Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় পৃথক অভিযানে তিন গাঁজা ও হিরোইন ব্যাবসায়ী আটক
আতাউর শাহ্, নওগাঁ :  নওগাঁর বদলগাছী ও পত্নীতলায় গত বুধবার পৃথক অভিযানে গোপন সংবাদের দেয়া তথ্যামতে পুলিশ সুপারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ.কে.এম সামছুদ্দিন এর সহযোগীতায় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এসআই মোস্তফা, সঙ্গীয় এএসআই সোহেল ও বাশির ফোর্সসহ একটি চৌকষ দল,

সন্ধাঘনিয়ে বদলগাছীর সাদিকপুর গ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে, মাদক ব্যাবসায়ী মো. বাবু হোসেন(৪০) তার নিজ বাসায় অভিযান পরিচালনা করে ৫০০গ্রাম গাঁজাসহ তার সহযোগী ডাকিসারা গ্রামের ফজলু মন্ডলের ছেলে, মাদক ব্যাবসায়ী মো. জনি (৩০) আটক করেন, মধ্যরাত্রী পতœীতলার আবাদিয়া পাড়া মৃত জাফর আলীর ছেলে, মাদক ব্যাবসায়ী আব্দুল মালেক (৪৫) তার নিজ বাসায় অভিযান পরিচালনা করে ৫০গ্রাম হিরোইনসহ আটক করেছেন নওগাঁ গোয়েন্দা শাখার সদস্য (ডিবি)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের।

নওগাঁয় পিকেএসএফ-এর অর্থায়নে হুইল চেয়ার, ছাতা, সাদাছড়ি বিতরন এবং প্রবীন সন্মাননা প্রদান
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পিকেএসএফ-এর অর্থায়নে হুইল চেয়ার, কমোট চেয়ার, ছাতা ও সাদা ছড়ি বিতরন এবং প্রবীন, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ পিতা ও বর্ষিয়ান প্রবীনদের সন্মাননা প্রদান করা হয়েছে।
 
বৃহষ্পতিবার দুপুরে বেসরকারী উন্নয়ন সংগঠন দাবী মৌলিক উন্নয়ন সংস্থা’র বাস্তবায়িত সমৃদ্ধি কার্যক্রমের আওতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরন করা হয়। সদর উপজেলার উলিপুর গ্রামে দাবী’র প্রবীন সামাজিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার সীমা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান।
পিকেএসএফ-এর অর্থায়নে হুইল চেয়ার, ছাতা, সাদাছড়ি বিতরন এবং প্রবীন সন্মাননা প্রদান

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও দাবীর নির্বাহী কমিটির সদস্য মো. কায়েস উদ্দিন ও বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু।
 
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাবীর সাবেক সভাপতি ফজলুল হক, নির্বাহী সদস্য মো. আশরাফ উদ্দিন, বিলাসবাড়ি ইউনিয়ন প্রবীন সংগঠনের সভাপতি ইদ্রিস আলী, এটিএন বাংলা প্রতিনিধি এ এস এম রাইহান আলম এবং মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম। এর আগে নারী বিসের একটি বর্ন্যঅঢ্য র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেপুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ও সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের ২০ জন করে মোট ৪০ জনের মধ্যে ছাতা, প্রতিটি ইউনিয়নে ২০ জন করে ৪০টি ছড়ি, প্রতিটিতে ২টি করে মোট ৪টি হুইল চেয়ার বিতরন করা হয়। এ ছাড়াও প্রতিটি ইউনিয়নে ৬ জন মোট ১২ জনকে প্রবীন সন্মাননা, ৩ জন করে মোট ৬ জনকে সশ্রেষ্ঠ সন্তান সন্মাননা, ১ জন করে মোট ২ জনকে শ্রেষ্ঠ পিতা  সন্মাননা এবং ১ জন করে মোট ২ জনকে বর্ষিয়ান প্রবীন সন্মাননা প্রদান করা হয়।
 
অপরদিকে একই অনুষ্ঠানে পিকেএসএফ-এর অর্থায়নে দাবী কর্ত্তৃক বাস্তবায়িত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর আওতায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

যশোরের শার্শায় ভারতীয় ফেন্সিডিলসহ আটক-১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া সাতমাইল আওয়ামীলীগের অফিসের সামনে থেকে এসআই আনোয়রুল আজিম ৫০ বোতল ফেন্সিডিলসহ আবু মুসা করিম(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটক মুসা করিম অগ্রভুলোট গ্রামের ওমর আলী সর্দারের ছেলে।

শার্শা থানার এসআই আনোয়রুল আজিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া সাতমাইল আওয়ামীলীগের অফিসের সামনে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করি।

নওগাঁয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ : প্রাথমিক শিক্ষার দীপ্তি” উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় প্রাাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় শহরের পুরাতন কালেক্ট্ররেট চক্তর থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পিটি আই স্কুলে গিয়ে শেষ হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান। র‌্যালীটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সুপারিনটেনডেন্ট পিটিআই রবীন্দ্রনাথ প্রামানিক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুমিনুল ইসলাম, জাভেদ আকতারসহ র‌্যালীতে বিভিন্ন স্কুলের, ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহন করেন।

নওগাঁয় মোটরসাইকেল গ্যারেজ থেকে এক যুবকের লাশ উদ্ধার
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ : বুধবার সকাল ৯টায় নওগাঁ সদর উপজেলার বাগবাড়ি নামক এলাকায় মোটরসাইকেল গ্যারেজ থেকে মো. শাকিব (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। শাকিব একই গ্রামের মামুনুর রশিদের পুত্র। নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, শাকিব তার বাবার মোটরসাইকেল গ্যারেজে কাজ করত। বুধবার সকালে তার গ্যারেজ খুলতে দেরি হলে এলাকাবাসী তাকে বাহির থেকে অনেক ডাকা ডাকি করলেও ভেতর থেকে তার কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে শাকিবের গ্যারেজের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে সদর থানা কর্মকর্তা জানান এটি একটি আতœহত্যা। লাশটি উদ্ধার করে নওগাঁ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে। 

বেনাপোলে গনধর্ষনের শিকার দুই তরুনী, ধর্ষনের ১৮ ঘন্টা পর আটক- ৬ ধর্ষক
মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে ৭ নরপশু কর্তৃক দুই তরুনীকে গনধর্ষন করে সর্বকালের সর্বযুগের ঘৃন্যতম কাজটি করার ১৮ ঘন্টার মধ্যে গেফতার হলো ৬ ধর্ষক ও উদ্ধার হয়েছে দুই তরুনী।

রবিবার রাত্রে রিয়া ও শাহনাজ নামে দুই তরুনীকে বেনাপোলের পুটখালী গ্রামের শাহ-আলমের বাড়ির পাশের একটি পুকুরপাড়ে রাতভর পালাক্রমে গনধর্ষন করেছে। রিয়ার বাড়ি কুষ্ঠিয়া জেলায় ও শাহনাজের বাড়ি চাদাপুর জেলায়।

আটককৃতরা হলোঃ- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রাতুল, পিতা ছাদেক হোসেন, সোহেল পিতা আলম, আব্দুল্লাহ পিতা খালেক সেখ,আরিফ হোসেন পিতা আজাহার হোসেন, শিমুল পিতা মর্শেদ আলী, বিপ্লব পিতা আয়ুব আলী। শাহীন নামে অপর আসামি পলাতক রয়েছে।

স্থানীয়রা জানায় ভারতে আতœীয় স্বজনের বাড়ি বেড়াতে যওয়ার উদ্দেশ্য তারা পুটখালী দালালদের মাধ্যমে আসে। এরপর তাদের রাত্রে শাহ-আলম বিশ্বাসের বাড়ি আটকে রেখে গভীর রাত্রে একটি পুকুরপাড়ে নিয়ে পালাক্রমে গনধর্ষন করে।

বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, অবৈধপথে ভারত যাওয়ার উদ্দেশ্য আসা দুই তরুনীকে পুটখালী গ্রামের ৭ জন ধর্ষক সারারাত পালাক্রমে ধর্ষন করেছে। আমি এ খবর জানতে পেরে সুকৌশলে গ্রাম বাসির সহযোগিতায় মীমাংসা করার কথা বলে ধর্ষকদের পুটখালী একটি বাড়িতে হাজির করিয়ে খুব দ্রুত ভাবে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ধর্ষনের ধারা অনুযায়ি মামলা হয়েছে। ধর্ষনের শিকার দুই যুবতীকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। আগামীকাল তাদের যশোর কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget