Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর রাণীনগরে যুবলীগ নেতা গোলাম মোস্তফার দাফন সম্পূর্ণ
রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: বাংলাদেশ আওয়ামী যুবলীগের নওগাঁর রাণীনগর উপজেলা শাখার সাবেক যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা গোলাম (৪৭) গত বুধবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই মেয়ে, মা, ভাই, বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  বৃহস্পতিবার বাদ যোহর রাণীনগর শের-এ বাংলা কলেজ মাঠে নামাজে যানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন কাজ সম্পূর্ণ করা হয়। যুবলীগ নেতা গোলাম রাণীনগর সদরের মধ্য রাজাপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আজিম উদ্দিন সরদারের ছেলে। তার মৃত্যুতে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন।
 
তার নামাজে যানাজার প্রাক্কালে বক্তব্য রাখেন, নওগাঁ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারিক মোল্লা, গোলামের বড় ভাই সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা যুবলীগের আহবায়ক এ্যাড. খোদাদাদ খান পিটু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসনাত খান হাসান, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং এলাকার হাজার হাজার সাধারণ মানুষ তার নামাজে যানাজায় অংশ গ্রহণ করে।

নওগাঁয় ইসলামী ব্যাংক হাসপাতালের উদ্যেগে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
নওগাঁ প্রতিনিধি: একুশে ফেব্রুয়ারী উপলক্ষে নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের উদ্যেগে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধন, পুস্পস্তবক অর্পন ও শহীদদের আতœার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে সকাল সাড়ে ৯টায় হাসপাতালের নিজস্ব কার্যালয়ে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধন করে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সিনিয়র অফিসার মোঃ শামছুল হুদা।
বিশেষ অতিথি ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হাই, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ মো: মামুনুর রশী, আব্দুল আজিজ, সুমাইয়া খাতুন প্রমূখ।
 
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ২টায় শহীদদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নওগাঁর বদলগাছীতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
হাফিজার রহমান, বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর বদলগাছীতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষকদের আয়োজনে গত ১৯ ফেব্রুয়ারি  বিকাল ৩ টায় উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে উক্ত সভার আয়োজন করা হয়। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার (সেলিম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল, বদলগাছী উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মোঃ আবু খালেদ(বুলু), বদলগাছী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রউফ, ঢেকড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা বেগম, সেনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল প্রমূখ। এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজের ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার মার্তৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছানাউল ইসলাম পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আত্রাই থানার ওসি মোবারক হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আত্রাই বনিক সমিতি, আত্রাই প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে মহান ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। 

সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোকর‌্যালী বের করা হয়। এতে বিভিন্ন রাজনীতিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ শহীদমিনার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুল ও কলেজে ২১শে বই মেলার উদ্বোধন করা হয়।
দিবসে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অন্যদিকে উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।

নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক মার্তৃভাষা ও শহীদ দিবস পালিত
সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী পালনের মধ্যে দিয়ে মহান ২১ ফেব্র“য়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২,০১ মিনিটে স্থানীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে আনূষ্ঠানিক ভাবে জাতীয় ও কালো পতাকা উত্তোলন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক, পেশাজীবি সংগঠন ও সর্বস্তরের জন সাধারণের অংশ গ্রহনে একটি বিশাল প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী'র সভাপতিত্বে আলোচনা সভায় শহীদদের স্মরনে বিনম্্র শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সবুর আলী,কৃষি কর্মকর্তা মজিবুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,প্রানী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম,ওসি তদন্ত মনিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শেষার্ধে সাপাহার শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওগাঁর রাণীনগরে ধানের সঙ্গে শত্রুতা ॥ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা
আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে পূর্বশত্রুতার জেরে মৎসজীবীদের রোপনকৃত কয়েক বিঘা জমির ধান নষ্ট করেছে কতিপয় দুর্বৃত্তরা। উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনছুরে এ ঘটনাটি ঘটেছে। এঘটনায় রাণীনগর থানা ও উপজেলা ভ’মি অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা, উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনছুরের খাস জমি সরকারী চেকের মাধ্যমে হরিশপুর গ্রামের মৎসজীবীরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। চলতি ইরি-বোরো মৌসুমে ধান রোপনের পর নিয়মিত জমির পরিচর্যা করে আসছেন ভোগদখলকারীরা। পূর্ব শত্রুতার জের ধরে মিরাট উত্তরপাড়ার লোকজন বুধবার ও বৃহস্পতিবার সকালে রোপনকৃত কয়েক বিঘা জমির ধান পা দিয়ে মাড়িয়ে ও উপড়ে ফেলে নষ্ট করেছে। এতে করে ওই কৃষকরা আর্থিক ভাবে লোকসানের মুখে পড়েছে।

মৎস্যজীবী সমিতির সভাপতি মাহফুজুল হকসহ স্থানীয়রা বলেন, উপজেলা মিরাট ইউনিয়নের বিল মুনছুরের খাস জমি সরকারী চেকের মাধ্যমে হরিশপুর গ্রামের মৎসজীবীরা দীর্ঘদিন ধরে চাষ আবাদ করে আসছেন। চলতি ইরি-বোরো মৌসুমে ধান রোপনের পর নিয়মিত পরিচর্যা করে আসছিলেন এরই মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে মিরাট উত্তর পাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে হানিফ, আফছারের ছেলে মান্নান, কলিমদ্দীনের ছেলে আনিছুর, মফিজের ছেলে মোফাজ্জল ও তার ভাই মুকুলসহ গ্রামের কতিপয় লোকজনরা প্রকাশ্যে রোপনকৃত কয়েক বিঘা জমির ধান পা দিয়ে মাড়িয়ে ও উপড়ে ফেলে নষ্ট করেছে। এবিষয়ে থানা ও উপজেলা ভ’মি অফিস বরাবর একটি অভিযোগ দিয়েছি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এবিষয়ে আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সহকারি কমিশনার (ভ’মি) টুকটুক তালুকদার বলেন এই বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। যারা বিলের আশেপাশে বসবাস করে তাদের জন্য অগ্রাধিকার রয়েছে। কিন্তু অন্য এলাকা থেকে এসে বিলের জমি দখল করে কেউ ব্যবহার করার অধিকার রাখে না। আর এটি সম্পন্ন সরকারি জায়গা। সরকার এখনো পর্যন্ত এই জমিগুলো কাউকে লিজ দেয় নাই। যদিও এর আগে লিজ দেওয়া হয়েছিলো তার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget