Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আরব আমিরাত বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী ও ইফতার মাহফিল

এস রহমান সোহেল,আরব আমিরাতঃ  পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে ৩০মে বৃহস্পতিবার দুবাই গ্র্যান্ড এক্সিসেলর হোটেল বল রুমে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী এবং দলের চেয়ারপার্সন কারবন্দি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি-কারামুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠতি হয়।

আরব আমিরাত বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহে আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউএই বিএনপির সভাপতি জাকির হোসেন, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু,

আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল আলম,আমিরুল ইসলাম এনাম,জাকির হোসে্‌ন খতিব,মোহাম্মদ রফিকুল ইসলাম,সিরাজুল ইসলাম নওয়াব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আঃকুদ্দুস,মোঃসোলাইমান,এন এম ফারুক, মোঃ বেল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন,শাহেদ আহমেদ রসেল,কয়েছ আহমেদ,গাজী জাকের,মহিলা সম্পাদিকা সামসুন নাহার সপ্না প্রমুখ।

বক্তারা বলেন অবৈ্ধ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত করতে এবং দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, অন্যথায় এ দেশ কখনো গণতন্ত্র ফিরে পাবেনা, গণতন্ত্রের লড়াই দেশ মাতা শুরু করেছেন আর তার নেতৃতেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আরব আমিরাত বিএনপি বলিষ্ঠ ভুমিকা রাখবে বলে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে তারা এ আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধান মন্ত্রী দলের প্রধান বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

সেনাবাহিনীর সদস্যের বিরুদ্ধে থানায় মামলা, নওগাঁয় স্ত্রীরপ্রেমিকের ভাড়াটিয়ার ছুরিকাঘাতে স্বামী আহত: আটক ২

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় স্ত্রীর প্রেমিকের ভাড়াটিয়ার ছুরিকাঘাতে আবু হেনা মোস্তফা কামাল অরুফে হেলাল (৫০) নামে এক স্বামী গুরুত্বর আহত হয়েছে। বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। হেলাল নওগাঁ শহরের চকএনায়েত মহল্লার ‘উত্তরা ক্লিনিকের মালিক’। ঘটনার পর আহত হেলালের স্ত্রী নাদিরা পারভীন (৩৩) ও আলম হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ। আলম হোসেন জেলার বদলগাছী উপজেলার রসুলপুর (নিউ) গ্রামের মোজাহার হোসেনের ছেলে।
 
গত ২২ মে সকাল ৮টার দিকে শহরের চকএনায়েত মহল্লার নুহা প্লাজা (উত্তরা ক্লিনিকের) পাঁচতলায় এ ঘটন ঘটে। ঘটনায় আহতের ভগ্নীপতি এনামুল হক বাদী হয়ে সদর থানায় হেলালের স্ত্রী নাদিরা পারভীন, আলম হোসেন এবং নাদিরা পারভীনের প্রেমিক ও বদলগাছী থানার তেঘরিয়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে সেনাবাহিনীর সদস্য সাহাবুল হক বিপ্লব (৩২) কে আসামী করে মামলা করেছেন। সাহাবুল হক বিপ্লব বগুড়া জেলার মাঝিরা ক্যান্টমেন্ট ব্রিগেড-১১১ তে কর্মরত বলে জানা গেছে। ভুক্তভোগী হেলাল ঘটনার মুলহোতাকে আটক করে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবী জানান।   
 
এজাহার সূত্রে জানা যায়, সাহাবুল হক বিপ্লবের সাথে দীর্ঘদিন থেকে নাদিরা পারভীনের অনৈতিক সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে হেলালের দাম্পত্ত্য জীবনে সংসারে অশান্তি বিরাজ করছিল। বিপ্লব বিভিন্ন সময় হেলালকে হত্যার হুমকি দিয়ে আসছিল। ফলে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছিলেন হেলাল। গত ২২ মে সকাল ৮টার দিকে একটি অপারেশনের চুক্তি করার জন্য আলম হোসেন ‘উত্তরা ক্লিনিকের’ পাঁচতলায় হেলালের বাসায় অনাধিকার প্রবেশ করে। কথা বলার এক পর্যায়ে আলম হোসেন তার কাছ থাকা ধারালো ছুরি দিয়ে আলমকে এলোপাতাড়ি আঘাত করে। এতে হেলালের বুকের ডান ও বাম পাশে গুরত্বর জখম হয়। এসময় হেলালের স্ত্রী নাদিরা পারভীন নীরব ভূমিকা পালন করেন। আঘাতের পর আলম হোসেন তার ব্যবহৃত মোবাইল ফোন ভুলক্রমে রেখে পালিয়ে যান। ক্লিনিকের নিচে থাকা লোকজন হৈ চৈ শুনে উপরে গিয়ে আহত আলমকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। মোবাইল ফোনের সূত্র ধরে আলম হোসেনকে ওইদিন বদলগাছী এলাকা থেকে আটক করা হয়।
 
মামলার বাদী এনামুল হক বলেন, কিছুদিন আগে আমার শ্যালক হেলালকে হত্যার জন্য তার স্ত্রী নাদিরা পারভীন এবং প্রেমিক সাহাবুল হক বিপ্লব মিলে দুই লাখ দিয়ে আলমের সাথে চুক্তি করে। কিছু টাকা অগ্রিমও দিয়েছিল। তারই ফল শ্রুতিতে এ হত্যাকান্ডের চেষ্টা করা হয়েছে।
 
ভুক্তভোগী আহত আবু হেনা মোস্তফা কামাল অরুফে হেলাল বলেন, জীবন নিয়ে তিনি সংশয়ে আছেন। যে কোন মুহুর্তে হয়ত হামলা হতে পারে। মামলা হলেও পুলিশ এখনো মুল হোতাকে আটক করতে পারেনি। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবী জানান।
 
এ ব্যাপারে অভিযুক্ত সাহাবুল হক বিপ্লবের মুঠোফোনে একাধিকবার যোগযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফয়সাল বিন আহসান বলেন, সাহাবুল হক বিপ্লব একজন সেনাবাহিনীর সদস্য হওয়ায় আমরা তাকে আটক করতে পারিনা। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য তার কর্মস্থল বগুড়া জেলা ক্যান্টমেন্টের ইউনিট প্রধানকে বিষয়টি অবগত করা হয়েছে।


ধান ক্রয়ের জন্য রাণীনগরে লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে খাদ্যশস্য (ধান ও গম) সংগ্রহ করার লক্ষ্যে লটারীর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের। চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতিবছরই এক শ্রেণির সিন্ডিকেট দল কৃষকদের নাম ব্যবহার করে তাদের লভাংশ অবৈধ ভাবে ভোগ করে আসছিলো যার কারণে কৃষকরা ধান উৎপাদন করে সব সময় লোকশান দিয়ে আসছে।

কৃষকদের লোকশান পূরন করার লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করার জন্য জেলা প্রশাসনের নির্দেশক্রমে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হচ্ছে। নির্বাচিত কৃষকদের বাড়ি গিয়ে সরকারী মূল্যে ধান ক্রয় করা হবে। এই কর্মসূচীর অংশ হিসেবে লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে রাণীনগর উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে শুক্রবার উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উন্মুক্ত লটারির মাধ্যমে ভাগ্যবান কৃষকদের নির্বাচন করা হয় যাদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করা হবে। এর আগে কাশিমপুর ও কালীগ্রাম ইউনিয়নে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। চলতি মৌসুমে উপজেলায় বোরো সংগ্রহ ২০১৮-২০১৯ মৌসুমে অভ্যন্তরীণভাবে ২৬ টাকা কেজি দরে ৫শত ৩২ মেট্টিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. শরিফুল ইসলাম লিটন, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাইদী সবুজ খাঁন, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আহসান হাবীব রতন, কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পরিষদের সকল সদস্য, স্থানীয় কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

খট্টেশ্বর গ্রামের কৃষক জবেদ আলী মন্ডল বলেন ধান চাষ করে আমরা মহাবিপদে পড়েছি। বর্তমানে ধান বিক্রি করে আমাদের খরচই মিলছে না। ভেবেছিলাম ঈদে ধান বিক্রি করে পরিবারের সদস্যদের কাপড় কিনে দিবো। কিন্তু এখনো পর্যন্ত আমি ধান বিক্রি করতে পারি নাই। তবে লটারীতে আমার নাম ওঠায় আমি খুশি কারণ একটু হলেও এখন আমি নায্যমূল্যে কিছু ধান বিক্রি করতে পারবো।

নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, পর্যায়ক্রমিক ভাবে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ৫শত ৩২জন কৃষককে লটারীর মাধ্যমে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ১মেট্টিক টন করে ধান ক্রয় করা হবে। আমি আশা করি এই কর্মসূচির মাধ্যমে উপজেলার কৃষকরা একটু হলেও ধানের নায্য মূল্য পাবেন। কোন সিন্ডিকেট দল আর কৃষকদের লাভের ভাগ অবৈধ ভাবে ভোগ করতে পারবে না। এই বিষয়ে সরকার বদ্ধ পরিকর। ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে কোন অনিয়মকে মেনে নেওয়া হবে না। চাল সংগ্রহের ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করা বলে তিনি জানান।

কৃষকদের কাছ থেকে ২০ লাখ মেট্রিকটন ধান কেনার দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচী

নওগাঁ প্রতিনিধি: কৃষকদের কাছ থেকে সরাসরি ২০ লাখ মেট্রিকটন ধান কেনার দাবিতে নওগাঁর মহাদেবপুরে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কে মহাদেবপুর চকগৌরী বাজারে এই কর্মসূচীর আয়োজন করে জেলা কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। 
 
সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের নওগাঁর সভাপতি মঙ্গল কিস্কুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সিপিবি নওগাঁর সভাপতি অ্যাডভোকেট মহসিন রেজা, বাসদের জেলার সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, জাতীয় আদিবাসি কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রেবেকা সরেন, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মনছুর রহমানসহ অন্যরা।
এ সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কে ধান ঢেলে ফেলে আন্দোলনরতরা রাস্তায় বসে অবস্থান নেন। এতে রাস্তার দুই দিকে কয়েকশ’ যানবাহন আটকা পরে। প্রায় ১৫ মিনিট এই রাস্তায় বসে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

ঈদ বাজারে মূল্যের সামঞ্জস্য বজায় রাখতে প্রশাসনের কর্মকর্তাদের তাৎপরতা

আতাউর শাহ্, নওগাঁ : ঈদ বাজারে জনসাধারণের ভোগান্তি ঠেকাতে নওগাঁ বাজারে কাপড়ের দোকান গুলোতে জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় কাউকে জরিমানা না করলেও, মূল্যের সামঞ্জস্যের অনিয়ম অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন।

একই ধারাবাহিকতায় নওগাঁর পুলিশ সুপার, ইকবাল হোসেন পিপিএম নিজেই ক্রেতা সেজে জেলার বিভিন্ন উপজেলার মার্কেটের দোকন গুলোতে গিয়ে বিক্রেতাদের সাথে মূল্যের সামঞ্জস্য ও সার্বিক বিষয়ে মত বিনিময় করাসহ অগ্নি প্রতিরোধক সিলিন্ডার ও সিসি ক্যামেরা ব্যাবহারে উৎসাহ প্রদান করেন।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কে.এম সামছুদ্দিন বলেন, পুলিশ সুপার স্যার এর নির্দেশনায় আমারা ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষ যাতে নির্বিঘনে কেনাকাটা করতে পারেন ও মূল্যের সামঞ্জস্য থাকতে, প্রতিদিনই শহরের শপিংমহল গুলোতে পরিদর্শন করেন।

জেলা গোয়েন্দা শাখার বিভাগের মধ্যে শ্রেষ্ঠ অফিসারে ভূষিত এস.আই (নি:) মো. মিজানুর রহমান মিজান, এস.আই নজরুল ইসলাম মুকুল ও সঙ্গীয় ফোর্স বলেন ছদ্দবেশ ধারণ করে বিশেষ কৌশলে অবলম্বন করছি যেন আগত ক্রেতারা পকেটমার মলমপার্টি অজ্ঞানপার্টিসহ নকল মুদ্রার খপ্পরে যেন কেহ প্রতারণায় না পড়ে।

প্রশাসনের কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় আজও নওগাঁ বাজারের জোসনার মেলা, শিলামনি, বাকুড়া বস্তালয় ও পাবনা সাড়ীঘর  শপিং মহলসহ বিভিন্ন কাপড়ের দোকানে পরিদর্শন করেন, এ সময় উপস্থিত ছিলেন আরোও বিজ্ঞ পিপি এ্যাডভোটেক আব্দুল খালেক।

এসময় শাড়ি, থ্রী-পিছসহ বিভিন্ন কাপড়ের ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যে সামঞ্জস্য আছে কিনা সে বিষয়টি যাচাই করা হয়। এসময় বেশি লাভের আশায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

নওগাঁয় যানযট নিরসনে ছোট যমুনা নদীতে নৌযানের শুভ উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ শহরের যানযট নিরসনে ছোট যমুনার নৌরুট ও যাত্রীবাহী নৌযানের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে নৌযানের উদ্বোধন করেন, নওগাঁ -৫ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল (জন) এমপি। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শহরের ডিগ্রীর মোড়ে, সহযোগীতায় সামাজিক উদ্ভাবন টিম ও জেলা প্রশাসনের আযোজনে, নৌযানের উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসন মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, এ্যাড: একে এম ফজলে রাব্বী (বকু), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ্বস) উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নওগাঁ সদর উপজেল নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেত্রীবৃন্দ্ররা উপস্থিত ছিলেন।
নওগাঁয় যানযট নিরসনে ছোট যমুনা নদীতে নৌযানের শুভ উদ্বোধন
উদ্বোধন শেষে নৌযানের টিকেট ১০-১৫ টাকা মূল্য নির্ধারন করেন, ডিগ্রীর মোড় থেকে লিটন ব্রীজ ও কালী মন্দির পর্যন্ত নৌযান টি চলাচল করবেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget