Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 653 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4846 দেশজুড়ে 42 ধর্ম 3477 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2847 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় তিন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর ডিগ্রী কলেজ মোড়ে গোপন সংবাদের দেয়া তথ্যমতে পুলিশ সুপারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ.কে.এম সামছুদ্দিন এর সহযোগীতায় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই সোহেল ও বাশির ফোর্সসহ একটি চৌকষ দল।
 
অভিযান পরিচালনা করে ডিগ্রী কলেজ মোড়ে রাত্রী ১১টা ৩০ঘটিকায় ৪০পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল রানা (৩৫) ও ২০ পিচ ইয়াবা টাবলেটসহ কুক্ষাত মাদক ব্যাবসায়ী আহেদুল ইসলাম (৪৮) ও একই স্থানে রাত্রী ১১টা ৪৫ঘটিকায় ৫০গ্রাম গাঁজাসহ কুক্ষাত মাদক ব্যাবসায়ী আব্দুল খলেক নয়ন (৩২) আটক করেছেন নওগাঁ গোয়েন্দা শাখার সদস্য (ডিবি)।
 
আটককৃত ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার  চকবিরাম গ্রামের মৃত ইসমাইলের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল রানা (৩৫) ও বাঙ্গাবাড়ীয়া কলেজপাড়া গ্রামের মো. হাশেম এর ছেলে আহেদুল (৪৮) নওগাঁ সদর উপজেলার, বক্তারপুর ইউনিয়নের হালঘোস পাড়ার আব্দুল মজিদের ছেলে আব্দুল খালেক নয়ন (৩২) তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের।

নওগাঁর রাণীনগরে ইরি-বোরো ধানের মাঠ পরিদর্শন করেন প্রধান বৈজ্ঞানিক সেলিম রেজা
আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে রোপণকৃত ধানের মাঠ পরিদর্শন করেছেন, বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট’র ব্রি-গাজীপুর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: সেলিম রেজা। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার ইরি-বোরো ধান ক্ষেত পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রি-রাজশাহী’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুল ইসলাম, এসএসও ড. হারুন অর-রশিদ, এসএসও ড. এবিএম আনোয়ার উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শহিদুল ইসলাম, সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসেন সোহেল প্রমুখ।
 
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর রোপা-আমন ধান গাছ অজ্ঞাত রোগে হলুদ ও কালছে বর্ণ ধারণ করায় ফলন বিপর্যয় হয়েছিল। ওই অজ্ঞাত রোগ পুন:রায় চলতি ইরি-বোরো ধান ক্ষেতে দেখা দেওয়ার আগেই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ ও রোগাক্রন্ত চিহিৃত জমিতে রোপণকৃত ধান পরীক্ষার লক্ষ্যে মাঠ গুলো পরিদর্শন করা হয়।

আগামী ৫ বছরে দেশের সকল মানুষের জন্য নিরাপদও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর : খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন আগামী ৫ বছরে অর্থাৎ বর্তমান সরকারের এই মেয়াদের মধ্যে বাংলাদেশের সর্বস্তরে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। এই মেয়াদে বাংলাদেশ অবশ্যই নিরাপদ খাদ্যের দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। সেই লক্ষ নিয়েই সরকার কাজ করছে। কারন আমরা জানি দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছে কিন্তু নিরাপদ খাদ্যে পিছিয়ে রয়েছি। আর এই লক্ষ্য অর্জনে যার যার অবস্থান থেকে জনগনকে সচেতন করার দায়িত্ব পালন করতে হবে।
আগামী ৫ বছরে দেশের সকল মানুষের জন্য নিরাপদও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বৃহষ্পতিবার দুপুর ১টায় নওগাঁয় নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন। নিরাপদ খাদ্য কর্ত্তৃপক্ষ এবং জেলা প্রশাসন নওগাঁ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
 
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতথেকে বক্তব্য রাখেন, নিরাপদ খাদ্য কর্ত্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, খাদ্য অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ আরিফুর রহমান অপু এবং পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম।
 
নিরাপদ খাদ্য নিশ্চিত এবং এই আইন বাস্তবায়ন করতে জনগনকে সচেতরন করার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও নিরাপদ খাদ্য কর্ত্তৃপক্ষের সদস্য ড. ইকবাল রউফ মামুন, নিরাপদ খাদ্য কর্ত্তৃপক্ষের সদস্য বিজ্ঞানী মঞ্জুর মোরশেদ আহম্মেদ এবং ফাউ-এর জাতীয় পরামর্শক ইমরুল হাসান।
 
খাদ্যমন্ত্রী বলেছেন নিরাপদ খাদ্য নিশ্চিত করা আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহার ছিল। সরকার গঠনের পর এই ইস্তেহার বাস্তবায়ন করা এখন ম্যান্ডেটে পরিনত হয়েছে। কাজেই দেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। খাদ্য উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে রান্নাঘর পর্যন্ত সকল প্রক্রিয়ায় নিরাপদতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে স্ব স্ব অবস্থান থেকে জাতিকে সচেতন করার দায়িত্ব নিষ্ঠার সাথে পালণ করতে হবে।
 
মন্ত্রী বে    লন আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন এ বারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আমরা ঠিক এই দিনে ডাক দিতে চাই এবারের সংগ্রাম নিরাপদ খাদ্য নিশ্চিত করার সংগ্রাম, এবারের সংগ্রাম পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার সংগ্রাম।

নওগাঁয় চুরি যাওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধার আটক ১
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় চুরি যাওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের সদস্য সজিব (৩০)কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টায় নওগাঁ সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এসব তথ্য জানান। সজিব বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাড়ইপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে গত ২৬ শে ফেব্রুয়ারী জয়পুরহাট জেলার ভাদশা গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে আজিজুল হক (৫০) কে আটক করে ডিবি পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিত্বে আন্ত:জেলা চোর চক্রের সদস্য সজিবকে আটক করা হয়। এসময় বিভিন্ন কোম্পানির নয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সজিব চোরাই মোটরসাইকেল গুলো ক্রেতাদের কাছে বিশ্বস্থতার জন্য কার্স্টম অফিসের ভুয়া কাগজপত্র তৈরী করে বিক্রি করত। অভিযান অব্যহত আছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, সদর থানার ওসি আব্দুল হাইসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সড়কে গাছ ফেলে ডাকাতি, টাকা ও স্বর্নালংকার লুট
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে রাস্তায় গাছ ফেলে প্রাইভেট কারসহ একাধিক গাড়ী আটকিয়ে দু:সাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।  গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে সাপাহার-পোরশা পাকা সড়কের তুলশীপাড়া ও বাশুল ডাঙ্গা গ্রামের মধ্যেবর্তি স্থানে অবস্থিত একটি ছোট ব্রীজের উপর ঘটনাটি ঘটেছে।
 
ওই ডাকাতির কবলে পড়া উপজেলার নিশ্চিন্তপুর থ্রী-ষ্টার ফিলিং ষ্টেশনের মালিক মিলন হোসেন জানান ওই রাতে তিনিসহ তার পরিবারের লোকজন রাজশাহী থেকে চিকিৎসা শেষে তাদের প্রাইভেট কার ঢাক মেট্রো-গ-২০৪২৪৭ যোগে বাসায় ফিরছিলেন। আসার পথে তাদের বহনকারী কারটি ঘটনাস্থলে পৌছালে পুর্ব থেকে এক দল ডাকাত রাস্তায় গাছ ফেলে রেখে তাদের প্রাইভেট কারটিকে আটক করে। এবং কিছুক্ষনের মধ্যে রাস্তায় আরোও বেশ কয়েকটি মাইক্রোবাস, ট্রাক আটকা পড়লে ডাকাত দলের সদস্যরা প্রত্যোক গাড়িতে মারপিট ও ভাংচুর শুরু করে। ডাকাত দল প্রথমে উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে অবস্থিত থ্রী-ষ্টার ফিলিং ষ্টেশানের মালিক মিলন ও তার বড় ভাই জাহাঙ্গীর আলমকে মারপিট করতে থাকলে এরই ফাঁকে মিলন ডাকাত দলের অজান্তে গোপনে স্থানীয় থানায় ফোনে সংবাদ দেয়। এর পর তাৎক্ষনিক থানার এস আই শাহরিয়ার পারভেজ, নাদিম আলীসহ পুলিশের একটি দল ঘটনা স্থলে উপস্থিত হয় কিন্ত ততক্ষনে ডাকাত দলের সদস্যরা মিলনের নিকট থেকে কুড়ি হাজার টাকা, তার ভাবি কানের ও গলার স্বর্নলঙ্কার এবং তিনটি মোবাইল ফোন সেটসহ আনুমানিক প্রায় ৭৫হাজার টাকা সম্পদ ছিনতাই করে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইচার্জ (ওসি) শামসুল আলম শাহ এর সাথে কথা বলতে গেলে তিনি আদালতে স্বাক্ষী দেয়ার কাজে যাওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি তবে ঘটনা স্থলে উপস্থিত হওয়া এস আই শাহরিয়ার পারভেজ ও নাদিম আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উলেখ্য যে ওই একই স্থানসহ সাপাহার উপজেলার বিভিন্ন সড়কে রাতের বেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ব্যাপক আকার ধারন করেছে। ইতোমধ্যে ওই এলাকায় একাধিক রোড ওভারীর ঘটনা সংঘটিত হয়েেেছ। বর্তমানে রাস্তায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায়  উপজেলাবাসী রাতের বেলা রাস্তায় চলাচলে চরম আতংকাবস্থায় রয়েছে। উপজেলার সচেতন মহল রাতের বেলা সকল সড়কে পুলিশি টহল জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা  করেছেন।

সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
সাপাহার (নওগাঁ)প্রতিনিধি: “সবাই মিলে ভাবো,নতুন কিছু করো,নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
 
বুধবার বেলা ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাপাহার জিরো পয়েন্টে চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
এসময় দিবসের তৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,সহকারী কমিশনার(ভূমি) সবুর আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ,মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপ- প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সন্তোষ কুমার কুন্ডু,পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহমান প্রমূখ। ওই মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থী,ও বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যগণ অংশগ্রহন করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget