Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

শার্শায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী নামক স্থানে ট্রাকের চাপায় লিটন আনছারী (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের  বাগুড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লিটন আনছারী বাগআঁচড়া বাগুড়ী গ্রামের সিদ্দীক আনছারীর বড় ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লিটন আনছারী প্রয়োজনীয় কাজে বেলতলা বাজারে যাচ্ছিল। যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়ার বাগুড়ী মুড়ির মিল নামক স্থানে যশোর গামী একটি মুরগীর বাচ্ছা বাহী ট্রাক ( ঢাকা মেট্রো - ট - ১৫-১৭৪৯) একটি রিকশা ভ্যান অতিক্রমের সময় রাস্তার ডানে চাপ দেয়। এ সময় সাতক্ষীরা গামী মটর সাইকেলটি রাস্তার খাদে পড়ে গেলে মটর সাইকেল আরোহী রাস্তার উপর পড়ে যায়।

মুহুত্বের মধ্যে ট্রাকটি মটর সাইকেল আরোহী লিটনের মাথার উপর দিয়ে চলে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী লিটন আনছারী ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সুকদেব কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে যায়। পরে নাভারন হাইওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক টিটু ঘটনাস্থলে যেয়ে ঘাতক ট্রাকটি জব্দ করে। ততক্ষনে ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যায়। নাভারন হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সার্জেন পলিটন মিয়া বলেন এ ব্যাপারে একটি নিয়মিত মামলা হবে। এ ঘটনায় সাময়িক যান চলাচল বন্ধ হয়ে গেলেও নাভারণ হাই ওয়ে পুলিশের দল এসে যান চলাচল স্বাভাবিক করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ময়না তদন্তে পাঠানোর জন্য হাইওয়ে পুলিশ প্রস্তুতি নিচ্ছিল।

আওয়ামীলীগ ৭ ও স্বতন্ত্র ৪ প্রার্থীর জয়লাভ
নওগাঁয় উপজেলা পরিষদ নির্বাচনে যারা চেয়ারম্যান হলেন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় গত সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে ৬টি উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী এবং ৪টি উপজেলায় স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। এ ছাড়া সদর উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর ফলে জেলার মোট ১১টি উপজেলার মধ্যে ৭টি’তে আওয়ামীলীগ এবং ৪টি’তে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। জেলা নির্বাচন অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামানিকের দেয়া তথ্যমতে সোমবার জেলার ১০টি উপজেলা নির্বাচনে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মো. আহসান হাবীব ভোদন (প্রাপ্ত ভোট ৬৮২৮৫), ভাইসচেয়ারম্যান পদে অনুকুল কুমার সাহা ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে রাবেয়া রহমান, বদলগাছি উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী  মো. শামসুল আলম খান (প্রাপ্ত ভোট ৩৯,২২৩), ভাইসচেয়ারম্যান পদে মো. ইমামুল আল হাসান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছা. খালেদা আকতার, মান্দা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মো. জসিম উদ্দিন (প্রাপ্ত ভোট ৬৭,৮২৭), ভাইসচেয়ারম্যান পদে গৌতম কুমার মোহন্ত ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছা. মাহবুবা সিদ্দিকা, পতœীতলা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মো. আব্দুল গাফ্ফার (প্রাপ্ত ভোট ৬২,৯৯৯), ভাইসচেয়ারম্যান পদে আব্দুল আহাদ ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছা. খাদিজাতুল কোবরা, আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মো. এবাদুর রহমান প্রামানিক (প্রাপ্ত ভোট ৩৯,৮০০), ভাইসচেয়ারম্যান পদে মোঃ হাফিজুল শেখ ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছাঃ মমতাজ বেগম, রানীনগর উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন হেলাল (প্রাপ্ত ভোট ৩৭,৯৭৮), ভাইসচেয়ারম্যান পদে মো. জারজিস হাসান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছা. ফরিদা বেগম, ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মো. আজাহার আলী (প্রাপ্ত ভোট ৩৫,৩৩৬), ভাইসচেয়ারম্যান পদে মো. সোহেল রানা ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে সাবিনা এক্কা, নিয়ামতপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী ফরিদ আহম্মেদ (প্রাপ্ত ভোট ৮০,৮৫৬), ভাইসচেয়ারম্যান মো. আইয়ুব হোসাইন মন্ডল ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছা. নাদিরা বেগম, সাপাহার উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান আলী (প্রাপ্ত ভোট ৫০,৯৩৫), ভাইসচেয়ারম্যান পদে আব্দুর রশিদ ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে নার্গিস সরকার এবং পোরশা উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী (প্রাপ্ত ভোট ৪২,৮৯৯), ভাইসচেয়ারম্যান পদে মো. কাজিবুল ইসলাম ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোছা. মমতাজ বেগম। অপরদিকে নওগা সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মো. রফিকুল ইসলাম, ভাইসচেয়ারম্যান পদে ইলিয়াস তুহিন রেজা ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে শাহনাজ আকতার নাইস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নওগাঁয় জেলা পর্যায়ে ভাষা বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জেলা পর্যায়ে বিএলএস-সমকাল ভাষা বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিলুপ্ত ভাষাসমুহকে উজ্জীবিত করা এবং এগুলোকে বাংলা ভাষার সাথে সমন্বয় সাধন করার লক্ষ্যে বাংলাদেশ লিঙ্গুয়িষ্টিক সোসাইটি (বিএলএস) ও সমকাল নওগাঁ সরকারী কে ডি উচ্চ বিদ্যালয়ে  মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে এই প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় নওগাঁ জেলার ১৪ থেকে ১৯ বছর বয়সের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এ সময় লিঙ্গুয়িষ্টিক সোসাইটির নওগাঁ জেলার সমন্বয়ক আল নাসির, আবু ওমর ফায়সাল, নাজিম উদ্দিন, নওগাঁ জেলা প্রতিনিধি কৌশিক ও ন¤্র, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কায়েস উদ্দিন, নওগাঁস্থ সমকাল প্রতিনিধি এম আর ইসলাম রতন এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে নওগাঁ কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের ইংরাজী বিভাগের শিক্ষক মো. আল মামুন এবং শিক্ষক মো. হাসমত আলী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন জেলা পর্যায়ের এই প্রতিযোগিদের মধ্যে থেকে বিজয়ী ১০ জনকে ঢাকায় জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে। ঢাকায় জাতীয়ভাবে বিজয়ী ৪ জন দক্ষিন কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহন করতে সুযোগ পাবে। 

নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ১৫ লক্ষাধীক টাকার মাছ নিধন
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলার আলাইপুর গ্রামের ৯ বিঘা একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পনের লক্ষাধীক টাকার মাছের রেণু পোনা সহ রুই, ব্রিগেট, কাতলা পাঙ্গাস ও নানা দেশী প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ভোর রাতে স্থানীয় সূত্রে, পুকুর মালিক মো. শাহ্ আলম ফোনের মাধ্যমে জানাতে পেয়ে পুকুরে গিয়ে মাছ মরা দেখে বুঝতে পারে রাতেই পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। পুকুরে দেখি মাছগুলো মরে পানিতে ভেসে উঠেছে। পরে বিষয়টি স্থানীয় নওহাটা পুলিশ ফাঁড়িতে জানান। নওহাটা ফাঁড়ির পুলিশ গিয়ে পুকুরে বিষ প্রয়োগ এর বিষয়টি নিশ্চিত করার জন্য আলামত সংগ্রহ করেন।

এসময় মো. আজগর আলী সরকার এর ছেলে মো. শাহ্ আলম জানান, আমি সবে মাত্র পুকুরটি খনন করে মাছ চাষ শুরু করেছি প্রায় ১৫ লক্ষ টাকার মাছ বিক্রয় করতাম। বিভিন্ন সময় পুকুর খননের শুরু থেকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে চাঁদার দাবী করছিল দুর্বৃত্তরা।

নওগাঁ সদর মডেল থানার (ওসি) মো. আব্দুল হাই জানান, এবিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেব।


আমরা বেনাপোলের বাসিন্দার মুক্তিযুদ্ধের চেতনায় আলোচনা সভা ও স্বাধীনতা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বেনাপোল(যশোর)প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বেনাপোলের বাসিন্দা (সামাজিক সংগঠন) এর আয়োজনে স্বাধীন গণ পাঠাগারের সহযোগিতায়  “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” শ্লোগানে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর প্রজন্মকে জাগ্রতকরণে এক আলোচনা সভা ও স্বাধীনতা কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (১৫ই মার্চ) সকাল ১০ ঘটিকায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কক্ষে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের আদর্শ জাগ্রতকরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বেনাপোলের কমান্ডার মুক্তিযোদ্ধা শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে আগামীদের মাঝে ছড়িয়ে দেবার আহ্বান জানিয়ে যুদ্ধকালীন সংগ্রামের স্মৃতিচারন সকলের মাঝে তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বেনাপোলের বাসিন্দা (সামাজিক সংগঠন) এর সভাপতি মহাসিন হোসেন হৃদয় ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক সাইদুর রহমান সাঈদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দ্বীন ইসলাম, বেনাপোল স্থলবন্দরের পরিদর্শক আব্দুল হাফিজ, সমবায় মন্ত্রণালয়ের যশোর জেলার পরিদর্শক শাদিমুজ্জোহা জয়, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান, সানরাইজ পাবলিক স্কুলের শিক্ষক আতিকুর রহমান প্রমুখ।

আমরা বেনাপোলের বাসিন্দা (সামাজিক সংগঠন) স্কুল শাখার সদস্যদের প্রাথমিক পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৬ টি শাখা হতে ২৫ জন বিজয়ীদের মধ্যে চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

চুড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকার করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী রাতুল, দ্বিতীয় স্থান অধিকার করেন নবদিগন্ত প্রি ক্যাডেট স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী জাকিয়া আফরিন ও তৃতীয় স্থান অধিকার করেন তালশারী মডেল স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী শাহানাজ সুলতানা লিমু ও সানরাইজ পাবলিক স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফারহান তানভীর ফাহিম।

অনুষ্ঠানে অংশ গ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট ও বিজয়ীদের পুরস্কার স্মরূপ মডেল প্রদান করা হয়।

বেনাপোল বর্ডার দিয়ে ভারত-নেপালের কারাতে দল বাংলাদেশে
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: সার্কভুক্ত সাতটি দেশের সাথে প্রীতি কারাতে ম্যাচে অংশ নিতে ভারত ও নেপাল দুই দেশের মোট ৪৩ জন সদস্য ভারতের হরিদাসপুর চেকপোস্ট হয়ে বাংলাদেশে এসেছেন।

বৃহস্পতিবার বিকালে যশোরের ঝিকরগাছা রফিকুল ইসলাম কারাতে অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এর আগে প্রতিনিধিদল দুটি বেনাপোল চেকপোস্টে পৌঁছালে ঝিকরগাছা রফিকুল ইসলাম কারাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে অর্ভ্যথনা জানানো হয়। পরে তাদেরকে বেনাপোল থেকে ঝিকরগাছায় নেওয়া হয়।

ভারতীয় কারাতে দলের দলনেতা তারকনাথ সরদার বলেন, ‘তারা ভারতের মুর্শিদাবাদ ও কলকাতা থেকে ২১ জন কারাতে সদস্য নিয়ে বাংলাদেশে এসেছেন। এছাড়া তাদের সাথে নেপাল থেকে ২২ কারাতে সদস্যও রয়েছেন।’ নেপাল দলের প্রতিনিধিত্বকারী রাজু বলেন,‘এতে বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীরা যেমন একে অপরের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করবে, তেমনি সার্কভুক্ত দেশ সমূহের পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বের সর্ম্পক বাড়বে।’

উল্লেখ্য, যশোরের ঝিকরগাছায় সার্কভুক্ত সাতটি দেশ থেকে কারাতে টিমের সদস্যরাও সেখানে থাকবেন। আগামী ১৫ ও ১৬ মার্চ দুই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget