Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর মান্দায় ১১৭০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল অতিঃ পুলিশ সুপার  যায়েদ শাহ্রীয়ার, কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে গত সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে  উপজেলার চৌবাড়িয়া  বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
 
এতে, ১১৭০ (এক হাজার একশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট , ১টি মোবাইল ফোন টি এবং ১টি সিম কার্ডসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকঘোড়া পাখিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন রেজা (৩১), কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে। পরবর্তীতে ওই দিন সন্ধ্যায় আটককৃত ব্যাক্তিকে মান্দা থানায় সোর্পদ করেন র‌্যাব-৫।
এব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ইয়াবা সহ মাদক ব্যাবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ আটক- ২
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই উপজেলার বিশা খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার বিশা খালপাড়া এলাকা থেকে গাঁজাসহ দুই জন কে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিশা খালপাড়া গ্রামের মৃত অনীল বন্ধু সরকারের ছেলে শ্রী অতুল চন্দ্র সরকার (৫২) ও একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আইনাল প্রামানিক (৫০)।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই প্রদীপ কুমার ও এএসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিশা খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ পুড়িয়া গাঁজাসহ ২জন কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁ জেলা উশু এসোসিয়েশনের কার্যকরী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা উশু এসোসিয়েশনের কার্যকরী কমিটির পরিচিতি সভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার  রাত ৯টায় গোস্তহাটির মোড়ে পরিচিতি সভার মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়।

জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব শরিফুল ইসলাম শরিফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ প্রবাহ সংসদের সভাপতি সামসুল ইসলাম (টপি), নওগাঁ জেলা শাখার ইয়াংকিং এর প্রধান উপদেষ্টা মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম আকাশ, কোষাধাক্ষ রফিকুল ইসলাম টিপু প্রমূখ ।

উক্ত অনুষ্ঠানে কার্যকরী কমিটিতে আলহাজ্ব রফিকুল ইসলাম রফিককে সভাপতি ও ফয়জুল ইসলাম আকাশ সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর মান্দায় ইটভাটাসহ ৩ টি ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। গত রবিবার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজার হাসপাতাল মোড়ে ৩ ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে এবং বিজয়পুরের ১ টি ইটভাটায় ভ্রামমাণ আদালত আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান।

এসি ল্যান্ড হাবিবুল হাসান জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে না পারার কারনে প্রসাদপুর বাজারের শামীম হোসেনের ভাইভাই ভ্যারাইটিজ স্টোর ও আলম চৌধুরীর মার্কেটে ভোলানাথ দাসের মনোহরীর দোকানে ৪ হাজার ৫ শ টাকা এবং লাইসেন্স না থাকার কারনে বিজয়পুরের মেসার্স আতিক ব্রিক্স এর ৩০ হাজার টাকা মোট ৩৪ হাজার ৫ শ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউট এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
প্রতিনিধি নওগাঁ: নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউট এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউট এর মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরনী অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
 
অনুষ্ঠানে নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউটের অধক্ষ্য প্রকৌশলী ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা শাহনাজ আক্তার সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ আরও অনেকে ।
 
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংকৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন পুরস্কার বিতরণ করেন ।

নারীদের উন্নয়নে কাজ করতে চান সাবিনা
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) : আসন্ন পত্নীতলা উপজেলা পরিষদ র্নিবাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা মহিলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোসা: সাবনা আক্তার নারীর উন্নয়নে কাজ করতে চান ।

শুক্রবার (১ র্মাচ ) এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। সাবিনা আক্তার বলেন, আমাদের গোটা পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বঙ্গবন্ধুর আদর্শ আমাদের রক্তে মিশে আছে। খুব ছোট থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আসছি, তাই মানুষের সেবাই নিজেকে সমপৃক্ত করতে চাই ,তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। নারীরা এখন পরিবার ব্যবস্থাপনা থেকে শুরু করে বড় বড় সংগঠন পরিচালনা করছেন। তারা শিক্ষায়ও অনেক এগিয়ে। তাদের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারলে দেশ আরও অনেক এগিয়ে যাবে। সুযোগ পেলে সেই কাজটিই করতে চাই। দেশে নারীর উন্নয়ন বলতে যতটুকু কাজ হয়েছে তা কেবলই শেখ হাসিনার অবদান। এ সেক্টরে এখনও প্রচুর কাজ আছে। জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের উপযোগী উন্নত নারী সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমকিা রাখতে চাই ক্ষমতায়নের পাশাপাশি নারীর উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করব। শিক্ষা ছাড়াও নারীরা যাতে দক্ষ হয়ে গড়ে ওঠে সেই লক্ষ্যে কাজ করে যাব। এছাড়া কর্ম ক্ষেত্রে যাতে নারীরা আরও দক্ষ হতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নারীদের জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে সেগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে। কম্পিউটার শিক্ষার পাশাপাশি নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হবে। তিনি ভোটারদের উদ্দ্যেশে বলেন আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী , আমার র্মাকা কলস, আগামী ১৮ ই মার্চ আপনারা আমাকে কলস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি যদি নির্বচিত হতে পারি পতœীতলা উপজেলা কে মাদক, সন্ত্রাস মুক্ত ,জঙ্গীবাদ র্নিমূল ,ইভটিজিং বন্ধ ,বাল্যবিবাহ প্রতিরোধ র্সবোপরি পতœীতলার সার্বিক উন্নয়নে সবর্দা মানুষের পাশে থেকে কাজ করবো ।

সাবিনা আক্তার জানান জনগনের ভালবাসা , সমর্থন আমার সাথে আছে ,আমি শতভাগ আশাবাদী আমি বিজয়ী হবো ইনশাল্লাহ্ ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget