Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাকে সরিয়ে দিয়ে জুতা পায়ে ইউপি চেয়ারম্যানের শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পনের ছবি ভাইরাল
রিপোর্ট: ইমাম বিমান: ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মাওলা মাসুম শেরোয়ানীর জুতা পায়ে শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পনের ছবি ভাইরাল |

 ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, এ সময় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের দুজন সদস্য সহ তিনজন মিলে ২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করার সময় পায়ে জুতা পড়া অবস্থায় মিনারে পুস্পার্ঘ অর্পন করেন| পুস্পার্ঘ অর্পনের সময়ে তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ হলে চেয়ারম্যানের পাশে থাকা একজন মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে তাদের তিন জনের এ পুস্পার্ঘ অর্পন তাও আবার জুতা পায়ে এ নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়| 

সামাজিক যোগাযোগা মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া প্রকাশিত এ ছবিটি নিয়ে ফেইসবুক ব্যবহারকারীদের কাছে প্রশ্নের সৃষ্টি করে তথা অনেকে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করে বলেন, একজন মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে শহীদ মিনারে জুতা পায়ে পুস্পার্ঘ অর্পন করা মানে মুক্তিযোদ্ধের চেতনাকে রিতিমত অপমান করার সামিল |

ঝালকাঠীতে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রিপোর্ট: ইমাম বিমান: সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী ১২টা ১ মিনিটের সময় ঝালকাঠি জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে জেলা প্রশাসক মো. হামিদুল হক’র নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা কারাগারের পক্ষে সুপার মো, শফিউল আলম ও জেলার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ’র পক্ষে সাধারন সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ),ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি,ঝালকাঠি জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, এলজিইডি, সড়ক বিভাগ,ঝালকাঠি সরকারী কলেজের পক্ষে অধ্যক্ষ,  জনস্বাস্থ্য প্রকৌশল, মুক্তিযোদ্ধা সংসদ, গণপূর্ত, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ও স্বাচিপ জেলা সভাপতি, বরিশাল বিভাগীয় শিশু বিভাগের প্রধান ডাঃ অসীম সাহা, মানবাধিকার কমিশন, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পার্ঘ অর্পন করেন।

পুস্পার্ঘ অর্পনের পর ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তমঞ্চে জেলা তথ্য অফিসের উদ্যেগে চলচ্চিত্র প্রদর্শন এবং একই স্থানে জেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকস্বজ্জা করা হয়। এ উপলক্ষে  কারাগার ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় ঐতিহ্যবাহী হাট চৌবাড়িয়া কলেজ মাঠে বেসরকারী সংস্থা জোতি, চৌবাড়িয়া গবাদি প্রাণী, চৌবাড়িয়া সঞ্চয় ঋণ দান ও সেবা ক্ষুদ্র ব্যবসায়ী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার দিনব্যাপী আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে র‌্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে মান্দার নারী শিক্ষায় অগ্রনী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান জি এস বালিকা উচ্চ বিদ্যালয়ও এ দিবসটি উদ্যাপন উপলক্ষে র‌্যালীর আয়োজন করে। এতে অংশগ্রহণ করে" বিদ্যালয়টির সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা। বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুল হুদা নিবিড়ের সঞ্চালনায় এবং ভাঁরশো ইউপি আওয়ামীলীগের সভাপতি আলতাজ উদ্দিনের সভাপতিত্বে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঁরশো ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, ড. মুহাম্মদ মশিউর রহমান, আলহাজ¦ মেছের আলী মাস্টার, মির্জা আব্দুর রাজ্জাক, প্রদীপ কুমার প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সেবা প্রদান করেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের ডা. তাফসির আলম, সুজাউল গামীর, আফসানা জাহান, বৃষ্টি ও সামসুজ্জাহা উষান।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ফজলে রাব্বী বকু. সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ, জেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএমএ, একুশে পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জেলা অধ্যক্ষ সমিতি, কার ও মাইক্রো চালক সমিতি, বাংলাদেশ জুয়েলারী সমিতি, কিশোর ক্লাব, চকএনায়েত উচ্চ বিদ্যালয়, চকএনায়েত যুবক সমিতি, জেলা কৃষিবিদ ইনসটিটিউশান, প্রবাহ সংসদ এবং ভাষা সৈনিক ডাঃ মঞ্জুর হোসেনের পরিবার বর্গ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, এবং সরকারী ও বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পন করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহীদ মিনার চত্বরে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও ভাষার গানের প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: ফজলে রাব্বী বকু, সিভিল সার্জন ডা: মোমিনুল হক, নওগাঁ সদর হাসপাতালের ততা¡বধায়ক ডা: রওশন আরা খানম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সদর উপজেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাব, বরেন্দ্র রেডিও, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠন, নিরাপদ সড়ক চাই (নিস্চা), এডাব, বিদুৎ উন্নয়ন বোর্ড, নওগাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, একুশে পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জেলা অধ্যক্ষ সমিতি, বাংলাদেশ জুয়েলারী সমিতি, জেলা কৃষিবিদ ইনসটিটিউশান, বিএমএ, গ্রাম থিয়েটার, গনপূর্ত বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপথ, নওগাঁ সরকারী কলেজ, বিএমসি সরকারী মহিলা কলেজ, ফয়েজ উদ্দীন মেমোরিয়াল কলেজ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ভাষা সৈনিক ডা: মঞ্জুর রহমানের পরিবারবর্গ, ভাষা সৈনিক ময়নুল হক ভুটি ও ভগলুর পরিবার বর্গ, শহীদ পরিবার, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনসহ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহীদ মিনার চত্বরে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও ভাষার গানের প্রতিযোগিতা এবং সন্ধ্যায় জেলা প্রশাসন কর্তৃক পিটিাই স্কুল মাঠে আলোচনা সভা ও জেলার ৮জন ভাষা সংগ্রামী পরিবারকে একুশে পদক প্রদান করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


নওগাঁর সাপাহারে ট্রাকের নিচে চাপা পড়ে মহিলা নিহত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে নার্গীস বেগম (২৫) নামের এক মোটর সাইকেল আরোহী মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত নার্গীস উপজেলার মালিপুর গ্রামের মো: আলমগীর হোসেন এর স্ত্রী বলে জানা গেছে।
এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের গোডাউন পাড়ার অদুরে অবস্থিত সরকার এগ্রো ফার্মের সামনে।
ঘটনার প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যার সময় উপজেলার মালিপুর গ্রামের মো: আলমগীর হোসেন তার স্ত্রী ও শিশু কন্যা কে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে শশুর বাড়ী পতœীতলা উপজেলার খরাইল গ্রামে যাচ্ছিলেন।
সাপাহার টু পতœীতলা সড়কের ওই স্থানে পৌঁছিলে সামনে থেকে একটি মালবাহী ট্রাক তাদের মোটর সাইকেলকে ধক্কা দেয়। এ সময় মোটর সাইকেল যাত্রী আলম এর স্ত্রী মোটর সাইেেকল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। চলন্ত ট্রাকের চাকা এ সময় গৃ

গৃহবধু নার্গীসের মাথার উপর দিয়ে গেলে তার সম্পূর্ন মাথা ও মুখ মন্ডল থেতলে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনা স্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। মোটর সাইকেল চালক আলমগীর হোসেন ও তার শিশু কন্যা গুরুত্বর আহত হলে তাদেরকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্্র ভর্তি করা হয়। সাপাহার থানা পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget