নওগাঁয় বহুতল ভবনে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ৪ জন সদস্য আহত
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের আটাপট্টি এলাকায় একটি চার তলায় অগ্নিকান্ডেরর ঘটনা ঘটেছে। আজ সোমবার আড়াই টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। ৩টা ১৫ মিনিটের দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রনে। এতে ফায়ার সার্ভিসের ৪ জন সদস্য আহত হয়েছে। এদের মধ্যে দুই জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারন করতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের আটাপট্টি এলাকায় আরএফএল প্লাষ্টিকের ডিলার মজনু নামের এক ব্যক্তির ‘বার্ণিজ্যালয়’ নামে পঞ্চম তলা ভবনের চার ও তিনতলা আবাশিক। এছাড়া প্রথম, দ্বিতীয় ও পঞ্চম তলা আরএফএল প্লাষ্টিকের গোডাউন। আগুনের সূত্রপাত হয় ভবনের পূর্ব দিকের চার তলা থেকে। এরপর ওই তলার সবদিকে আগুনে ছড়িয়ে পড়ে। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারছেন না।
আগুন লাগার সংবাদ পেয়ে নওগাঁ ও মহাদেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে ছুটে আসে। আগুন অনেকটা নিয়ন্ত্রনে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পৌরসভা মেয়র নাজমুল হক সনি।









