Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

যুগান্তরের সাংবাদিকের মুক্তি ও সাগর-রুনি হত্যার বিচারসহ দেশের সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে নওগাঁয় সাংবাদিকদের মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধির মুক্তি এবং সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারসহ দেশের সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানীর প্রতিবাদে নওগাঁয় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়েছে।
এসময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাড: শহীদ হাসান সিদ্দিকী স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারান সম্পাদক আজাদ হোসেন মুরাদ, বরেন্দ্র রেডিও’র সিনিয়র রিপোর্টার রিফাত হোসাইন সবুজ ও যুগান্তরের জেলা প্রতিনিধি আব্বাস আলীসহ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবাদুলক হক, যুগ্ম সম্পাদক আশরাফুল নয়ন, কোষাধ্যক্ষ ইয়াছিন আলী, সাংবাদিক জাহিদুল ইসলাম মিন্টু, রুবেল, ইউসুফ আলী সুমন সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে নওগাঁ সাহিত্য পরিষদের সদস্য সচিব অনিন্দ্য তুহিন একাত্ব ঘোষণা করে অংশ নেন।

মানববন্ধন থেকে অবিলম্বে যুগান্তরের সাংবাদিক আবু জাফরকে মুক্তি এবং সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার দাবী করে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে ৫৭ ধারার বিকল্প হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করার দাবী জানানো হয়।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ পিচ স্বর্ণের বার সহ আটক-১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে ৬ পিচ স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রবিবার সন্ধ্যা ৭ টার সময় ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েব সুুবেদার ওয়াহেদ গোপন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৪ শত ৭০ গ্রাম স্বর্ণের বার সহ মোঃ শামিম হোসেন(৩২) নামে এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় বিজিবি। আটক শামিম হোসেন গাতিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
সীমান্ত থেকে ৬ পিচ স্বর্ণের বার সহ আটক-১

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র টহল দল গাড়িপাড়া সানির আমবাগান থেকে ৬ পিচ স্বর্ণের বার সহ এক ভ্যান চালককে আটক করে। আটক স্বর্ণের আনুমানিক মুল্য এক কোটি তেতত্রিশ হাজার টাকা বলে তিনি জানান।

আটক স্বর্ণের বার সহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

যশোরের শার্শায় গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়া রিয়া খাতুন(১৬) নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার রাতে নিজ ঘরের মধ্যে ওই যুবতী এ আত্মহত্যা করে। নিহত রিয়া বাগআঁচড়া উত্তর পাড়া গ্রামের মালয়ে শিয়া প্রবাসী মিকাইল হোসেনের মেয়ে।

নিহতের প্রতিবেশীরা জানান, বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে রিয়া আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

নিহতের বোন রিপা জানান, ১বছর ৪মাস আগে তার মা তাসলিমা খাতুন এর মৃত্যুর পর রিয়ার ব্রেইনডের  সমস্যা দেখা দেয়। তারপর ইন্ডিয়াতে যেয়ে চিকিৎসা দেওয়ার পর ভালো সুফল পাওয়া যায়নি। এটাই ছিল মৃত্যুর প্রধান কারন।

শার্শা থানা পুলিশ কর্মকর্তা (এসআই) আনোয়ার আজিম ও নিলয় বসু রিয়া খাতুন এর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পিতার চিকিৎসা সাহায্যাথের্  প্রধানমন্ত্রী'র কাছে বয়াতী কন্যা তানহা'র আবেদন
পিতার চিকিৎসা সাহায্যাথের প্রধানমন্ত্রী'র কাছে বয়াতী কন্যা তানহা'র আবেদন
রিপোর্ট: ইমাম বিমান: সঙ্গীতের মাধ্যমে দিন বদলের প্রত্যয় ব্যক্ত করা সেই আলোড়ন সৃষ্টিকারী “ এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনেরই নিবা তোমরা সেই দিনেরই কাছে” গানের জনপ্রিয় কণ্ঠ শিল্পী কুদ্দুস বয়াতী অসুস্থ অবস্থায় ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন আছে। জনপ্রিয় কণ্ঠ শিল্পী কুদ্দুস বয়াতীর এ অবস্থায় তারই ছোট মেয়ের তানহা  তার বাবা কে বাচাতে প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাতে হৃদয় বিদারক কিছু কথা বলেন যা নিচে তুলে ধরা হলো।

আমি আপনাদের সবার প্রিয় শিল্পী কুদ্দুস বয়াতী'র ছোট মেয়ে তানহা,আমি আমার আব্বুকে হারাতে চাই না।  আপনারা জানেন অনেক দিন যাবত আমার আব্বু জাতীয় বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় আছে। খাদ্য নালি বন্ধ হয়ে যাওয়ায় মুখে কোন খাবারই খেতে পারছেন না। এখন একমাত্র স্যালাইনই আব্বুর ভরসা । ডাঃ বলেছে উন্নত চিকিৎসার জন্য খুব দ্রুত দেশের বাহিরে নিয়ে অস্ত্রপাচার করার জন্য। বাবার ফুসফুসের অবস্থা ভিষন খারাপ হয়ে গেছে। তাই আমার আব্বুকে বাঁচাতে হলে ৩০ লক্ষ টাকা প্রয়োজন। যা আমাদের সাধ্যের বাহিরে। তাই মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী'র কাছে আমার আকুল আবেদন, আব্বুকে উন্নত চিকিৎসার জন্য সহায়তা করুন। আমি আমার আব্বুকে হারাতে চাই না।

এ বিষয় জীবন সাথী মানব কল্যান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জীবন জানান, আমরা জেএসপি অনুসন্ধান টিভি ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর পক্ষ থেকে জনপ্রিয় কণ্ঠ শিল্পী কুদ্দুস বয়াতিকে হাসপাতালে দেখতে যাই। সেখানে গেলে শিল্পী কুদ্দুস বয়াতির সাথে আমাদের কথা হয়, তখন সে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী'র ছবি বুকে জড়িয়ে "জেএসপি অনুসন্ধান টীম" কে বলেন, আমি বাঁচতে চাই  আমাকে বাঁচান, আমি একুশে পদক চাইনা, আমি আমার মায়ের (প্রধান মন্ত্রীর) ভালোবাসা ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সুস্থ হয়ে সবার মাঝে বেঁচে থাকতে চাই। তিনি আরো বলেন, আমার মা (প্রধানমন্ত্রী) আমার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, এখন যদি মা আমাকে ডাক্তারের পরামর্শ মতো বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতেন হয়তো আমি আরো কিছু দিন বেঁচে থাকতে পারতাম। অবশেষে তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

বর্তমানে তিনি ১২/১৩ (২য় তলা) চ-১২ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকাতে ভর্তি আছেন,গত ২২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে এস.এম জীবন ও সুমন ভট্টাচার্য(সাংবাদিক ও মানবাধিকার কর্মী)প্রিয় শিল্পীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন সেই সাথে তারা প্রিয় শিল্পীর চিকিৎসার সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, কেউ যদি শিল্পী কুদ্দুস বয়াতির উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসতে চান তাহলে তার সাথে ০১৭১৬৮২৯৩৯০ নম্বরে ফোন করে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কুদ্দুস বয়াতির হিসাব নাম্বার নিচে দেওয়া হলো। সোনালী ব্যাংক কল্যানপুর শাখা অ/ঈ: ১০০১৫২০৮৬,

পৌরসভা ব্যর্থ হওয়ায় স্থানীয় ছাত্রলীগের উদ্যাগে রাস্তা সংস্কার শুরু
পৌরসভা ব্যর্থ হওয়ায় স্থানীয় ছাত্রলীগের উদ্যাগে রাস্তা সংস্কার শুরু
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)|প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পৌরসভার আওতাভুক্ত ভবারবেড় ৬নং ওয়ার্ড রেল স্টেশন সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন সড়কটি দীর্ঘ কয়েক বছর যাবত অবহেলিত ,খানা-খন্দে গ্রামবাসীর গলার কাটায় পরিনত হওয়ায় গ্রামবাসী ও স্থানীয় ছাত্রলীগের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধা নামক সড়কটির সংস্কার কাজ শুরু করা হয়েছে। রাস্তা সংস্কার এই মহৎ উদ্যোগটি গ্রহন করেছেন শার্শা উপজেলা ছাত্রলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আওয়াল হোসেন।

বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন সড়ক নামসহ প্রথম অবস্থায় বেনাপোল পৌরসভা কর্তৃপক্ষ তৈরী করে দেয়। কিন্তু তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক মতভেদ ও অদৃর্শের ছায়ার কারনে রাস্তাটি আজ পর্যন্ত পৌরসভা কর্তৃপক্ষ একটি বারও তিল পরিমান সংস্কার কাজ করেনি।

রাস্তাটি সংস্কারের জন্য কয়েক দফা পৌর মেয়র অাশরাফুল আলম লিটনের বরাবর আবেদন করেন ভবারবেড় গ্রামবাসী।  এতবার আবেদন করেও আজও অবদি কোন ব্যবস্থা নেয়নি পৌরসভা কর্তৃপক্ষ।এর ফলে ব্যর্থ হয়ে গ্রামবাসী ফিরে আসেন ৷ বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দীন সড়কটির করুন,বেহাল, জরাজীর্ন অবস্থা থাকায় গ্রামবাসির প্রচন্ড আকারে যাতায়াতের সমস্যার সম্মুখীন হচ্ছে। হাইরাস্তা থেকে নীচে (গ্রামে) নামতে গেলেই মারাত্নক ভাবে অনেকে পাশের গর্তে যানবাহন নিয়ে পড়ে গিয়ে আহত হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে  বিভিন্ন কাজের জন্য  প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার  লোকজন চলাচল করে ৷ স্কুল কলেজের শিক্ষার্থী ও  হাসপাতালগামি রোগীদের চলাচলে মারাত্বক অসুবিধার সৃষ্টি হয়।
 
এ বিষয়ে বেনাপোল পৌরসভার প্রকৌশলী ও প্যানেল মেয়রের সাথে কথা বললেও তারা রাস্তাটির কোন সংস্কারের ব্যবস্থা করেনি ৷ এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ দীর্ঘ ১২ বছর ধরে নিরব ভূমিকা পালন করেছে৷ গ্রামবাসী অভিযোগ করে বলেন গুম হওয়া তাদের নির্বাচিত কমিশনার তুহিন থাকলে অনেক আগেই এই রাস্তাটির সংস্কার কাজ হয়ে যেত।তারা আরও বলেন আমাদের ভোটে নির্বাচিত  পৌরসভার মেয়র আজ পর্যন্ত গ্রামবাসীর সুখ দুঃখের কথা একটিবারের জন্য শুনতে আসেনি৷ বেনাপোলের অন্যান্য স্থানের মতো বিন্দু পরিমান উন্নয়নের ছোঁয়া এই ভবারবেড় গ্রামে লাগেনি । গ্রামবাসীর এই রকম অবস্থা বিদ্যমান থাকায়  তাদের দুঃখ দুর্দশা দেখে শার্শা উপজেলা ছাত্রলীগের সমাজ কল্যান বিষায়ক সম্পাদক  আওয়াল হোসেন এর মহৎ উদ্যোগে দুপাশের পুকুর থেকে মাটি সংগ্রহ করে রাস্তাটির  ভরাটের কাজ শুরু করেছেন নিজের অর্থায়নে ৷

এ বিষয়ে  আওয়াল হোসেন এর সাথে কথা বললে, তিনি বলেন, যে স্থানীয় দলীয় কোন্দল বা ভবারবেড় পশ্চিমপাড়ার এলাকাবাসী শেখ আফিল উদ্দিনের পক্ষে কাজ করায়  পৌর কর্তৃপক্ষ এই রাস্তাটি করতে পারবে না বা করবে না তাই আমি আমার ব্যক্তিগত দায়বদ্ধতার থেকে এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নিয়েছি এবং কাজ করছি ৷তবে এটা একটি বড় বাজেটের কাজ বিধায় আমি গ্রামবাসীর দ্বারা রাস্তাটি সম্পূর্ণ ইটের সলিং বা কংক্রিটের করা সম্ভব না তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ৷ যাতে আমাদের  একমাত্র যাতায়াতের এই রাস্তাটি কংক্রিটের করা হয় তার সুব্যবস্থা করবেন ৷

বাকাসস’র নব-নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ গ্রহণ
বাকাসস’র নব-নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ গ্রহণ
আবু রায়হান রাসেল, নওগাঁ: বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস)’র নওগাঁ জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে শপথ বাক্য পাঠ করান, নওগাঁর সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মহিদ্দীন। দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় অফিস সুপার মো: মোতাহার হোসেনকে রাণীনগর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
 
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি’র নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে ২৫টি পদে ২৫ জন প্রার্থীর বিপরীতে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় সকল পদের প্রার্থীগণ বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। বাকাসস’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারি (রাজস্ব শাখা) মো: রবিউল আলম গত ১৭ নভেম্বর ২০১৮ইং তারিখে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন। উক্ত ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সুপার মো: মোতাহার হোসেন এবং স্থানীয় সরকার শাখা’র অফিস সহকারি হৃষিকেশ চন্দ্র মন্ডল সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। গত শনিবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে নব-নির্বাচিত নেতৃবৃন্দদের নওগাঁর সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মহিদ্দীন শপথ বাক্য পাঠ করান। দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় অফিস সুপার মো: মোতাহার হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, নির্বাহী অফিসার মো: আল মামুন, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, রাণীনগর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত বাকাসস’র সকল সদস্যবৃন্দ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget