Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 653 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4846 দেশজুড়ে 42 ধর্ম 3477 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2847 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

পুনরায় জয়পুরহাট সুগারমিলের বিষাক্ত গাদের প্রভাবে নওগাঁ’র ছোট যমুনা নদীতে দুষন, মাছসহ জলজ প্রাণীর মারাত্মক মড়ক দেখা দিয়েছে, মিল কর্ত্তৃপক্ষের অস্বীকার
মাহমুদুন নবী বলোল, নওগাঁ:  পুনরায় জয়পুরহাট সুগারমিলের বিষাক্ত গাদের প্রভাবে নওগাঁ’র ছোট যমুনা নদীর পানি মারাত্মক দুষনের শিকার হয়েছে। ফলে নদীর মাছ এবং জলজ প্রাণীর মারাত্মক মড়ক দেখা দিয়েছে। এতে বিশেষ করে মৎস্য সম্পদের ব্যপক ক্ষতি হয়েছে। পানি হঠাৎ করে বিবর্ণ হয়ে পড়েছে। অন্যদিকে পানি দুষনের ফলে পরিবেশ হুমকীর মুখে পড়েছে। গত দুইদনি ধরে হঠাৎ করে নওগাঁ’র ছোট যমুনা নদীর পানিতে দুষন দেখা দেয়। দুষিত গাদ নদীর উজান থেকে যতই ভাটার দিকে নেমে যেতে থাকে মাছের মড়কও তেমনই নদীর উজান থেকে ধীরে ধীরে তা ভাটার দিকে নেমে যেতে থাকে। এর দুষনের প্রভাবে প্রথমে মাছ অসুস্থ্য হয়ে ভেসে উঠে এবং পরবর্তীতে মারা যেতে থাকে। নদীর দু’ধারের শত শত মানুষকে এসব অসুস্থ্য ও মৃত মাছ ধরতে দেখা গেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নওগাঁ শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর দুই পার্শ্বের শত শত নারী পুরুষ, তরুন তরুনীকে জাল দিয়ে এবং বিভিন্নভাবে ছেঁকে মাছ ধরতে থাকেন। রাতের বেলা মশালের আলো, হারিকেনের আলো এমন কি মোবাইলের আলো দিয়ে গভীর রাত পর্যন্ত মাছ ধরতে দেখা গেছে। এ যেন মাছ ধরার উৎসবে পরিনত হয়েছে। 

এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি বলেছেন ইতিমধ্যে জয়পুরহাট চিনিকল কর্ত্তপক্ষের সাথে কথা বলেছেন। তবে তারা সম্পূর্নভাবে সুগারমিলের গাদ ফেলার কথা অস্বীকার করেছেন। জেলা প্রশাসক নওগাঁ জেলা মৎস্য বিভাগকে পরীক্ষা নিরীক্ষা করে পানি দুষনের মুল কারন উদঘাটনপূর্বক রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য ইতিপূর্বে প্রতি বছর জয়পুরহাট সুগারমিলের দুষিত গাদের প্রভাবে নওগাঁ ছোট যমুনা নদীর পানি দুষনের ফলে বেধড়ক মাছের মড়ক দেখা দিত এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হতো যা ফসল উৎপাদনসহ প্রাত্যহিক গৃহস্থালি কাজের মারাত্মক ব্যঘাত ঘটতো। সে সময় স্থানীয় একুশে পরিষদসহ পরিবেশ নিয়ে যেসব সংগঠন কাজ করে তারা একযোগে মানববন্ধন, প্রতিবাদসভাসহ সামাজিক আন্দোলন গড়ে তোলে। এর ফলে গত ৩/৪ বছর বিষাক্ত গাদ ফেলা বন্ধ থাকায় এই দুষন বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে এ বছর পানি দুষনের ঘটনা পুনরায় নওগাঁবাসীকে আতঙ্কিত করে তুলেছে। 

এ ব্যপারে জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম জিয়াউল ফারুক বিষয়টি সম্পূর্ন অস্বীকার করে বলেছেন গত ৮ ফেব্রুয়ারী থেকে মিল বন্ধ রয়েছে। তাছাড়া মিলে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সুনিশ্চিত করা হয়েছে। ফলে বিষাক্ত গাদ নওগাঁ’র ছোট যমুনা নদীতে যাওয়ার কোন কারন নেই।

নওগাঁয় নার্স ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মানব বন্ধন কর্মসুচী পালন
নওগাঁ প্রতিনিধিঃ নার্সিং সেবা ধ্বংসের মাধ্যমে জনগনকে প্রকৃত নার্সিং সেবা বঞ্চিত করার পায়তারা রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনায় নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী পালন করেছে নওগাঁ নার্স ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের নার্স ট্রেনিং ইন্সটিটিউটের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন চলাকালে শিক্ষার্থী ফারিহা তানজুম, আছিয়া খাতুন ও রতœা আকতার প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, আমরা ৩ বছরের কোর্স সম্পন্ন করে, এর মধ্যে ৬ মাস শুধুমাত্র পড়াশুনা বাকী আড়াই বছর ইন্টানি করে রোগীদের সেবা করে থাকি। বর্তমান সরকার আমাদেরকে দ্বিতীয় শ্রেনীর মর্যাদা দিয়েছেন। অথচ কারিগরি শিক্ষার্থীরা মাত্র ৬ মাসের পড়াশুনা ও ইন্টানি কোর্স করে রোগীদের সেবা করতে চায়। তারা রোগীদের কি সেবা দিবে আমাদের সন্ধিহান। তারা আমাদের সমমর্যাদা হতে চায়। আমরা সেটা হতে দিব না। কারিগরিদের সাধনা আমরা পুরন হতে দিব না। তাই অতি সত্তর মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

নওগাঁর মান্দায় ফিলিং ষ্টেশন থেকে ট্রাক চুরি
কাজী কামাল হোসেন, নওগাঁ: নওগাঁর মান্দায় সরকার ফিলিং ষ্টেশন থেকে একটি ট্রাক চুরি হয়েছে। উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতীহাট বাসস্ট্যান্ড সংলগ্ন সরকার ফিলিং ষ্টেশনে গতরাতে এ চুরির ঘটনাটি ঘটেছে। এবিষয়ে ট্রাক মালিক সতীহাটের মৃত: জয়নাল আবেদীনের ছেলে জাহাঙ্গীর আলম গতকাল শনিবার বিকেলে মান্দা থানায় একটি সাধারন ডায়েরী করেছে।

ট্রাক মালিক আলম জানান, আমার অশোক লেইল্যান্ড ট্রাক যার রেজি: নং ঢাকা মেট্রো-ট-১৮-৪৯৫০, চেসিস নং-
MB1A3KWC9ERYJ9951, ইঞ্জিন নং- EYHJ409943, অন্যান্য দিনেরমতো গত শুক্রবার বেলা আনুমানিক ১২ টার সময় আমার ট্রাকের চালক মিজানুর রহমান (নিশান) ট্রাকটি সতীহাট সরকার ফিলিং ষ্টেশনে রেখে প্যাম্পের ম্যানেজার আনিছুর রহমানকে বুঝিয়ে দিয়ে চলে যায়। পরের দিন শনিবার অনুমান ১১ টার সময় আমার ট্রাকের চালক সেখানে গিয়ে ট্রাকটি দেখতে না পেয়ে সরকার ফিলিং ষ্টেশন ম্যানেজার আনিছুর রহমানকে ট্রাকের বিষয়ে জিজ্ঞাসা করলে কোন জবাব দিতে পারেনি।

এব্যাপারে সরকার ফিলিং ষ্টেশন ম্যানেজার আনিছুর রহমান ট্রাকটি বুঝিয়ে নেওয়ার কথা স্বীকার করলেও, ট্রাকটি হারিয়ে যাওয়া সম্পর্কে কিছু জানেন না বলে জানান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি উদ্ধারে জোর চেষ্টা চলছে।

নওগাঁয় সিপিবির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রতিনিধি নওগাঁ: হাট-বাজারে অবৈধ টোল আদায় বন্ধ, ফসলের নায্যমূল্য নিশ্চিত করন, ইউনিয়ন পর্যায়ে সরকারি শষ্যক্রয় কেন্দ্র চালুকরন ও পল¬ী রেশনিং চালু এবং ভূমি অফিস ও পল্লী বিদ্যুৎতের অনিয়ম-হয়রানি-দূর্নীতি বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা শাখা ।

শনিবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রী শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন চলাকালে সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি কমরেড মহসীন রেজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদ্যুৎ ফৌজদার, বাংলাদেশ কৃষক সমিতির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মুনসুর রহমান, আদিবাসী নেত্রী কমরেড রেবেকা সরেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন হাট-বাজারে অবৈধ টোল আদায়  বন্ধ, ফসলের নায্যমূল্য নিশ্চিত করন, ইউনিয়ন পর্যায়ে সরকারি শষ্যক্রয় কেন্দ্র চালুকরন ও পল¬ী রেশনিং চালু এবং ভূমি অফিস ও পল্লী বিদ্যুৎতের অনিয়ম-হয়রানি-দূর্নীতি বন্ধের দাবি জানান। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

 নওগাঁয় ট্রাক্টরের চাপায় মসজিদের ঈমাম নিহত
প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় ট্রাক্টরের চাপায় মসজিদের ঈমাম মুফতি ইয়ার উদ্দিন (৪৫) মারা গেছেন। শনিবার দুপুরে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী সড়কে হাঁপানিয়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। মুফতি ইয়ার উদ্দিন উপজেলার বর্ষাইল ইউনিয়নের ইসমাঈল হোসেনের ছেলে এবং হাঁপানিয়া বাজার মসজিদের ঈমাম।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, যোহরের নামাজ পড়ানোর জন্য মুফতি ইয়ার উদ্দিন বাই-সাইকেল চালিয়ে হাঁপানিয়া বাজারের দিকে আসছিলেন। এসময় হাঁপানিয়া বাজারে নওগাঁ-রাজশাহী সড়কে উঠার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জীবন বাঁচাতে সাহায্যের আবেদন
আবু রায়হান রাসেল, নওগাঁ : পরিবারের বড্ড আদুরে মরিয়ম। বয়স  ৫ বছর। তাকে নিয়ে বেশ ভালোই চলছিল নওগাঁ জেলার মহাদবেপুর উপজেলার জোয়ানপুর গ্রামের ময়নুল ইসলামের দিন। গত বছরের অক্টোবর মাসে পেটের ব্যাথায় ডাক্তারের কাছে নিয়ে যান মরিয়মকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, পরিবারের একমাত্র সন্তানের কিডনিতে ক্যানসার হয়েছে। তাকে বাঁচাতে গরীব বাবা ময়নুল সকল সম্পদ বিক্রি করে দেন। দীর্ঘদিন ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসার পর ঢাকা মহাখালি ক্যানসার হাসপাতালে মরিয়মের অস্ত্রোপাচার করে একটি কিডনি অপসারণ করতে হয়েছে। বর্তমানে ঢাকা মহাখালি ক্যানসার হাসপাতালে মরিয়মের চিকিৎসা চলছে। এখনো মরিয়মকে ৭ দিন পর পর ক্যামো দিতে হচ্ছে। প্রতিবার ক্যামো দিতে খরচ পড়ছে ১৫ থেকে ২০ হাজার টাকা। এ ক্যামো দিতে হবে আরও ৫ মাস।  মরিয়মকে সুস্থ্য করতে এখনো ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করার মতো সামর্থ্য তার বাবা-মায়ের আর নেই। একমাত্র মেয়ের জীবন বাঁচাতে মা রিনা খাতুন সমাজের হৃদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ময়নুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর: ০১০০১৬২৬১৩৫১৫, জনতা ব্যাংক লিমিটেড, মহাদেবপুর শাখা, নওগাঁ। ০১৭৬২-৭৬০৭৬৮।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget