Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

“আন্তর্জাতিক ফ্যাষ্টিভেল নৃত্য উৎসব-২০১৯ এ” নওগাঁর সেলিম মুগ্ধ করে আসলেন ভারতের হাজারো দর্শককে

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর তরুন নৃত্য শিল্পী শহিদুল ইসলাম সেলিম বাংলাদেশে ছাড়িয়ে এবার আন্তর্জাতিক ফ্যাষ্টিভেল নৃত্য উৎসব-২০১৯ এ নৃত্য পরিবেশন করে হাজারো দর্শককে মনোরঞ্জন করে পুরস্কার নিয়ে আসলেন ।
 
নওগাঁর শহরের কালীতলা মহল্লার আব্দুস সাত্তার এর ছেলে শহিদুল ইসলাম সেলিম “নওগাঁর নৃত্যাঞ্জলি একাডেমি“র পরিচালক ও বাংলাদেশ টেলিভিশনের একজন নিয়মিত নৃত্য শিল্পী।
 
ইতি মধ্যেই এ তরুন  নৃত্য শিল্পী বাংলাদেশ টেলিভিশন এর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে একাধিকবার পুরস্কার পেয়েছেন।
“আন্তর্জাতিক ফ্যাষ্টিভেল নৃত্য উৎসব-২০১৯ এ” নওগাঁর সেলিম মুগ্ধ করে আসলেন ভারতের হাজারো দর্শককে

কিন্তু এবার বাংলাদেশ ছাড়িয়ে “আন্তর্জাতিক ফ্যাষ্টিভেল নৃত্য উৎসব-২০১৯“ ভারতের কলকাতা শহরের “আই সিসি আর সত্যজিৎ রায় হল রুমে“ অনুষ্ঠিত নৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের পতাকাসহ “বাংলাদেশের ফোক নৃত্য“ পরিবেশন করেন। ৩০মে অনুষ্ঠিত শহিদুল ইসলাম সেলিম এর “বাংলাদেশের ফোক নৃত্য“ পরিবেশন করা দেখে হাজারো দর্শক মুগ্ধ হন। ভারতের কলকাতায় “আই সিসি আর সত্যজিৎ রায় হল রুমে“ অনুষ্ঠিত “আন্তর্জাতিক ফ্যাষ্টিভেল নৃত্য উৎসব-২০১৯“ পরিচালনা করেন, ভারতের কলকাতার “কর্থক নৃত্য শিল্পী গোষ্টী“র সুনামধন্য শিল্পী সোমা ঘোষ।

নৃত্য (নাচ) শিক্ষার গুরুজন লিখন রায়, নাদিয়া আহম্মেদ, ইভান, সাহরিয়ার সোহাগ ও আশিকুজ্জামান রিপন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নৃত্য শিল্পী শহিদুল ইসলাম সেলিম বলেন, আমি সত্যিই খুব আনন্দিত হয়েছি। কারন, ভারতের কলকাতা শহরের হাজারো লোকজন আমার নৃত্য দেখে উল্লাস প্রকাশ করেছেন, আর আমি নিজেও আমাদের জাতীয় পতাকা হাতে নিয়ে ভারতের কলকাতায় অনুষ্ঠিত “আন্তর্জাতিক ফ্যাষ্টিভেল নৃত্য উৎসব-২০১৯“এ নৃত্য পরিবেশন করতে পেরে খুবই আনন্দ পেয়েছি। 

উল্লেখ্য, কলকাতায় “আই সিসি আর সত্যজিৎ রায় হল রুমে“ অনুষ্ঠিত “আন্তর্জাতিক ফ্যাষ্টিভেল নৃত্য উৎসব-২০১৯“ অনুষ্ঠানে ভারতের চেন্নাই, বেঙ্গালোর, হায়দারাবাদ ও মুম্বাই সহ মোট ১৫ টি স্থান থেকে শিল্পীরা অংশ গ্রহন করেন। 

শেষ মুর্হতে জমে উঠেছে নওগাঁয় ঈদ বাজার

নওগাঁ প্রতিনিধিঃ শেষ মুর্হতে জমে উঠেছে নওগাঁয় ঈদ বাজার। শহরের দেওয়ান বাজার, শুভ প্লাজা, গীতাঞ্জলী শপিং কমপ্লেক্স, ঠিকানা, বুটিক, ঠাকুর ম্যানসন, পোরশা মার্কেট, ক্রিসেন্ট মার্কেট, বিসমিল্লাহ টাওয়ার, শিলামণি গার্মেন্টস, জোসনার ফুল দোকান গুলোসহ প্রায় দেড়শ তৈরী পোষাত ও শাড়ীর দোকান গুলোতে বিপুল পরিমান তৈরী পোষাকের সমাহার। এসব দোকান ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। তারা তাদের পছন্দের পোশাক দেখছেন ও কিনছেন। শুধু বড় বড় দোকান গুলোতেই নয়। সাধ ও সাধ্যের মধ্যে কেনাকাটায় জমে উঠেছে ফুটপাতের দোকানেও।
এবার ঈদে তরুনীদের পছন্দের তালিকায় রয়েছে ঘারারা, গাউর, লংফ্লট, লংস্কাট, শর্ট স্কাট, টপস, ফ্লোরটাচ, ডিভাইডার, জিপসী, ইত্যাদি থ্রিপিচ পাওয়া যাচ্ছে। এবারের ঈদ বাজারে পোশাকের নতুনত্ব এসেছে। ক্রেতারও পছন্দমতো কেনাকাটার করছেন। দামও সাধ্যের মধ্যে। দ্রব্যমুল্য ক্রয় ক্ষমতার মধ্যে হওয়ায় কেনাকাটা করতেও স্বাচ্ছন্দ বোধ করছেন ক্রেতারা।
শেষ মুর্হতে জমে উঠেছে নওগাঁয় ঈদ বাজার

তরুনদের ক্ষেত্রে ঈদে পছন্দের তালিকায় পাঞ্জাবী ও প্যান্ট। এ বছর তরুনদের পাঞ্জাবী’র চাহিদায় রয়েছে শর্ট পাঞ্জাবী, সেরওয়ানী পাঞ্জাবী, সেমি লং পাঞ্জাবী, লং পাঞ্জাবী এবং ভারতীয় পাঞ্জাবির দোকানে বাড়ছে ক্রেতাদের ভীড়। আগামী চাঁদরাত পর্যন্ত এ ভীড় থাকবে। তবে ব্যাপক বেচাকেনার আশায় বুক বেঁধে বিপুল পরিমান পশরা সাজিয়ে রাখলে ও প্রথম দিকে বেচাকেনা ছিল না।
 
তবে দোকানীরা বলছেন, ধানের ধাম কম হওযায় প্রথম দিকে বেচাকেনা খারাপ ছিল। ধানের দাম কম হওযায় বাহির থেকে লোকজন আসতে পারতিছেনা ফলে শহরের লোকজনদেরকে নিয়ে বেচাকেনা চলছে। তবে শেষ মুর্হতে জমে উঠেছে ও ভালো বেচাকেনা হবে বলে আশা করছেন দোকানীরা।

বৈদেশিক মুদ্রার একটি চালানসহ বাংলাদেশি সাত পাচারকারী আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায় তিন কোটি  টাকা মুল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার একটি চালানসহ বাংলাদেশি সাত পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা।

শুক্রবার(৩১মে) সকাল ১১ টায় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোষ্ট হতে সাউথ লাইন পরিবহনে একটি বাস  তল্লাশি করে বৈদেশিক মুদ্রাসহ পাচারকারীদের আটক করে বিজিবি। পরে গণনা ও জিজ্ঞাসাবাদ শেষে বিকাল ৫ টায় বিজিবি আটক পাচারকারীদের নাম ও বৈদেশিক মুদ্রার পরিমান সংবাদকর্মীদের জানায় ।

আটককৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে, ২ লাখ ৫৩ হাজার ৪শ ইউএস ডলার, ৬৯ হাজার ৯৫০ পাউন্ড ও ৫ হাজার ৯০ ভারতীয় রুপি।

আটক মুদ্রা পাচারকারীরা হলেন, শরিয়াতপুরের হাসিরকান্দি গ্রামের ইউছুফ হোসেনের ছেলে বেল্লাল হোসেন(২৮), বোনায়সরদার গ্রামের  ইসকান্দের ছেলে আব্দুস ছালাম(৩০), পূর্বসারিঙ্গা গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে ইকবাল সরদার(২৮), চোকিদাকান্দি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম(৪৪), হোসেন চৌকিদারের ছেলে কবীর হোসেন(৩৪), হাসিকান্দি গ্রামের ইউছুপের ছেলে সাইফুল ইসলাম(৩৪) ও সাতফুড়িয়াকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম(২২)।

বিজিবি জানায়,  তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হচ্ছে। পরে বিজিবি আমড়াখালী চেকপোষ্টে  সাউথ লাইনের একটি বাস থামিয়ে সন্দেহ ভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয় । এসময় তাদের ব্যাগের মধ্য থেকে এসব বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে মুদ্রা পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সাত জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট ,৭টি মোবাইল সেট, এটিএম কার্ড ৮টি ও মুদ্রা পাচারে ব্যবহৃত ৫টি  কোমরের বেল্ট জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে, কর্নেল মোঃ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত বৈদেশিক মুদ্রার বাজার মুল্য আনুমানিক তিন কোটি টাকা। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সান্তাহার ইউনিয়নে বাজেট ও ভিজিএফ’র চাল বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের উম্মুক্ত বাজেট ঘোষনা ও দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে ডাকবাংলো চত্বরে ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলুর সভাপতিত্বে উম্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু,্ ইউপি সচিব মোহায়মিনুল ইসলাম,ইউপি সদস্য মারুফ-উল-হাসান খান শিপলু প্রমূখ। সভায় আগামী ২০১৯-২০২০ সালের জন্য ১কোটি ৭৪লাখ ৭৫হাজার ১৯৬টাকা বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষনা শেষে প্রধান অতিথী ওই ইউনিয়নের আওতায় মোট ১৪০৬ জন দু:স্থ্য ও গরীরের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রতি ১৫ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন।
সান্তাহার ইউনিয়নে বাজেট ও ভিজিএফ’র চাল বিতরণ

তাহিরপুরে বেড়েছে চোরাচালান : ১টন চোরাই কয়লা আটক

প্রতিনিধি, সুনামগঞ্জ: আসন্ন ঈদকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট ও চাঁনপুর সীমান্ত দিয়ে বেড়েছে চোরাচালান। আজ ৩০.০৫.১৯ইং বৃহস্পতিবার ভোর ৪টায় টেকেরঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে পাচাঁরের সময় ১মে.টন চোরাই কয়লা আটক করেছে বিজিবি। কিন্তু চোরাচালানীদের গ্রেফতার করাসহ তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ব্যাপারে নেওয়া হয়নি কোন উদ্যোগ। এব্যাপারে বড়ছড়া ও চাঁরাগাঁও শুল্কস্টেশনের ব্যবসায়ীরা জানায়, সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে টেকেরঘাট কোম্পানীর লাকমা গ্রামের মৃত শফি মেস্তুরীর ছেলে অস্ত্র ও চাঁদাবাজি মামলার আসামী ইয়াবা ব্যবসায়ী ল্যাংড়া বাবুলের নেতৃত্ব চোরাচালানী মানিক মিয়া,বদিউজ্জামাল,আক্কাছ মিয়া,ফিরোজ মিয়া,কামাল মিয়া,রমজান মিয়া,ইউনুছ মিয়া,বিল্লাল মিয়া,আব্দুল মিয়া,ভুট্টো মিয়া,শফিকুল মিয়া,আব্দুল মিয়া,নাজিম মিয়া,শহিদ মিয়া,জাকির মিয়াসহ মোট ২৭জনকে নিয়ে একটি সিন্ডিকেড তৈরি করে প্রতিদিন লাকমা ও টেকেরঘাট খনিপ্রকল্প এলাকা দিয়ে ভারত থেকে কয়লা,মদ,অস্ত্র ও ইয়াবা পাচাঁর করা হচ্ছে। এবং পাচাঁরকৃত ১বস্তা কয়লা থেকে বিজিবি ও পুলিশের নামে ১শত টাকা,১হাজার পিছ ইয়াবার জন্য ৫০হাজার টাকা চাঁদা নিচ্ছে ল্যাংড়া বাবুল। অন্যদিকে পার্শ্ববর্তী বড়ছড়া ও বুরুঙ্গাছড়া এলাকা দিয়ে বিজিবি ও পুলিশের সোর্স পরিচয় দিয়ে চোরাচালানী ফিরোজ মিয়া ও কামাল মিয়া ৩০জনকে নিয়ে একটি সিন্ডিকেড তৈরি করে প্রতিদিন কয়লা,অস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদকদ্রব্য পাচাঁর করে বিজিবি ও পুলিশের নামে চাঁদা উত্তোলন করছে। আর পাচাঁরকৃত অবৈধ কয়লা ক্রয় করছে বড়ছড়া শুল্কস্টেশনের চোরাই কয়লা ব্যবসায়ী সোহেল মিয়া ও তার এক সহযোগীরা। এছাড়া চাঁনপুর সীমান্তের বারেকটিলা,কড়ইগড়,রাজাই,চাঁনপুর ও যাদুকাটা নদী এলাকা দিয়ে বিজিবি সোর্স পরিচয়ধারী মাদক মামলার আসামী আবু বক্কর,জম্মত আলী ও রফিকুলের নেতৃত্বে ৩৫জন চোরাচালানীকে নিয়ে সিন্ডিকেড তৈরি করে প্রতিদিন ভারত থেকে গরু,ঘোড়া,বিড়ি,মদ,ইয়াবা ও অস্ত্র পাচাঁর করেছে। এবং পাচাঁরকৃত ১টি গরু থেকে চাঁনপুর ক্যাম্পের নামে ২হাজার টাকা,থানার নামে ১হাজার টাকা,স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের নামে ৮শত টাকা,দুই মেম্মারের নামে ৬শত টাকা,স্থানীয় কয়েকজন সাংবাদিকের নামে ৩শত টাকা চাঁদা নিয়ে সোর্স আবু বক্কর ও রফিকুল। এব্যাপারে চাঁনপুর বিজিবি ক্যাম্পের সোর্স পরিচয়ধারী মাদক মামলার আসামী আবু বক্কর বলেন, আমাদের ব্যাপারে লেখালেখি করলে কিছুই হবে না কারণ আমরা যা করছি সবাইকে ম্যানেজ করেই করছি। টেকেরঘাট পুলিশ ক্যাম্পের সোর্স পরিচয়ধারী চাঁদাবাজি ও অস্ত্র মামলার আসামী ল্যাংড়া বাবুল বলেন,আমরা চোরাচালান ও চাঁদাবাজি করবই,পারলে কিছু করে দেখান। টেকেরঘাট বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার লিয়াকত বলেন,চোরাচালানের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অবৈধ মালামালসহ চোরাচালানীদেরকে গ্রেফতার করার চেষ্টা করি এবং প্রায় প্রতিদিনই পাচাঁরকৃত কয়লা জব্দ করা হচ্ছে। সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম বলেন,সীমান্ত চোরাচালান প্রতিরোধের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকারের রাজস্ব বৃদ্ধি ও চোরাচালান বন্ধের জন্য উপরের উল্লেখিত সোর্স পরিচয়ধারী ও চোরাচালানীদের গ্রেফাতারের জন্য প্রশাসনের উপরস্থ কর্মকর্তাদের সহযোগীতা কামনা করছেন তাহিরপুর উপজেলার ৩ শুল্কষ্টেশনের হাজার হাজার বৈধ ব্যবসায়ীরা।

 
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
রিপোর্ট : ইমাম বিমান:  ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার সৈয়াদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম এতে প্রধান অতিথি ছিলেন। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিমের সভাপতিত্বে পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য রাখেন। 

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগমসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে ঈদসামগ্রী তুলে দেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget