Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় লেখালেখি, শুদ্ধ উচ্চারন ও নেতৃত্বের গুনাবলী বিষয়ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমন্বয়ে লেখালেখি, শুদ্ধ উচ্চারন, নেতৃত্বের গুনাবলী ও বিকাশ বিষয়ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দাবী মৌলিক উন্নয়ন সস্থ্ বাস্তবায়িত পি কে এস এফ’র অর্থায়নে ক্রীড়া ও সাংস্কৃতি কর্মসূচীর আওতায় এই কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার দুপুর ৩টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি দাবী মৌলিক উন্নয়ন সংস্থার কাযনির্বার্হী পরিষদের সদস্য ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ কায়েস উদ্দিন। ইকরকুড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর ফোকাল পার্সন এজেএমএম আলমগীর, স্কুলের সহকারী শিক্ষক মনোরঞ্জন দাস, আখতারুন নেছা, সামছুননাহার, আয়েশা সিদ্দিকা, নাজমা বেগম, নাসরিন আরা, সঞ্জয় কুমার, দাবীর প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম এবং কর্মকর্তা সাধন কুমার উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে একই কর্মসূচীর আওতায় বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নধীন এনায়েতপুর-চকাবীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লোকজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ কায়েস উদ্দিন।

নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসারের মতবিনিময়

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় আত্রাই প্রেসক্লাব সভা কক্ষে আত্রাই প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সরকারে উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন নওগাঁ জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার রুপ কুমার বর্মন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, সহ-সভাপতি মুজাহিদ খাঁন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ছাবেদ আলী রানা, আল আমিন, ফিরোজ হোসেন, ওমর ফারুক, মজিদ মল্লিক, রুহুল আমীন, তপন কুমার সরকার প্রমুখ।

নওগাঁর নিয়ামতপুরে ধর্ষণের পর গৃহবধূ খুন

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে ধর্ষণের পর গৃহবধু খুনের ঘটনা ঘটেছে। নিহত রূপেলা (৩৪) উপজেলার পাড়ইল ইউনিয়নের বড়াইল দীঘিপাড়া গ্রামের দুই সন্তানের জননী আনিসুর রহমানের স্ত্রী। শনিবার দিবাগত রাতে কে বা কাহারা ধর্ষনের পর মাথার ডান পার্শ্বে তালের খাটিয়া দ্বারা আঘাত করে হত্যা করে রূপেলাকে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রূপেলার ছেলে রাজু আহমেদ বলেন, আমি রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় পাশের ঘরে শুয়ে পড়ি। আর সারারাত কিছু বলতে পারবো না। সকাল ৭ টায় উঠে পাশের ঘরে দেখি মা মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। নিয়ামতপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার উপ-পরিদর্শক (এসআই) দুরুল হুদা বলেন, সংবাদ পাওয়ার পর আমরা ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শনে প্রাথমিকভাবে আমরা জানতে পারি ভিকটিমকে ধর্ষণ করে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ছেলে রাজু ইসলাম, ননদ জুলেখা এবং স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হককে থানায় নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


 নওগাঁর সাপাহারে ২২কেজি ওজনের বিষ্ণু মুর্তি উদ্ধার
নওগাঁর সাপাহারে ২২কেজি ওজনের একটি বিষ্ণুমুর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার হাপানিয়া শিয়ালমারী গ্রামের অদুরে একটি কবরস্থান হতে মুর্তিটি উদ্ধার করা হয়েছে।

জানা গছে, ঘটনার দিন রাতে সোর্স মারফত সংবাদ পেয়ে সাপাহার থানার উপ-পরিদর্শক এসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় এক অভিযান পরিচালনা করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মুর্তি কোন-বেচার লোকজন পালিয়ে গেলে পুলিশের লোকজন উক্ত স্থান তল্লাশী করে কবরস্থানের মধ্য হতে পরিত্যাক্ত অবস্থায় মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ মুর্তি উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।

ঢাকাগামী আন্তঃনগর ট্রেন বিরতির দাবিতে আবারও আন্দোলনে উত্তাল আত্রাই

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই, রাণীনগর ও বাগমারা এই তিন উপজেলার মোহনায় অবস্থিত আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন রেলওয়ে ষ্টেশন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। এ স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে আবারও লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে উপজেলার সর্ব স্তরের জনগণ। মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রেললাইন অবরোধ করে ট্রেন দাঁড় করানোর মত বিভিন্ন কর্মসূচীতে মুখোর এখন আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। চারদিন ধরে প্রতিদিন বেলা ১২ টা থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আসা পর্যন্ত এসব কর্মসূচী পালিত হচ্ছে।

এদিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের বিরতির দাবি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মসূচি পালন করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জানা যায়, নওগাঁ জেলার বৃহত আত্রাই উপজেলার আহসানগঞ্জ ষ্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী ৫জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করলেও কেবলমাত্র নীলসাগর এক্সপ্রেসের বিরতির এ ষ্টেশনে রয়েছে। তাও আবার আসন সংখ্যা বরাদ্দ রয়েছে মাত্র ৪৬ টি। অথচ আত্রাই থেকে প্রতিদিন ঢাকা যাতায়াত করেন প্রায় ২শতাধিক যাত্রী। ফলে সীমিত সংখ্যক আসনের জন্য হিমসিম খেতে হয় ষ্টেশন কর্তৃপক্ষকে। অথচ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্বেও এসব আন্তঃনগর ট্রেনের বিরতির কার্যকর না হওয়ায় একদিকে যাত্রীরা হচ্ছেন দুর্ভোগের শিকার অন্যদিকে সরকার বঞ্চিত হচ্ছে মোটা অংকের রাজস্ব আয় থেকে।

 
ঢাকাগামী আন্তঃনগর ট্রেন বিরতির দাবিতে আবারও আন্দোলনে উত্তাল আত্রাই
এদিকে আত্রাইয়ে আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে গত ২০১৬ সালেও এমন আন্দোলন করেছিলেন এলাকাবাসী। একই দাবিতে আবারও সোচ্চার হয়েছেন আন্দোলনকারীরা। দাবি আদায়ের জন্য পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচী। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আত্রাই রেলওয়ে স্টেশনে মানববন্ধন কর্মসূচী পালন কালে ঢাকাগামী দ্রুতযান এক্স্রপ্রেস ট্রেন চালক অবরোধের মুখে থামিয়ে প্রায় ১০ মিটিন বিরতির পর আবার ট্রেন ছেড়ে চলে যায়। আন্দোলনকারীরা জানান যেখানে সরকারের রাজস্ব বাড়বে এবং এলাকাবাসীর উপকার হবে। সেখানে এ ট্রেনগুলোর স্টপেজ দিতে আপত্তি কোথায়।


নওগাঁয় বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্টিত

সর্বোচ্চ সততার সাথে কাজ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে
জেলা ও দায়রা জজ এ. কে. এম. শহীদুল ইসলাম
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা জজশীপের আয়োজনে ২য় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলনে জেলা ও দায়রা জজ এ. কে. এম. শহীদুল ইসলাম বলেন, দেশাত্ববোধ ও মানবসেবার মানসিকতা নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শত প্রতিকূলতার মধ্যেও আমাদেরকে সততার নিদর্শন রাখতে হবে। কোন অবস্থাতেই বিচার বিভাগের মান সম্মান ঐতিহ্য ক্ষতিগ্রস্থ হয় এমন কাজ করা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। বিচারক অবশ্যই সৎ এতে অন্য কোন কিছু চিন্তা করার সুযোগ নেই। বিচারকদের বিচারকাজে সর্বোচ্চ সততা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। জাতি ও বিচার প্রার্থী জনগোষ্ঠী আমাদের কাছে এইটাই প্রত্যাশা করে। প্রতিটি মামলা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তাকে বিচারকাজে সর্বোচ্চ সততা দিয়ে সঠিক তদন্ত প্রতিবেদনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমাদের সহযোগীতা করবেন বলে তিনি আশা বাক্ত করেন। বিকল্প পদ্ধিতিতে ও জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মামলা নিষ্পত্তি বিষয়ে ও তিনি গুরুত্ব আরোপ করেন। আদালতে মামলার জট কমাতে শুন্য পদে দ্রুত বিচারক দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি তিনি দৃষ্টি আকর্ষন করেন। শনিবার সকালে নওগাঁর বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ. কে. এম. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ, বিজ্ঞ চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মুহাম্মাদ রাশিদুল হক, ১৬ বিজিবির অধিনায়ক তুহিন মোহাম্মাদ মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, অতিরিক্ত বিজ্ঞ চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, সহকারী জজ মো. আতিকুর রহমান, সহকারী জজ মো. জিয়া উদ্দিন আহম্মেদ, বিজ্ঞ পিপি এ কে এম খালেক, বিজ্ঞ জিপি মো. মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবি সমিতির সভাপতি সরদার সালাউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক ইকবাল জামিল চৌধুরী লাকী প্রমূখ সহ বিভিন্ন সরকারী অফিসের প্রধান ও মিডিয়া কর্মী  উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget