Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নদী কৃত্য দিবস উপলক্ষে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ “নদী বাঁচলে, মানুষ বাঁচবে” এই স্লোগানে নদী কৃত্য দিবস উপলক্ষে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা নওগাঁ জেলা শাখা এর আয়েজন করে। শুক্রবার সকালে শহরের ধোপাপাড়া পারঘাটি এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান ও ডা: ময়নুল হক দুলদুল, দ্বীন আলী পিন্টু, বেসরকারী সংস্থা আরকোর নির্বাহী পরিচালক সজল চেীধুরী, সাধারন সম্পাদক এম,এম রাসেল ও বাপার জেলা শাখার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, জয়পুরহাট সুগার মিলের গাদে নওগাঁর ছোট যমুনা নদী জলজীব বৈচিত্র ধ্বংস, ময়লা আবর্জনা, বসত বাড়ীর আর্বজনা ইত্যাদি নদীটিকে বিষাক্ত বর্জ্যরে ভাগাড়ে পরিনত করেছে। ফলে পানি ব্যবহারে অনুপ্রযোগী হয়ে পড়েছে। তাই দ্রুত প্রশাসনের নজরদারীর আহব্বান জানন তার। এসময় জেলেরা নৌকা নিয়ে তাদের সাথে একমত প্রশন করেন।

অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে নওগাঁয় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁ জেলা প্রতিনিধি : ব্যতিক্রম আয়োজন অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ প্রতিদিনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের দয়ালের মোডে অবস্থিত আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবির উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রউফ পাভেল, অর্থ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদুন নবী বেলাল, প্রেসক্লাবের সদস্য ও দিপ্ত টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ রিপন, আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জুবাইদা খাতুনসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও সমাজের গুন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে নওগাঁয় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজশাহী কলেজে এগারজনের যাত্রা শুরু
আর আই সবুজ, রাজশাহী : “হৃদয়ে বেঁধে ঐক্যর সুর, যেতে হবে বহুদূর”- এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজের দৈনিক খোলা কাগজ পাঠক ফোরাম “এগারজন” শিক্ষার্থীদের পথ চলা শুরু।

চোখে আকাশ ছোঁয়ার উচ্ছল স্বপ্ন আর বুকে তারুণ্যের জোয়ারে ফেঁপে ওঠা উদ্দমতায় ভরপুর একদল তরুণ। যাদের উদ্দেশ্য এই বাংলার মানুষের মাঝে তারুণ্যের শক্তিকে বিলিয়ে দেওয়া।

রাজশাহী কলেজের শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান ভবনের সামনে উদ্যমী কয়েকজন শিক্ষার্থীর আন্তরিক প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয়েছে  এগারজনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

রাজশাহী কলেজে এই তরুণ শিক্ষার্থীরা গঠন করেছে রাজশাহী কলেজ শাখা, দৈনিক খোলা কাগজ পাঠক ফোরাম “এগারজন” এর নতুন কমিটি। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম সভাপতি ও বাংলা বিভাগের  শিক্ষার্থী মোঃ হিজবুল্লাহ কে সাধারণ সম্পাদক করে ১১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ.সভাপতি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোঃ শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান তৈশী,  সাংগঠনিক সম্পাদক ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোছাঃ তানজীন তামান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জাকারিয়া হোসেন স্বাধীন, কোষাধক্ষ্য ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোঃ শিবলী সাদিক, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মেহবুবা শবনম সুদীপ্তা , কার্যকরী সদস্য রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছাঃ নাসরিন আক্তার, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোছাঃ বিথী খাতুন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোঃ আসিকুর রহমান।

মঙ্গলবার রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান এই কমিটির রাজশাহী কলেজ শাখার গঠনের অনুমতি দেন।

এছাড়াও কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনিসুজ্জামান ও বাংলা বিভাগের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান।

এগারজন নবগঠিত কমিটি বিষয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সভাপতি বলেন, তারুণ্য নির্ভর জাতীয় দৈনিক খোলা কাগজ পাঠক ফোরাম আমাদের জন্য দারুন একটি প্লাটফর্ম যার মাধ্যমে আমরা আমাদের মেধাকে বিকশিত করতে পারবো। আমাদের তরুণদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করার ইচ্ছা থাকলেও কোন প্লাটফর্ম না থাকায় আমরা সে কাজ করতে পারি না।  কিন্তু জাতীয় দৈনিক খোলা কাগজ আমাদের জন্য এ রকম একটি প্লাটফর্ম সৃষ্টি করায় খোলা কাগজকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
  
উল্লেখ্য, দৈনকি খোলা কাগজ পত্রিকার পাঠক সংগঠন “এগারোজন”। সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহনের পাশাপাশি খোলা কাগজের বিভিন্ন কর্মসূচির সাথে একান্ত হয়ে কাজ করে।

শার্শায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ডায়রিয়ায় জিহাদ হোসেন (৯মাস) বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ কাশিপুর গ্রামের সুমন হোসেনের ছেলে।

নিহতের মা শিলা জানায়, বুধবার হঠাৎ করে জিহাদ ডায়রিয়ায় আক্রান্ত হয়। একই সাথে বমি। দারিদ্র্য হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য ভালো কোন হাসপাতালে ভর্তি করাতে পারেনি তারা। প্রাথমিকভাবে গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে ঔষধ নিয়ে খাওয়ালে কিছুটা পরিবর্তন হয়। পরবর্তীতে ভালো হয়ে যাবে ভেবে উন্নত চিকিৎসার জন্য কোন হাসপাতালে নিয়ে যায়নি তারা। পরে বৃহস্পতিবার ভোরের দিকে মৃত্যু’র কাছে হার মেনে চলে যায় না ফেরার দেশে শিশু জিহাদ।

বেনাপোল কাস্টম হাউজে একদিনের বাণিজ্য ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: আমদানি ও রপ্তানি পণ্যের বন্ডেড ওয়্যার হাউজ সুবিধা, শুল্কায়ন ও জাহাজীকরন বিষয়ক এক দিনের বাণিজ্য ব্যবস্থাপনা এক কর্মশালা বৃহস্পতিবার সকালে বেনাপোল কাস্টম হাউস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বাস্তব ধারনা নিতে বৈদেশিক মিশনে নিয়োগপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রনালয়ের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এ কর্মশালায় অংশ নেন।

বেনাপোল কাষ্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিষয়, যানজট নিরসনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশনের ইকোনোমিক মিনিস্টার ড. আল আমিন প্রামানিক, চীনের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) সামসুদ্দিন, জার্মানের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) শামসুল ইসলাম, জাপানের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) আরিফুল হক, রাশিয়ার বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) সালেহীন সিরাজ, স্পেনের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) রেদোয়ান আহমেদ, যুক্তরাস্টের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) সেলিম রেজা, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) কামরুল হাসান, কোলকাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্য) শামছুল আরেফিন ও বানিজ্য মন্ত্রনালয়ের উপ সচিব (বানিজ্য-রপ্তানি) ফিরোজ উদ্দিন। পরে প্রতিনিধিদলটি দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্যিক প্রক্রিয়া, বেনাপোল বন্দর, কাস্টমস অফিস ও চেকপোস্ট পরিদর্শন করেন।

সঠিক ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব পালন করতে হবে - জেলা প্রশাসক মো: মিজানুর রহমান
নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) : কারও প্রতি পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব সঠিক ও নিরপেক্ষ নির্বাচনে নিজের অর্পিত দায়িত্ব সকলকে সঠিক ভাবে পালন করতে হবে বলে জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন/২০১৯ উপলক্ষে আগামী ১৮মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তাগণের দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এসব কথা জানান। তিনি আরো বলেন নওগাঁ জেলার যে সকল উপজেলায় আগামী ১৮মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সকল নির্বাচন হবে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ। আর নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ করতে ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । নির্বাচনের আগের দিন ভোট গ্রহণ কর্মকর্তাদের কোন আত্বীয় বাড়ী না থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করে রাত্রী যাপনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
 
এছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কয়েকজন সরকারী কর্মকর্তার ফোন রিসিভ করা ছাড়া অন্য কারো ফোন নম্বর রিসিভ না করার জন্যও কঠোর ভাবে নির্দেশ প্রদান করা হয় প্রশিক্ষণ গ্রহণকারী কর্মকর্তাদের। আর নির্বাচনের দিন যদি কোন প্রার্থীর লোকজন ভয়ভিতি প্রদর্শন করে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার জন্য বলা হয়েছে তাদেরকে।
 
এ সময় তিনি আরো জানান নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের কোন পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে সেই কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। আর এ কারণে নির্বচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে সততার মধ্য দিয়ে নিরপেক্ষভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
 
১৪ মার্চ বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আহসান উল্লাহ মেমোরিয়াল সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন/২০১৯ এর নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামানিক ও  ওসি আত্রাই থানা মোঃ মোবারক হোসেন প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget