Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 653 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4846 দেশজুড়ে 42 ধর্ম 3477 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2847 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জেলার ১১টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৫০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০জনের মনোনয়নপত্র দাখিল
প্রতিনিধি নওগাঁ: নওগাঁ জেলার ১১টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৫০জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ১জন মনোনয়নপত্র দাখিল করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
 
অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার মো: শাহিনুল ইসলাম প্রামানিক জানিয়েছেন, নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৫জন, আত্রাই উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন, পোরশা উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন, সাপাহার উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন, নিয়ামতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন, ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন, পতœীতলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন, বদলগাছি উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন, রানীনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন, মান্দা উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
 
নওগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী আওয়ামীলীগের রফিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

নওগাঁর পত্নীতলায় স্কুল ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায়  শাহরিয়ার হাসান সৌরভ (১৫) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।
বুধবার ভোরে উপজেলার নজিপুর পৌরসভার পলিপাড়া গ্রাামে নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে তার স্বজনরা। সৌরভ উপজেলার পলিপাড়া গ্রামের রেজুয়ান নবীর ছেলে। সে পুইয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্ত জানায়, লেখাপড়া নিয়ে সৌরভ তার মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

আত্রাইয়ে কৃষকের স্বপ্ন মিশে আছে সবুজের প্রান্তরে
কৃষকের স্বপ্ন মিশে আছে সবুজের প্রান্তরে
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ):  সুজলা সুফলা শষ্য শ্যামলা সবুজ বাংলার খাদ্য শষ্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার ৮ ইউনিয়নের প্রতিটি মাঠের বুকে এখন সবুজের সমারোহ। দিগন্তজুড়ে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যায়। ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে এখন হাসির ঝিলিক।

নওগাঁ জেলার খাদ্যশস্য ভান্ডার হিসেবে খ্যাত আত্রাইয়ের মাঠগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে ইরি-বোরো মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে ১৮ হাজার ৫০০ শত হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। গতবারে শ্রমিক সংকটের কারণে এবারো ইরি-বোরো চাষ নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্তের শিকার হন। তথ্যমতে, এবারে উপজেলার ৮টি ইউনিয়নে লক্ষ্যমাত্রার চেয়ে ইরি-বোরো চাষ একটু কম হলেও ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। আত্রাই এলাকা বন্যাদুর্গত এলাকা হিসেবে এ অঞ্চলের কৃষকরা এবার বোরো চাষকে সৌভাগ্য হিসেবে মনে করছেন। এদিকে উপজেলার ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণ তেল ও সার পাওয়ায় কৃষকরা অনেকটা আশ্বস্ত হয়েছেন। নওগাঁ জেলার খাদ্য উৎপাদনে শীর্ষে রয়েছে আত্রাই উপজেলা।

এ ব্যাপারে উপজেলার শাহাগোলা গ্রামের কৃষক মো. আজাদ সরদার বলেন, অন্যান্য বারের তুলনায় এবার আমরা অধিকহারে বোরো ধান চাষ করেছি। আশা করছি, এবার বোরো ধানে বাম্পার ফলন হবে।

উপজেলার নওদুলি গ্রামের রফিকুল ইসলাম জানান, ধান গাছে সময়মতো পানি পাওয়ায় এখন গাছ সবুজ বর্ণ ধারণ করেছে। চারিদিকে যেন সবুজের সমারোহ। যেদিকে তাকাই দৃষ্টি যেন জুড়িয়ে যায়। এবার বড় ধরনের ঝড় বা শীলা বৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এতে করে আমরা অনেক উপকৃত হব এবং বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারব বলে মনে করছি।

উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কে এম মাহাবুব বলেন, ইরি-বোরো ধান চাষে কৃষকরা যাতে লাভবান হতে পারেন এবং কৃষকরা যেন বোরো চাষে কোনো প্রকার সমস্যায় না পড়েন এ জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যেখানেই সমস্যা সেখানেই আমাদের উপস্থিতি এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ কে এম কাউছার হোসেন বলেন, অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। এবার আত্রাই এলাকার কোথাও মাজড়া পোকার আক্রমণ নেই। ফলে আমরা আশা করছি, এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে।

আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার মশিদপুর একটি নিভৃত পল্লী গ্রাম। এই গ্রামে বসবাস করে জেলে ও আদিবাসী সম্প্রদায়। এই গ্রামের সাদা মনের মানুষ মো: আব্দুর রাজ্জাক কিছু মানুষের সহায়তায় গড়ে তুলেছেন মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি। এই সমিতির উদ্যোগে প্রতিবছর উপজেলার কয়েকটি ইউনিয়নের মেধাবী, হতদরিদ্র  ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও বৃত্তি প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকালে মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির কার্যালয় প্রাঙ্গনে সমিতি কর্তৃক আয়োজিত শিক্ষা উপকরন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সমিতির সভাপতি রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারি প্রকৌশলী মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আই আই সি টি বিভাগের পরিচালক ড. মো: শহীদ উজ জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার, সমিতির সাধারন সম্পাদক রাজশাহী কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুম।
 
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১লাখ টাকা মূল্যের বই, শিক্ষা উপকরন হিসেবে জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ও ইমাজ উদ্দিন মেমোরিয়াল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। বর্তমানে এই শিক্ষা সমিতির আওতায় প্রায় কয়েক হাজার অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারের সন্তানরা বিভিন্ন রকমের শিক্ষা সহায়তা নিয়ে পড়ালেখা করছে। এর আগে সকালে নিভৃত এই পল্লীতে সমিতি কর্তৃক আয়োজিত দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুশফিকুর রহমান।
 
উল্লেখ্য, গত ২০১০ সাল থেকে এই সমিতি অত্র অঞ্চলের নিভৃত পল্লী গ্রামের গরীব, অসহায় ও হতদরিদ্র পরিবারের মেধাবী ছেলে-মেয়েদের খুজে এনে সমিতির মাধ্যমে সার্বিক সুযোগ-সবিধা প্রদান করে পড়ালেখা চালানোর সুযোগ করে দেওয়া থেকে শুরু করে সার্বিক সহায়তা প্রদান করে আসছে। 

নওগাঁর ধামইরহাটে বৃদ্ধ আবেজ উদ্দিন হত্যার ৩ খুনি আটক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে শ্বাসরোধ করে বৃদ্ধ আবেজ উদ্দিনকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনার মূলহোতাসহ ৩ খুনিকে আটক করেছে থানা পুুলিশ। বৃদ্ধের লুট হওয়া মোবাইল ফোন ট্যাগ করে পুলিশ আসামীদের আটক করে। পরবর্তীতে চুরি যাওয়া দলিলপত্র,বিভিন্ন ব্যাংকের চেক বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ধামইরহাট থানা সূত্রে জানা গেছে,গত ১৭ ফেব্রুয়ারী তারিখ রবিবার থানা পুলিশ বৃদ্ধ আবেজ উদ্দিনের লুট হওয়া মোবাইল ফোন ট্যাগ করে নওগাঁ জেলা সদরের মুক্তির মোড় নামকস্থান খুনের সাথে জড়িত থাকার অভিযোগে মো.কামরুল হাসান রিমন (২০) কে আটক করে। রিমনের স্বীকারোক্তি মোতাবেক ঘটনার মুল পরিকল্পনাকারী ধামইরহাট পৌরসভার অন্তর্গত আমাইতাড়া গ্রামের মো.নজরুল ইসলামের ছেলে মো.খোরশেদ আলম বাবু (৩৫) আটক করে পুলিশ। এ খুনের সাথে সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে নওগাঁর সদর থানার সরাইল মন্ডলপাড়া গ্রামে মো.জহির উদ্দিনের ছেলে আলামীন আলী (১৯) কে আটক করে পুলিশ। কামরুল হাসান রিমন ও আলামীন আলী পল্লী বিদ্যুতের এক ঠিকাদার হিরার শ্রমিক হিসেবে আমাইতাড়া গ্রামে কাজ করছিল। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকিরুল ইসলাম বলেন,খুনের ঘটনার মুল পরিকল্পনাকারী খোরশেদ আলম বাবুর প্রত্যক্ষ সহযোগিতায় রিমন ও আলামীন বৃদ্ধ আবেজ উদ্দিনকে হাসনাত চাউল কলের লিচু বাগানে নিয়ে খুন করে। খুন করার পর হাসনাত চাউল কলের অফিস ঘরে ঢুকে আলমারী ভেঙ্গে জমির মূল্যবান দলিল,বিভিন্ন ব্যাংকের চেক বই লুট করে নিয়ে যায়। চাউল কলের পার্শে খোরশেদ আলম বাবুর বাড়ী হওয়ার প্রায় সময় বাবুর ছাগল,হাস,মুরগী ধান খাওয়ার জন্য চাতালে আসতো। এ নিয়ে বৃদ্ধ আবেজ উদ্দিনে সাথে বাবু বাকবিতন্ডার এক পর্যায়ে বাবু বৃদ্ধ আবেজ উদ্দিন কে দেখে নেয়ার হুমকি প্রদান করে। এর জের ধরে আসামীরা যোগসাজসে এ খুনের ঘটনা ঘটায়। পরে পুলিশ আসামীদের বাড়ী থেকে চুরি যাওয়া দলিলপত্র,ব্যাংকের চেক বই ও বৃদ্ধের মোবাইল ফোন উদ্ধার করা হয়। অধিকতর তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে আর কারা জড়িত তা বের করা হবে। গতকাল মঙ্গলবার সকালে আসামীদের নওগাঁ কোর্ট হাজতে চালান করা হয়।

উল্লেখ্য,গত ১৬ ফেব্রুয়ারী শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার আমাইতাড়া বাজারে নজিপুর সড়কের পার্শে হাসনাত চাউল কলের কেয়ার টেকার আবেজ উদ্দিন (৭০) কে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে খুন করে নিজ শোয়ার বিছানায় রেখে যায় খুনিরা। ওই চাউল কলের মালিক মো.খালেকুজ্জামান (জামাল) বাদী হয়ে গত রবিবার সকালে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৫।

 

যশোরের নাভারন প্রতিবন্ধী স্কুলে পথের আলো সংস্থার মোটর রিক্সা ভ্যান দান
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের নাভারন  প্রতিবন্ধী স্কুলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য পথের আলো সংস্থা ও দাতা সদস্যদের অনুদানে ব্যাটারী চালিত রিক্সা ভ্যান হস্তান্তর করা হয়।

বুধবার ২০শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টার সময় যশোরের নাভারন ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন অস্থায়ী প্রতিবন্ধী স্কুলের মাঠে এই মোটর চালিত রিক্সা  ভ্যান হস্তান্তর প্রক্রিয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নাভারন ইউপি চেয়ারম্যান ও শার্শা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সোহারার হোসেন, বিশেষ অতিথী উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মুরাদ হোসেন,পথের আলো সংস্থার নির্বাহী পরিচালক রাকিবুল ইসলাম,বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান তহিদুর রহমান, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন,সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু, প্রচার সম্পাদক রাসেল ইসলাম, সদস্য লোকমান রাসেল,প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা বন্যা রানী মন্ডল,দাতা সদস্য বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী মোখলেছুর রহমান রহমান কাকন, রহিম চৌধুরী, ইমদাদ হোসেন, তরিকুল ইসলাম ঝন্টুসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা।

প্রধান অতিথী চেয়ারম্যান সোহারাব হোসেন বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এদেরকে সু-শিক্ষায় গড়ে তুলে জাতি গঠনে আমাদের ভূমিকা রাখতে হবে। প্রতিবন্ধী স্কুলের জন্য নিজস্ব এক খন্ড জমি ক্রয় করা যায় সে ব্যাপারে সমাজের বিত্ত্ববানদের সহযোগীতা চান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget