Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বেনাপোল পোর্ট থানার অভিযানে কোরিয়ার ৩২ কাটুন সিগারেটসহ আটক-২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার বিশেষ অভিযানে কোরিয়ার (ইজি স্পেশাল গোল্ড) নামে ৩২ কাটুন সিগারেটসহ স্বামী স্ত্রী আটক৷

বুধবার(১০/০৭/১৯)তারিখ বিকালে বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে ভাড়া বাড়ি থেকে মোঃ জামাল হোসেন (৩৫)ও তার স্ত্রী মোছাঃ রুমা বেগম(২৭)কে ৩২ কাটুন সিগারেটসহ আটক করতে সক্ষম হয় বেনাপোল পোর্ট থানা পুলিশ সদস্যরা ৷ আটক জামাল হোসেন গদখালি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে৷

বেনাপোল পোর্ট থানার (এসআই) এইচ,এম লতিফ জানান, বেনাপোল পোর্ট থানাধীন গাজিপুর গ্রামে অভিযান চালিয়ে কোরিয়ার (ইজি স্পেশাল গোল্ড) নামে ৩২ কার্টুন সিগারেটসহ দুইজনকে আটক করি।আটককৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ আইনে  বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে৷

বিএসএফের গুলিতে বেনাপোলের গরু ব্যবসায়ী জখম

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে ইসরাফিল (৩০) নামে এক গরু ব্যবসায়ী গুরুতর জখম হয়ে নাভারন হাসপাতালে ভর্তি রয়েছে।বৃহস্পতিবার(১১জুলাই) ভোরে বেনাপোলের পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে সে গুলি বিদ্ধ হয়।আহত ইসরাফিল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের নুর ইসলামের ছেলে।আহতের পরিবার জানায়, গুলিতে আহত ইসরাফিলসহ কয়েকজন যুবক সীমান্ত পথে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এসময় পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ইসরাফিল গুলি বিদ্ধ হয়ে পড়ে থাকে। পরে সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করেছে।২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের স্ুেবদার মশিউর রহমান জানান, আহত গরু ব্যবসায়ীকে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসা করাচ্ছেন। আহতের মা জাহানারা বেগম জানান, তার ছেলে ট্রাক চালায়। কদিন ধরে কাজ ভাল না থাকায় ভারতে গরু আনতে গিয়েছিল। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। জানতে পেরেছি বিজিবি তাকে উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে। ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ইসরাফিল নামে এক যুবক ভারতে গরু আনতে যেয়ে বিএসএফ’র গুলিতে আহত হয়েছে। উদ্ধারের পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার নিজামুল ইসলাম বলেন, বিজিবি সদস্যরা ইসরাফিল নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার বাম হাতে গুলিবিদ্ধ হয়। তার উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রতিনিধি নওগাঁ: “জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর, প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা ও পুরষ্কার বিতরনের মধ্যে দিয়ে নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৯ পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বৃহষ্পতিবার সকালে শহরের সরকারী গনগ্রন্থাগার থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে নওগাঁ সদর হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁর পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক এমপি আব্দুল মালেক, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁর পরিবার পরিকল্পনার সহকারী উপ-পরিচালক ডা. কামরুল আহসান টিপু সহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা জনসংখ্যা দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন। পরে প্রধান অতিথি জেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের পরিবার কল্যান সহকারী নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের রোকসানা খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যার পরিদর্শিকা মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যনন কেন্দ্রের নাহিদা সুলতানা, শ্রেষ্ট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে মান্দা উপজেলার তেঁতুলিযা ইউনিয়ন, শ্রেষ্ট উপজেলা মান্দা, শ্রেষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র উকিলপাড়া নওগাঁ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শফিকুর রহমান, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের মোজাম্মেল হক, শ্রেষ্ঠ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক ভিত্তিক) বদলগাছী উপজেলার সূর্য়ের হাসি ক্লিনিক, শ্রেষ্ঠ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা (সিবিডি ভিত্তিক) ধামইরহাট উপজেলার সূর্য়ের হাসি নেটওয়ার্ক কর্মী ও প্রতিষ্ঠানের হাতে পুরষ্কার তুলে দেন।


নওগাঁর পত্নীতলায় বিজিবি কর্তৃক গাঁজা উদ্ধার

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ০১ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-১৪ এর সদস্যরা। জানা গেছে, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ পাগলাদেওয়ান বিওপি'র টহল কমান্ডার হাবিলদার আলকাস এর নের্তৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুঃ ১১.৩০ টায় সীমান্ত পিলার ২৭৩/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুপনারায়ন নামক এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। নওগাঁর পতœীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদ হাসান বলেন, উদ্ধার কৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ হাজার ৫৫০ টাকা ।


নওগাঁর মান্দায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: নওগাঁর মান্দায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৯ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ কর্মশালা মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ হলরুমে বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। এসময় মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থীদেরকে নির্ভূলভাবে ভোটার হালনাগাদ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান স ম জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিকা রুমা, সহকারী কমিশনার (ভূমি) এস এম হাবিবুল হাসান, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) তারেকুর রহমান সরকার, মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন।#

 
যশোরের বেনা‌পোলে ৩ পিস স্ব‌র্ণের বার সহ পাচারকারী আটক
মোঃ রাসেল  ইসলাম,বেনা‌পেল(যশোর)প্র‌তি‌নি‌ধিঃ যশোরের ‌বেনা‌পোল সীমান্ত থেকে ৩ পিস স্বর্ণের বারসহ নাজমুল হো‌সেন নামে এক পাচারকারী‌কে আটক ক‌রে‌ছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার(৯/০৭/১৯)তারিখ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী বটতলা থে‌কে তাকে  স্বর্ণের বারসহ আটক করা হয়।

আটক নাজমুল বেনা‌পোল পোর্ট থানার পুটখালী গ্রা‌মের আ‌তিয়া‌রের ছে‌লে।

৪৯ বডার গার্ড ব্যাটালিয়নের লেঃ ক‌র্নেল সে‌লিম রেজা জানান,  গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানতে পেরে, শিক‌ড়ি বটতলা এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে ৩ পিস (১কে‌জি ১৬৯ গ্রাম) স্বর্ণের বার ও এক‌টি মোটরসাই‌কেলসহ নাজমুলকে আটক করা হয়। উদ্ধারকৃত স্ব‌র্ণের বারের আনুমানিক মুল্য ৫২ লাখ ৯০ হাজার টাকা।

উদ্ধারকৃত স্বর্ণের বারসহ পাচারকারী‌কে বেনা‌পোল পোর্ট থানায় স‌োপর্দ করা হ‌য়ে‌ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget