Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর আত্রাইয়ে পুকুরে ভেসে উঠলো বৃদ্ধার লাশ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে একটি পুকুর থেকে পুমিলা রাণী (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর হিন্দুপাড়া গ্রামে।
 
শনিবার সকালে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা উপজেলার বড়কালিকাপুর হিন্দুপাড়া গ্রামের শ্রী পদ প্রামানিকের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত পুমিলা রাণী ধীরে ধীরে হাটা চলাফেরা করতেন। ধারণা করা হচ্ছে শুক্রবার সন্ধ্যায় পা পিছলে তিনি বাড়ির পার্শ্বের পুকুরে পড়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে শনিবার সকালে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দেয়।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

বাজেটকে স্বাগত জানিয়ে নওগাঁয় ছাত্রলীগের আনন্দ মিছিল

নওগাঁ জেলা প্রতিনিধি:
প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে শিক্ষাবান্ধব, কৃষিবান্ধব ও প্রযুক্তিনির্ভর আখ্যা দিয়ে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নওগাঁ জেলা ছাত্রলীগ।

শুক্রবার সন্ধ্যা ৭টায় সরিষাহাটির মোড় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল ।

মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, এবারের  বাজেট, গণমুখী বাজেট, কর্মসংস্থানের বাজেট, মেট্রোরেলের মতো মেগা প্রকল্প বাস্তবায়নের বাজেট। এতো বড় আকারের বাজেটের মাধ্যমেই প্রমাণ হয় দেশ এগিয়ে যাচ্ছে। 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল তার বক্তব্যে বলেন, অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব পেশ করেছেন তা আগামী প্রজন্মের কথা বিবেচনায় রেখেই করা হয়েছে। এই বাজেটে দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশাল এই বাজেট ঘোষণা ও বাস্তবায়ন করা সম্ভব হবে। এই বাজেট জনবান্ধব, শিক্ষাবান্ধব, কৃষিবান্ধব হওয়ায় নওগাঁ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি।  এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিম আহম্মেদ, নওগাঁ সরকারি  কলেজ ছাত্রলীগ এর সভাপতি শাহরিয়ার কবির সিজার, যুবলীগ নেতা ডিএম আওয়াল আতা, ছাত্রলীগনেতা বহাদুর হোসেন, জনি মন্ডল, তারিকুল ইসলাম তারেক, মাহবুব কাদির ফাহিম, নিরঞ্জনা চৌধুরী হিরা, আরাফাত রহমান হিমেলসহ ছাত্রলীগের বিভন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


৫ খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট

নওগাঁ জেলা প্রতিনিধি: ‘দুর্নীতির সূতিকাগার’ হিসেবে খাদ্যগুদামগুলোকে চিহ্নিত করেছিলেন মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই কথা দিয়েছিলেন এসব গুদামে সারপ্রাইজ ভিজিটে যাবেন। মন্ত্রীত্বের ৫ মাসে আকস্মিক ঝটিকা সফর করে রীতিমতো চমকে দিচ্ছেন গুদামের কর্মকর্তাদের।

সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবারও (১৪ জুন) ঘরে বসে না থেকে মন্ত্রী আচমকা ঢুকে পড়লেন কোন না কোন খাদ্যগুদামে! আর এজন্য টার্গেট করলেন রাজধানী ঢাকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ৫ টি খাদ্য গুদামকে।

২৬ টাকা দরে চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনার আগে শুক্রবার বিকেলে গুদামগুলো ঘুরে ঘুরে পাকা জহুরির মতো যাচাই-বাছাই করলেন সংরক্ষিত ধান, চাল ও গম।

আবার কর্মকর্তাদের সতর্ক করলেন কৃষকদের কাছ থেকেই ধান কেনার সিদ্ধান্ত পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকরে কোন অনিয়ম হলেই অ্যাকশনে যাওয়ার কঠোর মানসিকতার কথা।

তটস্থ কর্মকর্তারাও অঙ্গীকার করলেন সরকারি সিদ্ধান্ত কঠোরভাবেই বাস্তবায়নের। মন্ত্রী অত:পর ছুটলেন বাজারেও। কথা বললেন কৃষকদের সঙ্গে। ক’দিনের আগের কৃষকের অভিযোগ যেন হাওয়ায় মিলেছে!

এখন ধানের দাম বাড়ায় খুশি কৃষকরা। মাঠের এ আসল নায়করাই জানালেন, বাজারে জিরাশাইল ধান ৮’শ থেকে ৮৪০ এবং মোটা ধান ৬৬০ থেকে ৭১০ টাকা দামে বিক্রি হচ্ছে।

নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের থেকে টানা তিনবার নির্বাচিত প্রবীণ আওয়ামী লীগ নেতা সাধন চন্দ্র মজুমদারের হাতে এবার খাদ্যমন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক পরিবারে বেড়ে উঠা তৃণমূলের অভিজ্ঞ এ রাজনীতিক মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই এ মন্ত্রণালয় ও এর অধীনে সকল সেক্টরকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন।

মন্ত্রণালয় ও অধীনের সেক্টরগুলোর ভেতরে-বাইরে ঘাপটি মেরে থাকা দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দিয়ে আলোচনায় আসেন তিনি। কিন্তু এ সিদ্ধান্ত বাস্তবায়নের পদে পদে খেসারতও গুণতে হয়েছে তাকে। কথিত শক্তিশালী সিন্ডিকেটের কূপানলে পড়েছেন। তবুও নিজের অবস্থান থেকে সরে আসেননি সাধন চন্দ্র মজুমদার।

সারা দেশে ধানের বাম্পার ফলনে ধানের দাম খানিকটা কমে যাওয়ায় ক’দিন আগেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন মন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শে এখন সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতাও পেতে যাচ্ছেন তিনি।

ক’দিন খাদ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রী জানিয়েছেন, কৃষকের কাছ থেকে আরো ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্তের কথা। ২৬ টাকা কেজি দরে এ ধান সংগ্রহ করা হবে। এতে করে কৃষকরা আশাবাদী হয়ে উঠেছেন। ইতোমধ্যেই বাজারে বেড়েছে ধানের দাম। ফলে খানিক নির্ভার কৃষকদের মতো মন্ত্রীও।

তবে মন্ত্রী আত্মতুষ্টিতে না ভুগে ঈদের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (০৬ জুন) নিজেই আচমকা বাজার পরিদর্শনে বেরিয়ে পড়েছিলেন। সেদিন বাজারে গিয়ে চাল, আটা, মাছ, মাংস, ডিম ও অন্যান্য পন্যের দর যাচাই করেন। অতীতে খাদ্যমন্ত্রীদের সারপ্রাইজ ভিজিটের ঘটনা না ঘটলেও এক্ষেত্রে সাধন চন্দ্র মজুমদার নজির স্থাপন করেছেন।

শুক্রবার (১৪ জুন) বিকেল থেকে রাত সাড়ে ৯ টা অবধি মন্ত্রী আকস্মিক হানা দিলেন রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর, আমনুরা ও মোহনপুর খাদ্যগুদামে।

জানতে চাইলে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূঁইয়া গণমাধ্যম কর্মীদের জানান, মন্ত্রী এসব খাদ্য গুদামে সংগ্রহকৃত ধান, চাল ও গমের মান দেখে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করার কঠোর নির্দেশ দিয়েছেন। আর এক্ষেত্রে সংশিষ্ট কর্মকর্তারা কোন রকমের সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক তাকে জানানোর কথা বলেছেন।

একই রকম তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজু। তিনি জানান, বোরো মৌসুমে সংগ্রহ অভিযানের গতি যেখানে শ্লথ সেখানে গতি বাড়াতে কার্যকর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। কৃষকদের ছাড়া অন্য কারো কাছ থেকে যেন ধান কেনা না হয় সেজন্য পুনরায় সবাইকে সতর্ক করেছেন।

দু’টি জেলার খাদ্যগুদামগুলোতে নিজের আকস্মিক হানার বিষয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতেই নতুন করে সরাসরি তাদের কাছ থেকেই ধান কেনার নির্দেশনা সফলতার সঙ্গেই বাস্তবায়ন করতে চাই।

এজন্য আমি খাদ্যগুদামগুলোতে ঝটিকা সফর করছি। পাশাপাশি ধানের বাজারও ঘুরে দেখেছি এবং কৃষকদের সঙ্গে কথা বলেছি। ধানের দাম নিয়ে এখন আর তাদের কোন অভিযোগ নেই।’

বেনাপোলে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি’র বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
শার্শা উপজেলার বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে  শার্শা উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি উপলক্ষ্যে দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আ.লীগ,যুবলীগের, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,বাস্তহারা লীগ, শ্রমিকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল সহকারে বেনাপোল ছোট আঁচড়া মোড়স্থ পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হতে থাকে। বিকাল ৫টার পর তা বিশাল সমাবেশে রুপ নেয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাহাদুরপুর মোড় সোনালী ব্যাংকের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল,সেক্রেটারী নাসির উদ্দিন,সাদিপুর ওয়ার্ডের কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী ইকবাল হোসেন রাসেল,বাস্তহারা লীগের সেক্রেটারী মোহাম্মমাদ আলী।

এ সময় বক্তারা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার মন্টুর বাড়িতে বোমা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাতের আধারে যারা হামলা করে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারেনা। তারা অবিলম্বে বোমাবাজদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের দাবি জানান।

প্রসঙ্গত বৃহস্প্রতিবার রাতে স্বেচ্ছাসেবকলীগের নেতা জুলফিকার আলী মন্টুর বাড়িতে অজ্ঞাত দূর্বত্তরা বোমা হামলা চালায়। এ হামলায় আওয়ামীলীগের আরেকটি অংশ ( মেয়র গ্রুপ) জড়িত বলে অভিযোগ আনেন বক্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দ্দার, সেক্রেটারী তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল, ইমরান,পারভেজ,শ্রমিক নেতা জসিম উদ্দিনসহ প্রমুখ।

ঝালকাঠিতে প্রথম আলো বন্ধুসভার আম উৎসব উদযাপন

রিপোর্ট : ইমাম বিমান : ঝালকাঠিতে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (১৫ জুন ২০১৯) প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে 'একটি শিশু দুটি আম'  শীর্ষক আম উৎসব করা হয়। উৎসবে অসহায় পরিবারের শতাধিক শিশুকে ২টি করে আম দেয়া হয়।

জেলা প্রশাসক মো. হামিদুল হক আম উৎসবে প্রধান অতিথি ছিলেন। তিনি শিশুদের হাতে আম তুলে দিয়ে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। বন্ধুসভার সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সূর্যালোক নিউজ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ ও ঝালকাঠি সময় সম্পাদক পলাশ রায় বক্তৃতা করেন। 

এ প্রথমআলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান খোকনসহ বন্ধুসভার কর্মকর্তা-সদস্যবৃন্দ ও বিশিষ্টব্যক্তিরা আম উৎসবে উপস্থিত ছিলেন।

পত্নীতলায় ২২০ বোতল  ভারতীয় ফেন্সিডিল আটক

 মাসুদ রানা ,পত্নীতলা (নওগাঁ):  পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি’র টহল দল ২২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছেন
 
শুক্রবার ১৪ জুন রাত  ২ টায়   গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার সুবেঃ মোঃ রহমত উল্লাহ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৬/৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।যার সিজার মূল্য-৮৮,০০০/- টাকা। ঘটনার সাথে জড়িত নিম্নেবর্ণিত ০৪ জন পলাতক আসামী 
১। শ্রী কার্তিক (২৮), পিতা-সুমীর বর্মন, গ্রাম-শীতলডাংগা, থানা-সাপাহার।
২। মোঃ সেকান্দার (৪০), পিতা-মৃত নাসির উদ্দিন, গ্রাম-কৃষ্ণপুর, থানা-পত্নীতলা।
৩। মোঃ আপেল মাহমুদ (৪০), পিতা-আলিম উদ্দিন, গ্রাম-রামচন্দ্রপুর, থানা-ধামুইরহাট ও
৪। মোঃ সিদ্দিক (২৮), পিতা-মৃত জামাল উদ্দিন, গ্রাম-কৃষ্ণপুর, থানা-পত্নীতলা প্রত্যেকের জেলা-নওগাঁ। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+  জানান ঘটনার সাথে জড়িত নিম্নেবর্ণিত ০৪ জন পলাতক আসামীর বিরুদ্ধে নিকটস্থ ধামুইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১৭, তারিখ ১৪ জুন ২০১৯)।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget