Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠিতে সাংবাদিকদের সাথে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা করেছে সিভিল সার্জন কার্যালয়। আগামী ২২ জুন ক্যাম্পেইনটি বাস্তবায়ন করার লক্ষে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কতৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবে বৃহস্পতিবার ২০ জুন সকাল ১১টায় সিভিল সার্জন  কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। 

আগামী ২২ জুন ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১০৫২৯ জন  শিশুকে নীল রংয়ের ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী ৮৩৫০৪ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।  জেলার মোট ৮২২ টি কেন্দ্রে দু’জন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। 

সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় ঝালকাঠির ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।


নওগাঁয় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তারপলিন ও হাইজিন পার্শ্বেল বিতরণ

 নওগাঁ জেলা প্রতিনিধি: বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর আয়োজনে রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের অংশগ্রহনে স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার জনাব জাহিদ হাসান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মো. আব্দুর রশিদ উপ-পরিচালক রাজশাহী বিভাগ বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের সম্মানিত সহ সভাপতি, নওগাঁ আইনজীবি পরিষদের সভাপতি এ্যাডভোকেড সরদার সালাউদ্দিন মিন্টু, রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের সহ-সভাপতি সাবেক অধ্যাক্ষ মাহাফুজুর রহমান বাবু, সেক্রেটারি নওগাঁ পৌরসভার কাউন্সিলর জনাব এ কে এম নাজমুল হক মন্টু, কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা সমাজসেবক বিভাস মজুমদার গোপাল, জাহাঙ্গীর আলম, তানজিম আহম্মেদ স¤্রাট। ইউনিটের সেক্রেটারি তার বক্তবে বলেন গত ২এপ্রিল ২০১৯ নওগাঁর মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় শিলা বৃষ্টি ও ঝরে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িঁয়েছেন। আগামীতে প্রতিটি অসহায় ও হত দরিদ্র মানুষের পাশে নওগাঁর রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট প্রতিনিয়ত কাজ করে যাবে। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন নওগাঁর সর্বস্তরের সুধীজন যুব প্রধান আবুল হোসেনের নেতৃত্বে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক সদস্যগন , বিভিন্ন স্তরের কমিউনিটি ভলিন্টিয়ার, বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগন বিভিন্ন গনমাধ্যমের ব্যাক্তিবর্গ সহ অন্যন্য।
সমাবেশে মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে সকলকে একসাথে দেশের উন্নয়নে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে উদ্বাত আহ্নবান জানানো হয় এবং সমাবেশ শেষে অগ্নিনির্বাপক বিভিন্ন সরনজামদীর প্রদর্শনী ও মহড়া অনুষ্ঠিত হয়।


নওগাঁ কেন্দ্রী শহীদ মিনার সংস্কার ও সম্প্রসারণের দাবীতে মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার ও সম্প্রসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
এসময় সংগঠনের সভাপতি আতাউল সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা অ্যাড. মহসীন রেজা, সহ-সভাপতি গায়েত্রী কুন্ডু ও রোটানিয়ান চন্দু কুমার দেব, সংগঠনের সাধারন সম্পাদক রফিকুর ইসলাম মন্টু, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদ রাব্বানী রশিদ, উদীচী মান্দার সম্বয়ক রতন প্রসাদ ফনী, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম আহসান, শামী, হবীবর রহমান, উৎপল কুমার, মৌসুমি সুলতানা শান্ত প্রমূখ।
বক্তারা বলেন, শহীদ মিনারটিকে ঘীরে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়। বর্তমানে শহীদ মিনারটি অযন্তে, অবহেলায় ও বৃষ্টি পানি জমে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। তাই শহীদ মিনারের পবিত্রতা রক্ষাসহ সংস্কারের দাবী জানানো হয়।

নওগাঁর আত্রাইয়ে বিষপানে কিশোরীর আত্মহত্যা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বন্যা  (১৫) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বন্যা উপজেলার ভোঁপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে। জানা যায়, বন্যা গত বুধবার বিকেলে পরিবারের সবার অজান্তে কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষপানে আত্মহত্যার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নওগাঁয় দিনব্যাপী ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: খেলাধূলা শরীর ও মনকে সতেজ রাখে। খেলাধূলা যুব সমাজকে সকল প্রকারের অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখে। তাই নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট খেলাকে ছড়িয়ে দেওয়া ও অভিবাবকদের মাঝে সন্তানদের খেলার প্রতি উৎসাহ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দিনব্যাপী আন্ডার-১২ ক্রিকেট কার্নিভালের আয়োজন করা হয়।  গতকাল বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়ামে এই কার্নিভালের উদ্বোধন করা হয়। এসময় খেলোয়ারদের মাঝে বিসিবি কর্তৃক প্রদানকৃত জার্সি ও টুপি প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু, বিসিবির জেলা প্রশিক্ষক সেলিম হোসেন সাবু, আহসান হাবিব রকেট, সোনালী অতীত খেলোয়ার সমিতির সাধারন সম্পাদক এম ইফতেখার আলম ও অভিভাবকবৃন্দ। কার্নিভালে শহরের বিভিন্ন স্কুলের আন্ডার-১২ বয়সের ৩২জন ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের নিয়ে গঠিত ৮টি দল অংশ গ্রহণ করে। বিকেলে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

আগামী ২২ জুন জাতীয় ভিটামিন এ“ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সাথে জেলা ওরিয়েন্টাশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধি নওগাঁ: “ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুকি কমান” এই প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ জুন জাতীয় ভিটামিন এ“ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ২০১৯ উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সাথে জেলা ওরিয়েন্টাশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মুমিনুল হক। সভায় অন্যান্যের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এ মোরশেদ, মেডিকেল অফিসার ডাঃ আশীষ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সিভিল সার্জন জানান, ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ২৪৬৯টি কেন্দ্রে ১২ হাজার ৩৪৫জন স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীদের দিয়ে ৬মাস থেকে ১১মাস বয়সী ৩১ হাজার ৫৫ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৪ হাজার ৬৪৬ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও শিশুর বয়স ৬ মাস পুর্ন হলে মায়ের দুধের পাশাপাশি পরিমানমত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর আহবান জানান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget