Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 620 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4814 দেশজুড়ে 42 ধর্ম 3444 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2814 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
প্রতিনিধি নওগাঁ: “সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো:  মিজানুর রহমান। রবিবার সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে সিভিল সার্জন ডা: মুমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম, স্বাচিপ এর জেলা সভাপতি ডা: আশেক হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. কুস্তুরী আমিনা কুইন, ডেপুটি সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান, আরএমও ডা: মনির আলী আকন্দ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধূরী, বেসরকারী সংস্থা রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বশির আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা স্বাস্থ্য দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন। র‌্যালী ও আলোচনা সভায় সরকারী বে-সরকারী কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মোবারক হোসেন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): মাদক, সন্ত্রাস, নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা মামলার আসামী গ্রেফতার, আত্রাই উপজেলার আইনশৃংখলা পরিস্থিতিসহ অপরাধ নিয়ন্ত্রনে রাখাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে জেলার  শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ মো: মোবারক হোসেন।

শনিবার (০৬ এপ্রিল) নওগাঁ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্্িরলসেডে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, ডিএসবি শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেনসহ জেলার ১১টি উপজেলার সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স।

উক্ত সভায় মার্চ/২০১৯ মাসের নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয় আত্রাই থানার অফিসার ইনচার্জ মো: মোবারক হোসেন। তার হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট তুলে দেন নওগাঁ জেলার পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম।

এছাড়াও এস আই, এএসআই ও শ্রেষ্ঠ ক্যাম্প ইনচার্জদের ক্রেস্ট প্রদান করেন নওগাঁ জেলা পুলিশ।

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে
ঢাকা ৭ এপ্রিল ২০১৯: জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ১০ এপ্রিল বুধবার সারাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর দেশের সকল সাংবাদিক সংগঠনসমুহকে একযোগে স্মারকলিপি কর্মসূচীতে অংশগ্রহনের জন্য আহবান জানিয়েছেন। জেলা ও উপজেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হবে। ইতিমধ্যে জেলা/উপজেলা গুলোতে কেন্দ্র থেকে স্মারকলিপি সরবরাহ করা হয়েছে।
 
রোববার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত ২০১৭ সাল থেকে বিএমএসএফ ১-৭ মে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ দাবি করে সপ্তাহটি দেশব্যাপী উদযাপন করে আসছে। চলতি বছর ৩য়বারের মত সাংবাদিকদের এ সপ্তাহটি উদযাপিত হবে। আগামি কাল ৮ এপ্রিল এ উপলক্ষে বিএমএসএফ কেন্দ্রীয় কাযালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। 
 
ইতিমধ্যে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন এফবিজেও, অনলাইন সম্পাদক পরিষদ, বাংলাদেশ সাংবাদিক কল্যান সংস্থা বিএসকেএস সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং মিডিয়া একমত পোষন করেছে। আগামি ৮ এপ্রিল এ উপলক্ষে প্রস্তুতি সভা বিএমএসএফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
 
বিএমএসএফ’র পক্ষ থেকে আরো বলা হয়েছে, দেশে যেমন শিক্ষা সপ্তাহ, মৎস মৎস্য সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, ফায়ার সার্ভিস সপ্তাহ, বৃক্ষরোপন সপ্তাহ, জ্বালানী সপ্তাহ, বিদ্যুৎ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, দূর্ণীতি প্রতিরোধ সপ্তাহ, ভ্যাট সপ্তাহ, সমবায় সপ্তাহ, প্রাণী সম্পদ সপ্তাহ, পানি সপ্তাহ, ট্টাফিক সপ্তাহ, ভুমি সপ্তাহ, ইন্টারনেট সপ্তাহ, সঞ্চয় সপ্তাহ, আয়কর সপ্তাহ, সমাজসেবা সপ্তাহ, আয়কর সপ্তাহ সহ রয়েছে অগনিত নানা দিবস। কিন্তু দূর্ভাগ্য হলেও সত্যি যে, তথ্য অধিদপ্তরের নিজস্ব কোন দিবস কিংবা সপ্তাহ নেই। আমরা সারাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিবছর ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপনের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।
 
প্রতিবছরের ন্যায় এবছরও ১লা মে র‌্যালী দিয়ে সপ্তাহটির শুভ সূচনা করা করে আলোচনা সভা, সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা, সনদপত্র বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপন কর্মসূচী শেষে ৭ মে ঢাকায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

পত্নীতলার
প্রতিনিধি, সাপাহার: নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের বনগ্রাম বড় দিঘী খননে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ও দিঘীটি পূন:খননের দাবী জানিয়েছেন এলাকাবাসী। সেই সাথে সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্শন করছেন এলাকাবাসী।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নওগাঁ জেলার ভূ-পরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ ও জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় পতœীতলা উপজেলার দিবর ইউনিয়নের বড়বনগ্রাম দিঘী পুন:খনন গত ২০১৭-২০১৮ অর্থ বছরে ৭১ লক্ষ টাকা ব্যায়ে খনন কাজ শুরু করে জয়পুরহাটের মেসার্স শিক্ত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

এই গ্রামে প্রায় ৩ হাজার মানুষের বসবাস। এই গ্রামে পানির স্থর নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ/ডিপ টিউবওয়েল বসিয়ে ও এই দিঘীর পানি দিয়ে দীর্ঘদিন থেকেই সেচের কাজ করে আসছেন স্থানীয়রা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দিঘিটি খননের জন্য ঠিকাদার পানি ও কাঁদা মেশিন দিয়ে শুকিয়ে মাটি কাটেন। দিঘী থেকে তোলা ওই কাঁদা ও মাটি দিয়ে দিঘীর চারপাশের পাড়ে দেন। সে সময় স্থানীয়রা ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে খননের বরাদ্ধ জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠান স্থানীয় বাসিন্দাদের সেটা জানাতে অনিহা প্রকাশ করেন।

স্থানীয়রা আরো অভিযোগ করেন, আমরা ওই দিঘীর পানি দিয়ে চাষাবাদ করি। বর্তমানে দিঘী পূন:খনন করে তা পারছিনা। দিঘীটি ১৩.৯০ একর আয়তন থাকলেউ ঠিকাদার প্রতিষ্ঠান তা ছোট করে দিয়েছে। এবং সাইনবোর্ডে ৮ একর লিখেছে। পূন:খনন করে আগের তুলনায় দিঘীতে আরোও বেশি পানি থাকবেনা। ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে, দিঘীতে যে দুটি ঘাট বেধেঁছে তা এখনই ভেঙ্গে গেছে। ওই ঠিকাদার প্রভাবশালী হওয়ায় ভয়ে আমরা সে-সময়ে সেভাবে প্রতিবাদ করতে পারিনি। বিএমডিকে বিষয়টি জানালে তারাও আমাদের কথা কর্নপাত করেনি।

ওই গ্রামের আতাবুর রহমান, আব্দুর রহিম, ফরহাদ হোসেন, মুন্সুর হোসেন জানান, এই দিঘী পুন:খনন কাজে নানা অনিয়ম করেছেন ঠিকাদার। এই দিঘীর যতটুকু গভীর করার কথা ছিল তা না করে শুধু চারপাশ দিয়ে মাটি তুলে পাড় বড় করেছে ওই ঠিকাদার। তিনি তার ইচ্ছা মত দিঘী খনন কাজ করেছেন। আমরা এলাকাবাসী সরকারের কাছে দিঘীটি পুন:খননের দাবি জানাচ্ছি।

স্থানীয়দের অনিয়মের অভিযোগ অস্বীকার করে পত্নীতলা বিএমডিএ’র সহকারী প্রৌকশলী ইন্তেকাফ বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে ভূ-পরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ ও জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় পতœীতলা উপজেলার দিবর ইউনিয়নের বড়বনগ্রাম দিঘী পুন:খনন গত ২০১৭-২০১৮ অর্থ বছরে ৭১ লক্ষ টাকা ব্যায়ে ৮ একর পুন:খনন কাজ শুরু করা হয়। এবং সঠিক সময়ে তা শেষ হয়। স্থানীয়দের মাধ্যমে আমরা জেনেছি ঘাটটি ভেঙ্গে গেছে, এ বিষয়ে আমরা ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি তারা তা ঠিক করে দিতে চেয়েছে। ঘাটটি ঠিক করলেই আমরা তার কাজ বুঝে পাবো এবং তাকে ছাড়পত্র দেব।

 

 নওগাঁর নিয়ামতপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর নিয়ামতপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।সে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউপির চৌরাপাড়া গ্রামের বজলুর রহমানের  ছেলে।
 
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যালগ্নে তার নেতৃত্বে উপ-পরিদর্শক  দুরুল হুদা, উপ-সহকারী পরিদর্শক নাজমুল ইসলাম, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া গ্রামে নিজ বাড়ীর সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃত আসামী আলাউদ্দিন নওগাঁ জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী।( মামলা নং ৭০/১৫ )নওগাঁ  জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত। সে দীর্ঘদিন যাবত পালাতক ছিল।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম আরো বলেন, গ্রেফতারকৃত আসামী আলাউদ্দিন দীর্ঘদিন ধরে পুলিশে চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। কয়েকবার গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হই। অবশেষে শুক্রবার ধরা পড়লো।

যশোরের বেনাপোল পোর্ট থানার এসআই লতিফের অভিযানে ৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের অভিযানে রঘুনাথপুর গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক। শনিবার সকাল ১০ দিকে বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম লতিফ,এসআই জাকির,এএসআই শাহীন ও এএসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের মৃত ওসমানের ছেলে সাদেক হোসেন(৩৫) ও একই গ্রামের মহর আলীর ছেলে ওমর আলী(৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করি। সেসময় আরো চার/পাঁচ জন গাঁজাসহ পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদক আহনে মামলার প্রস্তুতি চলছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget