Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 653 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4846 দেশজুড়ে 42 ধর্ম 3477 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2847 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় কাগজের নৌকা ভাসিয়ে নদী বাঁচানোর আহ্বান
আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁ শহরের ভেতর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী দখল ও দূষণ থেকে বাঁচাতে রঙিন কাগজের নৌকা ভাসানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কালিতলা শশ্বানঘাট এলাকায় ছোট যমুনার পশ্চিম তীরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে নদীতে শত শত কাগজের নৌকা ভাসিয়ে প্রতিকী প্রতিবাদ জানানো হয়।

স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ এ কর্মসূচির  আয়োজন করে। এ কর্মসূচিতে অংশ নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নদীতে  তাদের কাগজের নৌকা নদীতে ভাসিয়ে ছোট যমুনা বাঁচানোর আহ্বান জানান।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী। বক্তব্য রাখেন, বাপা নওগাঁ শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, একুশে পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, প্রকৌশলী গুরুদাস দত্ত, বিন আলী পিন্টু, সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীন, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, তপোবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা দেবনাথ প্রমুখ।

বক্তারা বলেন, ছোট যমুনা এক সময় খর¯্রতো নদী ছিল। প্রভাবশালী মহলের নদী দখলের পানি প্রবাহে বাধা সৃষ্টি ও নদীটি দিন দিন ক্ষীণতর হয়ে পড়ছে। এছাড়া বয়লারসহ বিভিন্ন কল-কারখানার ময়লা-আবর্জনা, বসতবাড়ির আবর্জনা ইত্যাদি নদীটিকে বিষাক্ত ভাগাড়ে পরিণত হচ্ছে। এতে করে নদীটি ক্রমশ ভরাট হয়ে নদী তার স্বাভাবিক নাব্যতা হারাচ্ছে। ছোট যমুনাকে বাঁচাতে অবিলম্বে দখলদারদের স্থাপনা উচ্ছেদ করা এবং নদী পুনঃখননের দাবি জানান তাঁরা। এছাড়া নদী দূষণ রোধ করতে সচেতনতা বাড়ানোর জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তারা।

মানববন্ধন শেষে ছোট যমুনার বাঁচানোর আহ্বান জানিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নদীতে কাগজের নৌকা ভাসায়। এসময় নদী তীরে উৎসবমুখল পরিবেশের সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফা বলেন, ‘নওগাঁ শহরের মাঝ বরাবর বয়ে চলা এই নদীটি এক সময় ছিল ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। অথচ এখন এই নদীতে বছরের ৮ থেকে ৯ মাস পানি থাকে না বললেই চলে। আগের মতো নদীতে আর নৌযান চলাচল করতে দেখা যায় না। কর্মময় প্রাণোচ্ছল সেই নদী এখন মৃতপ্রায়। মানবসৃষ্ট কিছু সমস্যার কারণে আজকে নদীর এই অবস্থা। নদীকে দখল-দূষণ মুক্ত রাখতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য নদীতে কাগজের নৌকা ভাসিয়ে ব্যতিক্রমী এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।’

নওগাঁয় নাটাবের উদ্যোগে জেলা এ্যাভোকেসী সভা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নওগাঁয় জেলা এ্যাভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান। বৃহস্পতিবার সকালে শহরের প্যারিমোহন লাইব্রেরী মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ইউনিট কমান্ডার হারুন অল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সদর হাসপাতালের আর এমওর ডাঃ মনির আলী আকন্দ, ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার গোলাম সামদানী, ডেমিয়ন ফাউন্ডেশানের কর্মকর্তা মাহফুজুর রহমান, নাটাবের কোষাধক্ষ্য জোনায়েদ আলম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা যক্ষা রোগের বিষয়ে কুফল ও করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

নওগাঁয় ছোট যমুনাকে বাঁচাতে নদী দুষন প্রতিরোধে কাগজের নৌকা ভাসিয়ে প্রতীকি প্রতিবাদ ও মানব বন্ধন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের মধ্য দিয়ে ছোট যমুনাকে বাঁচাতে নদী দুষন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাগজের তৈরী হাজারো লঞ্চ, স্টিমার ও নৌকা নদীতে ভাসিয়্ েপ্রতীকি প্রতিবাদ ও মানব বন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের কালীতলা মহাশ্বশান ঘাটে ছোট যমুনা নদীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা নওগাঁ জেলা শাখা ও নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করে। একুশে পরিষদের সভাপতি এ্যাডঃ ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান ও দ্বীন আলী পিন্টু, প্রকৌশলী গুরুদাস দত্ত, নাইস পারভীন, সাংগঠনিক সম্পাদক বিষনু কুমার দেবনাথ ও বাপার জেলা শাখার সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বয়লারের ছাই, ময়লা আবর্জনা, বসত বাড়ীর আর্বজনা ইত্যাদি নদীটিকে বিষাক্ত বর্জ্যরে ভাগাড়ে পরিনত করেছে। নদীর পানি ব্যবহারের অনুপোযোগী করে তুলেছে। জলজ প্রানী আজ ধ্বংসের পথে। নদী তার নিজস্ব নাব্যতা হারাতে বসেছে। এসবের হাত থেকে নদীকে বাঁচাতে দলমত নির্বিশেষে এগিয়ে এগিয়ে আসার দাবী জানান।

নওগাঁয় নার্সেস পরিষদের সভাপতির হয়রানি মূলক বদলির আদেশ স্থগিত ও স্বাস্থ্য সেবার মান বাড়ানোর দাবীতে মানববন্ধন
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা সহ সম্প্রতি স্বাধীনতা নার্সেস পরিষদ নওগাঁর সভাপতি সিনিয়র স্টাফ নার্স নাজনিন সুলতানাকে হয়রানি মূলক বদলির আদেশ স্থগিত ও স্বাস্থ্য সেবার মান বাড়ানোর দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন জেলা শাখা, জেলা ধান্য বয়লার শ্রমিক ইউনিয়ন ও সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সদস্য সচিব আছলাম শেখ, মনোয়ার হোসেন রাজু, অর্থ সম্পাদক সমসের আলী, সুজনের ভারপ্রাপ্ত সভাপতি মোজাফ্ফর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী, জেলা ধান্য বয়লার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শাহিন মন্ডল, সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক রেজাউল ইসলামসহ প্রমূখ। বক্তারা বলেন, সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিত করা হয়েছে। সে তুলনায় পর্যাপ্ত জনবল ডাক্তার ও নার্স সংকট। কিন্তু সম্প্রতি (২৪/০২/১৯) স্বাধীনতা নার্সেস পরিষদ নওগাঁর সভাপতি সিনিয়র স্টাফ নার্স নাজনিন সুলতানাকে সদর হাসপাতাল থেকে বদলির জন্য আদেশ করা হয়েছে। তার হয়রানি মূলক বদলীর আদেশ স্থগিত এবং সদর হাসপাতালসহ বগুড়া ও জয়পুরহাট জেলার সাধারন মানুষের পাশাপাশি শ্রমিকদের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

নওগাঁয় মানব বন্ধন ও মাদক বিরোধী লিফলেট বিতরন
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: “মাদকমুক্ত সমাজ গঠনই আমাদের লক্ষ্য“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় মানব বন্ধন ও মাদক বিরোধী লিফলেট বিতরন করেছে মাদক বিরোধী সামাজিক আন্দোলন। এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম। বৃহষ্পতিবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিারের সামনের সড়কে মানব বন্ধন চলাকালে সংগঠনের সভাপতি মাষ্টার হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, সংগঠনের সহ-সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক আতোয়ার রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ মোস্তাফা কালিমী বাবুু ও সাংবাদিক রায়হান আলম ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, টুকু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে প্রধান অতিথি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী লিফলেট বিতরন করেন।

ডিভাইসে মিলল ৮টি মোটরসাইকেল : আটক ৩
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি: যোগাযোগের মাধ্যম হিসেবে বর্তমান সময়ে মোটরসাইকেলের স্থান এখন প্রায় শীর্ষে। স্বল্প সময়ে চলাচলের জন্য মানুষ এখন মোটরসাইকেলকে বেছে নিয়েছেন। এ যানবাহনটি এখন পছন্দের জায়গাও দখল করে রেখেছে। তাই পছন্দের এ যানটিকে কেউ সহজে হাতছাড়া করতে চাননা। মোটরসাইকেলের মালিকরা তার পছন্দের এ বাহনটিকে নিরাপত্তার জন্য ব্যবহার করছেন বিভিন্ন সিকিউরিটি ডিভাইস। কিন্তু চোরে না শুনে ধর্মের কথা। প্রযুক্তি যত উন্নত হচ্ছে চোরেরাও ততই কৌশল অবলম্বন করে চুরি করছেন।

নওগাঁ শহরের উকিলপাড়ার ছয়তলা ভবনের নিচ থেকে গত ২৪/০২/১৯ ইং মধ্যরাতে একটি ডিভাইস লাগানো নতুন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেল চুরির পর মালিক জহুরুল ইসলামের মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা যাওয়ার পর তিনি বিষয়টি বুঝতে পারেন। এরপর ডভিাইস আবিষ্কারক রাশেদুল বারী রাশেদকে জানালে রাশেদ থানা পুলিশকে বিষয়টি অবগত করে। ওই রাতেই অভিযানে নামে পুলিশ। মোটরসাইকেলে থাকা ডিভাইসের সাথে মালিকের মোবাইলের সংযোগ থাকায় তিনি অবস্থান বুঝতে পারেন। এরপর পুলিশ সদর উপজেলার তিলপুরে ভোর সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করে হাতেনাতে দুই চোর আজিজুল হক ও আক্তার আলমকে আটক করা হয়।

গত মঙ্গলবার বিকলে ৪টায় জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি) অফিসে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার ইকবাল হোসেন এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার ভাদশা গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে আজিজুল হক (৫০) ও উত্তর মহেশপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আক্তার আলম (৪৫) এবং বগুড়া জেলার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল হালিমের ছেলে আইনুল হক (২৭)।

ডভিাইস আবিষ্কারক রাশেদুল বারী রাশেদ বলনে, আমার আবিষ্কৃত এ ডভিাইস ব্যবহার করার কারণে নওগাঁতে তিনটি এবং ঢাকায় একটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। র্বতমানে এটি যুগোপযোগী একটি ডভিাইস মোটরসাইকেল সহ অন্যান্য সকল যানবাহন এই ডিভাইসটি ব্যবহার করা যেতে পারে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, যাদেরকে আটক করা হয়েছে তারা আন্ত:জেলা চোর চক্রের সদস্য। আজিজুল হক ও আক্তার আলমকে আটকের পর তাদের দেয়া তথ্যমতে ডিবি পুলিশের সদস্যরা নওগাঁ সদর, বগুড়া ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে আরো ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় আন্ত:জেলা চোর চক্রের আরেক সদস্য আইনুল হককে আটক করা হয়। এরমধ্যে আক্তার আলম ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামী। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে পালিয়ে ছিল। এ চক্রের সাথে আরো যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, সদর থানার ওসি আব্দুল হাই, জেলা গোয়েন্দা পুলিশের ওসি কেএম সামছুদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget