Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 653 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4846 দেশজুড়ে 42 ধর্ম 3477 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2847 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ফজলে রাব্বী বকু. সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ, জেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএমএ, একুশে পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জেলা অধ্যক্ষ সমিতি, কার ও মাইক্রো চালক সমিতি, বাংলাদেশ জুয়েলারী সমিতি, কিশোর ক্লাব, চকএনায়েত উচ্চ বিদ্যালয়, চকএনায়েত যুবক সমিতি, জেলা কৃষিবিদ ইনসটিটিউশান, প্রবাহ সংসদ এবং ভাষা সৈনিক ডাঃ মঞ্জুর হোসেনের পরিবার বর্গ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, এবং সরকারী ও বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পন করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহীদ মিনার চত্বরে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও ভাষার গানের প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: ফজলে রাব্বী বকু, সিভিল সার্জন ডা: মোমিনুল হক, নওগাঁ সদর হাসপাতালের ততা¡বধায়ক ডা: রওশন আরা খানম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সদর উপজেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাব, বরেন্দ্র রেডিও, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠন, নিরাপদ সড়ক চাই (নিস্চা), এডাব, বিদুৎ উন্নয়ন বোর্ড, নওগাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, একুশে পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জেলা অধ্যক্ষ সমিতি, বাংলাদেশ জুয়েলারী সমিতি, জেলা কৃষিবিদ ইনসটিটিউশান, বিএমএ, গ্রাম থিয়েটার, গনপূর্ত বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপথ, নওগাঁ সরকারী কলেজ, বিএমসি সরকারী মহিলা কলেজ, ফয়েজ উদ্দীন মেমোরিয়াল কলেজ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ভাষা সৈনিক ডা: মঞ্জুর রহমানের পরিবারবর্গ, ভাষা সৈনিক ময়নুল হক ভুটি ও ভগলুর পরিবার বর্গ, শহীদ পরিবার, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনসহ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহীদ মিনার চত্বরে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও ভাষার গানের প্রতিযোগিতা এবং সন্ধ্যায় জেলা প্রশাসন কর্তৃক পিটিাই স্কুল মাঠে আলোচনা সভা ও জেলার ৮জন ভাষা সংগ্রামী পরিবারকে একুশে পদক প্রদান করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


নওগাঁর সাপাহারে ট্রাকের নিচে চাপা পড়ে মহিলা নিহত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে নার্গীস বেগম (২৫) নামের এক মোটর সাইকেল আরোহী মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত নার্গীস উপজেলার মালিপুর গ্রামের মো: আলমগীর হোসেন এর স্ত্রী বলে জানা গেছে।
এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের গোডাউন পাড়ার অদুরে অবস্থিত সরকার এগ্রো ফার্মের সামনে।
ঘটনার প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যার সময় উপজেলার মালিপুর গ্রামের মো: আলমগীর হোসেন তার স্ত্রী ও শিশু কন্যা কে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে শশুর বাড়ী পতœীতলা উপজেলার খরাইল গ্রামে যাচ্ছিলেন।
সাপাহার টু পতœীতলা সড়কের ওই স্থানে পৌঁছিলে সামনে থেকে একটি মালবাহী ট্রাক তাদের মোটর সাইকেলকে ধক্কা দেয়। এ সময় মোটর সাইকেল যাত্রী আলম এর স্ত্রী মোটর সাইেেকল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। চলন্ত ট্রাকের চাকা এ সময় গৃ

গৃহবধু নার্গীসের মাথার উপর দিয়ে গেলে তার সম্পূর্ন মাথা ও মুখ মন্ডল থেতলে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনা স্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। মোটর সাইকেল চালক আলমগীর হোসেন ও তার শিশু কন্যা গুরুত্বর আহত হলে তাদেরকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্্র ভর্তি করা হয়। সাপাহার থানা পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

নওগাঁর বদলগাছীতে তিন বছর পূর্বে নির্মিত কালভার্টটি জন সাধারনের কোন উপকারে আসছে না
হাফিজার রহমান, বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের উত্তর পারিচা গ্রামের খলিফার ঘাটের নিকট খালের উপর নীতিমালা বহির্ভূতভাবে তিন বছর পূর্বে নির্মিত কালভার্টটি জন সাধারনের কোন উপকারে আসছেনা বলে এলাকাবাসীর ভ্যাসে জানা যায়। ২০১৫-১৬ অর্থ বছরের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ  রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২৯ লাখ ৬১ হাজার ৬শত সাত টাকার বিপরীতে আধাইপুর হতে ভান্ডারপুর যাওয়ার রাস্তায় খলিফার ঘাটের নিকট ৩৯ মিটার দৈর্ঘ্য কালভার্ট নির্মাণ কল্পে বদলগাছী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকল্পটি গ্রহন করে ঠিকাদার দ্বারা বাস্তবায়ন করা হয়। অথচ বদলগাছী-আক্কেলপুর পাকা সড়কের উত্তরে আধাইপুর গ্রাম থেকে ৩ কি: মি: দক্ষিণ-পুর্বে উত্তর পাারিচা গ্রামে খলিফার ঘাটটি অবসিস্থত। ১৩-০৪-২০১৬ ইং তারিখে লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচিত করার পর কালভার্টটি নির্মাণ করা হয়। খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের নভেম্বর ২০০৯ এর বাস্তবায়ন পরিপত্র অনুযায়ী উপজেলার আওতাধীন গ্রামীণ গুরুত্বপূর্ণ রাস্তায় সম্পূর্ণ অংশ যান বাহন চলাচলের নিমিত্তে গ্যাপ সংযোগে ১২ মিটার দৈর্ঘ্য সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প গ্রহণ করিতে হইবে। যাহা জাতীয় সড়ক নেটওয়ার্কের সহিত সংযোগ স্থাপন বিষয়টি অগ্রাধীকার দিতে হইবে এবং লক্ষ্য রাখিতে হইবে সেতু/কালভার্ট সমূহ যেন ব্যক্তি স্বার্থে নির্মাণ করা না হয়। এছাড়াও রাস্তায় প্রতিদিন কি ধরনের যান বাহন চলাচল করে এবং কোনটির কতটি সংখ্যা তা উল্লেখপূর্বক প্রকল্প বরাদ্দ ও অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিতে হইবে। সরেজমিনে তদন্ত কালে উত্তর পারিচা গ্রামের খলিফার ছেলে মো: আলমগীরসহ এলাকাবাসী জানায়, উক্ত নির্মিত কালভার্টটি উত্তর-পূর্বে এবং দক্ষিণ-পশ্চিমে মালিকানাধীণ ফসলি জমি। জমির মালিকেরা বহুপুর্ব হইতে তাদের জমির ধার দিয়ে পায়ে হেঁটে মাঠে যাতায়াতের জন্য সরু রাস্তা দিয়েছে। যা দ্বারা কিছু জনসাধারণ যাতায়াত করে থাকে। তবে কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রাম থেকে পশ্চিমে ঐ গ্রামের আজিমুদ্দিনের জমির পূর্ব সীমানা পর্যন্ত সরকারি রাস্তা আছে। কিন্তু এরপর হতে পশ্চিমে কালভার্টে যাওয়ার জন্য কোন সরকারি রাস্তা নেই আছে শুধু দুইধারে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি। কালভার্টটির উভয় পার্শ্বে যানবাহন চলাচল করার মতো কোন সরকারি রাস্তা না থাকায় নির্মিত কালভার্টটি তিন বছর যাবৎ জনগনের কোন উপকারে আসছে না। এছাড়া তারা বলেন, কালভার্টটির ৫শ গজ পশ্চিমে উত্তর পারিচা থেকে ভান্ডারপুর যাওয়ার রাস্তায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম মাস্টারের বাড়ির নিকট খালের উপর ৩২ লাখ ৫২ হাজার ৬শত ৫৩ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য একটি সেতু একই অর্থ বছরে নির্মাণ করা হয়। যা দ্বারা উত্তর পারিচা গ্রামকাসী ভান্ডারপু যাতায়াত করে থাকে।
 
উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আ: করিম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কালভার্টটির দুইধারে মাটি দিয়ে রাস্তা তৈরী করা হয়েছিল বন্যায় তা ভেঙ্গে যেতে পারে আমি বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

নওগাঁর রাণীনগরে যুবলীগ নেতা গোলাম মোস্তফার দাফন সম্পূর্ণ
রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: বাংলাদেশ আওয়ামী যুবলীগের নওগাঁর রাণীনগর উপজেলা শাখার সাবেক যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা গোলাম (৪৭) গত বুধবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই মেয়ে, মা, ভাই, বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  বৃহস্পতিবার বাদ যোহর রাণীনগর শের-এ বাংলা কলেজ মাঠে নামাজে যানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন কাজ সম্পূর্ণ করা হয়। যুবলীগ নেতা গোলাম রাণীনগর সদরের মধ্য রাজাপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আজিম উদ্দিন সরদারের ছেলে। তার মৃত্যুতে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন।
 
তার নামাজে যানাজার প্রাক্কালে বক্তব্য রাখেন, নওগাঁ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, গোলামের বড় ভাই সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা যুবলীগের আহবায়ক এ্যাড. খোদাদাদ খান পিটু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসনাত খান হাসান, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং এলাকার হাজার হাজার সাধারণ মানুষ তার নামাজে যানাজায় অংশ গ্রহণ করে।

নওগাঁয় ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্যেগে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
নওগাঁ প্রতিনিধি: একুশে ফেব্রুয়ারী উপলক্ষে নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের উদ্যেগে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধন, পুস্পস্তবক অর্পন ও শহীদদের আতœার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে সকাল সাড়ে ৯টায় হাসপাতালের নিজস্ব কার্যালয়ে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধন করে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সিনিয়র অফিসার মোঃ শামছুল হুদা।
বিশেষ অতিথি ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হাই, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ মো: মামুনুর রশী, আব্দুল আজিজ, সুমাইয়া খাতুন প্রমূখ।
 
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ২টায় শহীদদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget