Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় জাতীয় পাট দিবস পালিত
নওগাঁ প্রতিনিধি: “সোনালী আঁশের সোনার দেশ, জাতীর পিতার বাংলাদেশ“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় পাট দিবস পালিত হয়েছে। বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বুধবার সকালে নওগাঁ জিলা  স্কুল থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। বিদ্যালয় মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সাবে অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারিয়া প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সোনালী আঁশ পাটের উপরে বিস্তারিত আলোচনা করেন। র‌্যালী ও আলোচনা সভায় সরকারী কর্মকর্তা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।

৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে নওগাঁয় মানব বন্ধন কর্মসূচী পালিত
৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস-২০১৯,  নওগাঁয় মানব বন্ধন

নওগাঁ প্রতিনিধি: “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো“ এই প্রতিপাদ্য নিয়ে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে নওগাঁয় মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। মানব বন্ধনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, প্রভাতি মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী ও নারী নেত্রী পারভীন আকতার ও নুরুন নাহার সুষমা সাথীসহ শতাধিক নারীরা অংশ গ্রহন করেন।

আজ আব্দুল জলিলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
প্রতিনিধি নওগাঁ: আজ ৬ মার্চ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্য মন্ত্রী মরহুম আব্দুল জলিলের ৬ষ্ঠ মৃত্যু বাষির্কী। ২০১৩ সালের এই দিনে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান তিনি।
১৯৩৯ সালে আব্দুল জলিল নওগাঁ শহরের চকপ্রাণ মহল্লায় জন্মগ্রহণ করেন। পিতা মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ ছিলেন নওগাঁ শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। জলিল ছিল তাঁর একমাত্র পুত্র সন্তান। ১৯৫৭ সালে নওগাঁ কেডি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন, ১৯৬০ সালে বগুড়া আজিজুল হক কলেজ থেকে ইন্টারমিডিয়েট, ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থকে বিএ অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) ও ১৯৬৪ সালে এমএ ডিগ্রী লাভ করেন। ১৯৬৫ সালে ব্যারিষ্টারী (বার এট ল) পড়ার জন্য তিনি বিলেত যান। ১৯৬৯ সাল; তখন দেশে আইয়ুব বিরোধী আন্দোলন চলছে। এ সময় বঙ্গবন্ধু বিলেত যান এবং অধ্যয়নরত প্রাক্তন ছাত্র নেতাদের নিয়ে এক বৈঠক করেন। জলিলের পরিচয় হয় বঙ্গবন্ধুর সঙ্গে। বঙ্গবন্ধুর ডাকে ১৯৬৯ সালেই দেশে ফিরে আসেন এবং ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে। সেই সাথে শেষ হয় তাঁর ব্যারিষ্টারী পড়ার সকল আয়োজন। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে নওগাঁ মহকুমার নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পিত হয় আব্দুল জলিলের উপর। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করলেও পাক সামরিকজান্তা ক্ষমতা হস্তান্তর না করে বিভিন্ন তালবাহানা ও কালক্ষেপন শুরু করে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যা স্বাধীনতার ভাষণে সারাদেশবাসী আন্দোলিত ও উজ্জিবিত হয়ে উঠে যা স্বাধীনতার দলিল হিসাবে পরিচিত। ক্ষমতা হস্তান্তরের জন্য সমগ্র বাঙ্গালী জাতি প্রতিবাদ, প্রতিরোধের দূর্গ গড়ে তোলে। পাকসামরিকজান্তা পূর্বপরিকল্পিত নীলনকশার প্রতিফলন ঘটায়। গ্রেপ্তার করেন বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা সর্ব্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ফুঁসে উঠে সমগ্র বাঙ্গালী জাতি। শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। আব্দুল জলিল নওগাঁ মহকুমার আপামর জনসাধারণ, কর্মরত ইপিআর পুলিশ আনছার বাহিনীকে সংগঠিত করে জীবন বাজী রেখে স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হন এবং ১৯৭১ মহান স্বাধীনতা যুদ্ধে এতদ্বঞ্চলের প্রধান সংগঠকের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ শুরুর দিকে আব্দুল জলিল নওগাঁ থেকে যাওয়ার সময় ৭৪জন ছেলে ও তাঁর দলবল নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান এবং বালুরঘাটে আত্রাই নদীর পূর্বতীরে শ্মশানকালী মন্দিরের পার্শ্বে একটি গৃহে অবস্থান গ্রহণ করেন। সেখান থেকে মুক্তিযোদ্ধাদের ভর্তি ও বাঙ্গালীপুর, মধুপুর, কামাড়পাড়া, প্যারিলাসহ ভারতের সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি ট্রেনিং ক্যাম্প পরিচালনা করেন। ঐসব ক্যাম্প থেকে হায়ার ট্রেনিং এর জন্য শিলিগুড়ির পানিঘাটায় পাঠিয়ে দেওয়ার বিশাল দায়িত্ব গ্রহণ করেন আব্দুল জলিল। আব্দুল জলিল শুধু মুক্তিযুদ্ধের একজন সংগঠকই ছিলেন না, ‘বঙ্গবাণী’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার মালিকও ছিলেন। আব্দুল জলিলের সাহায্য, সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় বালুরঘাট নিউমার্কেট এলাকার সুনীতি প্রিন্টিং ওয়ার্কস থেকে উক্ত ‘বঙ্গবাণী’ পত্রিকাটি প্রকাশিত ও প্রচারিত হতো। উক্ত পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন অধ্যাপক খন্দকার মকবুল হোসেন ও সহ সম্পাদনার দায়িত্বে ছিলেন খন্দকার আবু বককর সিদ্দিকী। ১৯৭১ সালে তিনি সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নওগাঁ সদর আসনে এমপি নির্বাচতি হন। দেশ পুনর্গঠনের কাজে পুরোমাত্রায় আত্মনিয়োগ করেন। কিন্তু স্বাধীনতার বিপক্ষের শত্রুরা মাথাচারা দিয়ে উঠে। মানবতাবিরোধীরা, যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর, আলশামস্ বাহিনী ও দেশী বিদেশী শত্রুরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট অতর্কিত হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর গোটা পরিবারকে হত্যা করে। জনগণের মৌলিক অধিকার হরণ করে জারি করা হয় সামরিক শাসন। গণতন্ত্রের মুখ থুবড়ে পড়ে যায়। গণতন্ত্রকে হত্যা করা হয় গলা টিপে। অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে আব্দুল জলিলকেও গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ৪ বছর কারাভোগের পর ১৯৭৯ সালে তিনি মুক্তিলাভ করেন। ১৯৮২ সালে পুনরায় সামরিক শাসন জারি করার পর গ্রেপ্তার করা হয় আব্দুল জলিলকে। ১৫ দিন অজ্ঞাত স্থানে বন্দী রেখে অবর্ণনীয় দৈহিক নির্যাতন চালানো হয় তার উপর। জেলে থাকা অবস্থায় তাঁর মাতার মৃত্যু হলেও সামরিকজান্তারা মাতৃমুখখানা এক নজর দেখার জন্য কোন সুযোগ দেয় নাই। ১৯৮৪ ও ১৯৮৮ সালে তিনি পর পর দু’বার নওগাঁ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬ সালে তিনি জাতীয় সংসদের এমপি নির্বাচিত হন এবং সংসদে বিরোধী দলীয় চীফ হুইপের দায়িত্ব পালন করেন। আব্দুল জলিল আধুনিক নওগাঁর রূপকার। তাঁর উন্নয়নমূলক কর্মকা- এক কথায় প্রকাশ করা যাবে না। নওগাঁ জেলার সকল উপজেলাতেই তাঁর হাতের স্পর্শে অনেক উন্নতি সাধিত হয়েছে। নওগাঁ শহরকে তিলোত্তমা শহরে পরিণত করা তাঁর লালিত স্বপ্ন। জাতীয় পর্যায়ে তিনি অনেক গুরু দায়িত্ব পালন করেছেন। মহান এ মানুষটি ২০১৩ সালের ৬ মার্চ আজকের দিনে পৃথিবী ছেড়ে বিদায় নেন। ব্যাংককের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যশোরের শার্শায় দুই হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় দুই হোটেল-রেস্তোরা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
 
সোমবার বিকালে শার্শা বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার ম-ল ও সহকারী কমিশনার (ভুমি) মৌসুমি জেরিন কান্তা যৌথ অভিযান পরিচালনা কালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সরবরাহ ও পরিবেশন করার অপরাধে মায়ের দোয়া হোটেল--রেস্তোরার মালিক আব্দুল ওয়াহেদকে ৩০ হাজার টাকা ও সীমান্ত হোটেলের মালিক অজিত কুমারকে ২০ হাজার টাকা জরিমানা করে।
শার্শায় দুই হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার ম-ল জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সরবরাহ ও পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার আইনে মায়ের দোয়া হোটেল--রেস্তোরার মালিক আব্দুল ওয়াহেদকে ৩০ হাজার টাকা ও সীমান্ত হোটেলের মালিক অজিত কুমারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সুনামগঞ্জে ভারতীয় মদের চালান আটক:৩জনের বিরুদ্ধে মামলা
মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সীমান্ত দিয়ে পাচাঁরকৃত বিভিন্ন প্রকার মাদক দ্রব্যের মধ্যে ভারতীয় মদের চালান আটক করেছে বিজিবি। এঘটনার প্রেক্ষিতে গতকাল ০৪.০৩.১৯ইং সোমবার রাত ১০টায় সোর্স পরিচয়ধারী চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল আলী ভান্ডারী,তার ভাই মোটর সাইকেল চালক আরমুজ আলী ও তালতো ভাই মাসুক মিয়াকে আসামী করে থানায় মাদক মামলা নং-৬ দায়ের করা হয়েছে। এব্যাপারে বিজিবি ও এলাকাবাসী জানায়,জেলার তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের জবর আলীর ছেলে বিজিবির ওপর হামলার মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল আলী ভান্ডারী নিজেকে চাঁরাগাঁও বিজিবি ক্যাম্পের সোর্স পরিচয় দিয়ে তার ছেলে হযরত আলী,মেয়ে জিন্নতা বেগম,স্ত্রী মনমালা বেগম,ভাই আরমুজ আলী,ডাবর আলী,হরমুজ আলী,তালতো ভাই মাসুক মিয়াসহ তাদের সহযোগী সোর্স রমজান মিয়া,কয়লা ও চাঁদাবাজি মামলার আসামী সোর্স জিয়াউর রহমান জিয়া,জানু মিয়াগংকে নিয়ে প্রতিদিনের মতো গতকাল সোমবার বিকাল ৩টায় লালঘাট এলাকা দিয়ে কয়লার বস্তা ও লাকড়ির ভিতরে লুকিয়ে বিপুল পরিমান মদ,গাঁজা ও ইয়াবা ভারত থেকে পাচাঁর করে লালঘাট,বোড়াঘাট,তেলিগাঁও, দুধেরআউটা ও নতুনবাজারে নিয়ে মজুত করে রাখে। এখবর পেয়ে বিকাল সাড়ে ৪টায় চাঁরাগাঁও ক্যাম্প কমান্ডার মোনায়েম খান লালঘাট গ্রামে অভিযান চালিয়ে সোর্স আব্দুল আলী ভান্ডারী ও তার ভাই আরমুজ আলীর বাড়ির ভিতর থেকে প্রায় ২০হাজার টাকা মূল্যের ৭৫০এমএল ওজনের ১২বোতল মদ জব্দ করেন। এসময় উপরের উল্লেখিত মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পাচাঁরকৃত ১ কার্টন মদ থেকে ৫শ টাকা,১ঠেলাগাড়ি লাকড়ি থেকে ১শ টাকা,১বস্তা কয়লা থেকে ১৫০টাকা,১ট্রলি পাথর থেকে ২শ টাকা, ১মে.টন বাংলা কয়লা (কুড়ানো কয়লা) থেকে ৩শ টাকা,গাঁজা ও ইয়াবা পাচাঁরের জন্য সাপ্তাহিক ২০হাজার টাকা চাঁদা বিজিবি,পুলিশ,র‌্যাব ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে উত্তোলন করে সোর্স আব্দুল আলী ভান্ডারী,জিয়াউর রহমান জিয়া ও তাদের গডফাদার আব্দুর রাজ্জাক। এব্যাপারে মাদক ব্যবসায়ী আব্দুল আলী ভান্ডারী বলেন,আমার বস আব্দুর রাজ্জাকের সাথে বিজিবির অধিনায়ক(সিও),র‌্যাব ও থানা-পুলিশের খুব গভীর সম্পর্ক,তিনি সব ম্যানেজ করবেন। সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের অধিনায়ক মাকসুদুল আলম বলেন-চোরাচালান,চাঁদাবাজি ও মাদকের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নেওয়ার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তরিকুল ইসলাম জেন্টু,নওগাঁ: নওগাঁয় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর নওগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে কাঁঠালতলি ওয়াপদা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাঁঠালতলী ওয়াপদা জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো: রেজাউল ইসলাম দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য দেলোয়ার হোসেন দুলু, ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি রাজু আহম্মেদ,সাধারন সম্পাদক কাউছার হোসেন প্রমূখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget