Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


বেনাপোলে জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান সিষ্টার হেলেনা জাহাঙ্গীরের সুস্থতা কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান সিষ্টার হেলেনা জাহাঙ্গীরের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত। জয়যাত্রা টেলিভিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সিষ্টার হেলেনা জাহাঙ্গীরের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বেনাপোল প্রতিনিধি ও সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষীর পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।

সীমান্ত প্রেসক্লাব বেনাপোল কার্যালয়ে সকল সাংবাদিকবৃন্দ ও স্থানীয় সাধারন মুসুল্লিদের উপস্থিতিতে মঙ্গলবার মাগরিব বাদ অনুষ্ঠিত হয়। এই দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বেনাপোল রেল স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মুফতি সাঈদ আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে নবাগত জেলা প্রশাসক মো: জোহর আলী জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার  সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা করেন। ২৫ জুন মঙ্গলবার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা বেলা সাড়ে ১২ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আরিফুল ইসলাম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি মো. জোহর আলী বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক তার বক্তব্যের শুরুতে সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ার জন্য সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় উপস্থিত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মো. জোহর আলী পরিচিত হন এবং অত্যন্ত বুদ্ধিমত্তার  সহিত সাংবাদিকদের সকল প্রশ্নের জবাব দেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফরিদ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী প্রমুখ।

নওগাঁয় সংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় সদ্য যোগদান করা জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম শাহ্ নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তর কুমার প্রমুখ। এসময় নওগাঁ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি নবীর উদ্দিন, সাধারন সম্পাদক নাছিমুল হক বুলবুল, যুগ্ম সাধারন সম্পাদক শফিক ছোটন, আব্দুর রউফ পাভেল এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এ্যাড. শেখ আনোয়ার হোসেন, মামুনুর রশিদ বাবু, বেলায়েত হোসেন, শফিকুর ইসলাম খোকন, মোফাজ্জল হোসেন, আহাদ আলী, মীর মোশাররফ হোসেন জুয়েল, হারুনুর রশিদ চৌধুরী রানা প্রমুখ। এসময় নওগাঁ জেলা প্রেস ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নওগাঁর ইতিহাস, ঐতিহ্য, নানা সমস্যা ও তার সমাধানসহ বিভিন্ন বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন নবাগত জেলা প্রশাসকের কাছে।

নওগাঁর পতœীতলায় শিশু মেলা ২০১৯ এর উদ্বোধনী  উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ জেলা তথ্য অফিস নওগাঁর আওয়াজনে পত্নীতলায় উপজেলা প্রশসনের সহযোগীতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী শিশু মেলা- ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান  গত সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। শিশু মেলা উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধীন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), একাডেমিক সুপার ভাইজার মোরশেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, জেলা তথ্য অফিসার নওগাঁর  আবু সালেহ মো. মাসুদুর ইসলাম, সহকারী জেলা তথ্য অফিসার বাবু রুপ কুমার বর্মণ, উপজেলা আওয়মীলীগের যুগ্ম-সম্পাদক শিবনাথ চৌঃ, শিক্ষক মোসা. মরিয়ম বেগম, সাংবাদিক দিলিপ চৌহান প্রমূখ। আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নওগাঁর রাণীনগরে শিখন-অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শিখন-অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ হল রুমে ‘যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরণ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ প্রকল্প’র আওতায় এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোফাখ্খার হোসেন খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট’র সভাপতি রাষ্ট্রদূত (অব:) হুমায়ুন কবীর, মহাপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, উপ-পরিচালক আশীষ বণিক, রাজশাহী-নওগাঁ জেলা সমন্বয়কারি আজিজুর রহমান, শের-এ বাংলা সরকারি কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সাহানাজ বেগম, গারস্থ্য বিজ্ঞান বিভাগের প্রভাষক রোকসানা পারভিন, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সুজন-সুশাসনের জন্য নাগরিক রাণীনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট রাণীনগর উপজেলায় গত প্রায় দুই বছর ধরে কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে ‘সহনশীল, সহযোগিতা ও সৌহার্দ্য-সম্প্রীতি’ বিষয়ের উপর দেয়ালিকা প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগীতা, বিভিন্ন ধরণের খেলা-ধুলা ও কুইজ প্রতিযোগীতাসহ নানা কর্মসূচি নিয়ে কাজ করে আসছিলেন। কর্মসূচি গুলো সম্পূর্ণ শেষে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা কতটুকু শিখলেন বা জানলেন এবং এসকল বিষয়ের উপর তাদের অভিজ্ঞতা’র আলোকে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমাজসেবা কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে  সমাজসেবা কার্যালয়ে অবস্থিথ উপজেলা সমাজকল্যাণ পরিষদের ৪৮, ৪৯ ও ৫০ ব্যাচের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি গনপতি রায় ৩টি ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার ও সমাজকল্যাণ পরিষদের সদস্য সচিব সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, কম্পিউটার প্রশিক্ষক আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget