Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

পাঠদানসহ সকল কার্যক্রম স্থবির
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার ঐতিহ্যবাহী রাইগাঁ উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন চলছে প্রধান শিক্ষক বিহীন। এতে করে ওই বিদ্যালয়ের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে। স্থবির হয়ে পড়েছে বিদ্যালয়ের অভ্যন্তরীন কর্মকান্ড।
জানা যায়, ১৯৩০ সাল থেকে অত্র অঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ। প্রতিদিন এই বিদ্যালয়ে প্রায় ১২শত শিক্ষার্থীরা পাঠদান গ্রহণ করে। নিভৃত পল্লী এলাকার অনেক মানুষ এই ঐতিহ্যবাহী বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে আলোকিত করেছে দেশের বিভিন্ন অঙ্গনকে। কিন্তু বর্তমানে নানা সমস্যায় জর্জড়িত বিদ্যালয়টি। গত ২০১৭ সালের নভেম্বর মাস থেকে অভিভাবকহীন হয় বিদ্যাপীঠটি। ওই বছরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনোয়ারা বেগম। তিনি দায়িত্ব গ্রহণ করার পর ২০১৭ সালের ২ ডিসেম্বর মাসে প্রধান শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনের মেয়াদ ছিল বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিন। আর ওই বিজ্ঞপ্তি অনুসারে প্রধান শিক্ষক নিয়োগের মেয়াদ ছিল ২০১৮ সালের জুন পর্যন্ত। কিন্তু আজ পর্যন্ত নানা জটিলতার কারণে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। যার কারণে বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ের অভ্যন্তরীন কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী রাদিতা জামান ও ইশরাত জাহানসহ অনেকেই জানায়, দীর্ঘ এক বছর পার হলেও আমরা অভিভাবকহীন অবস্থায় রয়েছি। প্রধান শিক্ষক না থাকায় একজন অভিজ্ঞ শিক্ষকের পাঠদান থেকে বঞ্চিত হচ্ছি। প্রধান শিক্ষক না থাকায় অন্যান্য শিক্ষকরা গুরুত্ব সহকারে পাঠদান করায় না। এতে করে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। বিদ্যালয়ে দ্রুত একজন অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদানসহ অন্যান্য কর্মকান্ডকে ত্বরানিত করা হোক এটাই তাদের দাবী। অভিভাবক রিপন হোসেনসহ অনেকেই বলেন, বিদ্যালয় একজন মহিলা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলতে পারে না। বর্তমানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের সকল নির্দেশনাকে মেনে না চলার কারনে বিদ্যালয়ের পাঠদান চরমভাবে ব্যাহতসহ অভ্যন্তরীন কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। বিদ্যালয়টি তার ঐতিহ্য হারাতে বসেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারা বেগম বলেন, ভারপ্রাপ্ত হিসেবে সব কাজ করা সম্ভব হয় না। অন্যান্য শিক্ষকরাও সব নির্দেশ পুরোপুরি মানতে চায় না। এতে করে বিদ্যালয়ের পাঠদান থেকে শুরু করে অনেক কাজই বর্তমানে স্থবির হয়ে পড়েছে। বিদ্যালয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে দ্রুত অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া জরুরী হয়ে পড়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, স্কুলের ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিতে দেরি করায় প্রধান শিক্ষকের নিয়োগ হয়নি। তাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি। ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত ভুমিকা রাখলে এ সমস্যা থেকে দ্রুত উত্তরন পাওয়া সম্ভব। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সামসুজ্জামান বলেন, আভ্যন্তরীন কোন্দলের কারনে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। তবে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পুনরায় জয়পুরহাট সুগারমিলের বিষাক্ত গাদের প্রভাবে নওগাঁ’র ছোট যমুনা নদীতে দুষন, মাছসহ জলজ প্রাণীর মারাত্মক মড়ক দেখা দিয়েছে, মিল কর্ত্তৃপক্ষের অস্বীকার
মাহমুদুন নবী বলোল, নওগাঁ:  পুনরায় জয়পুরহাট সুগারমিলের বিষাক্ত গাদের প্রভাবে নওগাঁ’র ছোট যমুনা নদীর পানি মারাত্মক দুষনের শিকার হয়েছে। ফলে নদীর মাছ এবং জলজ প্রাণীর মারাত্মক মড়ক দেখা দিয়েছে। এতে বিশেষ করে মৎস্য সম্পদের ব্যপক ক্ষতি হয়েছে। পানি হঠাৎ করে বিবর্ণ হয়ে পড়েছে। অন্যদিকে পানি দুষনের ফলে পরিবেশ হুমকীর মুখে পড়েছে। গত দুইদনি ধরে হঠাৎ করে নওগাঁ’র ছোট যমুনা নদীর পানিতে দুষন দেখা দেয়। দুষিত গাদ নদীর উজান থেকে যতই ভাটার দিকে নেমে যেতে থাকে মাছের মড়কও তেমনই নদীর উজান থেকে ধীরে ধীরে তা ভাটার দিকে নেমে যেতে থাকে। এর দুষনের প্রভাবে প্রথমে মাছ অসুস্থ্য হয়ে ভেসে উঠে এবং পরবর্তীতে মারা যেতে থাকে। নদীর দু’ধারের শত শত মানুষকে এসব অসুস্থ্য ও মৃত মাছ ধরতে দেখা গেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নওগাঁ শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর দুই পার্শ্বের শত শত নারী পুরুষ, তরুন তরুনীকে জাল দিয়ে এবং বিভিন্নভাবে ছেঁকে মাছ ধরতে থাকেন। রাতের বেলা মশালের আলো, হারিকেনের আলো এমন কি মোবাইলের আলো দিয়ে গভীর রাত পর্যন্ত মাছ ধরতে দেখা গেছে। এ যেন মাছ ধরার উৎসবে পরিনত হয়েছে। 

এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি বলেছেন ইতিমধ্যে জয়পুরহাট চিনিকল কর্ত্তপক্ষের সাথে কথা বলেছেন। তবে তারা সম্পূর্নভাবে সুগারমিলের গাদ ফেলার কথা অস্বীকার করেছেন। জেলা প্রশাসক নওগাঁ জেলা মৎস্য বিভাগকে পরীক্ষা নিরীক্ষা করে পানি দুষনের মুল কারন উদঘাটনপূর্বক রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য ইতিপূর্বে প্রতি বছর জয়পুরহাট সুগারমিলের দুষিত গাদের প্রভাবে নওগাঁ ছোট যমুনা নদীর পানি দুষনের ফলে বেধড়ক মাছের মড়ক দেখা দিত এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হতো যা ফসল উৎপাদনসহ প্রাত্যহিক গৃহস্থালি কাজের মারাত্মক ব্যঘাত ঘটতো। সে সময় স্থানীয় একুশে পরিষদসহ পরিবেশ নিয়ে যেসব সংগঠন কাজ করে তারা একযোগে মানববন্ধন, প্রতিবাদসভাসহ সামাজিক আন্দোলন গড়ে তোলে। এর ফলে গত ৩/৪ বছর বিষাক্ত গাদ ফেলা বন্ধ থাকায় এই দুষন বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে এ বছর পানি দুষনের ঘটনা পুনরায় নওগাঁবাসীকে আতঙ্কিত করে তুলেছে। 

এ ব্যপারে জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম জিয়াউল ফারুক বিষয়টি সম্পূর্ন অস্বীকার করে বলেছেন গত ৮ ফেব্রুয়ারী থেকে মিল বন্ধ রয়েছে। তাছাড়া মিলে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সুনিশ্চিত করা হয়েছে। ফলে বিষাক্ত গাদ নওগাঁ’র ছোট যমুনা নদীতে যাওয়ার কোন কারন নেই।

নওগাঁয় নার্স ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মানব বন্ধন কর্মসুচী পালন
নওগাঁ প্রতিনিধিঃ নার্সিং সেবা ধ্বংসের মাধ্যমে জনগনকে প্রকৃত নার্সিং সেবা বঞ্চিত করার পায়তারা রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনায় নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী পালন করেছে নওগাঁ নার্স ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের নার্স ট্রেনিং ইন্সটিটিউটের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন চলাকালে শিক্ষার্থী ফারিহা তানজুম, আছিয়া খাতুন ও রতœা আকতার প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, আমরা ৩ বছরের কোর্স সম্পন্ন করে, এর মধ্যে ৬ মাস শুধুমাত্র পড়াশুনা বাকী আড়াই বছর ইন্টানি করে রোগীদের সেবা করে থাকি। বর্তমান সরকার আমাদেরকে দ্বিতীয় শ্রেনীর মর্যাদা দিয়েছেন। অথচ কারিগরি শিক্ষার্থীরা মাত্র ৬ মাসের পড়াশুনা ও ইন্টানি কোর্স করে রোগীদের সেবা করতে চায়। তারা রোগীদের কি সেবা দিবে আমাদের সন্ধিহান। তারা আমাদের সমমর্যাদা হতে চায়। আমরা সেটা হতে দিব না। কারিগরিদের সাধনা আমরা পুরন হতে দিব না। তাই অতি সত্তর মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

নওগাঁর মান্দায় ফিলিং ষ্টেশন থেকে ট্রাক চুরি
কাজী কামাল হোসেন, নওগাঁ: নওগাঁর মান্দায় সরকার ফিলিং ষ্টেশন থেকে একটি ট্রাক চুরি হয়েছে। উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতীহাট বাসস্ট্যান্ড সংলগ্ন সরকার ফিলিং ষ্টেশনে গতরাতে এ চুরির ঘটনাটি ঘটেছে। এবিষয়ে ট্রাক মালিক সতীহাটের মৃত: জয়নাল আবেদীনের ছেলে জাহাঙ্গীর আলম গতকাল শনিবার বিকেলে মান্দা থানায় একটি সাধারন ডায়েরী করেছে।

ট্রাক মালিক আলম জানান, আমার অশোক লেইল্যান্ড ট্রাক যার রেজি: নং ঢাকা মেট্রো-ট-১৮-৪৯৫০, চেসিস নং-
MB1A3KWC9ERYJ9951, ইঞ্জিন নং- EYHJ409943, অন্যান্য দিনেরমতো গত শুক্রবার বেলা আনুমানিক ১২ টার সময় আমার ট্রাকের চালক মিজানুর রহমান (নিশান) ট্রাকটি সতীহাট সরকার ফিলিং ষ্টেশনে রেখে প্যাম্পের ম্যানেজার আনিছুর রহমানকে বুঝিয়ে দিয়ে চলে যায়। পরের দিন শনিবার অনুমান ১১ টার সময় আমার ট্রাকের চালক সেখানে গিয়ে ট্রাকটি দেখতে না পেয়ে সরকার ফিলিং ষ্টেশন ম্যানেজার আনিছুর রহমানকে ট্রাকের বিষয়ে জিজ্ঞাসা করলে কোন জবাব দিতে পারেনি।

এব্যাপারে সরকার ফিলিং ষ্টেশন ম্যানেজার আনিছুর রহমান ট্রাকটি বুঝিয়ে নেওয়ার কথা স্বীকার করলেও, ট্রাকটি হারিয়ে যাওয়া সম্পর্কে কিছু জানেন না বলে জানান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি উদ্ধারে জোর চেষ্টা চলছে।

নওগাঁয় সিপিবির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রতিনিধি নওগাঁ: হাট-বাজারে অবৈধ টোল আদায় বন্ধ, ফসলের নায্যমূল্য নিশ্চিত করন, ইউনিয়ন পর্যায়ে সরকারি শষ্যক্রয় কেন্দ্র চালুকরন ও পল¬ী রেশনিং চালু এবং ভূমি অফিস ও পল্লী বিদ্যুৎতের অনিয়ম-হয়রানি-দূর্নীতি বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা শাখা ।

শনিবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রী শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন চলাকালে সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি কমরেড মহসীন রেজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদ্যুৎ ফৌজদার, বাংলাদেশ কৃষক সমিতির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মুনসুর রহমান, আদিবাসী নেত্রী কমরেড রেবেকা সরেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন হাট-বাজারে অবৈধ টোল আদায়  বন্ধ, ফসলের নায্যমূল্য নিশ্চিত করন, ইউনিয়ন পর্যায়ে সরকারি শষ্যক্রয় কেন্দ্র চালুকরন ও পল¬ী রেশনিং চালু এবং ভূমি অফিস ও পল্লী বিদ্যুৎতের অনিয়ম-হয়রানি-দূর্নীতি বন্ধের দাবি জানান। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

 নওগাঁয় ট্রাক্টরের চাপায় মসজিদের ঈমাম নিহত
প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় ট্রাক্টরের চাপায় মসজিদের ঈমাম মুফতি ইয়ার উদ্দিন (৪৫) মারা গেছেন। শনিবার দুপুরে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী সড়কে হাঁপানিয়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। মুফতি ইয়ার উদ্দিন উপজেলার বর্ষাইল ইউনিয়নের ইসমাঈল হোসেনের ছেলে এবং হাঁপানিয়া বাজার মসজিদের ঈমাম।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, যোহরের নামাজ পড়ানোর জন্য মুফতি ইয়ার উদ্দিন বাই-সাইকেল চালিয়ে হাঁপানিয়া বাজারের দিকে আসছিলেন। এসময় হাঁপানিয়া বাজারে নওগাঁ-রাজশাহী সড়কে উঠার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget