ছাত্র তাহসিন চৌধুরী, দ্বিতীয় হয়েছে যথাক্রমে নবম শ্রেণী মাইনুর রশিদ ও নবম শ্রেণী রোবায়েত হোসেন এবং তৃতীয় হয়েছে নবম শ্রেণী আবু ফয়সাল। অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদের আত্মার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নওগাঁ জেলায় বছরে ৫২ হাজার ৪৫৩ হেক্টর জলাশয়ে মোট মাছ উৎপাদিত হয় ৭৬ হাজার ৮৮৪ মেঃ টন: উদ্বৃত্ত প্রায় ১৬ হাজার মেঃ টন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলায় ৫২ হাজার ৪৫৩ দশমিক ৬২ হেক্টর জলাশয়ে মাছ উৎপাদন হয় ৭৬ হাজার ৮৮৪ দশমিক ৮২ মেট্রিকটন। এ জেলায় মাছের বার্ষিক মোট চাহিদা ৬১ হাজার ২১০ মেট্রিক টন। জেলার ২৬ লক্ষ ১৩ হাজার ৯৪০ জন মানুষের চাহিদা মিটিয়ে ১৫ হাজার ৬৭৪ দশমিক ৮২ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ দেশের অন্য জেলায় সরবরাহ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ফিারোজ আহম্মেদ জানিয়েছেন, নওগাঁ জেলায় মাছ উৎপাদনের যথেষ্ঠ ক্ষেত্র রয়েছে। বর্তমান সরকারের রুপালী সম্পদ মাছ চাষে জনগণকে অধিক আগ্রহী করে তোলা এবং মৎস্যজীবি ও মৎস্যচাষীদের নানাভাবে উদ্ধুদ্ধকরন কর্মসূচীর কারনে এ জেলায় মাছ চাষের এই সফলতা অর্জিত হয়েছে।
তাঁর দেয়া তথ্য মোতাবেক এ জেলায় মোট পুকুর রয়েছে ৪৭ হাজার ১৪টি। এসব পুকুরের জলাশয়ের মোট আয়তন ১২ হাজার ৭৪৯ দশমিক ৮২ হেক্টর। এসব জলাশয়ে মাছ উৎপাদনের পরিমান  ৫৭ হাজার ৭৩৭ দশমিক ৭৮ মেট্রিক টন। 
উন্মুক্ত জলাশয়ের মধ্যে নদীর সংখ্যা মোট ৭টি যার জলাশয়ের আয়তন মোট ১১ হাজার ২০১ হেক্টর। নদীর এসব জলাশয়ে মোট মাছ উৎপাদিত হয় ৩ হাজার ৩৮০ দশমিক ৭৯ মেট্রিক টন। জেলায় মোট বিলের সংখ্যা ১২৩টি। এসব বিলের মোট জলাশয়ের আয়তন ১৩ হাজার ৯৩৮ দশমিক ৩৫ হেক্টর। বিলের এসব জলাশয়ে মোট মাছের উৎপাদন হয় ৯ হাজার ৫১৮ দশমিক ১৭ মেট্রিকটন। ৪০টি খাল ও অন্যান্য জলাশয়ের মোট আয়তন ৬১৬ হেক্টর। এসব জলাশয়ে মোট মাছ উৎপাদিত হয় ১৪১ দশমিক ১২ মেট্রিক টন।
নওগাঁ জেলায় মোট প্লাবন ভুমির সংক্যা ৯৭টি। এসব প্লাবন ভুমির জলাশয়ের মোট আয়তন ১৩ হাজার ৮৯২ দশমিক ৯১ হেক্টর। এসব প্লাবন ভুমিতে মোট মাছ উৎপাদিত হয় ৫ হাজার ৯৬১ দশমিক ৯৮ মেট্রিকটন। বরোপিট এবং সড়ক, রেল ও জনপথের জলাশয় রয়েছে ৩১টি। এই জলাশয়ের মোট আয়তন ৫৫ দশমিক ৫৪ হেক্টর। এসব জলাশয়ে মোট মাছ উৎপাদিত হয় ১৪৫ মেট্রিক টন।
জেলা মৎস্য অফিসার আরও জানিয়েছেন এ জেলায় সরকারী মৎস্য বীজ উৎপাদন খামার রয়েছে ৩টি। এসব খামারে বার্ষিক ১১৬ কেজি কার্পের রেনু এবং রুই জাতীয় মাছের পোনা উৎপাদিত হয় ৩ দশমিক ০৬৬ লক্ষ। এ ছাড়াও নওগাঁ সদর খামারে ১ লক্ষ গলদা চিংড়ি’র লার্ভা উৎপাদন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।#

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget