Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


বেনাপোল স্থল বন্দর পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধি,অসুবিধা সরেজমিনে দেখতে পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ।

শনিবার(০৮জুন) বিকাল ৩ টায় তিনি সফর সঙ্গী নিয়ে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর এলাকা পরিদর্শন করেন।

এদিকে হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বেনাপোল  চেকপোষ্ট এসে পৌছালে সেখানে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবিন্দরা। এসময় হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন উপলক্ষ্যে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় সহকারী হাইকমিশনার রাজেস কুমার,বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, ভারত -বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট,এক্সপোর্টের সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সালে মাসুদ করিম ও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাশার প্রমুখ।

জানা যায়, দেশের স্থলপথে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য হয় তার ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। কিন্তু সুষ্ট ভাবে বাণিজ্য পরিচালনায় এখানে নানান সমস্যা বিদ্যমান।  এছাড়া সুনিদিষ্ট অভিযোগ ছাড়া চেকপোষ্ট প্যছেঞ্জার টার্মিনালে বিজিবি কর্তৃক পাসপোর্ট যাত্রীদের ব্যাগ তল্লাশীর বিষয়টিও নিয়ে আলোচনায় উঠে আসে। এসব সমস্যা ও
বাণিজ্যিক সম্ভবনা সরেজমিনে পরিদর্শন করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন।

দুই দেশের ব্যবসায়ীরা মনে করছেন, ভারতীয় হাই কমিশনারের পেট্রাপোল-বেনাপোল বন্দর পরিদর্শনে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে যেমন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে তেমনি আমদানি-রফতানি বাণিজ্যে জটিলতা ও ভারত ভ্রমনে পাসপোর্ট যাত্রীদের দূর্ভাগ লাঘব হবে বলে জানান তারা।

সান্তাহারে গরীবের বন্ধুর সেমাই-চিনি বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে গরীবের বন্ধু সংগঠন অব স্যোসাল সার্ভিসের উদ্যোগে শতাধিক দুস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়। সোমবার সকাল ১০টায় দমদমা পূর্বপাড়ার বেশ কিছু যুবক মিলে এই আয়োজনটি করেন। গরীবের বন্ধু সংগঠনের সভাপতি সম্্রাট হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিরাজের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চাম্পা,মুক্তিযোদ্ধা মনতাজ হোসেন,শিক্ষক গুলবর রহমান, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্নসাধারন সম্পাদক জামিল হোসেন, সাবেক ইউপি সদস্য আতোয়ার রহমান, পল্লী চিকিৎসক মাজেদুর রহমান, ব্যবসায়ী ফারুক হোসেন,নাঈম হোসেন প্রমূখ।

ঈদের খুশি ভাগাভাগি করতে সান্তাহারে ছিন্নমূল পথশিশুদের পাশে কলেজ শিক্ষার্থীরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর আর এই ঈদের খুশি ভাগাভাগি ও মলিন মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে শতাধিক ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আদমদীঘির ‘স্টুডেন্টস কমিউনিটি অফ সান্তাহার’ নামের শিক্ষার্থীদের গড়া একটি সামাজিক সংগঠন। কলেজ পড়–য়া এসব শিক্ষার্থীরা এই সংগঠনটির মাধ্যমে নিজেদের অর্থায়নে গত ২০১৪ সাল থেকে প্রতি ঈদে ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১টায় সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজনটি করেন। স্টুডেন্টস কমিউনিটি অফ সান্তাহার সংগঠনটির সভাপতি জাওয়াদ হোসেনের সভাপতিত্বে এসব ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ওই সংগঠনটির সদস্য এথেন্স, রহিম, সুমন, প্লাবন, বকুল, যুথি, তৃপ্তি, রায়া, ফাতেমা, মৌশি, অর্ণব, মিল্টন, চমক, নুহাশ, অভি, তৌফিক, সজিব প্রমূখ।


যশোরের বেনাপোলে মদ সহ ভারতীয় নাগরিক আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকালে প্যাচেনজার টার্মিনাল থেকে ৮ বোতল মদ সহ রাকেশ রায় (১৯)নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে।সে উত্তর ২৪ পরগনা জেলার হাওড়া থানার জামদানী গ্রামের সুরনজন এর ছেলে। তার পাসপোর্ট নং এস ৭১৯১৩৯১।

আটক রাকেশ রায় পাসপোর্টে বিজনেস ভিসা লাগিয়ে প্রতিদিন শাড়ি থ্রিপিস ও কসমেটিক  মালামাল নিয়ে বাংলাদেশ কাস্টমস কে ম্যানেজ করে বেনাপোল বাজারে বিক্রি করে থাকে। এ দিকে অনেকেই জানিয়েছেন শুধু রাকেশ রায় কেন এর মতো আরো প্রায় ৬০/৭০ জন ভারতীয় নাগরিক আছে তারা বিজনেস ভিসা লাগিয়ে বাংলাদেশ কাস্টমস কে ম্যানেজ করে প্রতিদিন সকালে শাড়ি থ্রিপিস ও কসমেটিক নিয়ে বেনাপোল বাজারে বিক্রি করে আবার বিকালে ফেরত চলে যায়। এতে বাংলাদেশ সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকা রাজস্ব। শাড়ি থ্রিপিস কসমেটিক এর আড়ালে তারা মদ ও বহন করে থাকে বলে একাধিক সূত্র জানিয়েছেন।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় একজন পাসপোর্ট যাত্রী বাংলাদেশ কাস্টমস চেকিং পার হয়ে বিপুল পরিমান মদ নিয়ে প্যাচেনজার টার্মিনালের সামনে অপেক্ষা করছে।

এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিযয়ে ৮ বোতল মদ সহ রাকেশ রায়কে হাতেনাতে আটক করেন। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নওগাঁয় নিজাম উদ্দিন জলিল জন এমপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইফতারের পূর্বে চকপ্রাণে প্রয়াত নেত আব্দুল জলিল এর কবর জিয়ারত করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ, নওগাঁ চেম্বারের সভাপতি মোঃ ইকবাল শাহ্রিয়ার রাসেল, সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেত্রীবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নওগাঁয় উদ্দীপ্ত তারুণ্যর উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সদর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উদ্দীপ্ত তারুণ্যর উদ্যোগে প্রায় ২শ গরীব ও দুঃস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ বিকেল ৪টায় হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ের মাঠে  এ আয়োজন করা হয়। এ সময় সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্যর সহযোগিতায় সোয়েব, মিরাজুল, নাফিউর, রুদ্র, শাওন, মোমীর নের্তৃত্বে গরীব ও দুঃস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে।
 
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিল্পও ব্যনিজ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান নয়ন, মানবাধিকার নওগঁ জেলাশাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব, এ্যাড. ফজলে মাহমুদ চাঁদ, মহিবুল্লাহ পলক, তছির উদ্দিন, মৌসুমী সুলতানা শান্ত প্রমূখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget