Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর ধামইরহাটের সর চাউলের ভাত খাওয়ার আনন্দে কৃষকরা বিভোর,

নওগাঁ জেলা প্রতিনিধি: চলতি ইরি বোরো মৌসুমে ধামইরহাট উপজেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে সরু চাউলের ধান আবাদ করা হয়েছে। উফশি জাতের জিরাশাইল ধান বাজারে মধ্যম জাতের সরু চাউল হিসেবে পরিচিত। উচ্চ ও মধ্যবিত্ত পরিবারগুলো ভাত ও পোলাতে এ চাল ব্যবহার করে থাকেন। সেই ধান এখন ধামইরহাটের প্রতি কৃষকের ঘরে ঘরে। ইরি বোরো মৌসুমের প্রথম থেকে কৃষি বিভাগের উৎসাহে এ উপজেলার কৃষকগণ জিরাশাইল ধান চাষে উৎসাহিত হয়। উচ্চ ফলনশীল, রোগবালাই কম, ভাত সাদা ঝড়ঝড়ে খেতেও সুস্বাদু। দীর্ঘ দিন ধরে মোটা চাউলের ভাত খেয়ে শরীর মিশমিশ করলেও এ সরু চাউল নিজেরা আবাদ করে তা থেকে ভাত খাওয়ার মানসে এ ধানের চাউল তৈরিতে কৃষক পরিবারগুলো ব্যস্ত হয়ে পড়েছে। তাছাড়া কৃষকগণ বেজায় খুশি এ সরু চাউল বেশি দামে কিনে খাওয়া অনেক পরিবারের সাধ্যের বাহিরে ছিল। এবার এ উপজেলার কৃষক পরিবারগুলো চিকন চাউলের ভাত পেট ভরে খাবার জন্য সব পরিবারগুলোর মাঝে চাউল তৈরির ধুম পড়েছে। তাছাড়া উফশি জাতের ধানের ফলনও ভালো হয়েছে একক প্রতি প্রায় ৭০ থেকে ৭৫ মণ হারে ধান ফলেছে। উল্লেখ্য চলতি বোরো মৌসুমে এ উপজেলা ১৬ হাজার ৪শত ৫০ হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষ করা হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে ব্রিজ থেকে পড়ে এক জনের মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার দিঘা সরদারপাড়া ব্রিজ  থেকে নিচে পড়ে শফির মন্ডল (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দিঘা মৈত্রীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফির মন্ডল উপজেলার দিঘা সরদারপাড়া গ্রামের মৃত ছবর আলী মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শফির মন্ডল বাড়ির পাশের ব্রিজে বসেছিলেন। এসময় হঠাৎ তিনি মাথা ঘুরে ব্রিজের নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নওগাঁয় কৃষকদলের আহবায়ক কমিটির ঈদ পুনঃমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জাতীয়তাবাদী কৃষকদলের জেলা আহবায়ক কমিটির ঈদ পুনঃমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে জেলা কৃষকদলের আহবায়ক দেওয়ান মোফাখখরুল ইসলাম তারা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলার সদস্য সচিব রেজাউল আলম বাঘী, প্রভাষক আব্দুল আওয়াল, কাজী মুকুল, সদর উপজেলা কৃষকদলের নেতা আবু জাহিদ, ধামইরহাট উপজেলার কৃষকদলের সভাপতি আফাজ উদ্দীন, রানীনগরের কৃষকদলের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ, মান্দা উপজেলা কৃষকদলের সভাপতিসহ ১১টি উপজেলার ও ৩টি পৌরসভার কৃষক দলের প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর-নজিপুর রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। মহাদেবপুর-নজিপুর রোডে তিন বন্ধু বিজয়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সাগর (১৯), দুলাল হোসেনের ছেলে মোহাম্মদ শরীফ (১৯) ও গোলাম রসুলের ছেলে মোহাম্মদ রুহানি (১৮) নামের তিন বন্ধু সাগরের দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে মহাদেবপুর থেকে নিজ বাড়ি বিজয়পুরে ফিরছিলো। এসময় বিপরিত দিক থেকে আসা অজ্ঞাত এক যাত্রীবাহী বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ফলে ঘটনাস্থলে মোহাম্মদ রুহানি ও মোহাম্মদ শরীফ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ শরীফকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়। নিহত তিনজনের বাড়ি মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামে। ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, অজ্ঞাত যাত্রীবাহী বাস এসে তিন বন্ধুর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই বন্ধু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় এক বন্ধুর মৃত্যু হয়। যে বাসটি মটরসাইকেলে ধাক্কা মেরেছিল সেই বাসটিকে এখনো তারা শনাক্ত করতে পারেননি। বাসটি পালিয়েছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁয় ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৯ এর শুভ উদ্ধোধন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৩দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৯ এর শুভ উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বুধবার সকাল ১১টায় শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে জেলা প্রশাসন এর আয়োজন করে। এ উপলক্ষে উদ্ধোধনী সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম ও শিক্ষার্থী তৌফিক আল ইমরান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জেলার প্রায় অর্ধ শতাধিক স্কুল কলেজের খুদে বিজ্ঞানীদের বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

সান্তাহার মিশন বিদ্যালয়ে ৯১ ব্যাচের পুণর্মিলনী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে মিশন প্রাথমিক বিদ্যালয়ের ১৯৯১ইং সালের (৫ম শ্রেণী) ব্যাচের পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৯১ ব্যাচের বন্ধু ফোরাম গত শুক্রবার দিন ব্যাপি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানটির আয়োজন করে। শুরুতেই ওই ব্যাচের সকল শিক্ষার্থীরা তাদের পরিবার পরিজন নিয়ে বিদ্যালয় প্রঙ্গনে উপস্থিত হয়ে সকাল ৯টায় একটি আনন্দ র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফিরে আসে। এরপর প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ, খেলাধূলা,র‌্যাফেল ড্র এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই ব্যাচের শিক্ষার্থীদের সংগীত পরিবেশনের মধ্যেদিয়ে আয়োজনটি শেষ হয়। এসময় পূণর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেমস ব্রোজো, প্রাক্তন শিক্ষক জ্যাকব, দানিয়েলসহ ৯১ ব্যাচের শিক্ষার্থী রায়হান, রুমা, রাসেল, পল্লব, মুন, মামুন,আপেল, ইরা, মাহবুব, ইভা,লিমা, লাকি, হিরা, বাবু, ডেলা, রনি ও কলি প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget