Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 653 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4846 দেশজুড়ে 42 ধর্ম 3477 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2847 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও বৃত্তি প্রদান
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার মশিদপুর একটি নিভৃত পল্লী গ্রাম। এই গ্রামে বসবাস করে জেলে ও আদিবাসী সম্প্রদায়। এই গ্রামের সাদা মনের মানুষ মো: আব্দুর রাজ্জাক কিছু মানুষের সহায়তায় গড়ে তুলেছেন মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি। এই সমিতির উদ্যোগে প্রতিবছর উপজেলার কয়েকটি ইউনিয়নের মেধাবী, হতদরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও বৃত্তি প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকালে মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির কার্যালয় প্রাঙ্গনে সমিতি কর্তৃক আয়োজিত শিক্ষা উপকরন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সমিতির সভাপতি রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারি প্রকৌশলী মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আই আই সি টি বিভাগের পরিচালক ড. মো: শহীদ উজ জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার, সমিতির সাধারন সম্পাদক রাজশাহী কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুম।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১লাখ টাকা মূল্যের বই, শিক্ষা উপকরন হিসেবে জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ও ইমাজ উদ্দিন মেমোরিয়াল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। বর্তমানে এই শিক্ষা সমিতির আওতায় প্রায় কয়েক হাজার অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারের সন্তানরা বিভিন্ন রকমের শিক্ষা সহায়তা নিয়ে পড়ালেখা করছে। এর আগে সকালে নিভৃত এই পল্লীতে সমিতি কর্তৃক আয়োজিত দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুশফিকুর রহমান।

উল্লেখ্য, গত ২০১০ সাল থেকে এই সমিতি অত্র অঞ্চলের নিভৃত পল্লী গ্রামের গরীব, অসহায় ও হতদরিদ্র পরিবারের মেধাবী ছেলে-মেয়েদের খুজে এনে সমিতির মাধ্যমে সার্বিক সুযোগ-সবিধা প্রদান করে পড়ালেখা চালানোর সুযোগ করে দেওয়া থেকে শুরু করে সার্বিক সহায়তা প্রদান করে আসছে। 

নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধ ও মুক্তিযোদ্ধা কর্ণারের উদ্বোধন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণার এর শুভ উদ্বোধন করা হয়েছে।

কর্ণারের শুভ উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার ও অত্র কলেজের সভাপতি মো: ছানাউল ইসলাম।

অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় নির্বাহী অফিসার বলেন, বঙ্গবন্ধু ও মুক্তযুদ্ধ অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। এ বিষয়ে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার বিশেষ ভুমিকা রাখবে। এধরণের উদ্দ্যোগ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও চালু করার বিষয়ে তিনি মন্তব্য করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার যুবউন্নয়ন অফিসার ফজলুল হক, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  সাংবাদিক নাজমুল হক নাহিদ, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রী রন্জিত কুমার চৌধুরী, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামেলীগ এর সাধারণ সম্পাদক মো: আফজাল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মো: আব্দুর করিম, সাংবাদিক নাজমুল হোসেন সেন্টু, কলেজের প্রভাষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইসরাফিল আলম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র ১ থেকে ১৫ খন্ড, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ সংশ্লিষ্ট দুই শতাধিক বই ও ডকুমেন্টারী নিয়ে “বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ণারের এর উদ্বোধন করা হয়।

যশোরের শার্শায় আকস্মিক ঝড় ও বৃষ্টিতে আম চাষিদের ব্যপক ক্ষতি
মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি : যশোরের শার্শায় মৌসুমের আকস্মিক ঝড়-বৃষ্টিতে আম চাষিদের ব্যপক ক্ষতি হয়েছে। গত দু'দিনে থেমে থেমে বৃষ্টিপাতের সাথে ঝড় ও মুসল ধরে শিলা বৃষ্টির কারণে অধিকাংশ গাছের মুকুল ঝরে মাটিতে লুটিয়ে পড়ায় মাথায় হাত উঠেছে এই এলাকার আম চাষিদের।

গত সোমবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি ও ঝড় সাথে শিলাবৃষ্টি বুধবার সকাল পর্যন্ত স্থায়ী হয়। সাথে হয়েছে বজ্রপাতও। এর সাথে আবার থেমে থেমে হয়েছে দমকা ঝড় ও বৃষ্টি।

এছাড়া সারাদিন গুড়িগুড়ি বৃষ্টি তো লেগেই ছিলো। এতে করে আমের মুকুলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আর বৃষ্টি শুরুর পর থেকেই পুরো উপজেলার এলাকার বিদ্যুৎ সরবরাহ ত্রুটি দেখা দিয়েছে। যা স্বাভাবিক হতে লাগবে অনেকটা সময়।  

এদিকে শিলাবৃষ্টির আঘাতে শার্শা বাগআঁচড়া, নাভারন, গোগা, কায়বা, উলাশিসহ পাশ্ববর্তী শংকরপুর অঞ্চলে আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।ঝরে পড়েছে গাছ থেকে প্রচুর পরিমাণে মুকুল। তবে আমের মুকুলের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয় বলে দাবি করেছেন স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীরা।

গত ২ দিনের বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে আমের মুকুল ঝরে পড়ায় চরম লোকসান গুণতে হবে বলে জানালেন স্থানীয় আমচাষী বাবলুর রহমান।তিনি জানান আম গাছে মুকুল যে পরিমাণ এসেছিল, তাতে অন্যান্য বছরের লোকসান অনেকটা পুষিয়ে নেওয়া সম্ভব হতো। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়ে গেছে। 

উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা যায় গত মৌসুমে শার্শা উপজেলায় ২৫০হেক্টর জমিতে আম চাষ হয়েছিল যা এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৩৭০ হেক্টর জমিতে। 

সূত্র আরও জানা যায়, শার্শায় গতবারের চেয়ে এবার আমের বাগানের সংখ্যা ছিলো আরও বেশি। বাগানে আমের মুকুল দেখে খুশিতে মন ভরে গিয়েছিল চাষীদের । মনে অনেক স্বপ্ন আর বুকভরা আশা জেগেছিল তাদের মনে। কিন্তু অসময়ের শিলাবৃষ্টিতে আমের মুকুলের সাথে সাথে ঝরে গেছে সেই স্বপ্ন আর আশা।

উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা শৌতম কুমার শীল জানান, শিলাবৃষ্টি ও হালকা ঝড়ো বাতাসে আমের মুকুলের পাশাপাশি এই এলাকার কুল, গম, ডাল, সরিষা, নাবিজাতের আলুর ক্ষতি হয়েছে। তবে এ বৃষ্টি বোরো ধানের জন্য আশীর্বাদ। শিলা বৃষ্টির কারণে আমের মুকুল শতকরা ৩০ ভাগ নষ্ট হয়েছে।

নওগাঁ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-১৪ (পত্নীতলা) সদস্যরা। তবে মাদক কারবারিদের কাউকে আটক করতে পারেনি বিজিবি। ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ (বিজিবি) অধীনস্থ ধামইরহাট এবং পত্নীতলায় তিনটি পৃথক অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বাংলাদেশ বর্ডর গার্ড (বিজিবি)-১৪ (পত্নীতলা) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- ভারত থেকে মাদক কারবারিরা বিভিন্ন এলাকা দিয়ে মাদক নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ধামইরহাট উপজেলার কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার আব্দুল আজিম এর নেতৃত্বে বুধবার ভোর রাতে একটি টহল দল সীমান্ত পিলার ২৭১/৭-এস এলাকায় অভিযান পরিচালনা করেন। সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী নামক এলাকায় থেকে ৪২০ বোতল উদ্ধার করেন। 
আজ বুধবার সকাল ১০টার দিকে কালুপাড়া বিওপি’র কমান্ডার মো. লিটনের নেতৃত্বে সীমান্ত পিলার ২৭১/৯-এস এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন।  
এছাড়াও পত্নীতলা উপজেলার শীতলমাঠ বিওপি’র টহল কমান্ডার রহমত উল্লাহর নেতৃত্বে সকাল ৯ টার দিকে সীমান্ত পিলার ২৫৬ থেকে বাংলাদেশের অভ্যন্তরে কুমড়াইল নামক এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। লে. কর্ণেল জাহিদ হাসান জানান, বিজিবি সদস্যদের উপস্থিত টের পেয়ে মাদক চোরাকারবারী ফেন্সিডিল ফেলে পালিয়ে যান। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় চুরি যাওয়া আটটি মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের তিনসদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার বিকলে ৪টায় ডিবি অফিসে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার ইকবাল হোসেন এসব তথ্য জানান।
 
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার ভাদশা গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে আজিজুল হক (৫০) ও উত্তর মহেশপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আক্তার আলম (৪৫) এবং বগুড়া জেলার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল হালিমের ছেলে আইনুল হক (২৭)।
 
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের সদস্যরা গত ২৪/০২/১৯ ইং তারিখে ভোর সাড়ে ৪টায় নওগাঁ সদর থানার তিলকপুর থেকে আজিজুল হক এবং আক্তার আলমকে একটি পালসার মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে আরো নওগাঁ সদর, বগুড়া ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে আরো ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় আন্ত:জেলা চোর চক্রের সদস্য আইনুল হককে আটক করা হয়।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, সদর থানার ওসি আব্দুল হাই, জেলা গোয়েন্দা পুলিশের ওসি কেএম সামছুদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

নওগাঁয় প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা উপকরন বিতরন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার সেই আলোচিত মোবারক হোসেন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও হুইল চেয়ার বিতরন করা হয়।
 
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবার উপ-পরিচালক তৌহিদুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পোরশা উপজেলার নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লা বিন রশিদ, পোরশা উপজেলা সমাজ সেবা অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য শাহজাহান আলী, দাতা সদস্য শরিফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
এসময় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ১০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও রাজশাহী বিভাগীয় দূর্নীতি দমন কমিশনের উদ্দ্যোগে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, স্কেলসহ শিক্ষা উপকরন বিতরন করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget