Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বালুভরা আর,বি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ “স্মৃতির টানে, অতীত চলুক সমুখ পানে--“ এই শ্লোগান নিয়ে বর্ন্যাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, ফেষ্টুন ও পায়রা উড়ানো ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা আর,বি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, মো. ছলিম উদ্দীন তরফদার এমপি। শনিবার সকালে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুকমল কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ে প্রধান পৃষ্টপোষক পরিকল্পনা মন্ত্রানালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ, বালুভরা আর,বি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোত্তালেব হোসেন, বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রী রিফা সানজিদা ও প্রাক্তন ছাত্র আবু রায়হান প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নওগাঁ সাহিত্য পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু ও স্বাধীনতার কবিতা পাঠ
আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁ সাহিত্য পরিষদ এর আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর জন্মোউৎসব উপলক্ষে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর  কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের মুক্তিরমোড় জেলা পরিষদ পার্কে এ উপলক্ষে এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।

এসময় কবি সিরাজুল ইসলাম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আর্মি ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কবি  প্রত্যয় হামীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও আবৃতি শিল্পি আমিনা আনসারী, ধামইরহাট সরকারী এমএম কলেজের সহকারী অধ্যাপক কবি এসএম আব্দুর রউফ, দৈনিক প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি রাজা বর্নিল, নওগাঁ সাহিত্য পরিষদের আহবায়ক সাংবাদিক ও তরুন কথা সাহিত্যিক আশরাফুল নয়ন, সদস্য সচিব ও সাহিত্যের ছোটকাগজ  সলক সম্পাদক  কবি অনিন্দ্য তুহিন, পালকি সম্পাদক কবি অরিন্দম মাহমুদ, বিহঙ্গ সম্পাদক কবি হৃদয় শহিদুল, কবি মারিয়া আজাদ, বরেন্দ্র রেডিওর সহকারী প্রোগ্রাম  প্রডিউসার কবি সুস্মিতা সাহা, কবি জেসমিন নূর জেমি প্রমূখ।

কবিতা পাঠ ছাড়াও অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, নওগাঁ সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত ‘ভাজপত্র- বৈকুন্ঠ’ এর পাঠ উন্মোচন সহ কবি হৃদয় শহিদুল সম্পাদিত ম্যাগাজিন বিহঙ্গ, কবি মারিয়া আজাদ এর প্রকাশিত কাব্যগ্রন্থ পুংক্তিতে জীবন খুঁজি, কবি গুলজার রহমানের কাব্যগ্রন্থ প্রেমের মূর্ছনায়, কবি রবিউল আলম ফিরোজের পুষ্প তোমার জন্য বইয়ের পাঠ উন্মোচন করা হয়।

শার্শার ধান্যখোলায় বাল্য বিবাহ: ৩ অভিযুক্তকে নগত অর্থদ- কার্যকর করা হয়
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারা মোতাবেক বাল্য বিবাহ উৎসাহ এবং সহায়তা প্রদানের জন্য ৩(তিন)অভিযুক্তকে নগত অর্থদ- ধার্য্য শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার ম-ল।
 
বৃহস্পতিবার(২১/৩/২০১৯ইং) তারিখ এ ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন- আব্দুস সামাদ এর ছেলেকে মোঃ আশরাফুল ইসলাম(৩৮)কে ৩০ হাজার টাকা,মোবারক এর ছেলে মনিরুল(৪৫)কে ২০ হাজার টাকা এবং আকবর আলীর ছেলে বখতিয়ার রহমান(৫৯)কে নগত ২ হাজার টাকা অর্থদ- করা হয়। এদের প্রত্যেকের বাড়ী ধান্যখোলা গ্রামে।
নির্বাহী কর্মকর্তার ঐ অভিযানে বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম এ লতিফ সঙ্গীয় ফোর্স সাথে ছিলেন।

নওগাঁয় ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে সদর সহকারী পুলিশ সুপার কার্যালয়ের শুভ উদ্ধোধন করলেন ডিআইজি
প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় গনপূর্ত বিভাগের তত্বাবধানে ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নওগাঁ সদর সহকারী পুলিশ সুপার (সার্কেল) কার্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্ধোধন করা হয়েছে।  শুক্রবার সকালে সদর মডেল থানা চত্বরে প্রধান অতিথি হিসাবে নব নির্মিত ভবনের ফলক উন্মোচন করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন বিপিএম বার পিপিএম। এসময় অন্যানের মধ্যে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় ও সামিউল আলম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন সহ সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথি বলেন, সাধারন মানুষের দোড় গোড়ায় পুলিশের সেবা পায় সেজন্য নিরলস ভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধান মন্ত্রী জিরো টলারেন্স ঘোষনা করেছেন। সেই ঘোষনা আমাদেরকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সুশাসন বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

নওগাঁয় জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রতিনিধি নওগাঁ: ফেষ্টুন ও পায়রা উড়ানো, কুজকাওয়াজ, ছালাম গ্রহন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে নওগাঁয় জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতাও পুরস্কার বিতরনী-২০১৯ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন বিপিএম বার পিপিএম। গত বৃহস্পতিবার বিকেলে নওগাঁ পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ এর আয়োজন করে। পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিসারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে ও ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে বগুড়ার পুলিশ সুপার, জয়পুরহাটের পুলিশ সুপার, নাটোরের পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও লিমন রায়, সহকারী পুলিশ সুপার সামিউল আলমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সুধীবৃন্দরা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। পরে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে ড্রেনের ময়লা পানি রাস্তায় দুর্গন্ধের সৃষ্টি করছে
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা সদরের ওয়ালটন মোড়, সরকারী কলেজ রাস্তায় মেইন রোডের সাথে লাগানো পার্শ্বে রাস্তায় ড্রেনের উপচে পড়া নোংরা পানির দুর্গন্ধ জনদুর্ভোগ সৃষ্টি করেছে।
 
মেইন রাস্তার পার্শ্বে অপরিকল্পিত ড্রেনেজ ব্যাবস্থার কারণে বাজার এলাকার একাংশ বসতবাড়ীর পায়খানার নোংরা মলমুত্রসহ সকল প্রকার ময়লা যুক্ত পানি ওই ড্রেনে পড়ে নিস্কাশন হতে না পেরে ওই এলাকায় ড্রেনের ঢাকনার ফুটো দিয়ে উপচে রাস্তা তলিয়ে যাচ্ছে। অন্তত: ১৫/২০দিন ধরে নোংরা পানি বের হওয়া অব্যহত থাকলেও যেন দেখার কেউ নেই। এরই মধ্য দিয়ে অতি কষ্টকরে ওই এলাকার বিভিন্ন দোকানদারগন তাদের কেনা-বেচা করে চলেছেন ও হাজার হাজার পথচারী এবং কোমলমোতি শিক্ষার্থীরা ওই পথে সরকারী ডিগ্রি কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয় এবং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া আসা করছে। সারা পথ ভালো ভাবে আসলেও উক্ত স্থানে এসে নোংরা পানিতে পা ভিজিয়ে নাকে মুখে কাপড় দিয়ে রাস্তাটুকু পার হচ্ছেন। উপজেলার সর্বস্তরের জনগনের দাবী অচিরেই এই স্থানের জলাবদ্ধতা নিরশন করা হউক। এবিষয়ে ওই এলাকার ঔষধ ব্যাবসায়ী মোস্তাফিজুর রহমান বাদল জানান যে, উক্ত স্থানে ড্রেনে লিকেজ হওয়ার সাথে সাথে ১৫/২০দিন পূর্বে এ সংক্রান্ত বিষয়ে পার্শ্ববর্তী সকল দোকানদারদের স্বাক্ষর যুক্ত একটি অভিযোপত্র সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বরাবর দিয়েছি কিন্ত এখনও তার কোন প্রতিক্রিয়া হয়নি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. আকবর আলীর সাথে কথা হলে তিনি জানান এলাকাবাসীর অভিযোগ পেয়েছি স্থানটি পরিদর্শনও করেছি তবে ড্রেন ও পয়:নিষ্কাশনের লেবার বড়ই অমিল সে সাথে ১৮তারিখের উপজেলা পরিষদ নির্বাচন সব মিলিয়ে একটু দেরী হয়ে গেল। আগামী কয়েকদিনের মধ্যেই সৃষ্ট সমস্যার সমাধন করব ইনশাআল্লাহ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget