Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 653 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4846 দেশজুড়ে 42 ধর্ম 3477 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2847 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় সোলিকা ট্রাক্টর পার্টনার্স মিট ও ট্রাফিক সচেতনায় মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধি: সোনালিকা ট্রাক্টর এসিআই মটরস্ এর সৌজন্যে সোলিকা ট্রাক্টর পার্টনার্স মিট ও ট্রাফিক সচেতনায় বাংলাদেশ ট্রাফিক বিভাগের আঞ্চলিক ট্রাফিক ইনচার্জ ও এসিআই মটরস্রে কর্মকর্তাগণের উপস্থিতিতে ট্রাক্টর ড্রাইভার ও অন্যান্যদের ট্র্রাফিক আইন বিষয়ক বিশেষ জ্ঞান প্রদানের পাশাপাশি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে নওগাঁ শহরের ডানা পার্কে এসিআই মটরস্ এর উদ্যোগে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর সিনিয়র আরএসএম শামীম হোসেন। বিশেষ অতিথি হিসাবে আঞ্চলিক ট্রাফিক ইনচার্জ গোলাম সারওয়ার। এছাড়াও এ সময় এরিয়া সেলস এক্সিকিউটিভ মামুনুর রশীদ, সিনিয়র মার্কেটিং অফিসার সুকুমার প্রামানিক, রিকোভারী অফিসার মনোয়ার হোসেন, স্থানীয় ডিলার ওয়াজেদ আলী মামুন, স্থানীয় ডিলার এ.কে বাবুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মধ্যাহৃ ভোজসহ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, ২০০৭ সালে সোনালিকা ট্রাক্টর দিয়ে যাত্রা শুরু করা এখন নাম করা একটি প্রতিষ্ঠান।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নওগাঁর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পেন্সিল ও ক্লাস রুটিন বিরতণ
নওগাঁ প্রতিনিধি: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নওগাঁর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫শ পেন্সিল ও ৫শ ক্লাস রুটিন বিরতণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় খাঁস-নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নওগাঁ শাখার আহ্বায়ক বিভাষ মজুমদার গোপাল।
 
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহ্বয়াক রোকনু দ্দোলা (রোকন), আব্দুল হাই সিদ্দিকী সিটু, যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান, প্রধান শিক্ষক মেসবাউল হক, আলমগীর হোসেন, কামরুল হাসান চৌধূরী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল, নূরে আলম বাবু, রশিদুল আলম, প্রশান্ত মন্ডল জনি প্রমূখ।
এসময় প্রধান অতিথি আজকের দিনের তাৎপর্য তুলে ধরেন।

বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা
নওগাঁ প্রতিনিধি: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ জিলা স্কুল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য শোভাযাত্রা

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম শাহনেওয়াজ, পুলিশ সুুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তম কুমার সরকার, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনি তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ এবং চিত্রাঙ্গন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

নওগাঁর পত্নীতলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসন  আয়োজিত বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে ।শুক্রবার সকাল ১০ টায় উপঝেলা পরিষদ চত¦র হতে একটি র‌্যালি বিভিন্ন রাস্তা প্রদক্ষিন  করে । পরে অডিটরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠত হয় । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফুল ইসলাম । এ সময় দিবস উপলক্ষে তিন জন ছাত্র- ছাত্রীর মধ্যে নগদ অর্থ ও ক্রেষ্ট প্রদান করা হয় এরা হলেন নজিপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসলিমা ইশাত রিতু , সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী মাস্তুরা খাতুন ও গগনপুর ওয়াজেদিয়া মাদ্রাসার ছাত্র মোস্তাফিজুর  রহমান । এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও  দপÍরের র্কমর্কতা এবং স্থানীয় সাংবাদিক  বৃন্দ ।

নওগাঁয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “নিরাপদ মান সম্মত পন্য” এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। বর্ন্যাঢ্য র‌্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের আয়োজন করে। শুক্রবার সকালে জিলা স্কুল থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মিলনাতয়নে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. শাহনাওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন, নওগাঁ চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রি লিমিটেডের পরিচালক আব্দুল খালেক, জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নাছিমুল হক বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।
র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, কর্মচারী, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নদী কৃত্য দিবস উপলক্ষে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ “নদী বাঁচলে, মানুষ বাঁচবে” এই স্লোগানে নদী কৃত্য দিবস উপলক্ষে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা নওগাঁ জেলা শাখা এর আয়েজন করে। শুক্রবার সকালে শহরের ধোপাপাড়া পারঘাটি এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান ও ডা: ময়নুল হক দুলদুল, দ্বীন আলী পিন্টু, বেসরকারী সংস্থা আরকোর নির্বাহী পরিচালক সজল চেীধুরী, সাধারন সম্পাদক এম,এম রাসেল ও বাপার জেলা শাখার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, জয়পুরহাট সুগার মিলের গাদে নওগাঁর ছোট যমুনা নদী জলজীব বৈচিত্র ধ্বংস, ময়লা আবর্জনা, বসত বাড়ীর আর্বজনা ইত্যাদি নদীটিকে বিষাক্ত বর্জ্যরে ভাগাড়ে পরিনত করেছে। ফলে পানি ব্যবহারে অনুপ্রযোগী হয়ে পড়েছে। তাই দ্রুত প্রশাসনের নজরদারীর আহব্বান জানন তার। এসময় জেলেরা নৌকা নিয়ে তাদের সাথে একমত প্রশন করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget