Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 629 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4822 দেশজুড়ে 42 ধর্ম 3453 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2823 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 85 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


ফণীর প্রভাবে বেনাপোলে কমেছে আমদানি-রফতানি

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:  ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কমেছে আমদানি-রফতানি। বন্ধ রয়েছে সেখানকার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। পাসপোর্টধারী মানুষের যাতায়াত নেই বললেই চলে।

এদিকে ফণীর প্রভাবে এরই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে। কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ। কিছু স্থানে বাতাসও বইছে। স্থানীয়রা বলছেন, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী দেশ ভারতের চব্বিশ পরগনায় ফণী আঘাত হানতে পারে। এ কারণে ওই এলাকার মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত বেনাপোল বন্দরেও পড়তে পারে ঘূর্ণিঝড়ের বড় প্রভাব।

বেনাপোল বন্দরের এয়ার ট্রাভেলস প্রতিষ্ঠান টাইম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের প্রতিনিধি মো. হাসানুজ্জামান আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই এলাকায় এয়ারে ভ্রমণের চাহিদা বেশি। প্রতিদিন তাদের কম বেশি টিকিট বিক্রি হয়। কিন্তু ফণীর আগাম সতর্ক বাণীতে শুক্রবার (৩ মে) কোনো টিকিট বিক্রি হয়নি। খুব জরুরি ছাড়া দূর পাল্লার বাসেও মানুষ কম চড়ছে। ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রী সঞ্জয় কুমার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, পশ্চিমবঙ্গে ফণী আতঙ্কে সব স্কুল বন্ধ রয়েছে। রাস্তার ধারে সাটানো বড় বড় সাইনবোর্ড ক্ষতির আশঙ্কায় খুলে রাখতে দেখা গেছে। সেখানকার মানুষের মধ্যেও বেশ আতঙ্ক লক্ষ্য করা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লেয়াজ রহমান আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, এ পথে প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ হাজার যাত্রী আসা-যাওয়া করেন। অধিকাংশ যাত্রীই চলাচল করেন সকালের দিকে। কিন্তু শুক্রবার সকাল থেকেই যাত্রীদের যাতায়াত অনেক কম।

জাতীয় গণমাধ্যম দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী বিএমএসএফ'র

বিএমএসএফ: জাতীয় গণমাধ্যম দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। বৃহস্পতিবার দুপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি করেন।

বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, ঢাকা জেলা কমিটির উপদেষ্টা কলিম এম জায়েদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপ-প্রচার সম্পাদক এস এম জীবন, স্থায়ী কমিটির সদস্য মাইনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য কামাল হোসেন, ঢাকা জেলা কমিটির যুগ্ম-আহবায়ক লোকমান হোসেন, সদস্য ইভা খন্দকার, মিরপুর কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় সাংবাদিক নির্যাতনমুক্ত আগামির বাংলাদেশ গড়তে সরকারসহ সকলের সহযোগিতা চেয়েছে বিএমএসএফ। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের কাছে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি, সাংবাদিকদের প্রাণের দাবি ১৪ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ সহযোগিতা চেয়েছেন।

সেই সাথে আগামী ৭ইমে বিএমএসএফর কেন্দ্রীয় সমাবেশ সফল করতে সকল জেলা/উপজেলার নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের  মধ্যে ২জন নওগাঁর মান্দা উপজেলার!

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে ২ জন মান্দা উপজেলার বলে জানা গেছে। মৃত্যুর খবর পাবার পর মান্দা উপজেলায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাশ ভারি হয়ে উঠতেছে।

তাদের মধ্যে ১) নাম: গিয়াস উদ্দিন মৃধা​, পিতা: মোঃ তফিজ উদ্দিন মৃধা​,  মাতা: মোসাঃ হামিদা​ ঠিকানা: তেগরা, মান্দা, নওগাঁ​। পাসপোর্ট নম্বর:  ইখ ০১৭৭৮১৭​ এবং

২) নাম: মোঃ মানিক, পিতা: মোঃ রমজান আলী, মাতা: মোসাঃ মানিকজান​ ঠিকানা: তুরুকবাড়িয়া, মান্দা, নওগাঁ, পাসপোর্ট নম্বর:  ইঢ ০৫০৫৯৫৩​

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দূর্ঘটনার সময়, ওই গাড়িতে ১৭ জন ছিলেন যাত্রি ছিলেন,বলে জানা গেছে। এর মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া আরো দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রিয়াদে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ সাকরা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের সাকরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার রিয়াদ বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের সকলের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেননি। দূতাবাসের একটি টিম খবর পেয়ে  ঘটনাস্থলের উদ্দেশ্যে ওইদিন তাৎক্ষণিক  রওনা হয়।

জানা গেছে, রাজধানী রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের শহর সাকরাতে যাওয়ার সময় এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। সাকরা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়।

নওগাঁয় চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্টির নির্বচনে শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদের পূর্নাঙ্গ প্যানেলের মনোনয়ন ফর্ম জমা প্রদান

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্টির ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ সালের জন্য কার্যনির্বহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদের পূর্নাঙ্গ প্যানেলের মনোনয়ন ফর্ম জমা প্রদান করেছেন। শুক্রবার জুম্মার নামাজের আগে প্রয়াত নেতা মুরহুম আব্দুল জলিল এর কবর জিয়ারত শেষে নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্টির নির্বচনে শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদের পূর্নাঙ্গ প্যানেলের মনোনয়ন ফর্ম জমা প্রদান করেন। নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্টির নির্বচন পরিচালনা কমিটির আহবায়ক মো. রেজাউল করিম এবং নির্বচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল রহমান খান রেন্টু ও আশরাফুল ইসলাম এর নিকট নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্টির চলমান সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাশেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক আলহাজ্ব আব্দুল খালেক, মোস্তাফিজুর রহমান রুনু, দিপক কুমার সরকার, মোতাহার হোসেন পলাশ, মাহমুদ মেল্লা আপেল, সাজেদুল আলম লালটু. ইফতেখারুল হক সজিব, মোকতারুল হক সজিব, শেখ রুহুল আমিন আরমান, অমিয় কুমার দাস, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, সাদেকুল ইসলাম, সুমন কুমার সাহা, মীর জাহিদুল হাসান জুয়েল এসময় মনোনয়ন ফর্ম জমা প্রদান করেন। উল্লেখ্য আগামী ১৫ই জুন শনিবার নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্টির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বচন অনুষ্ঠিত হবে।
নওগাঁয় চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্টির নির্বচনে শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদের পূর্নাঙ্গ প্যানেলের মনোনয়ন ফর্ম জমা প্রদান
নওগাঁয় শুক্রবার জুম্মার নামাজের আগে প্রয়াত নেতা মুরহুম আব্দুল জলিল এর বর জিয়ারত শেষে নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্টির ২০১৯-২০২০ ও ২০২০-২০২১
 
সালের কার্যনির্বহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদের পূর্নাঙ্গ প্যানেলের মনোনয়ন ফর্ম জমা প্রদান করেছেন চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্টির
 
চলমান সভাপতি মোঃ ইকবাল শাহরিয়ার রাশেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু সহ প্যানেলের সদস্য বৃন্দ।

নওগাঁর আত্রাইয়ে ‘ফনী’ মোকাবেলায় উপজেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ‘ফনী’ মোকাবেলায় সর্বাতœাক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাড়ায় পাড়ায় সতর্কীকরণ মাইকিং করা হয়েছে। শুক্রবার সারা দিন মাইকিং অব্যাহত থাকবে।

দুর্যোগ ‘ফনী’ মোকাবেলায় সব ধরনেরর প্রস্তুতি গ্রহনের লক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থা কমিটির এক জরুরী  বৈঠক গত বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান , আত্রাই থানা অফিসার ইনচার্জ মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, আত্রাই প্রেস কøাব সভাপতি মো. রুহুল আমীনসহ এলাকার স্থানীয় ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাইকিং, কন্ট্রোল রুম খোলা, মেডিকেল টিম গঠন, ফায়ার সার্ভিস, এ্যান্বুলেন্স, লোকজনকে নিরাপদ আশ্রয়ে আনতে সহেেযাগিতা করাসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় সার্বিক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।

নওগাঁয় ৪লাখ টাকার বিনিময়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টাকারীকে ছেড়ে দিলো গ্রামের কতিপয় মাতবাবররা ॥ সুবিচারের আশায় পথে পথে ঘুরছে ভুক্তভোগী

আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে রাতের আঁধারে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষন চেষ্টাকারী বিষুকে ৪লাখ টাকায় গ্রামের কতিপয় মাতব্বরা ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম দোগাছী পাড়ায়। সুবিচার পাওয়ার আসায় ভুক্তভোগী দুই সন্তানের জননী এখন পথে পথে ঘুরছে।

ওই গ্রামের মৃত- কাশেম শেখের ছেলে প্রবাসী ফেরদৌস শেখ বাবুর স্ত্রী ভুক্তভোগী লায়লা বানু (ছদ্ম নাম) বলেন, আমরা গরীব মানুষ। আমার স্বামী জীবিকার তাগিদে প্রায় ৫বছর যাবত বিদেশে রয়েছে। আমার এক মেয়ে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে আর একটি ছেলে মাধ্যমিক পর্যায়ে পড়ছে। দীর্ঘদিন যাবত একই গ্রামের হারান সরকারের ছেলে দুই সন্তানের জনক বিষু সরকার আমাকে কুপ্রস্তাব এবং নানা ভাবে উত্ত্যক্ত করে আসছিলো। এর আগেও সে আমার শ্লীতাহানীর চেষ্টা করেছিলো। কিন্তু গত মঙ্গলবার দিবাগত রাত অনুমান ৯টার সময় আমার ছেলে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাহিরে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা বিষু সবার অজান্তে চুপ করে আমার শোবার ঘরে প্রবেশ করে। পরে ছেলে ও মেয়ে মাটির বাড়ির দোতলায় পড়ার জন্য উঠে গেলে বিষু অতর্কিত ভাবে আমার মুখ ও দুই হাত চেপে ধরে ধর্ষনের চেষ্টা করে। এসময় আমি তাকে ভুলিয়ে ভালিয়ে কৌশলে ঘরের বাহিরে এসে দরজা বন্ধ করে চিৎকার করলে আশেপাশের মানুষ ও গ্রামের কতিপয় মাতব্বররা এসে সকালে বিচার হবে বলে তাকে ছেড়ে দেয়। সুবিচার পাওয়ার আশায় বিষয়টি আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়। কিন্তু বেশ কদিন পার হলেও আজ পর্যন্ত আমি কোন সুবিচার পাই নাই। আজ-কাল বিচার হবে বলে চেয়ারম্যান ও মাতব্বররা কালক্ষেপন করছেন। আমি লোক মারফত শুনতে পাচ্ছি যে চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় ইউপি সদস্য গফুর, গ্রামের কতিপয় মাতব্বর জাহাঙ্গির, হেলাল, জব্বার, ছাত্তারসহ আরো অনেকেই বিষয়টি আমার সঙ্গে রফাদফা করার নামে বিষুর পরিবারের কাছ থেকে প্রায় ৪লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কেউ আমার কাছে বিষয়টি রফাদফা করার জন্য আসেনি এবং কবে বিচার হবে সেই বিষয়েও কেউ কোন কিছু বলছে না। আমার শ্বশুড় মারা গেছেন, বাড়িতে কোন পুরুষ লোক নেই। শুধুমাত্র রয়েছে আমার দুই সন্তান ও বয়স্ক শ্বাশুড়ি। আমি কোথায় গেলে সম্ভবহানীর সুবিচার পাবো। চেয়ারম্যান ও মাতব্বররা যদি আমার সম্ভবহানীর চেষ্টার সুবিচার করে না দেয় তাহলে তারা যতই আমাকে হুমকি-ধামকী প্রদান করুক আমি আইনের আশ্রয় নিবো।

অপরদিকে ঘটনার পর থেকে ধর্ষনে চেষ্টাকারী বিষু সরকার পলাতক থাকার কারণে তার সঙ্গে কথা বলা সম্ভব হয় নাই। সে কোথায় আছে তাও বলতে পারেনা বিষুর পরিবারের সদস্যরা।

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবুল বলেন, গ্রামের মাতব্বররা বিষয়টি মিটমাট করেছে। আমার জানা মতে রাণীনগর উপজেলার দুই প্রেস ক্লাবের সঙ্গে অর্থের মাধ্যমে বিষয়টি রফাদফা করা হয়েছে। অর্থের বিষয়ে আপনারা ওই দুই প্রেস ক্লাবের সঙ্গে যোগাযোগ করুন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন আমিও অর্থের মাধ্যমে বিষয়টি মিটমাট করার ব্যাপারে লোক মারফত জেনেছি। আমি ভুক্তভোগীর কাছে অফিসার পাঠিয়েছি। ভুক্তভোগী যদি থানায় এসে অভিযোগ দেয় তাহলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget