Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 620 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4814 দেশজুড়ে 42 ধর্ম 3444 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2814 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর রাণীনগরে জেলার প্রথম মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগওে গতকাল বুধবার ৩য় তলা বিশিষ্ট মডেল মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রতিটি জেলায় ও উপজেলায় একটি করে ৫শত ৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় জেলার প্রথম উপজেলা হিসেবে রাণীনগর উপজেলায় ৩য় তলা বিশিষ্ট এই মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। নওগাঁর গণপূর্ত বিভাগ ১৬ কোটি টাকা ব্যয়ে এই মডেল মসজিদটি নির্মাণ করছে। এদিন দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংষদ সদস্য ইসরাফিল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা আল মামুন, সহকারি কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবু, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, নওগাঁর বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান হাছানুর আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলার সকল মসজিদের ইমাম, স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেসার্স মাছুমা বেগম ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ পেয়েছেন।

সারাদেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান
ঢাকা ১০ এপ্রিল ২০১৯: জাতীয় গণমাধ্যম সপ্তাহের (১-৭মে) রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ১০ এপ্রিল বুধবার সারাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠিয়েছেন সাংবাদিকরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপির কপিটি অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহিদুজ্জামান স্মারকলিপি গ্রহন করেন। 
 
স্মারকলিপি প্রদানকালে বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সম্পাদক মানিক ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,  কেন্দ্রীয় সদস্য মাসুম তালুকদার, কবির নেওয়াজ, আনোয়ার হোসেন, ঢাকা জেলার যুগ্ম-সম্পাদক এম সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আবু বকর তালুকদার, রফিকুল ইসলাম মীরপুরি, প্রচার সম্পাদক দীন ইসলাম, উপ-প্রচার সম্পাদক কৌশিক আহমেদ, সবুজ সরদার প্রমুখ।
 
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ২০১৭ সাল থেকে বিএমএসএফ প্রতিবছর ১-৭ মে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ দাবি করে সপ্তাহটি দেশব্যাপী উদযাপন করে আসছে। চলতি বছর ৩য়বারের মত সাংবাদিকদের এ সপ্তাহটি উদযাপিত হবে। 
 ইতিমধ্যে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন এফবিজেও, অনলাইন সম্পাদক পরিষদ, বাংলাদেশ সাংবাদিক কল্যান সংস্থা বিএসকেএস সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং মিডিয়া একমত পোষন করেছে। 
 
বিএমএসএফ’র পক্ষ থেকে আরো বলা হয়েছে, দেশে যেমন শিক্ষা সপ্তাহ, মৎস মৎস্য সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, ফায়ার সার্ভিস সপ্তাহ, বৃক্ষরোপন সপ্তাহ, জ্বালানী সপ্তাহ, বিদ্যুৎ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, দূর্ণীতি প্রতিরোধ সপ্তাহ, ভ্যাট সপ্তাহ, সমবায় সপ্তাহ, প্রাণী সম্পদ সপ্তাহ, পানি সপ্তাহ, ট্টাফিক সপ্তাহ, ভুমি সপ্তাহ, ইন্টারনেট সপ্তাহ, সঞ্চয় সপ্তাহ, আয়কর সপ্তাহ, সমাজসেবা সপ্তাহ, আয়কর সপ্তাহ সহ রয়েছে অগনিত নানা দিবস। কিন্তু দূর্ভাগ্য হলেও সত্যি যে, তথ্য অধিদপ্তরের নিজস্ব কোন দিবস কিংবা সপ্তাহ নেই। আমরা সারাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিবছর ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপনের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। 
 
প্রতিবছরের ন্যায় এবছরও ১লা মে র‌্যালী দিয়ে সপ্তাহটির শুভ সূচনা করা করে আলোচনা সভা, সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা, সনদপত্র বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপন কর্মসূচী শেষে ৭ মে ঢাকায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

যশোরের শার্শায় ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি-এই শ্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দিপনায় অনুষ্ঠিত হয়েছে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার ম-লের  সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর - ১,শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
যশোরের শার্শায় ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মেলায় শার্শা উপজেলার বিভিন্ন টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২১ টি বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী প্রদর্শনীর স্টল বসে। বালিকা উচ্চ বিদ্যালয়ে’র ৯ম শ্রেণী পড়–য়া রীতা বলেন প্রতিযোগিতায় অংশগ্রহন করে ভিষন ভাল লাগছে এতে আমাদের প্রতিভার বিকাশ ঘটছে। অপর দিকে এইসব ক্ষুদে বিজ্ঞানীদের পাশে থেকে উৎসাহ দিচ্ছেন তাদের অবিভাবকগণ। নিজেদের ছেলে’মেয়ের এই সব প্রতিভা দেখে তারা ও ভিষন খুশি।

বিপুল উৎসাহী দর্শকদেরকে নিজেদের আবিষ্কারের ব্যাখ্যা প্রদান করে ক্ষুদে বিজ্ঞানীরা। সপ্তাহব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি অনুষ্ঠানে শ্রেষ্ঠ আবিষ্কারের জন্য সংশ্লিষ্টদের পুরষ্কৃত করা হবে বলে জানান মেলা সংশ্লিষ্টরা। দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান পোড়া বাতিল মবিল দিয়ে কিভাবে জ্বালানী ও গ্যাস উৎপাদন করা যায় মেলায় সেটি দশর্কদের কাছে তুলে ধরেন।


এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সহ:ভূমি কমিশার মৌসুমী জেরিন কান্তা, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ,যশোর  জেলার আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক দসম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক সর্দার,ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাসান হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, কৃষি অফিসার সৌতম কুমার শীল, নির্বাচন অফিসার কামরুজ্জামান, বিআরডিবি অফিসার বিল্লাল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ প্রমূখ।

নওগাঁয় ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন
প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা চত্বরে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মাদরাসার অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

নওগাঁর রাণীনগর আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন। মঙ্গলবার দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা পরিবেশন করে দেশের গান, বরীন্দ্র সংগীত, কবিতা আবৃতি, একক অভিনয়, নাচ, কৌতুক ও নাটক। এসময় বিদ্যালয় প্রাঙ্গনে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। আবাদপুকুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য রুহুল আমীন ও হাফিজার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো: আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, দাতা সদস্য শাহজাহান আলী, পারইল উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপভোগ করার জন্য আবাদপুকুর ও আশেপাশের কয়েক হাজার সংস্কৃতিমনা মানুষরা অনুষ্ঠান স্থলে উপস্থিত হন।
নওগাঁর রাণীনগর আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁ জেলার খাদ্যশস্য ভান্ডার হিসেবে খ্যাত আত্রাই উপজেলার ৮ ইউনিয়নের প্রতিটি মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। দিগন্তজুড়ে সবুজ আর সবুজ। ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশায় এবার কৃষকরা বুক বেঁধেছে। আত্রাইয়ের মাঠগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জমিতে পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় সচেষ্ট হতে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে আসছেন। বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ, সারের কোন সংকট না থাকা ও আবহাওয়া অনুকুলে থাকায় ইরি-বোরো চাষে তেমন একটা বেগ পেতে হচ্ছে না তাদের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,  চলতি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে ১৮ হাজার ৫০০ শত হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। গতবারে শ্রমিক সংকটের কারণে এবারো ইরি-বোরো চাষ নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত ছিলেন। তবে শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো চাষ হয়েছে।

আত্রাই এলাকা বন্যাদুর্গত এলাকা হিসেবে এ অঞ্চলের কৃষকরা এবার বোরো চাষকে সৌভাগ্য হিসেবে মনে করছেন। এদিকে, উপজেলার ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল ও সার পাওয়ায় কৃষকরা অনেকটা আশ্বস্ত হয়েছেন। নওগাঁ জেলার খাদ্য উৎপাদনে শীর্ষে রয়েছে আত্রাই উপজেলা।

এ ব্যাপারে উপজেলার শাহাগোলা গ্রামের কৃষক আজাদ সরদার বলেন, ধান গাছে সময়মতো পানি পাওয়ায় এখন গাছ সবুজ বর্ণ ধারণ করেছে। এবার বড় ধরনের ঝড় বা শীলা বৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। অন্যান্য বারের তুলনায় এবার আমরা অধিকহারে বোরো ধান চাষ করেছি। আশা করছি, এবার বোরো ধানে বাম্পার ফলন হবে।

উপজেলা কালিকাপুর ইউনিয়নের শলিয়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা কেএম মাহাবুব বলেন, ইরি-বোরো ধান চাষে কৃষকরা যাতে লাভবান হতে পারেন এবং কৃষকরা যেন বোরো চাষে কোনো প্রকার সমস্যায় না পড়েন এ জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যেখানেই সমস্যা সেখানেই আমাদের উপস্থিতি এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন বলেন, অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। এবার আত্রাই এলাকার কোথাও মাজড়া পোকার আক্রমণ নেই। ফলে আমরা আশা করছি, এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget