Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নিউজিলান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় নওগাঁয় নিহতদের স্মরণে আলোক প্রজ্বালন
নওগাঁ জেলা প্রতিনিধি: নিউজিলান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নওগাঁয় গত মঙ্গলবার রাতে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মুক্তমঞ্চের সামনে স্থানীয় সমাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এই কর্মসূচি পালন করেন। আলোক প্রজ্বালন কর্মসূচির শুরুতে নিউজিলান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ওহিদুর রহমান, সজল কুমার চৌধুরী, শরিফুল ইসলাম খান, মর্ত্তুজা রেজা ও বিন আলী পিন্টু, নাইস পারভিন, আব্দুর রউফ পাভেল প্রমুখ। বক্তারা বলেন, নিউজিলান্ডের মসজিদে মুসল্লীদের হামলার ঘটনা নি:সন্দেহে একটি সন্ত্রাস ও জঙ্গি হামলা। হামলাকারী ব্যক্তি একটি বিশেষ আদর্শে অনুপ্রাণিত হয়ে এই হামলা চালিয়েছে। বিশ্বে ক্রমেই ভিন্ন ধর্মের, বর্ণের ও আদর্শের মানুষের ওপর এ ধরণের হামলার ঘটনা ঘটছে। ওই হামলায় ৫০ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। যা কখনোই কাম্য হতে পারে না। তাঁরা এই হামলার তীব্র নিন্দা জানান। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে সন্ত্রাসবাদকে মোকাবিলা করার আহ্বান জানান বক্তারা। বক্তব্য শেষে নিহতদের স্মরণে প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মুক্তমঞ্চে আলোক প্রজ্বালন করেন সংস্কৃতিকর্মীরা। উল্লেখ্য, গত শুক্রবার নিউজিল্যান্ডে দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় পাঁচ বাংলাদেশি সহ অন্তত ৫০ জন নিহত হন এবং আহত হন আরও অর্ধশত।

নওগাঁয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার তৃতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁ জেলা প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ‘অবহেলিত ও অসহায় মানুষের কথা বলে’ স্লোগানে নওগাঁয় ‘দৈনিক গণমানুষের আওয়াজ’ পত্রিকার তৃতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টায় শহরের ঐতিহ্যবাহী প্যারিমোহন লাইব্রেরী মিলনায়তনে গণমানুষের আওয়াজ স্বজন সমাবেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন।
দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার তৃতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম বকুল, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাছিমুল হক বুলবুল, সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সভাপতি অ্যাড: শহীদ হাসান সিদ্দিকী স্বপন, সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ মন্ডল, সাংবাদিক মোফাজ্জল হোসেন, এবাদুল হক, আশরাফুল নয়ন, রিফাত হোসাইন সবুজ, আব্দুল মান্নান, ফারমান হোসেন, রিপন, লোকমান আলী, আব্বাস আলী, দৈনিক গণমানুষের আওয়াজের জেলা প্রতিনিধি জাহিদুল হক মিন্টু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কেক কাটা এবং র‌্যালী অনুষ্ঠিত হয়।

নওগাঁয় তুলশীগঙ্গায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্ধোধন
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের তুলশীগঙ্গা নামক স্খানে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এর শুভ উদ্ধোধন করেন, ব্যাংক এশিয়া লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এজেন্ট ব্যাংকিং মো. আহসান উল আলম। বুধবার সকালে তুলশীগঙ্গা ব্রীজের মোড়ে পৌরসভার মেয়র আলহাজ্ব নাজমুল হক সনির সভাপতিত্বে এ উপলক্ষ্যে উদ্ধোধনী সভায় অন্যান্যের মধ্যে ব্যাংক এশিয়া লিমিটেডের মহাদেবপুর শাখার হেড অফ ব্রাঞ্চ এফ,ভি,পি একরাম হোসেন, ব্র্যাক ব্যাংক লিমিটেডের এভিপি ও নওগাঁ ব্রাঞ্চ ক্লাষ্টার ম্যানেজার দুলাল মিয়া, ব্যাংক এশিয়া লিমিটেডের এজেন্ট ব্যাংকিং ডিভিশানের এরিয়া ম্যানেজার খাদেমুল ইসলাম মনি, ব্যাংক এশিয়া লিমিটেডের তুলশীগঙ্গা শাখার এজেন্ট মেহেদী হাসান হিরা প্রমুখ বক্তব্য রাখেন। এই ব্যাংকে ২৭২টি গ্রাহক হিসাব খুলেন।

নওগাঁর রাণীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে  বুধবার এক সন্তানের জননী সাগরিকা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সাগরিকা উপজেলার মিরাট ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের শিবলু সরদারের স্ত্রী। তার মৃত্যু অস্বাভাবিক বলে দাবী করছেন নিহতের পরিবারের সদস্যরা।
 
নিহতের ভাই বাবলু রহমান বলেন আমার বোনের স্বামীর পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিলো না। তাদের সংসারে নানা বিষয় নিয়ে কলহ চলছিলো। শিবলু ও তার পরিবারের সদস্যরা আমার বোনকে হত্যা করে তা আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি আমার বোনের হত্যাকারীদের দৃষ্টান্তর শাস্তি দাবী করছি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

নওগাঁর আত্রাইয়ে দিনে-দুপুরে অভিনব কায়দায় ছিনতাই
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে দিনে-দুপুরে মেহেনিগার (৫৮) নামে এক মহিলার কাছ থেকে ৮০ হাজার টাকা ও মোবাইল সেট অভিনব কায়দায় ছিনতাই করে নিয়ে গেছে এক ছিনতাইকারি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেইলী ব্রিজের উপড়ে ঘটে এ ঘটনা।
 
জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরনিগার তার স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা ও তার চাকরির বেতন উপজেলার সাহেবগঞ্জ সোনালী ব্যাংক শাখা থেকে উত্তলণ করে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথ মধ্যে আত্রাই বেইলী ব্রিজের উপড়ে পৌছালে এক যুবক তাকে উদ্দেশ্য করে বলেন ম্যাডাম আপনার পায়ে ময়লা। সাথে সাথে তিনি ময়লা পরিস্কার করতে লাগলে ঐ যুবক কৌশলে মহিলাটির কাছে থাকা ভ্যানেটি ব্যাগের চেইন খুলে ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে বুধবার দুপুরে মেহেনিগার আত্রাই থানায় একটি জিডি করেন।
 
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের আটক ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

যশোর-বেনাপোল মহাসড়কে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত : শিক্ষার্থীদের সড়ক অবরোধ গাড়িতে অগ্নিসংযোগ
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর-বেনাপোল মহা সড়কের নাভারণ বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বুধবার সকাল ৮টার সময় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায়  বিদ্যালয়ের তিন শির্ক্ষ্থাী গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে দুইজন শিক্ষাথীর অবস্থা আশংখাজনক হওয়ায় তাদেরকে  প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়েছে।
 
আহতরা হলেন, নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আবু বক্কারের মেয়ে এবং বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী শামীয়া আক্তার এবং একই গ্রামের মাষ্টার রফিকুলের মেয়ে নিপা আক্তার সে একই বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী। এ ঘটনায় বুরুজবাগান পাপইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে দুই ঘন্টা সড়ক অবরোধ এবং ঘাতক গাড়িটিকে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়।
 
খবর পেয়ে তাতক্ষনিক ভাবে শার্শা ও বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছিয়ে প্রতিবাদী শিক্ষার্থীদেরকে সান্তনা দেন এবং ঘটনাটি সুষ্ঠ তদন্তের জন্য আশ^স্ত করেন। বেনাপোল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের বেনাপোল স্টেশন মাষ্টার তৈহিদুর রহমান জানান, খবর পেয়ে তাতক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয়েছি না হলে আরো বড়ো ধরনের ঘটনা ঘটতে পারতো। এসময় শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন।
 
শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা পুলক কুমার ম-ল জানান, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এ অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি নিরাপদ সড়ক ও যশোর বেনাপোল সড়কের ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ গাছ সহ সড়কের দুই ধারের গাছ কর্তন করে রাস্তা প্রশস্ত করা সহ সকল কার্য্যক্রম দ্রুত কার্যকর করা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget