Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


সাউথ বেঙ্গল কারাতে এসোসিয়েশন অফ বাংলাদেশের ঝিকরগাছার কমিটি গঠন
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ‘কারাতে শিক্ষা হোক সকল অনৈতিক ও মাদক মুক্ত সমাজ গড়ার হাতিয়ার, আসুন কারাতে শিখি, সুস্থ সুন্দর সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে নিয়ে সাউথ বেঙ্গল কারাতে এসোসিয়েশন অফ বাংলাদেশের ঝিকরগাছার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোই শনিবার সকাল ১১টার সময় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা কারাতে এসোসিয়েশনের প্রধান কোর্স ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের আয়োজনে অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন কারাতে কোর্স প্রধান উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শেখ মোঃ ওয়ালিউর রহমান সহ-সভাপতি-১, শওকত সরদার সহ-সভাপতি-২, রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক, ইমরান হাসান টুটুল যুগ্ম সাধারণ সম্পাদক, আকবার আলী সাংগঠনিক সম্পাদক, ইব্রাহীম হাসান রবিন কোষাধাক্ষ, মিলন কবীর প্রচার সম্পাদক, হুসাইন মিলন দপ্তর সম্পাদক, আনন্দ মোহন দেব সাহিত্য ও সাংস্কুতিক বিষয়ক সম্পাদক, রাশেদুল ইসলাম তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সুুরক্ষা কোর্চে অংশ নিতে বিএসএফ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা কোর্চে অংশ নিতে ভারতীয় বিএসএফের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।শনিবার(০৬ জুলাই) দুপুর ১২ টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলটি পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে বাংলাদেশে প্রবেশ করেন।

এর আগে বিএসএফ প্রতিনিধি দল বেনাপোল  চেকপোস্ট নোমান্সল্যান্ডে  পৌছালে  বিজিবি  তাদেরকে ফুল দিয়ে অর্ভথ্যনা  জানায়। পরে বিভিন্ন সংস্থ্যার  নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে গন্তব্যে উদ্দেশ্যে নেওয়া হয়।

রোববার (০৭ জুলাই) থেকে ১৭ জুলাই পর্যন্ত চটগ্রামের বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে সীমান্তসুরক্ষা কোর্চ অনুষ্ঠিত হবে।

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের টুআইসি অরুন কুমার ভার্মার নেতৃত্বে প্রতিনিধি দলে নয় ডেপুটি কমান্ডার রয়েছেন।বিজিবি সুত্রে জানা যায়,  সীমান্ত সুরক্ষা কোর্চে অংশ গ্রহনের মাধ্য দিয়ে যেমনি বিএসফ কর্মকর্তা বিজিবির কর্মকর্তাদের কাছ থেকে ভাল কিছু কৌশল শিখতে পারবে তেমনি পরামর্শ বিনিময়ে বিজিবি কর্মকর্তাও অভিজ্ঞতা অর্জন করবেন। এতে যেমন  মাদক দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের হত্যা বন্ধ রোধ হতে বড় ভুমিকা রাখবে। তেমনি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক সোহার্দ্য ও আস্থা বৃদ্ধি পাবে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বিএসএফ কর্মকর্তাদের আগমনের বিষয়টি  নিশ্চিত করে জানান,কোর্চ শেষে আগামী ১৮ জুলাই ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তন করবেন।

নওগাঁয় ৩৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী  মধু বেগম আটক

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৩৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী মোছা. মধুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে গাজীপুর জেলার জয়দেবপুর থানার লক্ষীপুরা গ্রামের আবুল হোসনের স্ত্রী।  শুক্রবার দুপুরে পুলিশ লাইনে, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এক সংবাদ সম্মেলনে জানান, ডিবির ওসি সামসুদ্দিনের  নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ  বুধবার সকালে মান্দায় এলাকায় অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিওিতে জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী মান্দার ফেরিঘাটে মাদবদ্রব্য ফেন্সিডিল নিয়ে ঢাকা যাওয়ার জন্য অবস্থান করছিলো।
পরে ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩টি নীল রঙের জারকিনের মধ্যে অভিনব কায়দায় রাখা ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ৩জনের দেয়া তথ্য মোতাবেক গাজীপুর জেলার জয়দেবপুর থানার লক্ষীপুরা গ্রামের আবুল হোসেনের স্ত্রী মোছা. মধুকে বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আবারও সানসিটি হোটেল বেনাপোল থেকে পুলিশ কনষ্টবল সহ এক যুবতী আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল আবারও সানসিটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ কনষ্টবলকে অবৈধ মেলামেশার দায়ে এক যুবতীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তাদের আটক করে।

আটককৃত পুলিশ এর নাম রবিউল ইসলাম। সে নাভারন হাইওয়ে পুলিশের কনষ্টবল এবং আটক যুবতী মিম (২৫) বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের মিজানুর এর মেয়ে এবং পিমা নামে একটি সিকিরিউটি কোম্পানির সে নিরাপত্তা প্রহরী।

বেনাপোল পোর্ট থানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের সানসিটি হোটেলে অভিযান চালানো হয়। সেখানে একটি কক্ষের ভিতর নাভারন হাইওয়ে পুলিশ কনষ্টবল রবিউল ইসলাম এবং বেনাপোল চেকপোষ্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে কর্তব্যরত পিমা নামে একটি সিকিউরিটি কোম্পানির মহিলা নিরাপত্তা প্রহরী মিম নামে এক যুবতীকে আটক করা হয়।

স্থানীয়রা জানায় মিম স্বামী পরিত্যাক্তা। তার একটি ৪ বছরের মেয়ে আছে। অভাব অনটনের সংসারে সামান্য বেতনে চাকরির পাশাপাশি সে অবৈধ কাজ করে থাকে বলে শোনা যায়। আজতো ধরা পড়ার পর তার প্রমান মিলেছে। তার পৈত্রিক বাড়ি যশোর পুলের হাট। সে বেনাপোলে গাজিপুর এলাকায় ভাড়া থাকে।

সানসিটি হোটেলে এর আগেও অনেকবার এমন ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় এলাকাবাসি। সানসিটি হোটেলের মালিক রাশেদুজ্জামান রাসেল বন্দর প্রেসক্লাব বেনাপোলের সদস্য।

বেনাপোল পোর্ট থানার এস আই লতিফ ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমি এবং আমার থানার এএসআই শরিফুল তাদের সানসিটি হোটেলের কক্ষ থেকে হাতে নাতে আটক করি।

এ ব্যাপারে নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই রফিকুল ইসলাম বলেন আমি বিষয়টি এসপি স্যারকে অবগত করেছি। তাকে আপাতত বরখাস্থ করা হবে। আইনগত দিক বিবেচনা করলে তার চাকরি থাকবে না।

আইডিপির ম্যানেজারের অপসারনের দাবীতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মহাদেবপুরে আইডিপি আদিবাসী প্রকল্পের প্রোগাম ম্যানেজার আলবেরী কুস খালকো ও কর্মি সংগঠক সুদেব মিস্ এর অপসারনের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাদেবপুর তৃণমূল আদিবাসী জনগোষ্ঠীর আয়োজনে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আইডিপি আদিবাসী প্রকল্পের শিক্ষা সহায়তা প্রদানের জন্য মহাদেবপুরের আইডিপি আদিবাসী প্রকল্পের কর্মি সংগঠক সুদেব মিস ও প্রোগাম ম্যানেজার আলবেরী কুস খালকোম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র বিপ্লব তির্কী প্রিন্সকে শিক্ষা সহায়তা দেয়ার নামে বিভিন্নভাবে হয়রানি করে। এবং তার কাছ থেকে উৎকোচ দাবী করেন। উৎকোচের টাকা না দিতে পারায় তার শিক্ষা সহায়তা স্থগিত করা হয়। এছাড়াও এসময় ওই দুই কর্মকর্তার বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তাদের অপসারণের দাবী জানানো হয়। 
মানববন্ধনে বিপ্লব তির্কী প্রিন্স বলেন, অনেক কষ্টে লেখাপড়া করেছি। শিক্ষা সহায়তা পেলে তার খুব উপকার হতো। কিন্তু উৎকোচ না দেয়ায় আমি শিক্ষা সহায়তা থেকে বঞ্চিত হয়েছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে  শিক্ষা সহায়তা দেয়ার অনুরোধ জানান তিনি।

নওগাঁয় প্রবীনদের মাঝে সম্মাননা ও উপকরন বিতরন

নওগাঁ প্রতিনিধি: প্রবীন জনগোষ্টির জীবন-মান উন্নয়ন কর্মসূচী আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা বেডোর উদ্যোগে ৬৯ জন প্রবীনদের মাঝে সম্মাননা নগদ অর্থ ও বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার পিকেএসএফের সহযোগীতায় ও বেডোর বাস্তবায়নে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে বেডোর উপ-নির্বাহী পরিচালক ডাঃ তাসনিম আহমেদের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে বেডোর উপ-পরিচালক রোজীনা খানম, আতোয়ার হোসেন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এ সময় বেডোর প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম, বেডোর মনিটরিং ব্যবস্থাপক সত্যজিত কুমার প্রামানিক, বেডোর সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মাহফুজুর রহমান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০ টি করে ছাতা, ওয়াকিং স্টিক, কমোড, ২ টি হুইল চেয়ার, শ্রেষ্ঠ ৫ জন প্রবীন, শ্রেষ্ঠ ৩ জন সন্তান ও সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে সম্মাননা হিসাবে প্রতি জনকে নগদ অর্থ, মেডেল ও সনদপত্র তুলে দেয়া হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget