Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মাছকে ‘মানুষের মাথা’ ভেবে ছেলে ধরা গুজবে গণ পিটুনি

 মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি:
ছেলেধরা সন্দেহে এবার নওগাঁর মান্দায় গণপিটুনির শিকার হয়েছেন ছয় জেলে। তাদের বস্তায় রাখা মাছকে ‘মানুষের মাথা’ ভেবে স্থানীয় জনতা তাদের গণধোলাই দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে।  রবিবার সকালে নওগাঁর মান্দার বুড়িদহ গ্রামে এই ঘটনা ঘটে। এছাড়া পৃথক ঘটনায় আরও একজনকে গণপিটুনির ঘটনা ঘটেছে।
গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার খাগড়া ফয়েজ উদ্দিন কলেজ এলাকার সাদ্দাম, আসলাম, সাইফুল, আব্দুল মজিদ, আনিছুর, ফারাদপুর গ্রামের রেজাউল করিম এবং মান্দা উপজেলার আবুল কালাম আজাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুসুম্বা ইউপির বুড়িদহ এলাকার জনৈক রনজিত পুকুরে ছোট মাছ ধরার জন্য ছয় জেলেকে নিয়ে আসেন। চুক্তি ছিল পুকুর মালিক নেবেন মাছের ৭০ শতাংশ এবং জেলেরা পাবেন ৩০ শতাংশ। সকাল থেকে জেলেরা পুকুরে মাছ ধরছিলেন। মাছ ধরার সময় তারা তিনটি বড় মাছ গোপনে বস্তার মধ্যে রেখে দেন।
পরে পুকুর মালিক বিষয়টি বুঝতে পেরে তাদের বস্তা দেখতে চাইলে জেলেরা রাজি না হয়ে এক সময় তারা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন। এতেই ঘটে বিপত্তি। পাড়ার লোকজন ছেলেধরা বলে চিৎকার দিয়ে ধাওয়া করে তাদের ধরে গণপিটুনি দেয়। পরে থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেধরা বিষয়টি গুজব। বাস্তবে তারা নিরীহ জেলে। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। গ্রামবাসী ছেলে ধরা গুজবে তাদের ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে জালসহ থানায় নিয়ে আসে।
দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে। শনিবার একদিনেই অন্তত চারজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সদরদপ্তর থেকে এ ধরনের ঘটনায় আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধ জানানো হয়েছে। এভাবে কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। এভাবে হত্যাকান্ড ফৌজদারি অপরাধ বলেও সতর্ক করেছে পুলিশ।



সরকারের উন্নয়ন মূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে


                                                                                                                                   ------নওগাঁয় খাদ্যমন্ত্রী
প্রতিনিধি নওগাঁ:খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে দ্রুত সম্পন্ন করতে হবে। তা না হলে সরকারের উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়বে। শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়ন হবে না। তাই তিনি দ্রুত উন্নয়নমুলক কাজ করার নির্দেশ দেন। তিনি  রবিবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি বলেন- বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন একবেলাও না খেয়ে থাকে। সরকারের পর্যাপ্ত ত্রান আছে। বর্ন্যার্তদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম মো. শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. আব্দুল বারী, পৌরসভার মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম, সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দীন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, রানীনগর উপজেলার চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, মান্দা উপজেলার চেয়ারম্যান সরদার জসিম উদ্দীন, আত্রাই উপজেলার চেয়ারম্যান এবাদুর রহমান, মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুসফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা জেলার সকল উন্নয়নমুলক কাজ দ্রুত শেষ করার এবং সকল প্রকার সমস্যা সমাধানের এবং জেলা বন্যা পরিস্থিািত সুষ্ঠভাবে মোকাবেলার জন্য বিস্তারিত আলোচনা করেন। সভায় জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও ১১টি উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বন্যার্তদের খাবার নিশ্চিত করতে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ খাদ্যমন্ত্রীর

নওগাঁ জেলা প্রতিনিধি:
বন্যা দুর্গত এলাকার কোন মানুষকে যাতে এক বেলাও না খেয়ে থাকতে না হয সেদিকে সজাগ দৃষ্টি রাখতে স্থানীয় কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার জবাই বিল এর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। বন্যা মোকাবেলায় ত্রাণ সহায্যতার কোনো অভাব নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্থানে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্যা দুর্গত এলাকায় দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো হচ্ছে।
ত্রাণ সামগ্রী গুলো সুষ্ঠুভাবে বিতরনের জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।
বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদেরকে পুনর্বাসনেও সরকারী ভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নওগাঁর মান্দায় ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় অগ্রণী ব্যাংকের মৈনম শাখা স্থানান্তরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রোববার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার নামকস্থানে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে মৈনম বাজারের সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যাংক শাখাটির সামনে মানববন্ধন করে আন্দোলনকারীরা। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, মৈনম বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আ.লীগনেতা এবিএম হাসান রিপু, ইঞ্জিনিয়ার প্রাণনাথ সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আল আমিন রানা, মৈনম সচেতন নাগরিক সমাজের সভাপতি মনজের রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মৈনম বাজার থেকে ভোলাবাজার মহাসড়কে যায় আন্দোলনকারীরা। তারা ব্যাংকের শাখাটি স্ব-স্থানে বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে। ঘন্টাব্যাপি অবরোধ চলাকালে রাস্তায় দু’পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর স্বাভাবিক হয় যানবাহন চলাচল। স্থানীয়রা জানান, ১৯৮৪ সালে মৈনম বাজারে অগ্রণী ব্যাংক লিমিটেডের এ শাখাটি স্থাপন করা হয়। বর্তমানে ব্যাংক শাখাটি লাভজনক অবস্থায় রয়েছে। গত ৩ জুলাই রাতের অন্ধকারে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সরঞ্জাম সরিয়ে নেয়ার চেষ্টা করেন শাখা ব্যবস্থাপক আব্দুল মতিন মন্ডল। এলাকাবাসির প্রচেষ্টায় তা ভন্ডুল হয়ে যায়। স্থানীয়রা আরও জানান, মান্দা উপজেলা মৈনম ও কাঁশোপাড়া এবং নওগাঁ সদর উপজেলার বলিহার ও হাঁসাইগাড়ী ইউনিয়নের লক্ষাধিক মানুষ ব্যাংকের এ শাখার সঙ্গে সম্পৃক্ত। এছাড়া কয়েক হাজার বিদ্যুৎ গ্রাহক এ শাখায় বিল পরিশোধ করেন। শিক্ষার্থীদের উপবৃত্তি, ৮টি এনজিওর লেনদেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও অবসরভাতা উত্তোলনের সুবিধা ভোগ করেন এলাকাবাসি। ব্যাংক শাখা অন্যত্র সরিয়ে নিলে তারা চরম ভোগান্তিতে পড়বেন।


মাল্টায় ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন রিনা আক্তার

প্রতিনিধি নওগাঁ: সাইট্রাস ফসলের মধ্যে মাল্টা অন্যতম জনপ্রিয় ফল। বিশ্বের সর্বমোট উৎপাদিত সাইট্রাস ফসলের দুই তৃতীয়াংশ হলো মাল্টা। বাংলাদেশে এই ফলটির ব্যাপক চাহিদা রয়েছে এবং দিন দিন বেড়ে চলছে। আর তারই ধারাবাহিকতায় মাল্টা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন নওগাঁর রিনা আক্তার। জেলার ধামইরহাটের বরেন্দ্র অঞ্চলে মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন নারী উদ্যোক্তা রিনা আক্তার। তিনি তার জমিতে মাল্টা রোপন করে এখন তার বাগান ফলে ফলে ভরে গেছে। বাজারে ভালো দাম পেলে তিনি অনেক মুনাফা লাভের স্বপ্ন দেখছেন।

জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত আঙ্গরত তেলিপাড়া গ্রামের পাকা রাস্তার পার্শে মায়া কানন (বায়ো এগ্রি ফার্ম) নামে একটি নার্সারী গড়ে তোলা হয় নারী উদ্যোক্তা রিনা আক্তার। কৃষিবিদ পরিবারে বেড়ে ওঠা রিনা আক্তার ছোট বেলা থেকে কৃষির প্রতি তার বিশেষ আগ্রাহ ছিল। বিশেষ করে ফল বাগান গড়ে তোলা তার স্বপ্ন ছিল। গ্রাজুয়েশন করার পর চাকুরী না হওয়ায় তিনি হতাশ না হয়ে নেমে পড়েন ফল বাগান করতে। তার নিজ হাতে গড়ে তোলেন মায়া কানন। এব্যাপারে রিনা আক্তার বলেন, ধামইরহাট উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন ও বর্তমান কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজার সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণায় আমি ৫০শতাংশ জমিতে ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে ১ বছর বয়সী উন্নত মানের মাল্টা চাষ শুরু করি। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ১০ ফুট পর পর চারা গাছ রোপন করা হয়। মোট ১৩৬টি চারা গাছ রোপন করেন।
মাল্টায় ভাগ্য বদলের স্বপ্ন বুনছেন রিনা আক্তার

পরের বছর গাছে ফুল আসলেও তা ভেঙ্গে দেয়া হয়। এবছর গাছে পর্যাপ্ত ফুল আসে এবং অসংখ্য ফল ধরে। বর্তমানে প্রতি গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে। আশা করা যাচ্ছে প্রতি গাছ থেকে ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত ফল পাওয়া যাবে। আগামী আগষ্ট মাসের শেষ সপ্তাহ থেকে গাছ থেকে ফল নামানো শুরু হবে। বাজারে বর্তমানে পাইকারী মাল্টা ১শত থেকে ১শত ২০ টাকা দরে কেনা বেচা হচ্ছে।
 
সেই অনুযায়ী ১শত টাকা কেজি হলে প্রতি গাছ থেকে প্রায় ১০ কেজি মাল্টা পাওয়া যাবে যার দাম হবে ১ হাজার টাকা। সেই হিসেবে ১৩৬টি গাছ থেকে ১ লক্ষ ৩৬ হাজার টাকার মাল্টা বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোন প্রাকৃতিক দূর্যোগ না হয় তবে এবার মাল্টা বিক্রি করে লাভের আশা দেখছেন। রিনা আক্তার আরও বলেন, প্রতিটি চারা গাছ তিনি ১৫০ টাকা দর হিসেবে ২০ হাজার ৪শত টাকায় কিনেছেন। এছাড়া শ্রমিকের মজুরী ও অন্যান্য বাবদ মোট ৫০হাজার টাকা খরচ করেছেন। তিনি  মাল্টা বাগান গড়ে তুলতে প্রায় ৭০হাজার টাকা ব্যয় করেছেন।
 
তিনি আশা করছেন এবছর তিনি ১ লক্ষ ৩৬ হাজার টাকা মাল্টা বিক্রি করবেন। পরে বছর দ্বিগুন লাভের আশা করছেন। ধামইরহাট উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন বলেন, ধামইরহাটের মাটি যে কোন ফল চাষের জন্য বেশ উপযোগি। এ অঞ্চলের মানুষ শুধু ধান চাষে ব্যস্ত থাকে। বর্তমানে ধান চাষে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। এ কারণে এলাকার চাষীদেরকে লাভ জনক ফল বাগানে চাষে উদ্বৃদ্ধ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা বলেন, রিনা আক্তারকে মাল্টা ও ড্রাগন চাষ পদ্ধতি সম্পর্কে সরকারিভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তার বাগানে মাল্টার প্রদর্শনী দেয়া হয়েছে।
 
এছাড়া উন্নতমানের মাল্টা চারা বারি-১ সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রতিনিয়ত তাকে পরামর্শ দেয়া হয়। এ অঞ্চলের মাটি যে কোন ফল চাষের জন্য উপযোগি। এ অঞ্চলে মাল্টা ও ড্রাফন ফলের মিষ্টতা ও গুনাগুন অন্যান্য অঞ্চল থেকে ভালো। তাছাড়া বাজারে মাল্টা এবং ড্রাফন ফলের দাম ভালো পাওয়া যাচ্ছে। এলাকার বেকার যুবকরা ওই বাগান দেখে ইতোমধ্যে অনেকে ফল বাগান চাষে উদ্বুদ্ধ হচ্ছে। আগামীতে এ অঞ্চল ফলের এলাকা হিসেবে পরিচিতি পাবে।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক: আলোচিত নারী প্রিয়া সাহার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল আদালতে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে মামলাটি দায়ের করায় সেটি খারিজ করা হয়।  রবিবার বেলা ১১টার দিকে মো. আসাদ উল্লাহ নামে ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বর গ্রামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়েও দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। আদালত প্রথমে মামলাটি আমলে নিয়ে পরে আদেশ দেবেন জানান। পরে এক আদেশে সেটি খারিজ করে দেওয়া হয়।এদিকে প্রিয়া সাহার বক্তব্যের প্রতিবাদে জেলার সরাইলে রবিবার দুপুরে সচেতন যুব সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সদর ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান আব্দুল জব্বার, হুমায়ুন কবির, ইদ্রিস আলী, আবু আক্কাস হায়দার, সিরাজুল ইসলাম. মজিদ বক্স, জসিম উদ্দিন, দুলাল মিয়া, রওশন আলী, ফয়সাল আহমেদ প্রমুখ অংশ নেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget