Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 620 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4814 দেশজুড়ে 42 ধর্ম 3444 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2814 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 সাদিপুর সরঃ প্রাঃ বিদ্যালয়ে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোাল সীমান্তবর্তী গ্রাম সাদীপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে বৃহস্প্রতিবার ২৮শে মার্চ সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী শেষে বিকালে সাদিপুর বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বেনাপোল সাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সীমান্ত প্রেসক্লাবের  আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

বিভিন্ন দেশীয় খেলাধুলায়ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথী বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার তৌহিদুর রহমান, বিশেষ অতিথী সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের  সভাপতি সাহিদুল ইসলাম শাহিন,সেক্রেটারী আয়ব হোসেন পক্ষী।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সীমান্ত প্রেসক্লাবের সহঃ সাংগঠনিক সম্পাদক তামিম হোসেন সবুজ ও দৈনিক অর্নিবানের ফটো সাংবাদিক মুক্তার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশেষ অতিথী সাদিপুর ওয়ার্ডের কাউন্সিলর আহাদুজ্জামান বকুল। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলেন  সীমান্ত প্রেসক্লাব বেনাপোল।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু,প্রচার সম্পাদক রাসেল ইসলাম, সহঃ প্রচার সম্পাদক সেলিম রেজা তাজ, সদস্য লোকমান হোসেন রাসেল, সবুজ মাহমুদ,সাদিপুর ওয়ার্ডের সমাজ সেবিকা জেসমিন আক্তার, যুবলীগের সাদিপুর ওয়ার্ড সভাপতি শফি সরদার, সেক্রেটারী শরিফুল ইসলাম, কলারোয়া ছাত্রলীগের সভাপতি  ইমরান সরদার,আরিফ,সজন, ফরহাদ, হাবিব, রনি, রায়হান ,মিঠু সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বেনাপোল বাজারে  ভ্রাম্যমান আদলতের অভিযান  নগদ অর্থ জরিমানা
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল বাজারে খাবারের অযোগ্য মেয়াদউত্তীর্ন খাবার, লাইসেন্স বিহীন, ট্রেড লাইসেন্স ও ফুড লাইসেন্স বিহীন এবং ফুটপাতে সরকারী রাস্তায় ব্যবসা করার অভিযোগে ভ্রাম্যমান  আদালত অভিযান চালিয়ে ৩৯৯০০ টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় শার্শা এ্যাসি ল্যান্ড মৌসুমি জেরিন কান্তা অভিযান শুরুকরে বেলা ২ টার সময় শেষ করেন।তিনি বেনাপোল বাজারে নির্দিষ্ট জায়গায় মাংসের দোকান থাকা সত্বেও সেখানে বিক্রি না করে প্রধান সড়কের উপর ধুলাবালির ভিতর মাংশ বিক্রির অপরাধে ৩ জনকে কনফেকশনারী ও ফুটপাতের রাস্তার উপর ফল বিক্রি করার অপরাধে ৩ জনকে ও সফি ষ্টোর নামে একটি মুদি দোকানের মালিককে সহ ৩৯৯০০০ টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান আদলতের অভিযান  নগদ অর্থ জরিমানা

শফি ষ্টোরের ঐ মুদি দোকানে মেয়াদউত্তীর্ন মালামাল পাওয়ার অভিযোগে তাকে একাই বিশ হাজার টাকা জরিমানা করে। বাকি অন্যান্যদের ২/৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।এ সময় এসিল্যান্ডের সাথে ছিলেন, বেনাপোল পৌর স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন, বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ প্রমুখ।

শার্শা উপজেলা এসিল্যান্ড মৌসুমি জেরিন কান্তা বলেন, খোলা আকাশের নীচে রাস্তার উপর ধুলাবালির ভিতর মাংশ বিক্রি,মেয়াদ উত্তীর্ন খাদদ্রব্য, মানুষ ও যানবাহন চলাচল রাস্তার উপর ফল বিক্রি করার অপরাধে তাদের ভ্রাম্যমান আদলতের মাধ্যমে জরিমানা করা হয়। নির্দিষ্ট পরিমান কেউ জরিমানা দিতে অপরাগতা প্রকাশ করলে তাদের তিন মাস কারাদন্ডের বিধান রয়েছে।

নওগাঁয় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ও ৫টি মোটর সাইকেল উদ্ধার করেছে ডিবি পুলিশ
প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যসহ ৫টি মোটর সাইকেল আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ কে,এম সামসুদ্দীনের নেতৃত্বে বুধবার ভোররাতে জেলার নিয়ামতপুর উপজেলার বাবু বাজার এলাকা থেকে ভাবিচা ঝলঝলিয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র মাসুদ রানা ও কদমবাড়ী গ্রাম থেকে শফিকুল ইসলামের পুত্র নাসির উদ্দীনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থান থেকে চোরাইকৃত কাল রংয়ের ১৫০ সিসি একটি ফিজার, দুটি লাল রংয়ের ১০০ সিসি হিরো হোন্ডা, একটি মেরুন রংয়ের ১২৫সিসি ডিসকোভার ও একটি কাল রংয়ের ১৫০সিসি পালসার মটরসাইকেল উদ্ধার করে। তারা আন্তঃজেলা মটরসাইকেল চোরের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে সাধারন মানুষের মটরসাইকেল চুরি করে ক্রয় বিক্রয় করে আসছিল বলে পুলিশের নিকট স্বীকার করেছে। এসময় ডিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রতিনিধি নওগাঁ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নওগাঁর কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা সাবেক ব্যানিজ্য মন্ত্রী মরহুম আব্দুল জলিলের স্বরনে মুক্তিযোদ্ধাদের জন্য দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বৃহষ্পতিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয়ে ২৫০ শয্যার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম এর আয়োজন করে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
এ উপলক্ষে উদ্ধোধনী সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হারুন অল রশীদ, ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা বিএমএর সভাপতি ডা: হাবিবুর রহমান, জেলা স্বাচিপের সাধারন সম্পাদক ডা: রেজাউল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। আয়োজকরা জানান, ৫০০ শতাধিক মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদেরকে বিনামুল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা (হার্ড, চক্ষু, মেডিসিন ও গাইনী বিভাগে) চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা

নওগাঁয় বৃত্তি পরীক্ষার ফলাফল ও সনদপত্র বিতরন অনুষ্ঠিত
প্রতিনিধি নওগাঁ: “আকাশ ছোয়া স্বপ্ন বাস্তবায়নে আমরা“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বৃত্তি পরীক্ষার ফলাফল ও সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। বৃহষ্পতিবার সকালে ইসলামিয়া ফাযিল মাদরাসায় নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর আয়োজন করে। 
 
নওগাঁয় বৃত্তি পরীক্ষার ফলাফল ও সনদপত্র বিতরন অনুষ্ঠিত
ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন, জিলা ও গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষক ওহিদুল হক মন্ডল, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবীর উদ্দিন, সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মাদরাসার উপাধ্যক্ষ রমজান আলী, নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি মোনায়েম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বৃত্তি পরীক্ষার ফলাফল ও সনদপত্র বিতরন করেন। এসময় ১০ টি স্কুলের প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত মোট ৯০ জন ছাত্র-ছাত্রীদের এসব বিতরন করা হয়।

যশোরর শার্শায় বালুবাহি ট্রাকের চাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু:আহত ০১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরর শার্শায় বালুবাহি ট্রাকের চাপায় কামরুজ্জামান(৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে শিশুর দাদা ঝিকরগাছা হাজের আলী গ্রামের হারুনার রশিদ। স্থানীয়রা আহতকে উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠিয়েছে। নিহত শিশু শার্শা নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়াঘোপ গ্রামের রাজু বিশ্বাসের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় ইউপি চেযারম্যান আবুল কালাম জানান,দাদু হারুনার রশিদ বুধবার দুৃপুরে বাইসাইকেল যোগে নিজ স্ত্রী ও কামরুজামানকে নিয়ে বাড়ীর দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে কেরালখালি নামক স্থানে পৌছালে বিপরিতদিক থেকে আসা বালুবাহী ট্রাকটি সাইকেলটির ধাক্কা দেয়।এসময় টাকের ধাক্কায় আহত হয় দু জন। হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। দাদার একটি হাত ভেঙে গেছে। তবে আহতের স্ত্রী সুস্থ্য রয়েছে বলে জানান স্বজনেরা।  
 
শার্শা গোড়পাড়া পুলিশ ফাঁড়ি  ইনচার্জ খাইরুল আলম জানান,বালু বাহি ট্রাকের চাপায় নিহত শিশুটি সহ আহতকে উদ্ধার করা হয়েছে। ট্রাকটি সহ ড্রাইভারকে আটকের চেষ্টা চালাচ্ছেন তারা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget