Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার মশিদপুর একটি নিভৃত পল্লী গ্রাম। এই গ্রামে বসবাস করে জেলে ও আদিবাসী সম্প্রদায়। এই গ্রামের সাদা মনের মানুষ মো: আব্দুর রাজ্জাক কিছু মানুষের সহায়তায় গড়ে তুলেছেন মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি। এই সমিতির উদ্যোগে প্রতিবছর উপজেলার কয়েকটি ইউনিয়নের মেধাবী, হতদরিদ্র  ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও বৃত্তি প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকালে মশিদপুর শিক্ষা উন্নয়ন সমিতির কার্যালয় প্রাঙ্গনে সমিতি কর্তৃক আয়োজিত শিক্ষা উপকরন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সমিতির সভাপতি রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারি প্রকৌশলী মো: মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আই আই সি টি বিভাগের পরিচালক ড. মো: শহীদ উজ জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার, সমিতির সাধারন সম্পাদক রাজশাহী কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুম।
 
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১লাখ টাকা মূল্যের বই, শিক্ষা উপকরন হিসেবে জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ও ইমাজ উদ্দিন মেমোরিয়াল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। বর্তমানে এই শিক্ষা সমিতির আওতায় প্রায় কয়েক হাজার অসহায়, গরীব ও হতদরিদ্র পরিবারের সন্তানরা বিভিন্ন রকমের শিক্ষা সহায়তা নিয়ে পড়ালেখা করছে। এর আগে সকালে নিভৃত এই পল্লীতে সমিতি কর্তৃক আয়োজিত দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুশফিকুর রহমান।
 
উল্লেখ্য, গত ২০১০ সাল থেকে এই সমিতি অত্র অঞ্চলের নিভৃত পল্লী গ্রামের গরীব, অসহায় ও হতদরিদ্র পরিবারের মেধাবী ছেলে-মেয়েদের খুজে এনে সমিতির মাধ্যমে সার্বিক সুযোগ-সবিধা প্রদান করে পড়ালেখা চালানোর সুযোগ করে দেওয়া থেকে শুরু করে সার্বিক সহায়তা প্রদান করে আসছে। 

নওগাঁর ধামইরহাটে বৃদ্ধ আবেজ উদ্দিন হত্যার ৩ খুনি আটক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে শ্বাসরোধ করে বৃদ্ধ আবেজ উদ্দিনকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনার মূলহোতাসহ ৩ খুনিকে আটক করেছে থানা পুুলিশ। বৃদ্ধের লুট হওয়া মোবাইল ফোন ট্যাগ করে পুলিশ আসামীদের আটক করে। পরবর্তীতে চুরি যাওয়া দলিলপত্র,বিভিন্ন ব্যাংকের চেক বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ধামইরহাট থানা সূত্রে জানা গেছে,গত ১৭ ফেব্রুয়ারী তারিখ রবিবার থানা পুলিশ বৃদ্ধ আবেজ উদ্দিনের লুট হওয়া মোবাইল ফোন ট্যাগ করে নওগাঁ জেলা সদরের মুক্তির মোড় নামকস্থান খুনের সাথে জড়িত থাকার অভিযোগে মো.কামরুল হাসান রিমন (২০) কে আটক করে। রিমনের স্বীকারোক্তি মোতাবেক ঘটনার মুল পরিকল্পনাকারী ধামইরহাট পৌরসভার অন্তর্গত আমাইতাড়া গ্রামের মো.নজরুল ইসলামের ছেলে মো.খোরশেদ আলম বাবু (৩৫) আটক করে পুলিশ। এ খুনের সাথে সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে নওগাঁর সদর থানার সরাইল মন্ডলপাড়া গ্রামে মো.জহির উদ্দিনের ছেলে আলামীন আলী (১৯) কে আটক করে পুলিশ। কামরুল হাসান রিমন ও আলামীন আলী পল্লী বিদ্যুতের এক ঠিকাদার হিরার শ্রমিক হিসেবে আমাইতাড়া গ্রামে কাজ করছিল। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকিরুল ইসলাম বলেন,খুনের ঘটনার মুল পরিকল্পনাকারী খোরশেদ আলম বাবুর প্রত্যক্ষ সহযোগিতায় রিমন ও আলামীন বৃদ্ধ আবেজ উদ্দিনকে হাসনাত চাউল কলের লিচু বাগানে নিয়ে খুন করে। খুন করার পর হাসনাত চাউল কলের অফিস ঘরে ঢুকে আলমারী ভেঙ্গে জমির মূল্যবান দলিল,বিভিন্ন ব্যাংকের চেক বই লুট করে নিয়ে যায়। চাউল কলের পার্শে খোরশেদ আলম বাবুর বাড়ী হওয়ার প্রায় সময় বাবুর ছাগল,হাস,মুরগী ধান খাওয়ার জন্য চাতালে আসতো। এ নিয়ে বৃদ্ধ আবেজ উদ্দিনে সাথে বাবু বাকবিতন্ডার এক পর্যায়ে বাবু বৃদ্ধ আবেজ উদ্দিন কে দেখে নেয়ার হুমকি প্রদান করে। এর জের ধরে আসামীরা যোগসাজসে এ খুনের ঘটনা ঘটায়। পরে পুলিশ আসামীদের বাড়ী থেকে চুরি যাওয়া দলিলপত্র,ব্যাংকের চেক বই ও বৃদ্ধের মোবাইল ফোন উদ্ধার করা হয়। অধিকতর তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে আর কারা জড়িত তা বের করা হবে। গতকাল মঙ্গলবার সকালে আসামীদের নওগাঁ কোর্ট হাজতে চালান করা হয়।

উল্লেখ্য,গত ১৬ ফেব্রুয়ারী শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার আমাইতাড়া বাজারে নজিপুর সড়কের পার্শে হাসনাত চাউল কলের কেয়ার টেকার আবেজ উদ্দিন (৭০) কে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে খুন করে নিজ শোয়ার বিছানায় রেখে যায় খুনিরা। ওই চাউল কলের মালিক মো.খালেকুজ্জামান (জামাল) বাদী হয়ে গত রবিবার সকালে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৫।

 

যশোরের নাভারন প্রতিবন্ধী স্কুলে পথের আলো সংস্থার মোটর রিক্সা ভ্যান দান
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের নাভারন  প্রতিবন্ধী স্কুলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য পথের আলো সংস্থা ও দাতা সদস্যদের অনুদানে ব্যাটারী চালিত রিক্সা ভ্যান হস্তান্তর করা হয়।

বুধবার ২০শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টার সময় যশোরের নাভারন ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন অস্থায়ী প্রতিবন্ধী স্কুলের মাঠে এই মোটর চালিত রিক্সা  ভ্যান হস্তান্তর প্রক্রিয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নাভারন ইউপি চেয়ারম্যান ও শার্শা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সোহারার হোসেন, বিশেষ অতিথী উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মুরাদ হোসেন,পথের আলো সংস্থার নির্বাহী পরিচালক রাকিবুল ইসলাম,বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান তহিদুর রহমান, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন,সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু, প্রচার সম্পাদক রাসেল ইসলাম, সদস্য লোকমান রাসেল,প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা বন্যা রানী মন্ডল,দাতা সদস্য বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী মোখলেছুর রহমান রহমান কাকন, রহিম চৌধুরী, ইমদাদ হোসেন, তরিকুল ইসলাম ঝন্টুসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা।

প্রধান অতিথী চেয়ারম্যান সোহারাব হোসেন বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এদেরকে সু-শিক্ষায় গড়ে তুলে জাতি গঠনে আমাদের ভূমিকা রাখতে হবে। প্রতিবন্ধী স্কুলের জন্য নিজস্ব এক খন্ড জমি ক্রয় করা যায় সে ব্যাপারে সমাজের বিত্ত্ববানদের সহযোগীতা চান।

যশোরের বেনাপোলে হুন্ডির টাকাসহ আটক-২
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার বড় আচড়া নামক স্থানে অভিযান চালিয়ে সাড়ে ৬ লাখ হুন্ডির টাকা সহ দুইজন পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় টাকা সহ তাদেরকে আটক করা হয়। বেনাপোল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান সাড়ে ৬ লাখ হুন্ডির টাকাসহ দুইজন হুন্ডি পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলো - নওগাঁ জেলার বদলগাছি থানার প্রধান কুন্তি গ্রামের শওকাত আলীর ছেলে মুশফিকুর রহমান (৩২) ও দিনাজপুর জেলার খানসামা থানার কৌউপা গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৪৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি দুইজন হুন্ডি পাচারকারী বেনাপোল চেকপোষ্ট থেকে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে বেনাপোল বাজারের দিকে যাবে । এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি টহল দল চেকপোষ্টের বড় আচড়া নামক স্থানে অভিযান চালিয়ে হুন্ডির সাড়ে ৬ লাখ টাকা সহ মুশফিকুর ও আব্দুল্লাহ কে হাতেনাতে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান সাড়ে ৬ লাখ হুন্ডির টাকা সহ মুশফিকুর রহমান ও আবদুল্লাহ নামে দুই জন হুন্ডি পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের টাকা সহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যশোরের শার্শায় মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার
যশোরের শার্শায় মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার কুচেমোড়া নামক স্থানে দু'দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে নিহত এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে শার্শা থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটারগান, এক রাউন্ড গুলি ও দেড় কেজি গাঁজাসহ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান জানান শার্শা উপজেলার কচেমোড়া নামক স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ভরে লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা হাসপাতালে পাঠিয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে মিন্টু সভাপতি, লাকী সাধারন সম্পাদক নির্বাচিত
মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের ২০১৯ সালের বার্ষিক নির্বাচনে ১৫ সদস্যের মধ্যে সভাপতি ছাড়া বাঁকী পদগুলোতে আওয়ামীলীগ এবং বিএনপি’র প্রার্থীরা সমান সংখ্যক পদে জয়লাভ করেছে। সাধারন সম্পাদক পদসহ বিএনপি’র ৭ জন এবং ১টি সহ-সভাপতি’র পদসহ আওয়ামীলীগের ৭ জন জয়লাভ করেছেন। সভাপতি পদে ওয়ার্কার্স পার্টির প্রার্থী জয়লাভ করেছেন।  গত ১৮ ফেব্রুয়ারী দিনব্যপী নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টায় জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচন পরিচালনা পরিষদের নির্বাচন কমিশনার এ্যাড. মো: আব্দুর রশিদ-১ ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী এ্যাড. মো: সরদার সালাহ উদ্দিন মিন্টু সভাপতি পদে জয়লাভ করেছেন। সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিএনপি’র এ্যাড. মো: ইকবাল জামিল চৌধুরী) লাকী)। অন্যান্য পদে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন সহ-সভাপতি পদে মো: আব্দুল মোত্তালিব (বিএনপি) ও দেওয়ান ছায়ফুল বারী (আ: লীগ), সহ-সাধারন সম্পাদক(প্রশাসন) পদে এ্যাড. মো: মনসুর আলী (বিএনপি), সহ-সাধারন সম্পাদক (লাইব্রেরী) পদে মো: জহুরুল ইসলাম-১ (আ: লীগ), সহ-সাধারন সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) পদে মো: হারুন-অর-রশিদ (বিএনপি), সদস্য-১ পদে মো: তানজিমুল হক লিংকন (আ: লীগ), সদস্য-২ পদে মো: শাহজাহান সিরাজ (আ: লীগ), সদস্য-৩ পদে মো: খায়রুল আলম বাপ্পী (বিএনপি), সদস্য-৪ পদে এ্যাড. শ্রী মুকুল চন্দ্র কবিরাজ (আ: লীগ), সদস্য-৫ পদে এ্যাড. মো: রফিকুল ইসলাম-৯ বাবু (বিএনপি), সদস্য-৬ পদে এ্যাড. দিলীপ কুমার মন্ডল (আ: লীগ), সদস্য-৭ পদে এ্যাড. মো: মোতাহার হোসেন বাদশা (আ: লীগ) এবং সদস্য-৮ পদে এস এম আব্দুর রহমান (বিএনপি)।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget